Friday, June 12

বাংলাদেশ

উধাও হয়ে যাচ্ছে রেল লাইনের পাথর ॥ ঝুঁকির মধ্যে পড়ছে রেল চলাচল॥ রেল কর্তৃপক্ষের নজর নেই

উধাও হয়ে যাচ্ছে রেল লাইনের পাথর ॥ ঝুঁকির মধ্যে পড়ছে রেল চলাচল॥ রেল কর্তৃপক্ষের নজর নেই

বাংলাদেশ
গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধা রেলওয়ে স্টেশনের উত্তরদিকে মেইন রেল লাইনের উভয় পাশে একদম লাইন ঘেঁষে অবৈধভাবে গড়ে উঠছে বসতি। ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে রেল লাইন ও চুরি যাচ্ছে রেলওয়ের পাথর। রেল লাইনের মাটি কেটে এসব বসতবাড়ি গড়ে তোলার ফলে ঝুঁকিপূর্ণ হয়ে পড়ছে রেল চলাচল। অথচ রেল কর্তৃপক্ষের কোন নজর নেই। অভিযোগ রয়েছে, বাংলাদেশ রেলওয়ের ভূ-সম্পদ বিভাগের ৩নং কাচারীর রেলওয়ে স্টেশন সংলগ্ন অফিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের যোগসাজসে এ সমস্ত অবৈধ বসতি গড়ে উঠছে। রেলওয়ের জায়গায় বেআইনীভাবে বসবাসকারিরা রীতিমত প্রতিমাসেই নিয়মিত মাসোহারা প্রদান করছে বলেও জানা গেছে। সরেজমিনে ওইসব এলাকা পরিদর্শন করে দেখা যায়, উত্তরদিকে রেলওয়ের প্লাটফরমের প্রায় সাথেই পূর্ব পাশে লাইনের পাশ ঘেঁষেই অবৈধ দখলদাররা ১১টি বসতবাড়ি নির্মাণ করেছে। এ সমস্ত বসতবাড়িতে বসবাসকারি অনেকেই রীতিমত খড়ের পুঞ্জ দিয়ে একাধিক গরু এবং ছাগল প্রতিপালন করছে। এ ...
প্রকাশিত হল কন্ঠশিল্পী এফ এন নয়ন এর “মনে চায়”

প্রকাশিত হল কন্ঠশিল্পী এফ এন নয়ন এর “মনে চায়”

বাংলাদেশ, বিনোদন
গত ১৯ জুন সন্ধ্যায় লেজার ভিশন কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে লেজার ভিশন এর ইউটিউব চ্যানেলে প্রকাশিত হলো তরুণ উদীয়মান কন্ঠশিল্পী এফ এন নয়ন’র “মনে চায়” এর মিউজিক ভিডিওটি । অনুষ্ঠানে শিল্পীকে শুভাশিস জানাতে উপস্থিত ছিলেন কিংবদন্তী সঙ্গীতশিল্পী দিলরুবা খান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন লেজার ভিশনের চেয়ারম্যান এ কে এম আরিফুর রহমান ও ব্যবস্থাপনা পরিচালক মাজহারুল ইসলাম, কাতারস্থ প্রবাসী সাংবাদিক সমিতির সভাপতি ই এম আকাশ ও গানটির সংশ্লিষ্ট সকল কলা-কুশলিরা। উল্লেখ্য, গানটি কন্ঠশিল্পী নয়ন’র প্রথম মৌলিক একক গান। সঞ্জীবন চক্রবর্তীর কথা ও সুরে গানটির সঙ্গীত পরিচালনা করেছেন এস ডি সাগর এবং গানটির ভিডিও নির্মাণ করেছেন আদিফ হাসান। মডেল হিসেবে গানটিতে অভিনয় করেছেন ফরহাদ শেখ, আফসানা আফরোজ ও কাকা মাকসুদ সহ আরও অনেকে। গানটি প্রসঙ্গে শিল্পী নয়ন বলেন আমি চেষ্টা করেছি আমার প্রথম মৌলিক গানটি ভালোভাবে শ্রোতা-দর্শকদ...
মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড এর ২০তম বার্ষিক সাধারণ সভা

মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড এর ২০তম বার্ষিক সাধারণ সভা

বাংলাদেশ
মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড এর ২০তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড এর ২০তম বার্ষিক সাধারণ সভা ব্যাংকের শেয়ারহোল্ডারগণের উপস্থিতিতে আজ রাজধানীর ফারস্ হোটেল এন্ড রিসোর্টসে অনুষ্ঠিত হয়। সভায় ৩১শে ডিসেম্বর ২০১৮ তারিখে সমাপ্ত বছরের ব্যালেন্স শীট, প্রফিট এন্ড লস একাউন্ট এবং ব্যাংকের শেয়ারহোল্ডারদের জন্য ১৫% স্টক লভ্যাংশ প্রদানের প্রস্তাব অনুমোদিত হয়। সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এ.কে.এম. সাহিদ রেজা ও স্বাগত বক্তব্য দেন ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোঃ কামরুল ইসলাম চৌধুরী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের ভাইস চেয়ারম্যান মোঃ আব্দুল হান্নান ও এ.এস.এম. ফিরোজ আলম, নির্বাহী কমিটির চেয়ারম্যান আলহাজ্ব আকরাম হোসেন (হুমায়ুন), ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান ডঃ মোঃ রহমত উল্লাহ, মার্কেন্টাইল ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান এম. আমানউল...
গ্রিন টির যত উপকারিতা

গ্রিন টির যত উপকারিতা

বাংলাদেশ, লাইফস্টাইল
ক্লান্তি দূর করতে আমরা চা পান করি। কিন্তু যদি গ্রিন টি পান করা হয় তাহলে ক্লান্তি দূরের পাশাপাশি আরও অনেক উপকারও পাওয়া যায়। দেখে নিন গ্রিন টি পান করলে যেসব উপকার পাবেন- হার্ট অ্যাটাকের ঝুঁকি কমায়। কিডনি রোগের জন্য উপকারী। রক্তে কোলেস্টোরেলের মাত্রা কমায়। এর লিকার দাঁতের ক্ষয়রোধ ও মাড়ি শক্ত করে। পোকামাকড় কামড়ালে যদি ওই স্থান চুলকায় ও ফুলে যায় তাহলে গ্রিন টির পাতা দিয়ে ঢেকে দিলে আরাম বোধ হয়। ডায়াবেটিসের জন্য উপকারী। কাটা জায়গায় গ্রিন টির লিকার লাগালে রক্ত পড়া বন্ধ হয়।...
অটো রিকশা চালককে গলা কেটে হত্যা !

অটো রিকশা চালককে গলা কেটে হত্যা !

ক্রাইম, বাংলাদেশ
ফেনীর সোনাগাজী উপজেলায় নূর আলম (৩০) নামের এক অটোরিকশাচালককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার রাতে উপজেলার চরমজলিশপুর ইউনিয়নের মিয়াজিঘাট এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করেছে পুলিশ। রাতেই তারা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। নিহত নূর আলম উপজেলার বগাদানা ইউনিয়নের দুর্গাপুর এলাকার নূর নবীর ছেলে। পুলিশ ও স্থানীয় লোকজনের ভাষ্য, রাত সাড়ে আটটার দিকে উপজেলার কুঠিরহাট বাজার থেকে যাত্রীবেশে দুই-তিনজন যুবক নূর আলমের গাড়ি ভাড়া করেন। তাঁদের নিয়ে মিয়াজিঘাট সেতু এলাকায় যান তিনি। সেতুটি পার হওয়ার সময় ওই যুবকেরা গাড়ি থামিয়ে চালক নূর আলমকে মারধর করে গাড়ি ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালান এবং নূর আলমকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন। রক্তাক্ত অবস্থায় নূর আলম চিৎকার করতে করতে দ্রুত গাড়ি চালিয়ে সেতুর অপর প্রান্তে এসে দোকানের সামনে প...
এই সরকার লুটেরা তোষণকারী

এই সরকার লুটেরা তোষণকারী

বাংলাদেশ, রাজনীতি
ব্যাংক খাতে অব্যবস্থাপনা ও খেলাপি ঋণ নিয়ে জাতীয় সংসদে সমালোচনা করেছেন একাধিক সাংসদ। ব্যাংক খাতের সমালোচনা করে বিএনপির সাংসদ রুমিন ফারহানা বলেন, এই সরকার লুটেরা তোষণকারী সরকার। আজ বুধবার জাতীয় সংসদে ২০১৯-২০২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন। বিএনপির আরেক সাংসদ জাহিদুর রহমান গণতন্ত্রের স্বার্থে দ্রুত আরেকটি নির্বাচন দেওয়ার দাবি জানান। সংরক্ষিত নারী আসনের সাংসদ রুমিন ফারহানা বলেন, ব্যাংকের ঋণ খেলাপিতে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার শীর্ষে আছে। ব্যাংকিং খাতে খেলাপি ঋণ ১২ শতাংশে উন্নীত হয়েছে। সরকারবান্ধব অর্থনীতিবিদরাও সরকারকে ঋণখেলাপি বান্ধব সরকার বলে আখ্যায়িত করছেন। এটা লুটেরা তোষণকারী সরকার, ঋণ খেলাপি বান্ধব সরকার। অবলোপন ছাড়াই বর্তমানে খেলাপি ঋণের পরিমাণ ১ লাখ কোটি টাকা ছাড়িয়ে গেছে। ব্যাংক কোম্পানি আইন পরিবর্তন করে ব্যাংগুলোকে এক একটি পরিবারের হাতে...
মায়ের লাশের পাশে মেয়েকে ধর্ষণের লোমহর্ষক বর্ণনা দিলো সাগর

মায়ের লাশের পাশে মেয়েকে ধর্ষণের লোমহর্ষক বর্ণনা দিলো সাগর

এক্সক্লুসিভ, ক্রাইম, নারী ও শিশু, বাংলাদেশ
নওগাঁর মান্দা উপজেলার দ্বারিয়াপুরে মাকে হত্যার পর মেয়েকে ধর্ষণের চাঞ্চল্যকর ঘটনায় বখাটে সামিউল ওরফে সাগর আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছে। বুধবার বিকেল ৫টার দিকে নওগাঁর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের (২) বিচারক সিরাজুল ইসলাম সাগরের স্বীকারোক্তিমূলক জবানবন্দী গ্রহণ করেন। জবানবন্দী গ্রহণের কথা নিশ্চিত করে মামলার তদন্তকারী কর্মকর্তা মান্দা থানার পরিদর্শক (ওসি) মোজাফ্ফর হোসেন জানান, আদালতে আসামি জবানবন্দীতে যেসব তথ্য দিয়েছে, তা তদন্তের স্বার্থে গোপন রাখা হচ্ছে। তবে মঙ্গলবার আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি পুলিশের কাছে হত্যা ও ধর্ষণ করার কথা স্বীকার করে। তাই আদালতের কাছে রিমান্ড আবেদন করা হয়নি। জবানবন্দী শেষে সামিউল ওরফে সাগরকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন আদালত। এর আগে মান্দা থানা হাজত থেকে সামিউলকে আদালতে নেয়া হয় দুপুর ১টার দিকে। কড়া প্রহরায় তাকে ...
ট্রাফিক আইন অমান্যে রাজধানীতে ৩৩ লক্ষাধিক টাকা জরিমানা

ট্রাফিক আইন অমান্যে রাজধানীতে ৩৩ লক্ষাধিক টাকা জরিমানা

ক্রাইম, বাংলাদেশ
রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ৭,২২২টি মামলা ও ৩৩,৪৮,৫৫০ টাকা জরিমানা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ’র ট্রাফিক বিভাগ। এছাড়াও অভিযানকালে ৫৯টি গাড়ি ডাম্পিং ও ৬৮৫টি গাড়ি রেকার করা হয়েছে। ডিএমপি’র ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, উল্লেখযোগ্য মামলার মধ্যে রয়েছে হাইড্রোলিক হর্ণ ব্যবহার করার দায়ে ১৩৭টি, হুটার ও বিকনলাইট ব্যবহার করার জন্য ২টি, উল্টোপথে গাড়ি চালানোর কারণে ১৬৩১টি, মাইক্রোবাসে কালো গ্লাস লাগানোর জন্য ১৬টি গাড়ির বিরুদ্ধে মামলা, ট্রাফিক আইন অমান্য করার কারণে ২৫৯৫টি মোটর সাইকেলের বিরুদ্ধে মামলা ও ১৫৫টি মোটর সাইকেল আটক করা হয়। সেই সাথে গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার করার অপরাধে চালকের বিরুদ্ধে ১৮টি মামলা করা হয়। ১৮ জুন, ২০১৯ দিনভর ডিএমপি’র ট্রাফিক বিভাগ কর্তৃক অভিযান পরিচালনা করে এসব মামলা ও জরিমানা করা হয়। ডিএমপি’র ট্রাফিক বিভাগের দৈনন্...
সাকিব যা বলেছেন তা শুনে নারী সাংবাদিক বিস্মিত

সাকিব যা বলেছেন তা শুনে নারী সাংবাদিক বিস্মিত

আন্তর্জাতিক, খেলা, বাংলাদেশ, লাইফস্টাইল
সমারসেট কাউন্টি ক্লাব মাঠে উইন্ডিজ বোলারদের দ্রুতগতির শর্ট বলে যেভাবে চড়াও হয়েছেন সাকিব আল হাসান, তা দেখে বিস্মিতই হয়েছেন অনেক বিদেশি সাংবাদিক। সংবাদ সম্মেলনে প্রশ্ন ছুঁড়েছেন সামনের ম্যাচে অস্ট্রেলিয়ার পেসারদের খেলা নিশ্চয়ই কঠিন হবে। উত্তরে সাকিব যা বলেছেন তা শুনে ওই নারী সাংবাদিক আরেকবার বিস্মিত হলেন। ‘আমরা এরমধ্যেই সেরা সেরা কিছু পেস বোলারকে খেলেছি। আগের তিন ম্যাচেও আমাদের প্রতিপক্ষ দলে দুজন করে পেসার ছিল যারা ১৪০কিমি গতিতে বল করে। আমরা তাদের দারুণভাবে মানিয়ে নিতে সক্ষম হয়েছি। আমি মোটেও চিন্তিত নই।‘আমরা ইংল্যান্ডের সঙ্গে খেলেছি, ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে খেলেছি। তারা কখনও কখনও ১৫০কিমি. গতিতে বল ছুঁড়েছে। আমরা তাই চিন্তিত নিই। আমাদের বেসিক ধরে খেলতে হবে। আমরা দক্ষতাসম্পন্ন একটি দল এবং যথেষ্ট সক্ষম এসব চ্যালেঞ্জের পাল্টা জবাব দিতে।’ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয়ের পর বিশ্বকাপের সেমিফাইনাল খে...
অবশেষে অভিমান ভাঙলো মৌসুমী-পূর্ণিমার

অবশেষে অভিমান ভাঙলো মৌসুমী-পূর্ণিমার

বাংলাদেশ, বিনোদন
অভিনয়ের ভুবনে চিত্রনায়িকা মৌসুমী ও পূর্ণিমার পথচলা দীর্ঘদিনের। তারা বেশ ভালো বন্ধুও। কিন্তু গত বছর পূর্ণিমার উপস্থাপনায় ‘এবং পূর্ণিমা’ শিরোনামের একটি অনুষ্ঠানে ‘সিনেমার পর্দায় ধর্ষণ’ বিষয়ক প্রশ্ন ও উত্তরকে কেন্দ্র করে দু’জনের মধ্যে মনোমালিন্য তৈরি হয়। এমনকি বিষয়টি নিয়ে প্রিয়দর্শিনী মৌসুমী ক্ষমাও চাইতে বলেন পূর্ণিমাকে। মান-অভিমানের কারণে তাদের দু’জনের মধ্যে দেখা দেয় দূরত্ব। অবশেষে অভিমানের সেই বরফ গললো। গত শনিবার সন্ধ্যায় তারকা দম্পতি ওমর সানি ও মৌসুমীর আমন্ত্রণে ইফতারের দাওয়াতে অংশ নেন পূর্ণিমা। সানি-মৌসুমীর গুলশানের নতুন বাসায় মিলিত হন তারা। মান-অভিমান ভুলে আবার তারা এক হয়েছেন, শোবিজ অঙ্গনের অনেকেই তাদের সাধুবাদ জানিয়েছেন। তাদের মতে, চলচ্চিত্রে সকলে মিলে একটি পরিবার। কোনো বিষয়ে ভুল বোঝাবুঝি হতেই পারে। সবার উচিৎ এগুলো ভুলে যাওয়া। জানা গেছে, শনিবার ইফতারের অনুষ্ঠানে আরও উপস্থিত ছিল...