প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে ১ হাজার মানুষের মাঝে ঈদ উপহার দিল ঢাকা দক্ষিণ যুবলীগের সাংগঠনিক সম্পাদক-গাজী সারোয়ার হোসেন বাবু
যুবলীগের সাংগঠনিক অভিভাবক ও মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্র নায়ক শেখ হাসিনার নির্দেশে এবং যুবলীগ চেয়ারম্যান অধ্যাপক শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মাইনুল হোসেন খান নিখিলের নেতৃত্বে অসহায়, দিন-মজুর, মধ্যবিত্ত ও নিন্ম মধ্যবিত্ত মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করেছে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাংগঠনিক সম্পাদক গাজী সারোয়ার হোসেন বাবু।
শনিবার (২৩ মে) রাজধানীর সুত্রাপুর থানা এলাকা হেমেন্দ্র দাস রোড নিজ বাসা থেকে ৩০০ পরিবার ও সূত্রাপুর-গেন্ডারিয়া থানা এলাকায় ৪০০ মোট ৭০০ জনের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষে ঈদ সামগ্রী বিতরণ করেন গাজী সারোয়ার হোসেন বাবু। এর আগে গতকাল যাত্রাবাড়ী এলাকায় ৩০০ পরিবারকে ঈদ উপহার দেন তিনি।(৩০০+৩০০+৪০০=)মোট ১০০০ জনের মাঝে ঈদ উপহার দেয়।
ঈদ উপহারের মধ্যে রয়েছে, শাড়ি- লুঙ্গি, পাঞ্জাবি। পোলাও'র চাল ২ কেজি, ভাতের চাল ৮ কেজি, তেল ১ লিটার, চিনি ২ কেজি,আলু ২ কেজি,পিঁয়া...









