সাকিবকে নিয়েই পাকিস্তান সিরিজের দল
সাকিব আল হাসানকে রেখেই পাকিস্তানের বিপক্ষে দুই টেস্টের সিরিজের জন্য দল ঘোষণা করেছেন নির্বাচকরা। ভেঙে দেওয়া সংসদের আওয়ামী লীগের সংসদ সদস্য ছিলেন সাকিব। দেশজুড়ে কোটা সংস্কার আন্দোলন এবং পরবর্তী ঘটনাপ্রবাহে সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো প্রতিক্রিয়া দেখাননি বলে অনেক বিরূপ মন্তব্যের শিকার হতে হয় তারুণ্যের এই আইকনকে।
পাকিস্তানের বিপক্ষে দুটো টেস্ট খেলতে আজ দেশ ছাড়বেন ক্রিকেটাররা। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত দুই টেস্টের প্রথমটি ২১ আগস্ট শুরু হবে রাওয়ালপিন্ডিতে, দ্বিতীয়টি করাচিতে। তবে বাংলাদেশের ক্রিকেটারদের প্রথম গন্তব্য লাহোর। সেখানে গাদ্দাফি স্টেডিয়ামে ১৪-১৬ আগস্ট অনুশীলন করবে বাংলাদেশ দল, এরপর রওনা হবে ইসলামাবাদে। সেখানে ‘এ’ দলের খেলোয়াড়দের ভেতর টেস্ট দলে যারা ডাক পেয়েছেন, তারা যোগ দেবেন। সর্বশেষ কানাডায় গ্লোবাল টি-২০ লিগ খেলা সাকিব যুক্তরাষ্ট্র থেকে পাকিস্তান যাচ্ছেন।
বাংলা...









