নড়াইলে শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে ছাত্রদের অবস্থান কর্মসূচিতে বাধা,
নড়াইল জেলা প্রতিনিধি নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক প্রদেশ কুমার মল্লিকে অভিভাবক কর্তৃক লাঞ্ছিতের প্রতিবাদে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালনকালে ছাত্রদের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। এসময় ছাত্রদের ওপর পিস্তল দিয়ে গুলি করারও ভয় দেখানোর অভিযোগ উঠেছে। প্রতিবাদে ছাত্ররা নড়াইল সরকারী উচ্চ বিদ্যালয়ের সামনে নড়াইল-যশোর সড়ক অবরোধ করে রাখে। পরে জেলা প্রশাসন ও পুলিশের তৎপরতায় রাস্তা থেকে ছাত্রদের স্কুলে ফিরিয়ে নেয়া হয়। আমাদের নড়াইল জেলা প্রতিনিধি উজ্জ্বলথেকে রায় জানান, রোববার সকাল ৯টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত এ সব কর্মসূচি পালন করে।
জানা যায়, শনিবার (১৫ জুন) সকালে নড়াইল সরকারী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক প্রদেশ কুমার মল্লিক তার প্রাইভেট কোচিং সেন্টারে ৯ম শ্রেণীর ছাত্রী সানজিদা এরিনাকে একটি চড় মারেন। এ ঘটনায় ওই ছাত্রী বাড়িতে গিয়ে তার বাবার কাছে কেঁদে পড়েন। ...




