ঘরের মাঠেই অভিষেক টেস্ট খেলতে চাই আয়ারল্যান্ড!
দুবাইয়ে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সর্বশেষ বোর্ড সভা থেকে মিলেছিল সবুজ সংকেত। সভা শেষে জানানো হয়, চলতি বছরই টেস্ট স্ট্যাটাস পেতে পারে আফগানিস্তান ও আয়ারল্যান্ড। এমনকি এই বছরই টেস্ট খেলতে নামবে দল দুটি। তবে ক্রিকেট আয়ারল্যান্ডের প্রধান নির্বাহী ওয়ারেন ডিউট্রম জানিয়েছেন চলতি বছর নয়, ২০১৮ সালে প্রথম টেস্ট খেলা হতে পারে আয়ারল্যান্ডের। আর প্রথম টেস্টটা ঘরের মাটিতেই খেলবে আইরিশরা। এমনই জানিয়েছেন ক্রিকেট আয়ারল্যান্ডের প্রধান নির্বাহী।
টেস্ট ক্রিকেটের ভবিষ্যৎ, ক্রিকেটের বিশ্বায়ন এবং প্রতিটি সিরিজের গুরুত্ব নিয়ে দীর্ঘমেয়াদী এক আলোচনার পর আইসিসি কিছু পরিকল্পনা গ্রহণ করেছে। বর্তমানে ১০টি দল টেস্ট ক্রিকেটে প্রতিদ্বন্দ্বিতা করছে। কিন্তু টেস্ট ক্রিকেটের বিশ্বায়নের জন্য ২০১৯ সালে জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড, আফগানিস্তানসহ বাকি নয় দলকে নিয়ে মাঠে গড়াতে পারে দুই বছর মেয়াদী টেস্ট ক্রিকেট লিগ...









