Monday, July 6

বাংলাদেশ

নিবন্ধন ও ফিটনেসবিহীন গাড়ির মালিক কারা জানতে চেয়েছেন হাইকোর্ট

নিবন্ধন ও ফিটনেসবিহীন গাড়ির মালিক কারা জানতে চেয়েছেন হাইকোর্ট

ক্রাইম, বাংলাদেশ
আগামী ১ মাসের মধ্যে সারাদেশের ফিটনেসবিহীন গাড়ির নাম-নম্বর, মালিকের নামের তালিকা জমা দিতে বিআরটিএকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আজ সোমবার সকালে এক আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলম সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। এর আগে গত ২৭ মার্চ রাজধানী ঢাকাসহ সারা দেশে ফিটনেস ও নিবন্ধনহীন গাড়ি এবং লাইসেন্সহীন চালকের তথ্য জানতে চেয়েছিলেন হাইকোর্টের একই বেঞ্চ। বিআরটিএ চেয়ারম্যান, পুলিশ মহাপরিদর্শক, ঢাকার ট্র্যাফিক পুলিশের উত্তর ও দক্ষিণের ডিসি ও বিআরটিএর সড়ক নিরাপত্তা বিভাগের পরিচালকসহ সংশ্লিষ্টদের এ বিষয়ে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। উল্লেখ্য, সড়কে একের পর এক দুর্ঘটনার পর ৭১ হাজার ফিটনেসহীন গাড়ি নিয়ে গত ২৩ মার্চ একটি জাতীয় দৈনিকে সংবাদ প্রকাশিত হয়। ওই প্রতিবেদনটি আদালতের নজরে আনেন সুপ্রিমকোর্টের আইনজীবী সৈয়দ মামুন মাহবুব। এ সময় আ...
এক্সপ্রেস দুর্ঘটনায় তদন্ত কমিটি

এক্সপ্রেস দুর্ঘটনায় তদন্ত কমিটি

ক্রাইম, বাংলাদেশ
  মৌলভীবাজারের কুলাউড়ায় উপবন এক্সপ্রেস ট্রেন দুর্ঘটনার কারণ জানতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আজ সোমবার সকালে এই তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ। রেলওয়ের মহাপরিচালক কাজী মো. রফিকুল আলম প্রথম আলোকে এই তথ্য জানান। রফিকুল আলম বলেন, উপবন এক্সপ্রেস ট্রেন দুর্ঘটনার কারণ জানতে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। রেলওয়ের চিফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার (পূর্বাঞ্চল) মো. মিজানুর রহমানকে এই কমিটির প্রধান করা হয়েছে। কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। কুলাউড়ায় গতকাল রোববার রাতে লাইনচ্যুত হয় উপবন এক্সপ্রেস ট্রেনের কয়েকটি বগি। এ ঘটনায় অন্তত চারজন নিহত হয়েছেন। আহত শতাধিক। হতাহত হওয়ার সংখ্যা বাড়তে পারে। ঘটনার পর সিলেটের সঙ্গে সারা দেশের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়। উপবন এক্সপ্রেস রাতে সিলেট থেকে ছেড়ে ঢাকায় আসছিল। রাত সাড়ে ১১টার দিকে কুল...
সাড়া ফেলেছে ‘আমার বুকের ভিতর’

সাড়া ফেলেছে ‘আমার বুকের ভিতর’

পড়ালেখা, বাংলাদেশ
সাড়া ফেলেছে তরুণ কন্ঠশিল্পী হাবিবের নতুন গান ‘আমার বুকের ভিতর’। গানটির কথা ও সুর করেছেন শিল্পী নিজেই। গানটির মিউজিক করেছেন জনি। গানটি বাজারে এসেছে ‘সিডি চয়েস মিউজিক’র ব্যানারে। ‘সিডি চয়েস মিউজিক’ টিমের পরিচালনায় গানটির মিউজিক ভিডিও’র মডেল হয়েছেন রিফাত, দোলন, রোহান । এমনটাই জানালেন হাবিব। বললেন, গানটি ভালো সাড়া ফেলছে। গানের কথা গুলোও বেশ সুন্দর। ভিডিওটির গল্পটিও চমৎকার। যারা এখনো দেখেন নাই তাদের দেখার অনুরোধ রইলো। আমি চেষ্টা করি ভালো কিছু করতে। আপনাদের দোয়া এবং ভালোবাসা থাকলে সামনের কাজ গুলোও ভালো করার চেষ্টা করবো। ======= আরও পড়ুন প্রশ্নফাঁস ঢাবির ৮৭ শিক্ষার্থীসহ ১২৫ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র নিজস্ব প্রতিবেদক, ঢাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আলোচিত প্রশ্নফাঁস মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৮৭ জন শিক্ষার্থীসহ ১২৫ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দিয়েছে পুলিশের অপরাধ তদন্ত...
বাড়ছে গরম, সাগরে তিন নম্বর সতর্কতা

বাড়ছে গরম, সাগরে তিন নম্বর সতর্কতা

বাংলাদেশ
উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় তৈরি লঘুচাপের প্রভাবে বাড়ছে গরম। লঘুচাপের কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে এই তথ্য জানানো হয়। আবহাওয়ার পূর্বাভাসে আরও জানানো হয়, আগামী ২৪ ঘণ্টার মধ্যে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায়, ঢাকা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী ও রংপুর বিভাগের দু–এক জায়গায় দমকা হাওয়াসহ মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী ৭২ ঘণ্টার মধ্যে বৃষ্টির মাত্রা বাড়তে পারে। বৃষ্টিতে রাজশাহী, খুলনা, পাবনা, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া অঞ্চলের ওপর যে মৃদ...
মাশরাফি তুমি ফিরে এসো !!

মাশরাফি তুমি ফিরে এসো !!

খেলা, বাংলাদেশ
মাশরাফি বিন মর্তুজাকে টি-২০ ক্রিকেটে ফিরিয়ে আনার দাবিতে মানববন্ধন করেছে নড়াইলবাসী। বৃহস্পতিবার জেলার রুপগঞ্জ বাজার বাসস্ট্যান্ড ও আলাদাতপুরে নড়াইল-যশোর সড়ক অবরোধ করে এ মানববন্ধন করে তারা। ‘মাশরাফি তুমি ফিরে এসো’ শিরোনামের ব্যানারে এ মানবন্ধন আয়োজন করে ক্রিকেটপ্রেমী নড়াইলবাসী। ব্যানারে আরো লেখা ছিল, বাংলার ক্রিকেটকে এখনো তোমার অনেক কিছু দেবার বাকি আছে। তুমি বাংলার ক্রিকেট ইতিহাসে সর্বকালের সর্বশ্রেষ্ঠ অধিনায়ক। মানববন্ধন চলাকালে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন ক্রিকেটপ্রেমী আব্দুর রশীদ মন্নু, গিয়াসউদ্দিন ডালু, সাংবাদিক কার্তিক দাসসহ অনেকে। এসময় বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীসহ ক্রিকেটপ্রেমী বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ যোগ দেন। বক্তারা অবিলম্বে মাশরাফির টি-২০ ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত প্রত্যাহার করে জাতীয় দলের অধিনায়ক হিসেবে বহাল রাখতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ...
এখনও আমরা পারি ।

এখনও আমরা পারি ।

খেলা, বাংলাদেশ
খাঁদের কিনারে দাঁড়িয়ে ঘুরে দাঁড়ানোর রেকর্ড কম নেই বাংলাদেশের। এই ধরুন চলতি বিশ্বকাপেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হারলে ওইদিনই শেষ হয়ে যেত সেমি-ফাইনালে খেলার স্বপ্ন। অথচ সেদিন দুর্দান্ত এক জয়ে আবারও নতুন করে স্বপ্ন বুনতে শুরু করে বাংলাদেশ। সেই অনুপ্রেরণা নিয়ে বৃহস্পতিবার নটিংহ্যামের ট্রেন্ট ব্রিজে অস্ট্রেলিয়াকে হারানোর মিশনে নেমেছিল টাইগাররা। ৩৮১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৪৮ রানে হেরে স্বপ্ন ভঙ্গের শেষ প্রান্তে বাংলাদেশ। তবু আশা ছাড়ছে না মাশরাফি বিন মুর্তজা! সেমি-ফাইনালে যাওয়ার সব চেষ্টাই করে যাবেন শেষ পর্যন্ত বলে জানিয়েছেন তিনি। ‘কাজটা কঠিন হলেও অসম্ভব না। আমি এখনও মনে করি, কে জানে কত কী হতে পারে! এখনও আমরা পারি, তিন ম্যাচ বাকি আছে। আমাদের দারুণ ক্রিকেট খেলতে হবে এবং এরপর কি হয় দেখব। কাজটি কঠিন হবে। তিনটি ম্যাচ যদি জিততে পারি, তখন দেখা যাবে কী অবস্থা। আমাদের জন্য আপাতত গুরুত্বপূর...
অপ্রদর্শিত স্বর্ণ বৈধ করতে খুলনায় শুরু হচ্ছে স্বর্ণমেলা

অপ্রদর্শিত স্বর্ণ বৈধ করতে খুলনায় শুরু হচ্ছে স্বর্ণমেলা

বাংলাদেশ
অপ্রদর্শিত স্বর্ণ বৈধ করতে খুলনায় শুরু হচ্ছে স্বর্ণমেলা। কর অঞ্চল খুলনার উদ্যোগে আগামী ২৪ ও ২৫ জুন কর ভবনে এ মেলার আয়োজন করা হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) নির্ধারিত কর দিয়ে অপ্রদর্শিত স্বর্ণ বৈধ করতে যে উদ্যোগ নিয়েছে তা বাস্তবায়ন করতেই এই উদ্যোগ। এনবিআর জানিয়েছে, মেলায় প্রতি ভরি স্বর্ণালঙ্কারে ১ হাজার টাকা কর দিয়ে স্বর্ণ ব্যবসায়ীরা তাদের স্বর্ণালঙ্কার বৈধ করে নিতে পারবেন। কর অঞ্চলের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে খুলনার স্বর্ণ ব্যবসায়ীরা। খুলনা কর অঞ্চল থেকে জানা গেছে, গত ২৮ মে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) প্রজ্ঞাপন অনুযায়ী, স্বর্ণ ভরিপ্রতি ১ হাজার, হিরা প্রতি ক্যারেট ৬ হাজার ও প্রতি ভরি রূপা ৫০ টাকা কর দিয়ে বৈধ করা যাবে। এক বছরের জন্য এগুলো বৈধ করে নেওয়ার সুযোগ আগামী ৩০ জুন পর্যন্ত। তবে এ কার্যক্রম সহজ করতে স্বর্ণমেলার আয়োজন করা হয়েছে। খুলনা কর অঞ্চলের কমিশনার প্রশান্ত কুমা...
নিয়ম ভাঙা সিনেমার নাম!

নিয়ম ভাঙা সিনেমার নাম!

বাংলাদেশ, বিনোদন
ছবির নাম প্রকাশের অনুষ্ঠান, সেই সঙ্গে পোস্টার উন্মোচন। দুটোতেই ভিন্নতা পাওয়া গেল। নামে দেখা গেল আঞ্চলিকতার রেশ আর পোস্টারে পাওয়া গেল ভিন্নতার স্বাদ। ছবির নাম ‘ন ডরাই’। এটা সার্ফিং নিয়ে নির্মিত দেশের প্রথম পূর্ণদৈর্ঘ্য বাংলা চলচ্চিত্র। পোস্টারে উঠে এসেছে বাঙালি আটপৌরে বউয়ের সাজে সার্ফিং বোর্ড হাতে এক তরুণী। ‘ন ডরাই’ ছবিটি পরিচালনা করেছেন তানিম রহমান অংশু, প্রযোজক স্টার সিনেপ্লেক্সের চেয়ারম্যান মাহবুব রহমান। ছবিটি কক্সবাজারের এক তরুণ নারী সার্ফারের জীবনের গল্প নিয়ে তৈরি। এতে অভিনয় করেছেন সুনেহরা বিনতে কামাল ও শরীফুল রাজ। ছবির চিত্রনাট্য লিখেছেন দেবের ‘বুনোহাঁস’ ও ‘পিংক’ ছবির চিত্রনাট্যকার কলকাতার শ্যামল সেনগুপ্ত। ‘ন ডরাই’ ছবির পোস্টার‘ন ডরাই’ ছবির পোস্টারছবির নাম প্রকাশের অনুষ্ঠান, সেই সঙ্গে পোস্টার উন্মোচন। দুটোতেই ভিন্নতা পাওয়া গেল। নামে দেখা গেল আঞ্চলিকতার রেশ আর পোস্টারে পাওয়া ...
মাশরাফি, তামিমের দুই রকম আক্ষেপ

মাশরাফি, তামিমের দুই রকম আক্ষেপ

খেলা, বাংলাদেশ
৩৮১ রান তাড়া করে ৩৩৩। ম্যাচ শেষে অতৃপ্তি—অস্ট্রেলিয়াকে যদি আরও কম রানে আটকানো যেত! ৩৪০-এর মধ্যে রাখা গেলেও তো শেষ দিকে লড়াইটা আরও বেশি আত্মবিশ্বাস নিয়ে লড়াই করা সম্ভব হতো। অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচের আগেও এই কথাই বলেছিলেন বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। ৩৫০ রান তাড়া করে জেতা সম্ভব ট্রেন্টব্রিজে। এর বেশি হয়ে গেলে কঠিন। আজ ম্যাচ শেষে সেখানেই তাঁর হতাশা, ‘এখানে আমরা ৩৪০-৩৫০ রান পর্যন্ত তাড়া করতে পারব। আমাদের লক্ষ্যও সেটা ছিল। ওদের রান ৩৪০–এর বেশি যেন না হয়। ৪০-৫০ রান অতিরিক্ত করে ফেলেছে ওরা।’ সেটির অন্যতম কারণ ফিল্ডিং। ১০ রানে ডেভিড ওয়ার্নারের ক্যাচ ফেলেছেন সাব্বির রহমান। সেই ওয়ার্নার পরে করেছেন ১৬৬। বোলিংয়েও শেষ দিকে রুবেল হোসেন অনেক বেশি রান দিয়ে ফেলেছেন। বিশেষ করে ৩৫ ওভারের পর অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানরা যা করতে চেয়েছেন, তা–ই পেরেছেন। মাশরাফির চোখে ওই সময়ই ছিল ম্যাচের টার্...