Monday, June 1

Author: Saimur Rahman

জামিন জালিয়াতির মামলায় ৫ জনের ১৪ বছরের জেল

জামিন জালিয়াতির মামলায় ৫ জনের ১৪ বছরের জেল

ক্রাইম
জামিন জালিয়াতি করে ১০৬ আসামিকে মুক্ত করার মামলায় ঢাকার আদালতের এক বেঞ্চ সহকারীসহ ৫ জনকে ১৪ বছরের কারাদন্ড দিয়েছেন আদালত। বুধবার ঢাকার পাঁচ নম্বর বিশেষ জজ ড. মো. আখতারুজ্জামান এ আদেশ দেন।  দন্ডপ্রাপ্তরা হলেন, ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বরখাস্তকৃত বেঞ্চ সহকারী মোসলেহ উদ্দিন ভূঁইয়া, মহানগর দায়রা জজ আদালতের নেজারত বিভাগের কর্মচারী শেখ মো. নাঈম, অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের উমেদার মো. আলমগীর হোসেন, জাহাঙ্গীর হোসেন ও মো. ইসমাইল। রায়ে বিচারক দন্ডবিধির ৪৬৬ ও ৪৭১ ধারায় আসামিদের  ১৪ বছর করে কারাদ-াদেশ দেন। একই সঙ্গে দুটি ধারায় প্রত্যেককে ১০ হাজার করে মোট ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো এক মাস করে দুই মাসের কারাদ-ের আদেশ দেন বিচারক। ২০১৫ সালের ১২ই আগস্ট ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বেঞ্চ সহকারী মোসলেহ উদ্দিন ও এমএলএসএস শেখ নাঈমসহ অজ্ঞাত কয়েকজন বিচারাধীন ৭৬...
উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যর্থ

উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যর্থ

আন্তর্জাতিক
উত্তর কোরিয়ার একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যর্থ হয়েছে। দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা কর্মকর্তারা এ তথ্য দিয়েছেন। তবে কয়টি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করছিল উত্তর কোরিয়া বা কী পরীক্ষা করা হচ্ছিল, তা ¯পষ্ট নয়। মার্কিন সামরিক বাহিনীও বলেছে, তারা একটি ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছেন। এটি উৎক্ষেপণের কয়েক সেকেন্ডের মাথায় বিস্ফোরিত হয়। এ খবর দিয়েছে বিবিসি। খবরে বলা হয়, জাতিসংঘ উত্তর কোরিয়ার যেকোন ক্ষেপনাস্ত্র বা পারমাণবিক পরীক্ষা নিষিদ্ধ করেছে। কিন্তু সম্প্রতি ক্রমবর্ধমান হারে দেশটি এ ধরণের পরীক্ষা চালাচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, এর ফলে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রযুক্তি অর্জন করতে পারে উত্তর কোরিয়া। এ মাসের শুরুর দিকে উত্তর কোরিয়া চারটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এগুলো ১ হাজার কিলোমিটার উড়ে গিয়ে জাপানের সমুদ্রসীমায় পড়ে। উত্তর কোরিয়া একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির চেষ্টা চালাচ্ছে বলে ধারণা করা হচ...
শাহরুখের বাড়িতে ভূত!

শাহরুখের বাড়িতে ভূত!

বিনোদন
রাজপ্রাসাদের প্রতি ভূতেদের টান যে একটু বেশি, সে ব্যাপারে সন্দেহ নেই। বলিউডের বেতাজ বাদশা শাহরুখের মান্নাতও যে এক অর্থে রাজপ্রাসাদ! সে প্রাসাদ ভুতুড়ে নাকি? ভিডিওতে ভক্তদের সঙ্গে টুকটাক কথাবার্তায় শাহরুখ বললেন যে ‘ভূত’, ‘আত্মা’য় এ সবে তাঁর বিন্দুমাত্র বিশ্বাস নেই। তবে ঘটনাচক্রে ঠিক তার খানিক পরেই ভূতের দেখা পেলেন খোদ শাহরুখ। তবে তিনি শাহরুখ খান! অভিনয়ের জাদু দিয়ে এক লহমায় ভূতকে নিজের দলে টেনে নেবেন, সেটাই তো স্বাভাবিক। ভয়ের কিছু নেই! এই ভূতের নাম শশী। আর ইনি বলিউডি ভূত। ‘ফিলৌরী’র শশী অর্থাৎ আনুশকা শর্মা। ভিডিওটি ‘শশী ওয়াজ দেয়ার’  সোশ্যাল প্রোমোশনাল ক্যাম্পেনের জন্য তোলা। শশী যে শাহরুখের কত বড় ভক্ত তা জানাতেই মূলত মান্নাতে ঢুকে পড়েছেন। অন্য দিকে শাহরুখেরও শশীর আওয়াজ শুনে বেশ ভাল লেগে গিয়েছে। আবার  দেখা করতে চাইছেন শশীর সঙ্গে শাহরুখ। তবে এ বার শশীকে দেখতে হলে ২৪ মার্চ সিনেমা হলে গিয়ে  দেখতে হব...
র‌্যাম্পে হাঁটলেন রোজিনা

র‌্যাম্পে হাঁটলেন রোজিনা

বিনোদন
প্রথমবারের মতো র‌্যাম্পে হাঁটলেন দেশীয় চলচ্চিত্রের সোনালি সময়ের চিত্রনায়িকা রোজিনা। ১৮ই মার্চ রাজধানীর তেজগাঁওয়ের বেঙ্গল স্টুডিওতে ‘ঐতিহ্যে বাংলা সিনেমা’ শীর্ষক এক ব্যতিক্রমী ফ্যাশন শোতে অংশ নেন তিনি। ফ্যাশনের আড়ালে বর্ণিল আয়োজনে এতে তুলে ধরা হয় বাংলাদেশের চলচ্চিত্রের সোনালি সময়ের ইতিহাস-ঐতিহ্য। সেই সঙ্গে ছিল যুগ যুগ ধরে দর্শক-মনে দাগ কেটে যাওয়া চরিত্রের পোশাক-পরিচ্ছদ নিয়ে ভিন্নধর্মী উপস্থাপনা। রোজিনা বলেন, এটা সত্যিই অন্যরকম একটি অভিজ্ঞতা ছিল। এমন একটি আয়োজনের জন্য ফ্যাশন হাউজ বিশ্বরঙের কর্ণধার বিপ্লব সাহাকে ধন্যবাদ জানাতে চাই। এই শোতে চলচ্চিত্রের সোনালি সময়ের ইতিহাস-ঐত্যিহকে পোশাকের বর্ণিল অলংকরণে ব্যবহার করা হয়েছে নান্দনিক নানা মাত্রায়। অনুষ্ঠানটি সবাই বেশ উপভোগ করেছে। এতে জনপ্রিয় গানের সঙ্গে নৃত্য পরিবেশন করেন অভিনেত্রী ও মডেল সাদিয়া ইসলাম মৌ, কাজী নওশাবা, জান্নাতুল ফেরদৌস পিয়া, শানার...
পাকিস্তানের পাঁচ ক্রিকেটারের দেশত্যাগে নিষেধাজ্ঞা

পাকিস্তানের পাঁচ ক্রিকেটারের দেশত্যাগে নিষেধাজ্ঞা

খেলা
জুয়াড়িদের সঙ্গে সম্পর্ক ও এ বিষয়ে তথ্য গোপন করার অভিযোগে সাময়িকভাবে নিষিদ্ধ হয়েছেন পাকিস্তানের পাঁচ ক্রিকেটার। তাদের বিরুদ্ধে তদন্ত করছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এবার তাদের দেশত্যাগের ওপর নিষেধাজ্ঞা আরোপ করলো পাকিস্তান সরকার। পাকিস্তান সুপার লীগে (পিএসএল) দ্বিতীয় আসরের প্রথম ম্যাচের পর আরব আমিরাত থেকে পাকিস্তানে পাঠিয়ে দেয়া হয় শারজিল খান ও খালিদ লতিফকে। জুয়াড়িদের সঙ্গে সম্পর্ক থাকার অভিযোগে সাময়িক নিষিদ্ধ করা হয় তাদের। এরপর নিষেধাজ্ঞা দেয়া হয়ে উদ্বোধনী ব্যাটসম্যান নাসির জামশেদকে। এমন কি ইংল্যান্ডে থাকা এই খেলোয়াড়কে আটক করে দেশটির পুলিশ। আর সর্বশেষ গত সপ্তাহে নিষিদ্ধ হয়েছেন সাতফুটে পেসার মোহাম্মদ ইরফান ও শাহজাইব হাসান। এই পাঁচজনই খেলেছেন পাকিস্তান জাতীয় দলের হয়ে। স্পট ফিক্সিং নিয়ে জুয়াড়িদের সঙ্গে সম্পর্ক ও তথ্য গোপন করা নিয়ে তাদের বিরুদ্ধে চলছে তদন্ত। এই তদন্ত শেষ হওয়ার আগে তারা দে...
ওবামার বিরুদ্ধে অভিযোগের প্রমাণ পায় নি এফবিআই, ট্রাম্প-রাশিয়া কানেকশনের তদন্ত চলছে

ওবামার বিরুদ্ধে অভিযোগের প্রমাণ পায় নি এফবিআই, ট্রাম্প-রাশিয়া কানেকশনের তদন্ত চলছে

আন্তর্জাতিক
যুক্তরাষ্ট্রে রাজনীতির আকাশে বিশাল কালো মেঘ। যারা যুক্তরাষ্ট্রকে এগিয়ে নেবেন তাদের কাছে এই মেঘ অনেক বেশি ঘোলা হয়ে উঠেছে। গোয়েন্দা সংস্থা এফবিআই প্রধান জেমস কমি ও জাতীয় নিরাপত্তা সংস্থা (এনএসএ) প্রধান এডমিরাল মাইক রজারসকে জিজ্ঞাসাবাদের পর এমনই মন্তব্য করেছেন কংগ্রেসের হাউজ ইন্টেলিজেন্স কমিটির চেয়ারম্যান ডেভিন নানিস। সোমবার ওই কমিটির সামনে শুনানিতে হাজির হয়ে তারা স্পষ্ট ভাষায় বলেছেন, সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার বিরুদ্ধে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ফোনে আড়ি পাতার যে অভিযোগ এনেছেন তার কোনোই প্রমাণ খুুঁজে পাওয়া যায় নি। এ ছাড়া গত বছর অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়া হস্তক্ষেপ করেছিল  এবং ট্রাম্পের প্রচারণা টিমের সঙ্গে রাশিয়া সরকারের দহরম মহরমের যে অভিযোগ আছে তা তদন্ত করছে এফবিআই। শুনানিতে এমনআই বলেছেন এফবিআই পরিচালক জেমস কমি। তবে ট্রাম্প প্রশাসন বলেছে, (নির্বাচনে) কিছুই পরি...
দামেস্কে আসাদ বাহিনী ও বিদ্রোহীদের মধ্যে প্রচণ্ড লড়াই

দামেস্কে আসাদ বাহিনী ও বিদ্রোহীদের মধ্যে প্রচণ্ড লড়াই

আন্তর্জাতিক
সিরিয়ার রাজধানী দামেস্কে প্রেসিডেন্ট বাশার আল আসাদের অনুগত সেনা ও বিদ্রোহীদের মধ্যে তুমুল লড়াই শুরু হয়েছে রোববার। অকস্মাৎ বিদ্রোহীরা রাজধানীর পূর্ব দিক থেকে আক্রমণ শুরু করে। খবরে বলা হয়েছে, প্রেসিডেন্টের বাসভবনে বোমা হামলা হয়েছে। তবে নিরপেক্ষ কোনো সূত্র বা সিরিয়া সরকারের পক্ষ থেকে এ বিষয়ে নিশ্চিত করে কিছু বলা হয়নি। রাস্তায় রাস্তায় চলছিল লড়াই। অব্যাহতভাবে গোলা ছোড়া হচ্ছিল। শহরের বিভিন্ন এলাকায় আঁততায়ীদের গুলি বর্ষণের খবর পাওয়া যাচ্ছে। এ খবর দিয়েছে অনলাইন সিএনএন, ইন্টারন্যাশনাল বিজনেস টাইমস ও আল জাজিরা। এতে কি পরিমাণ প্রাণহানি বা ক্ষয়ক্ষতি হয়েছে তা জানা যায়নি। সিএনএন লিখেছে, সিরিয়ার বিদ্রোহী গ্রুপগুলো রোববার অতর্কিতে দামেস্কের পূর্ব দিক দিয়ে সরকারি বাহিনীর ওপর হামলা চালিয়েছে। এমন তথ্য দিয়েছে সিরিয়ান অবজার্ভেটরি ফর হিউম্যান রাইটস অ্যান্ড সিরিয়ান (এসওএইচআর)। এ সংগঠনের পরিচালক রামি আবদেল রহমান ...
‘সুষ্ঠু নির্বাচনের দাবি বানচাল করতেই জঙ্গি ইস্যু সৃষ্টি’

‘সুষ্ঠু নির্বাচনের দাবি বানচাল করতেই জঙ্গি ইস্যু সৃষ্টি’

আন্তর্জাতিক
অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবি বানচাল করতেই জঙ্গিদের তৎপরতার ইস্যু সৃষ্টি করা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। তিনি দাবি করেছেন, সরকার চায় না দেশ থেকে জঙ্গিবাদ দূর হোক। মঙ্গলবার নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন রিজভী। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ‘জঙ্গীবাদ জাতীয় নির্বাচনের অন্তরায়’ বক্তব্যকে উদ্ধৃত করে রিজভী বলেন, ওবায়দুল কাদেরের বক্তব্যে এটা স্পষ্ট যে, জঙ্গি হামলার বেনিফিসিয়ারি কারা? কারা জঙ্গিবাদকে জিইয়ে রেখে দীর্ঘদিন রাষ্ট্রক্ষমতা আঁকড়ে রেখেছে? এ বিষয়টি জনগণের কাছে এখন পরিষ্কার হয়ে গেছে। ভারতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি ইস্যুতে রিজভী বলেন, আপনারা দেশের মানুষকে অন্ধকারে রেখে গোপনে দেশবিরোধী চুক্তি করে দেশের স্বার্থ জলাঞ্জলি দিতে কুণ্ঠাবোধ করছেন না। কারণ দেশবিরোধী চুক্তি গোপনেই সম্পন্ন করত...
পর্তুগালের বর্ষসেরা রোনালদো

পর্তুগালের বর্ষসেরা রোনালদো

খেলা
এবার পর্তুগালের বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার জিতলেন ক্রিস্টিয়ানো রোনলদো। গত বছরটা দুর্দান্ত কেটেছে রিয়াল মাদ্রিদের এ তারকা খেলেয়োড়ের। ক্লাবকে ইউয়েফা চ্যাম্পিয়ন্স লীগের শিরোপা জেতানোর পর দেশকে জেতান ইউরো কাপের শিরোপা। ইউরোপ সেরা ফুটবল লড়াইয়ে সেটা ছিল পর্তুগালের প্রথম শিরোপা। এতে রোনালদো নিজেই বছরটিকে ক্যারিয়ারের সেরা বলে অভিহিত করেন। এতে ফ্রান্সের ব্যালন ডি’অর ও ফিফা বর্ষসেরা- দু’টি পুরস্কারই জেতেন রোনালদো। আর এবার পর্তুগালের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতলেন তিনি। এক্ষেত্রে তার প্রতিদ্বন্দ্বী ছিলেন ক্লাব সতীর্থ পেপে ও স্পোর্টিং লিসবনের গোলরক্ষক রুই প্যাট্রিসিও। এছাড়া বছরের সেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন বায়ার্ন মিউনিখের ২১ বছর বয়সী মিডফিল্ডার রেনাটো সানচেজ। আর ইউরো কাপ জেতানো ফারনানদো সান্তোস পেয়েছেন বর্ষসেরা কোচের পুরস্কার। ২০০৬ সাল থেকে এই পুরস্কার দেয়া শুরু হয়েছে। এ পর্যন্ত ১৩ বছরে...
মমর স্বামী শোয়েব খুন!

মমর স্বামী শোয়েব খুন!

বিনোদন
জাকিয়া বারী মম ও শোয়েবের সংসার ভালোই চলছিলো। তাদেরকে দেখলে যে কারোরই হিংসা হতো। কারণ তারা খুব সুখী এক দম্পতি, যাদের কোনো অভাব নেই। কিন্তু কিছুদিনের মধ্যেই শোয়েব তার ব্যবসায় একটা বড় ধরনের লোকসানে পড়ে যায়। কোনোভাবে সে নিজেকে সামলে উঠতে পারে না, আর ঠিক সেই মূহুর্তে ব্যাংক ম্যানেজার ব্যাংকের ঋণ পরিশোধের জন্য চাপ দিলে শোয়েব তার পরিচিত ব্যাবসায়ী আব্বাসের কাছ থেকে বেশ বড় অঙ্কের টাকা ধার নেয়। ব্যাবসায়ী আব্বাস তাকে ঋণ পরিশোধের সময় বেধে দেয়। আর জানিয়ে দেয় এই সময়ের মধ্যে সব টাকা ফেরত না দিলে সে অন্য পথ অবলম্বন করবে। এসব সমস্যার কথা শোয়েব মমকেও বলতে পারে না। এই সমস্যার মধ্যেই শোয়েব ও মম পালন করে তাদের তৃতীয় বিবাহবার্ষিকী। পরের দিন দুপুরে শোয়েব যখন অফিসের কাজ নিয়ে ব্যস্ত ঠিক তখনই মমর মোবাইলে একটি অপরিচিত নাম্বার থেকে কল আসলে সে রিসিভ করে। এরপর কাহিনির ধারাবাহিকতায় শোয়েব খুন হয়। শোয়েবের খুনের মামলা সি.আ...