Monday, July 6

বাংলাদেশ

মন খারাপ লাগছে? জেনে নিন তাৎক্ষণিক মন ভালো করার বিশেষ কিছু উপায়

মন খারাপ লাগছে? জেনে নিন তাৎক্ষণিক মন ভালো করার বিশেষ কিছু উপায়

এক্সক্লুসিভ, নারী ও শিশু, বাংলাদেশ, লাইফস্টাইল
মন ভালো করার বিশেষ কিছু উপায়। মডেল- ঈশিতা বিষণ্ণতার চাপে মানুষ অনেক সময় অনেক ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলে। এমনকি আত্মহত্যার মত মারাত্মক ভুলও করে বসেন কেউ কেউ। তাই মন খারাপ নিয়ে বসে না থেকে বরং করে ফেলুন কিছু “খারাপ” কাজ। বিস্ময়কর হলেও সত্যি যে নিয়ম ভাঙ্গার মাঝে আছে আলাদাই এক রকমের আনন্দ। আর নিষিদ্ধ কাজের প্রতি মানুষের এই আকর্ষন চিরন্তন একটি ব্যাপার! জীবনে একটু আধটু ভুল করাই যায়, বিশেষ করে যখন তা হয় বিষণ্ণতা থেকে মুক্তির জন্য! মনটা মাঝে মাঝেই খুব খারাপ হয়ে যায়। মন এতটাই খারাপ থাকে যে নিজেকে খুব অসহায় মনে হয় তখন। যখন বিষন্নতা আপনার জীবন থেকে সব আনন্দ কেড়ে নেয়, তখন নিজেকে একটু হলেও ভালো রাখার জন্য কিছু খারাপ কাজ করুন। কি,অবাক হচ্ছেন? বিস্ময়কর হলেও সত্যি যে নিয়ম ভাঙ্গার মাঝে আছে আলাদাই এক রকমের আনন্দ। নিষিদ্ধ কাজের প্রতি মানুষের এই আকর্ষন চিরন্তন একটি ব্যাপার। আর তাই মানুষ যে ...
পিকআপ-নসিমন সংঘর্ষে নিহত ২

পিকআপ-নসিমন সংঘর্ষে নিহত ২

বাংলাদেশ
সিরাজগঞ্জে সলঙ্গায় পিকআপ ভ্যান ও নসিমনের মুখোমুখি সংঘর্ষে  দুইজন নিহত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ছয়টার দিকে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের সলঙ্গা থানার গোঁজা ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি।হাটিকুমরুল হাইওয়ে থানার উপ-পরিদর্শক রফিকুল ইসলাম আরটিভি অনলাইনকে জানান, ঢাকা থেকে পাবনাগামী একটি পিকআপ ভ্যান ও হাটিকুমরুলগামী একটি মাছবাহী নসিমন গোজা ব্রিজ এলাকায় পৌঁছলে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।এতে  ঘটনাস্থলেই দুইজন মারা যান।খবর পেয়ে পুলিশ...
অফিসে করোনা থেকে বাঁচবেন যেভাবে

অফিসে করোনা থেকে বাঁচবেন যেভাবে

বাংলাদেশ, লাইফস্টাইল, স্বাস্থ্য
প্রাণঘাতী করোনাভাইরাস ১৪৭টি দেশে ছড়িয়ে পড়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ভাইরাসটিকে প্যানডামিক (বিশ্বের বড় অঞ্চলজুড়ে ছড়িয়ে পড়া মহামারি) ঘোষণা করেছে। করোনাভাইরাস গোত্রীয় নতুন এই ভাইরাসটির প্রকৃতি বিজ্ঞানীদের কাছে এখনো অজানা। এর চিকিৎসায় ওষুধ না থাকায় এ নিয়ে জনমনে রয়েছে আতঙ্ক। এমন পরিস্থিতি সত্যিই চিন্তায় ফেলে দিচ্ছেন সাধারণ মানুষকে। এরই মধ্যে যারা অফিসে যাচ্ছেন, তারা তো রীতিমত আতঙ্কে রয়েছেন। কীভাবে বাঁচবেন, কীভাবে চললে এই ভাইরাস থেকে নিরাপদ থাকা যাবে? সেটি ভেবে পাচ্ছেন না অনেকেই। অফিসের ডেস্কে অনেকের দিনের বেশির ভাগ সময়টা কাটাতে হয়। তাই নিজেকেই সতর্ক হতে হবে। আসুন জেনে নিয় কীভাবে সাবধানে থাকা যায়: কাজের জায়গা পরিষ্কার রাখুন অফিসে ডেস্কে বসে কাজ শুরুর আগেই চারপাশ ভালোভাবে মুছে নিন। কি-বোর্ড, কম্পিউটার মাউস, ফোন ও অন্যান্য জিনিস যেগুলোতে আপনি হাত দেন, সেগুলো সব...
করোনা নিয়ে উদ্বেগ কূটনীতিকদের, আশ্বস্ত করলেন পররাষ্ট্রমন্ত্রী

করোনা নিয়ে উদ্বেগ কূটনীতিকদের, আশ্বস্ত করলেন পররাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ, রাজনীতি
বাংলাদেশে করোনা পরিস্থিতি নিয়ে কূটনীতিকরা উদ্বেগ প্রকাশ করায়; ঢাকার বিভিন্ন দূতাবাসের কূটনীতিকদের কাছে করোনাভাইরাস পরিস্থিতি তুলে ধরে তাদের আশ্বস্ত করলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।সোমবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় কূটনীতিকদের ব্রিফিংকালে তাদের মধ্যে অনেকেই উদ্বেগ প্রকাশ করেন। করোনাভাইরাস মোকাবিলায় সরকার কী কী পদক্ষেপ নিয়েছে জানতে চাইলে এসময় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন সে বিষয়ে কূটনীতিকদের ব্রিফিংকালে আশ্বস্ত করেন।পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বাংলাদেশের করোনাভাইরাস পরিস্থিতি তুলে ধরে বলেন, বাংলাদেশে এ পর্যন্ত মাত্র ৮ জন এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তবে সরকার করোনা প্রতিরোধে নানা উদ্যোগ নিয়েছে।ড. মোমেন বলেন, বিভিন্ন দেশে প্রবাসী বাংলাদেশি রয়েছেন। করোনা প্রতিরোধে তাদের সহায়তার জন্য ঢাকার কূটনীতিকদেরও সহযোগিতা চান মোমেন।ঢাকায় নিযুক্ত যুক্ত...
দেশের সব বাণিজ্যমেলা বন্ধ ঘোষণা

দেশের সব বাণিজ্যমেলা বন্ধ ঘোষণা

বাংলাদেশ
করোনাভাইরাস সংক্রমণ রোধে দেশের সব বাণিজ্যমেলা বন্ধ ঘোষণা করা হয়েছে।আজ সোমবার (১৬ মার্চ) করোনাভাইরাস মোকাবিলায় গৃহীত পদক্ষেপের অংশ হিসেবে দেশের সব নগর, মহানগর, জেলা, উপজেলাসহ সব স্থানের চলমান ও বাণিজ্য মন্ত্রণালয়ের অনুমতিপ্রাপ্ত সব ধরনের বাণিজ্যমেলা বন্ধ ঘোষণা করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।বাণিজ্য মন্ত্রণালয়ের গণসংযোগ কর্মকর্তা মো. আব্দুল লতিফ বকসী জানান, এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সব মেলা বন্ধ থাকবে।উল্লেখ্য, করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে জনসমাগম এড়িয়ে চলার জন্য সরকারের পক্ষ থেকে বলা হয়েছে। বিশ্বব্যাপী এ ভাইরাসে ১ লাখ ৭৪ হাজার ৯৪১ জন আক্রান্ত হয়েছে। এ ভাইরাসে এখন পর্যন্ত ৬ হাজার ৬৮৭ জনের প্রাণহানি হয়েছে। ...
ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ক্রাইম, বাংলাদেশ
নরসিংদীর পলাশ উপজেলায় ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল সোমবার দুপুরে উপজেলার কালিরহাট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো, পলাশ উপজেলার মাঝেরচর গ্রামের আরমান সরকারের ছেলে শফিকুল ইসলাম (৩০) ও  পলাশেরচর গ্রামের মৃত মুসলিম মিয়ার ছেলে মো. ইব্রাহিম (২২)। জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক নূরে আলম হোসাইন বলেন, সোমবার দুপুরে গোপন সূত্রে খবর পেয়ে পলাশের কালিহাট এলাকায় অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে ...
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে গল্প ভাবনায় নাটক ‘মহানায়ক’

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে গল্প ভাবনায় নাটক ‘মহানায়ক’

বাংলাদেশ, বিনোদন
জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে নানান অনুষ্ঠানের আয়োজন করেছে। ১৭ মার্চ প্রচার হবে বঙ্গবন্ধুকে নিয়ে গল্প ভাবনায় বিশেষ নাটক ‘মহানায়ক’। প্রধান চরিত্রে অভিনয় করেছেন খ্যাতিমান অভিনেতা তারিক আনাম খান। আরও রয়েছেন আব্দূন নুর সজল, সালহা খানম নাদিয়ার মতো জনপ্রিয় মুখ।  নাটকটি রচনা ও পরিচালনা করেছেন সুমন আনোয়ার। আগামীকাল মঙ্গলবার রাত ৮ টায় ‘মহানায়ক’ নাটকটি দেখানো হবে। গল্পে দেখা যাবে, মফস্বলের একজন ...
করোনা প্রতিরোধে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ১০ নির্দেশনা

করোনা প্রতিরোধে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ১০ নির্দেশনা

বাংলাদেশ, স্বাস্থ্য
বিশ্বব্যাপী ভয়াবহ আকার ধারণ করা করোনাভাইরাসের বিস্তার রোধে হোম কোয়ারেন্টিন নিশ্চিত করাসহ গঠিত কমিটিগুলোর কার্যক্রম সুনির্দিষ্ট করে একটি সতর্কতামূলক গণবিজ্ঞপ্তি জারি করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।সোমবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. আসাদুল ইসলাম স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে ১০ দফা নির্দেশনা দেওয়া হয়েছে।গণবিজ্ঞপ্তিতে বলা হয়, করোনাভাইরাস সংক্রমণ মোকাবেলায় জাতীয়, বিভাগীয়, সিটি করপোরেশন এলাকা, পৌরসভা, জেলা, উপজেলা ও ইউনিয়ন পরিষদ পর্যায়ে কমিটি গঠিত হয়েছে। হোম কোয়ারেন্টিন নিশ্চিতকরণে সংশ্লিষ্ট কমিটি প্রযোজ্য ক্ষেত্রে যেসব কার্যক্রম গ্রহণ নেবেন। হোম কোয়ারেন্টিন নিশ্চিতকরণে সংশ্লিষ্ট কমিটি প্রযোজ্য ক্ষেত্রে নিম্নোক্ত কার্যক্রম গ্রহণ করবেন-১. হোম কোয়ারেন্টিনে থাকা ব্যক্তিবর্গ ১৪ দিন ঘরের বাইরে বের হবেন না এবং নিজ বাড়ির নির্ধারিত একটি কক্ষে অবস্থা...
দাফনের প্রস্তুতির সময় দেখা গেল গৃহবধূর গলায় দাগ , স্বামী আটক

দাফনের প্রস্তুতির সময় দেখা গেল গৃহবধূর গলায় দাগ , স্বামী আটক

বাংলাদেশ
পঞ্চগড় সদর উপজেলায় এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় নিহত গৃহবধূ শেফালী খাতুনের (৩০) স্বামী আলমগীর হোসেনকে (৩৫) আটক করেছে পুলিশ। গতকাল সোমবার দুপুরে উপজেলার সদর ইউনিয়নের প্রধানপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।নিহত গৃহবধূ শেফালী খাতুন সদর উপজেলার অমখানা ইউনিয়নের মৃত আব্দুল হামিদের মেয়ে। আটক আলমগীর হোসেন প্রধানপাড়া এলাকার আব্দুল আলীর ছেলে।পুলিশ সূত্রে জানা যায়, গতকাল সোমবার ভোরে গৃহবধূ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছে এবং মৃত্যুর বিষয়টি এলাকাসহ আত্মীয় স্বজনদের মধ্যে ছড়িয়ে পড়ে। অন্যদিকে নিহত গৃহবধূর মরদেহ দাফনের জন্য কবর খোঁড়াও শেষ হয়। দুপুরে মরদেহ গোসল করার সময়  গলায় দাগ দেখতে পেলে গৃহবধূর স্বজনদের কাছে বিষয়টি সন্দেহ হয়। পরে তারা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার স্বামী আলমগীরকে আটক করে। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্ত্রীকে শ্বাসরোধ কর...
নকল প্রসাধনী বিক্রি: ধানমন্ডির ৯ দোকানে ৫ লাখ টাকা জরিমানা

নকল প্রসাধনী বিক্রি: ধানমন্ডির ৯ দোকানে ৫ লাখ টাকা জরিমানা

বাংলাদেশ
বিএসটিআই এর অনুমোদনবিহীন নকল প্রসাধনসামগ্রী বিক্রি করায় রাজধানীর ধানমন্ডিস্থ রাপা প্লাজা ও জেনেটিক প্লাজার নয়টি দোকানে অভিযান চালিয়ে পাঁচ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা করেছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) ভ্রাম্যমাণ আদালত।সোমবার (১৬ মার্চ) দুপুরে এই অভিযান শুরু হয়ে শেষ হয় রাত ৯টায়। অভিযানে নেতৃত্ব দেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান।ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, জরিমানাকৃত দোকানগুলোর মধ্যে- জেনেটিক প্লাজার সাবু শপকে এক লাখ টাকা, সপিরাস পার্ককে ৫০ হাজার টাকা, রায়না কালেকশনকে ৫০ হাজার টাকা, কারনিসাকে এক লাখ টাকা, রাপা প্লাজার ইএল বণিতাকে ৫০ হাজার টাকা, জাসনকে ৫০ হাজার টাকা, আলম জেনারেল স্টোরকে এক লাখ টাকা, মডার্ন চয়েজকে ৫০ হাজার টাকা এবং এসকেআর বিউটিকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।র‌্যাব-২ (সিপিসি-২) অধিনায়ক মেজর এ...