Monday, July 6

বাংলাদেশ

এবার ক্রেতা সংকটে হিলির পেঁয়াজ ব্যবসায়ীরা

এবার ক্রেতা সংকটে হিলির পেঁয়াজ ব্যবসায়ীরা

বাংলাদেশ
দীর্ঘদিন বন্ধ থাকার পর হিলি স্থলবন্দর শুরু হয়েছে ভারত থেকে পেঁয়াজ আমদানি। ভারত থেকে পেঁয়াজ আমদানি হওয়ায় হিলি স্থলবন্দরে কমেছে পেঁয়াজের দাম। যখন দেশি পেঁয়াজের সরবরাহ বেশি ঠিক তখন ভারতীয় পেঁয়াজের আমদানি হওয়ায় পেঁয়াজ নিয়ে বিপাকে পড়েছেন আমদানিকারকরা।পেঁয়াজ আমদানির ফলে স্থানীয় বাজারে এক লাফে ৫০ থেকে ৩০ টাকা কেজিতে নেমে এসেছে পেঁয়াজের দাম। তবে দাম কমায় স্বস্তিতে সাধারণ ক্রেতারা।পেঁয়াজ ব্যবসায়ীরা জানান, আমদানি শুরু হওয়ায় স্থানীয় বাজারগুলোতে কমতে শুরু করেছে পেঁয়াজের দাম। গত দুই দিন আগে খুচরা বাজারে যে পেঁয়াজ বিক্রি হয়েছে ৫০ থেকে ৬০ টাকা কেজি দরে সেই পেঁয়াজ এখন বাজারে বিক্রি হচ্ছে ২৮ থেকে ৩০ টাকা কেজিতে।পেঁয়াজ কিনতে আসা সালমান মাহমুদ জানান, পেঁয়াজের দাম কমতে শুরু করায় আজ পাঁচ কেজি পেঁয়াজ কিনলাম। দাম কমার কারণে আমরা ক্রেতারা অনেক খুশি।হিলি স্থলবন্দরের পেঁয়াজ আমদানি...

নিখোঁজের ৩ দিন পর শিশুর মরদেহ উদ্ধার

বাংলাদেশ
পাবনার ফরিদপুর উপজেলায় নিখোঁজের তিন দিন পর এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে।মঙ্গলবার সকাল আটটার দিকে উপজেলার সোনাহারা গ্রামের বাড়ির পাশের একটি নির্মাণাধীন ভবন থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে পুলিশ।নিহত শিশুটির নাম সুমনা। সে উপজেলার সোনাহারা গ্রামের সজীব মিয়ার মেয়ে।ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম আজাদ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, সুমনা নামের শিশুটি গেল ১৪ ফেব্রুয়ারি শনিবার হারিয়ে যায়। তার বাবা&...
হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ

হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ

বাংলাদেশ
বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উদযাপন উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে।বাংলাহিলি কাস্টমস সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি কামাল হোসেন রাজ জানান, আজ সারাদেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উদযাপন করা হচ্ছে। এ উপলক্ষে হিলি স্থলবন্দরের ব্যবসায়ীরা পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। ফলে আজ সকাল থেকে এই স্থলবন্দর দিয়ে সব ধরনের পণ্য আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। আগামীকাল বুধবার থেকে পুনরায় শুরু হবে বন্দরের সকল কার্যক্রম।হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেকেন্দার আলী আরটিভি অনলাইনকে জানান, হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশে আটকে থাকা পাসপোর্ট যাত্রীর পারাপার স্বাভাবিক রয়েছে। ...
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

জাতীয়, বাংলাদেশ
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার সকাল ৭টা ১০ মিনিটের দিকে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনের সামনে স্থাপিত প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন তিনি।প্রথমবার তিনি প্রধানমন্ত্রী হিসেবে, পরে তিনি আওয়ামী লীগ সভাপতি হিসেবে শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে তিনি কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন। বঙ্গবন্ধুর ছোট মেয়ে শেখ রেহানা এবং প্রধানমন্ত্রীর মেয়ে সায়মা ওয়াজেদ হোসেন পুতুল এ সময় উপস্থিত ছিলেন।     প্রধানমন্ত্রী শ্রদ্ধা নিবেদন করে চলে যাওয়ার পর সর্বসাধারণের জন্য স্থানটি উন্মুক্ত করে দেয়া হয়। এরপর ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ, যুবলীগ, শ্রমিক লীগ, কৃষক লীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগসহ বিভিন্ন রাজনৈতিক,...
রাস্তা ছেড়ে বাস খাদে, আহত ২০

রাস্তা ছেড়ে বাস খাদে, আহত ২০

বাংলাদেশ
রাস্তা ছেড়ে বাস খাদে, আহত ২০ পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় মাগুরমারী এলাকায়  যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে পড়ে হেলপার নিহত হয়েছেন। এ সময় বাসের  ২০ যাত্রী আহত হন। সোমবার বিকেলে তেতুলিয়া উপজেলার মাগুড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আকাশ (২৬)  পঞ্চগড় সদর উপজেলার মালিপাড়া গ্রামের কছিরউদ্দীনের ছেলে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, সোমবার বিকেলে পঞ্চগড় থেকে তেতুলিয়াগামী জনতা এন্টারপ্রাইজ  নামের বাসটি মাগুরমারী এলাকায় এলে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।...
শিক্ষার্থীরা বাইরে ঘুরলেই ব্যবস্থা, জ্বর-সর্দি থাকলে অফিসও নয়

শিক্ষার্থীরা বাইরে ঘুরলেই ব্যবস্থা, জ্বর-সর্দি থাকলে অফিসও নয়

জাতীয়, বাংলাদেশ, বিনোদন, রাজনীতি
শিক্ষার্থীদের পারতপক্ষে বাইরে বের না হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। শিক্ষার্থীদের অভিভাবকদের প্রতি প্রধানমন্ত্রীর অনুরোধ, সন্তান যেন একা ঘরের বাইরে বের না হয়। কারও জ্বর, সর্দি, কাশি থাকলে তা নিয়ে যেন বাইরে বের না হয়। সে যেন ঘরে থাকে।প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার তার কার্যালয়ে মন্ত্রিসভা বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম ব্রিফিংয়ে এ তথ্য জানান।তিনি বলেন, সব শিক্ষাপ্রতিষ্ঠান ৩১ মার্চ পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে নির্দেশনা দেওয়া হয়েছে অভিভাবকেরা নিশ্চিত করবেন যে তাদের ছেলেমেয়েরা একাকি যেন বাইরে ঘুরে না বেড়ায়। তাদের ছুটি দেওয়াই হচ্ছে সেফটির জন্য। বাইরে ঘোরাফেরা করলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। একা একা যেন বাইরে না যায়, অভিভাবকদের সঙ্গে যেতে পারে।তিনি বলেন, আরেকটা জিনিস অনুরোধ করি- মসজিদ, মাদরাসা ও পেপারে...
৩১ মার্চ পর্যন্ত খেলার সব ধরনের ইভেন্ট বন্ধ

৩১ মার্চ পর্যন্ত খেলার সব ধরনের ইভেন্ট বন্ধ

খেলা, বাংলাদেশ, লাইফস্টাইল
আগামী ৩১ মার্চ পর্যন্ত খেলার সব ধরনের ইভেন্ট বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে।আজ সোমবার (১৬ মার্চ) যুব ও ক্রীড়া মন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল বিষয়টি জানিয়েছেন।মন্ত্রণালয়ের সভাকক্ষে বিভিন্ন ক্রীড়া ফেডারেশনের প্রতিনিধিদের সঙ্গে আলোচনার পর এমন সিদ্ধান্ত নেয়া হয়।ক্রীড়া মন্ত্রী বলেন, মুজিববর্ষ উপলক্ষে বিভিন্ন ফেডারেশনের ৪৪টির বেশি ইভেন্ট ছিল। করোনাভাইরাস সংক্রমণরোধে সবগুলো স্থগিত করা হয়েছে।জাহিদ আহসান রাসেল বলেন, এরই মধ্যে বাংলাদেশ গেমস, বিসিবির কনসার্ট, এশিয়া একাদশ বনাম বিশ্ব একাদশ, ইউরোপিয়ান ক্লাবের প্রীতি ম্যাচ সব কিছু স্থগিত করা হয়েছে।তিনি বলেন, আগামী জুন পর্যন্ত সব ধরণের আন্তর্জাতিক ইভেন্ট বন্ধ থাকবে। আগামী মে মাসে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে। ...
করোনাভাইরাসের কারণে হোটেল-বার বন্ধের মতো পরিস্থিতি হয়নি : স্বরাষ্ট্রমন্ত্রী

করোনাভাইরাসের কারণে হোটেল-বার বন্ধের মতো পরিস্থিতি হয়নি : স্বরাষ্ট্রমন্ত্রী

জাতীয়, বাংলাদেশ, রাজনীতি
করোনাভাইরাসের কারণে এখনও দেশের হোটেল-বার বন্ধের মতো কোনও পরিস্থিতির সৃষ্টি হয়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন।আজ সোমবার (১৬ মার্চ) স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বেসরকারি মাদকাসক্ত নিরাময় কেন্দ্রগুলোর মানোন্নয়নে সরকারি অনুদান প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শিক্ষামন্ত্রী স্কুল-কলেজগুলো ৩১ মার্চ পর্যন্ত বন্ধ ঘোষণা করেছেন। বেশিরভাগ বারই হোটেল বেইজ। থ্রি-স্টার, ফাইভ-স্টার হোটেল বন্ধ করব কি না, আপনাদের কাছেই এই প্রশ্ন রাখতে চাই। বার বন্ধের প্রশ্ন তখন আসবে, যখন হোটেল বন্ধ করে দেব, সব ক্লোজ করে দেব। এখনও সেই সিচুয়েশন আমাদের আসেনি।কোয়ারেন্টাইনে থাকা অনেকে বাইরে বের হচ্ছে- এ বিষয়ে মন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা বাহিনী যেখানেই আইন অমান্য হচ্ছে সেখানেই ব্যবস্থা নিচ্ছে। গাজীপুরের কালীগঞ্জে জনগণই স্বপ্রণোদিত হয়ে একজনকে ধরে নিয়ে ঘরে আবদ্ধ কর...
সব শিক্ষা প্রতিষ্ঠানে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকীর অনুষ্ঠান স্থগিত

সব শিক্ষা প্রতিষ্ঠানে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকীর অনুষ্ঠান স্থগিত

জাতীয়, বাংলাদেশ, রাজনীতি
সব শিক্ষা প্রতিষ্ঠানে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকীর অনুষ্ঠান স্থগিত করোনাভাইরাস পরিস্থিতির কারণে সব শিক্ষা প্রতিষ্ঠানে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকীর অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। টুঙ্গিপাড়াও শিশু সমাবেশ হবে না।আজ সোমবার (১৬ মার্চ) জন্ম শতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির সমন্বয়কারী কামাল আব্দুর নাসের বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি বলেন, সব শিক্ষা প্রতিষ্ঠানের অনুষ্ঠান স্থগিত করা  এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠান প্যারেড স্কয়ারের পরিবর্তে টিভি চ্যানেলগুলোতে একযোগে সরাসরি সম্প্রচারের মাধ্যমে জন্মশত বার্ষিকীর অনুষ্ঠান উদ্বোধন করা হবে।  তিনি আরও বলেন, সময়টি বেছে নেয়া হয়েছে বঙ্গবন্ধুর জন্মক্ষণ রাত ৮টায়। আতশবাজির মাধ্যমে শুরু হবে। আতশবাজি সোহরাওয়ার্দী উদ্যান থেকে শুরু হবে। লেজার শো সংসদ ভবন থেকে।উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখবেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহানা। এছাড়া প...

সব শিক্ষা প্রতিষ্ঠানে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকীর অনুষ্ঠান স্থগিত

জাতীয়, বাংলাদেশ, রাজনীতি
করোনাভাইরাস পরিস্থিতির কারণে সব শিক্ষা প্রতিষ্ঠানে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকীর অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। টুঙ্গিপাড়াও শিশু সমাবেশ হবে না।আজ সোমবার (১৬ মার্চ) জন্ম শতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির সমন্বয়কারী কামাল আব্দুর নাসের বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি বলেন, সব শিক্ষা প্রতিষ্ঠানের অনুষ্ঠান স্থগিত করা  এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠান প্যারেড স্কয়ারের পরিবর্তে টিভি চ্যানেলগুলোতে একযোগে সরাসরি সম্প্রচারের মাধ্যমে জন্মশত বার্ষিকীর অনুষ্ঠান উদ্বোধন করা হবে।  তিনি আরও বলেন, সময়টি বেছে নেয়া হয়েছে বঙ্গবন্ধুর জন্মক্ষণ রাত ৮টায়। আতশবাজির মাধ্যমে শুরু হবে। আতশবাজি সোহরাওয়ার্দী উদ্যান থেকে শুরু হবে। লেজার শো সংসদ ভবন থেকে।উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখবেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহানা। এছাড়া প্রধানমন্ত্রী কবিতা আবৃত্তি করবেন। আর কবিতাটি লিখেছেন শেখ রেহান...