হযরত জিবরাঈল (আ:) ২৪ হাজার বার দুনিয়াতে হুজুর (সা:) এর দরবারে এসেছিলেন এক সাক্ষাতে হুজুর (সা:) জিবরাঈল (আ:) কে জিঙ্গাসা করেছিলেন, হে জিবরাঈল! আমার ইন্তেকালের পরে তুমি কতবার দুনিয়াতে আসবে? তিনি বললেন, ১০ বার আসব এব প্রতিবারই একটি করে জিনিস তুুলে নেব / দশম জিনিসটা তুলে নেওয়ার দশটি জিনিস হল —
১. বরকত তুলে নেব
২. এবাদত থেকে মজা তুলে নেব
৩. পরস্পর মহব্বত তুলে নেব
৫. হক বিচার তুলে নেব
৬. ছবর (ধৈর্য্য) তুলে নেব
৭. আলেম থেকে সত্য কথা তুলে নেব অর্থাৎ একদল আলেম জানা সত্ত্বেও হক কথা বলবে না
৮. ধনীদের সৎ সাহস উঠিয়ে নেব
৯. ঈমানদার থাকবে না / ঈমান উঠে যাবে /
১০. ক্বারীদের কাছ থেকে কোরআনের তেলোয়াত তুলে নেব / অর্থাৎ কোরআনকে উঠিয়ে নেব /
আফসোস আমাদের সমাজে সর্বশেষ ৯ ও ১০ নাম্বারটি বাকী রয়েছে, যেদিন এদুটি উঠে যাবে সেদিনই হবে শেষ সময় // হে মানুষ তুমি ভয় কর সেদিনকে, ভুল পথ থেকে সরে দাড়াও সঠিক...
এক দেশের দুই নাম, ভারত ও ইন্ডিয়া, কারণ কী জানেন? কারন:
১। (ইন্ডিয়া) India: এটি ভারতের ইংরেজি নাম, Herodotus (খ্রিস্টপূর্ব ৫ম শতক) এর সময় থেকে গ্রিক শব্দ India থেকে উদ্ভূত হয়ে ল্যাটিন,
পার্সিয়ান ভাষার মধ্য দিয়ে বিকাশ লাভ করেছে। India বলতে Indus river (সংস্কৃত, সিন্ধু নদ) এর তীরবর্তী এবং পেছনের এলাকা নির্দেশ করা হত।
আ্যংলো-সেক্সনদের কাছে India শব্দটি পরিচিত ছিল এবং রাজা আলফ্রেডের Orosius
অনুবাদে শব্দটি পাওয়া যায়।
Middle English-এ ফরাসি প্রভাবে শব্দটি Ynde বা Inde-তে পরিণত হয়, যা Early Modern English-এ Indie হিসেবে প্রবেশ করে। বর্তমান India নামটি ১৭ শতক থেকে প্রচলিত।
২। ভারত: এ নামটি বিভিন্ন প্রাচীন সংস্কৃত পুরাণ থেকে এসেছে। যেমন, বায়ু পুরাণে নামটি পাওয়া যায়।
ভারত মূলত দেবতা ‘অগ্নি’র একটি নাম। ঋগ্বেদে ভারতী হিসেবে এখানকার অধিবাসীদের, বিশেষ করে যারা দশ-রাজার যুদ্ধে অংশগ্রহণ ...
রায়হান কবির, স্বদেশ কণ্ঠ.কমঃ শিরোনাম দেখে অবাক হবার কিছু নেই, এটি একটি সিনেমার দৃশ্য। বুলবুলি নামের এক মেয়েকে কিছু বখাটে ছেলে উত্তপ্ত করছিল, ঘটনাচক্রে সেখানে হাজির হন সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে তারকা হয়ে ওঠা হিরো আলম খ্যাত আশরাফুল আলম।
বখাটেদের সঙ্গে কাটাকাটির এক পর্যায়ে, আলম বখাটেদের মারধর করেন। পুলিশ হাজির হন, আলমকে আটক করা হয়। তবে বুলবুলির স্বীকারোক্তিতে আলমকে ছেড়ে দেয় পুলিশ। মঈন বিশ্বাস পরিচালিত ‘মারছক্কা’ সিনেমার একটি দৃশ্য এটি। সিনেমাটি দর্শকরা খুব শিগগিরই সিনেমা হলে প্রদর্শিত হবে। সিনেমাটিতে আরো অভিনয় করেছেন রোহান, কোয়েল, ওমর সানী, অরুনা বিশ্বাস, আলেকজান্ডার বো, সাদেক বাচ্চু, রাবিনা বৃষ্টি, তন্দ্রা, জাদু আজাদ, জোবায়ের, জ্যোতি, তনু পাণ্ডে প্রমুখ।
সিনেমাটি নির্মিত হয়েছে জ্যোতি ফিল্মস্ ইন্টারন্যাশনাল’র ব্যানারে। সিনেমাটির প্রযোজক ও পরিচালক মঈন বিশ্বাস বলেন, ‘সিনেমাটির গল্প ও উপ...
জনপ্রিয়তা আর রুপালি পর্দার মোহ থেকে এখন তিনি অনেক দূরে।বাংলা সিনেমায় একসময় যার বিশাল আধিপত্য ছিল আর ছিল অসাধারণ অভিনয় দক্ষতা তুমুল জনপ্রিয়তা সেই সুপারহিট নায়িকাদের একজন হচ্ছেন অঞ্জু ঘোষ।
জীবিকার তাগিদে এখনো কাজ করেন কলকাতার যাত্রাপালায়। বয়সের কারণে আগের মতো মুখ্য চরিত্রে আর অভিনয় করতে পারছেন না। মা, খালা জাতীয় ভূমিকায় দেখা যায় তাকে।
যে কারণে রুজি-রোজগার কমে গেছে। থাকেন সল্ট লেক রোডে। জানান অঞ্জুর ঘনিষ্ঠ এক সূত্র। চলতি বছরের মে মাসে ঢাকার কয়েকজন সাংবাদিক কলকাতায় অঞ্জু ঘোষের সঙ্গে দেখা করেন।
ঢাকার চলচ্চিত্র জগৎ ও চলচ্চিত্রকারদের সম্পর্কে জানতে চান তিনি। দিতি, চাষী নজরুল ইসলাম, বুলবুল আহমেদ, শহীদুল ইসলাম খোকন, মোহাম্মদ হান্নান, শিবলী সাদিক, আহমদ জামান, আওলাদ হোসেন মারা গেছেন জেনে দীর্ঘ নিঃশ্বাস ফেলে কিছু সময় আনমনা থাকেন।
অঞ্জু ঘোষ বলেন, ‘কলকাতার চেয়ে ঢাকার চলচ্চিত্রের সময়টা অনেক বর্...
বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন রেলমন্ত্রী মুজিবুল হকের সহধর্মিণী অ্যাডভোকেট হনুফা আক্তার রিক্তা।
শনিবার এ তথ্য জানান, কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা মাহমুদা আক্তার।
জানা যায়, রেলমন্ত্রী মজিবুল হকের
রাজনৈতিক দক্ষতায় অনুপ্রাণিত হয়েই রাজনীতিতে যোগ দেন হনুফা আক্তার রিক্তা। বেশ কয়েক মাস ধরে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক অনুষ্ঠানে যোগ দেন তিনি।
সম্প্রতি অনুষ্ঠিত কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে নৌকা মার্কার পক্ষে প্রচারণায় অংশগ্রহণও করেন হনুফা আক্তার রিক্তা।
এদিকে, অ্যাডভোকেট হনুফা আক্তার রিক্তা সহ-সভাপতি নির্বাচিত হওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনন্দন ও শুভ কামনা জানান বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক অঙ্গসংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষ।
...