তরুণ সফল ডিজিটাল মার্কেটার শতক খান
নিউজ ডেস্ক, সম্পাদনায়-আরজে সাইমুর:
শতক খান, পড়ছেন ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে মার্কেটিং নিয়ে। এর মধ্যেই ডিজিটাল মার্কেটিং দুনিয়ায় রেখেছেন সাফল্যের পদধূলি। শতক একাধারে ইনফ্লুয়েন্সার, শিল্পী, উদ্যোক্তা এবং ব্লগার। বিশ বছর বয়সী এই তরুণের বেড়ে ওঠা বাংলাদেশের অন্যতম প্রাচীন শহর পাবনায়। ছোটবেলা থেকেই নতুন কিছু করার চিন্তা সর্বদা তাকে দাপিয়ে বেড়াত।
খুব অল্প বয়সেই শতক ডিজিটাল মার্কেটিং ইন্ডাস্ট্রিতে নিজেকে জানান দেন একজন সফল মার্কেটার হিসাবে। শুরু করেন নিজের প্রতিষ্ঠান ‘বিডিএস নেটওয়ার্ক।’ কী ধরনের কার্যক্রম পরিচালনা করছে বিডিএস নেটওয়ার্ক? শতক জানালেন, মূলত ফেসবুক ও ইউটিউবের জন্য কনটেন্ট তৈরির কাজ করছে তার প্রতিষ্ঠানটি। বিভিন্ন ধরনের এজেন্সির হয়ে কনটেন্ট প্রজেকশন এবং ডিস্ট্রিবিউশনের মাধ্যমে ডিজিটাল মার্কেটিং করেন তারা।
ডিজিটাল চ্যানেল ব্যবহার করে পণ্যের প্রোমোশন করাই হচ্ছে...








