লংগদুর ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত চেয়ে আইনি নোটিশ
রাঙামাটির লংগদুতে পাহাড়িদের বাড়িতে হামলার ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত ও ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ প্রদানের দাবিতে আইনি নোটিশ পাঠানো হয়েছে।
১২ জুন সোমবার সুপ্রিম কোর্টের আইনজীবী নিকোলাস চাকমা রেজিস্ট্রি ডাকযোগে এই নোটিশ পাঠান। স্বরাষ্ট্র সচিব, সমাজকল্যাণ সচিব, নারী ও শিশু কল্যাণ সচিব, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, পুলিশ মহাপরিদর্শক, চট্টগ্রামের রেঞ্জের ডিআইজি, রাঙামাটির জেলা প্রশাসক ও পুলিশ সুপার, লংগদু উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নোটিশে বিবাদী করা হয়েছে।
নোটিশ প্রাপ্তির ৭২ ঘণ্টার মধ্যে এই বিষয়ে কার্যকর পদক্ষেপ নিতে বলা হয়েছে। অন্যথায় সংবিধানের ১০২ অনুচ্ছেদ অনুযায়ী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।
নোটিশে বলা হয়, পাহাড়ি জনগোষ্ঠীর রক্ষায় স্থানীয় প্রশাসনের কোনো ব্যর্থতা রয়েছে কি না, তা সুপ্রিম কোর্টের একজন অবসরপ্রাপ্ত বিচ...









