Monday, July 6

বাংলাদেশ

জিমে আকর্ষণীয় হতে গিয়ে বাবা হওয়ার ক্ষমতা হারাচ্ছে পুরুষরা

জিমে আকর্ষণীয় হতে গিয়ে বাবা হওয়ার ক্ষমতা হারাচ্ছে পুরুষরা

বাংলাদেশ, লাইফস্টাইল
নিজেকে যৌন আবেদনময় হিসেবে উপস্থাপন করতে গিয়ে কিছু পুরুষ বাবা হবার ক্ষমতা হারাচ্ছেন। একটি গবেষণার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বিবিসি বাংলা। সম্প্রতি গবেষকরা দেখেছেন, অত্যন্ত পুরুষালী হিসেবে পরিচিত পুরুষেরা অনেক সময়ই নিজেকে আরও 'যৌনাবেদনময় ও পুরুষ-দীপ্ত' হিসেবে তুলে ধরতে গিয়ে যেসব কৃত্রিম পদ্ধতির সাহায্য নেন, তা কেড়ে নিচ্ছে তার পুরুষত্ব। দুজন বিজ্ঞানী এই তথ্য জানিয়েছেন। তারা দেখেছেন, শরীরকে পেশীবহুল করতে গিয়ে পুরুষেরা যেসব স্টেরয়েড ব্যবহার করেন, তা তাদের শরীরে শুক্রাণু সংখ্যা কমিয়ে দিতে পারে। এছাড়া মাথার চুল কমে যাওয়া ঠেকাতে অর্থাৎ টাক হয়ে যাওয়া রোধ করতে গিয়ে যেসব চিকিৎসা নেন পুরুষরা তাও কমায় তাদের শুক্রাণু উৎপাদন প্রক্রিয়া। যুক্তরাষ্ট্রের ব্রাউন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. জেমস মোসাম জানিয়েছেন, নিজেদের সন্তান উৎপাদন ক্ষমতা পরীক্ষা করাতে আসা পুরুষের সংখ্যা অনেক বেড়েছে। ...
শাবানার শুভ দিন

শাবানার শুভ দিন

বাংলাদেশ, বিনোদন
ঢাকাই সিনেমার কিংবদন্তি চিত্রনায়িকা শাবানা অভিনয় থেকে বিদায় নিয়েছেন ১৯ বছর আগে। তবে তিনি অভিনয় দিয়ে আজও গেঁথে আছেন কোটি কোটি বাঙালির হৃদয়ে। দেশে না থাকলেও প্রায়ই সময় ভক্তরা শ্রদ্ধাভরে স্মরণ করেন গুণী এই অভিনেত্রীকে। আজ তার জন্মদিন। আজকের এই শুভদিনে আরটিভির পক্ষ থেকে রইলো শুভেচ্ছা। ১৯৫২ সালের এ দিনে চট্টগ্রামের রাউজান উপজেলার ডাবুয়া গ্রামে জন্মগ্রহণ করেন শাবানা। তার পারিবারিক নাম আফরোজা সুলতানা রত্মা। প্রাতিষ্ঠানিক শিক্ষায় খুব বেশি এগোতে পারেননি অভিনেত্রী। ঢাকার গেন্ডারিয়া হাই স্কুলে ভর্তি হলেও কিছুদিন পর স্কুল ত্যাগ করেন তিনি। মাত্র আট বছর বয়সে সিনেমায় নাম লেখান শাবানা। এহতেশাম পরিচালিত ‘নতুন সুর’ নামের ছবিতে তিনি শিশুশিল্পী হিসেবে কাজ করেন। এরপর ‘চকোরী’ ছবিতে নায়িকা চরিত্রে অভিনয় শুরু করেন তিনি। বাংলা ও উর্দু ভাষায় নির্মিত ‘চকোরী’ ছবি ব্যবসা সফল হয়। এরপর থেকে শাবানাকে আর পেছন ফিরে...
ফরমালিনযুক্ত আম চিনবেন কীভাবে

ফরমালিনযুক্ত আম চিনবেন কীভাবে

বাংলাদেশ, লাইফস্টাইল
আমের মৌসুম শুরু হয়ে গেলো। ইফতারিতে ফলের আইটেমে অনেকেই রাখেন আম। ইফতার ছাড়াও আমাদের দেশে আম খেতে পছন্দ করে না এরকম মানুষ খুঁজে পাওয়া ভার। তবে একটা বিপদ আছেই। সেটা হলো বেশিদিন টিকিয়ে রাখার জন্য আমের মধ্যে ফরমালিনসহ অন্যান্য ক্ষতিকারক রাসায়নিক পদার্থ মেশানো। ফরমালিন যুক্ত আম খেলে কিডনি, লিভার ও বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গ নষ্ট, বিকলাঙ্গতা, এমনকি মরণব্যাধি ক্যানসারসহ নানা জটিল রোগে আক্রান্ত হয়ে পড়ার ঝুঁকি থাকে। চলুন জেনে নেই বাজারের আমের কোন কোন লক্ষণ দেখে বুঝবেন এতে ফরমালিন আছে কিনা। রঙ রঙ দেখেও চেনা যায় ফরমালিনযুক্ত আম। প্রাকৃতিকভাবে পাকা আমে হলুদ এবং সবুজের একটা মিশেল থাকবে। অনেক সময় কাঁচাপাকা রঙেও দেখা যায়। আবার আমার গায়ে সাদাটে ভাব ও কালো কালো দাগ থাকবে। কিন্তু ফরমালিনসহ অন্যান্য কেমিকেল দিয়ে পাকানো আমগুলো দেখতে সম্পূর্ণ হলুদ হবে। দেখতে খুব সুন্দর ও চকচকে হবে। কোন দাগ থাকবে না। ভেতরের শা...
প্রকাশিত হলো জেড.এস-এর ”তুই বন্ধু মানুষ ভালানা

প্রকাশিত হলো জেড.এস-এর ”তুই বন্ধু মানুষ ভালানা

বাংলাদেশ, বিনোদন
জেডএস-এর মিউজিক্যাল ফিল্ম “তুই বন্ধু মানুষ ভালানা” জেডএস এন্টারটেইনমেন্ট (ZS Entertainment) এর ইউটিউব চ্যানেলে প্রকাশিত হলো মিউজিক্যাল ফিল্ম “তুই বন্ধু মানুষ ভালানা। গানটির কথা, সুর, গল্প ও পরিচালনা করেছেন আজিজুল হক। গেয়েছেন কণ্ঠশিল্পী আকরাম খাঁন, সংগীত পরিচালনা করেছেন জেড.এইচ বাবু। গানে মডেল হিসেবে অভিনয় করেছেন সময়ের আলোচিত মডেল আনান, তৃষ্ণা ও সাকিব। ডি.ও.পি-সানি খাঁন, এডিট এন্ড কালার করেছেন এস.এম তুষার। গানটির রূপকার আজিজুল হক বলেন- গানটি ব্যাপক সারা জাগবে ইনশাআল্লাহ। এই গানটি সবার বহু কষ্টের ফসল, হাজার বছর বেঁচে থাকবে দর্শক ও শ্রোতাদের হৃদয়ে।...
নিজের জীবনী নিয়ে টিভি সিরিজে স্যান্ড্রা

নিজের জীবনী নিয়ে টিভি সিরিজে স্যান্ড্রা

বাংলাদেশ, বিনোদন
অনলাইন স্ট্রিমিং সাইট আমাজন তৈরি করছে মিউজিক্যাল টিভি সিরিজ। সেখানে দেখা যাবে স্যান্ড্রা বুলককে। তবে মজার বিষয় হলো এই সিরিজটি স্যান্ড্রা বুলকের কলেজজীবন নিয়েই। হলিউডের কয়েকটি গণমাধ্যমের খবর এমনটি। টিভি সিরিজটিতে শুধু অংশগ্রহণ নয়, সিরিজটির নির্বাহী প্রযোজকও বুলক। সঙ্গে আছেন আকিভা গোল্ডসম্যান ও জন লেজেন্ড। গতানুগতিক কোনো টিভি অনুষ্ঠানের মতো এটি নয়। একটা ব্যতিক্রমী ব্যাপার দেখা যাবে সেখানে। অদ্ভুত ধরনের একটি সেটে নাচ ও গানের সমন্বয়ে সাজানো হয়েছে অনুষ্ঠানটি। ১৯৮০ সালের দিকে আমেরিকার দক্ষিণের একটি মেয়েকে কেন্দ্র করে সাজানো সিরিজের গল্প। যেখানে উঠে আসবে তাঁর প্রেম, সমাজ ও নিজেকে চেনার বিষয়গুলো। উঠে আসবে মাদকাসক্তি, মানসিক স্বাস্থ্য ও এইডসের মতো বিষয়। মূলত স্যান্ড্রা বুলকের কলেজজীবনের দিনগুলোর ঘটনার মধ্য দিয়েই তৎকালীন এসব বিষয় উঠে আসবে। সিরিজটির আইডিয়া স্যান্ড্রা বুলক ও গোল্ডসম্যানের মধ্যে ...
পরীতে মজেছেন আফসারী

পরীতে মজেছেন আফসারী

বাংলাদেশ, বিনোদন
আলোচনায় আসার জন্য আমি মানুষ খুন ছাড়া সবই করতে পারি। কথাটি চিত্রনির্মাতা মালেক আফসারীর। নকল ছবি বানিয়ে মুক্তির আগে মৌলিক বলে ঘোষণা দেয়াও এই নির্মাতার ক্ষেত্রে নতুন কিছু নয়। ঈদে মুক্তিপ্রাপ্ত ‘পাসওয়ার্ড’ ছবির বিরুদ্ধে নকলের অভিযোগ উঠলে হালে পানি না পেয়ে বললেন, আমি দশটা ছবি দেখে একটা বানাই এটা নকল নয় গবেষণা! মালেক আফসারীর মতো সিনিয়র একজন নির্মাতার শুধুমাত্র আলোচনায় আসার জন্য এমন বিতর্কিত ও শিশুসুলভ আচরণের জন্য ফিল্ম ইন্ডাস্ট্রির অন্য নির্মাতারও বিরক্ত। তাদের অনেকেরই ভাষ্য, নকল ছবি বানাবেন বানান। এত আওয়াজের কি আছে। এর আগে জায়েদ খানকে নিয়ে ‘অন্তর জ্বালা’ ছবির নির্মাণ ও মুক্তির সময় নানা রকম ঘোষণা দিয়েছিলেন মালেক আফসারী। ছবির প্রযোজকও ছিলেন জায়েদ আর নায়িকা পরীমণি। তখন জায়েদকে আলোচনায় আনার জন্য শাকিব খান বিরোধী বক্তব্য দিতে দেখা গেছে এই নির্মাতাকে। শাকিব খান প্রযোজিত ‘পাসওয়ার্ড’ ছবিটি তার হাতে...
নির্বাচিত ১৩ লক্ষাধিক, সুযোগ পায়নি প্রায় এক লাখ

নির্বাচিত ১৩ লক্ষাধিক, সুযোগ পায়নি প্রায় এক লাখ

পড়ালেখা, বাংলাদেশ
২০১৯-২০ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে কে কোন কলেজ ও মাদ্রাসায় ভর্তির জন্য নির্বাচিত হয়েছে, তার ফল প্রকাশ করা হয়েছে আজ সোমবার। প্রথম পর্যায়ে মোট ১৩ লাখ ১৮ হাজার ৮৬৬ জন শিক্ষার্থী একাদশ শ্রেণিতে ভর্তির জন্য নির্বাচিত হয়েছে। এবার বৈধ আবেদন ছিল ১৪ লাখ ১৫ হাজার ৮৭৬ জনের। এই হিসাবে ৯৭ হাজার ১০ জন ভর্তি–ইচ্ছুক শিক্ষার্থী কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির সুযোগ পায়নি। যদিও এসব শিক্ষার্থীর পরে আবেদন করার সুযোগ আছে এ বিষয়ে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মু. জিয়াউল হক প্রথম আলোকে বলেন, মূলত এসএসসি ও সমমানের ফল অনুযায়ী যাদের যেসব প্রতিষ্ঠানে প্রাপ্যতা ছিল, সেখানে আবেদন না করে অন্য প্রতিষ্ঠানের আবেদন করার কারণেই এত শিক্ষার্থী এ পর্যায়ে কোনো প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ পায়নি। তবে দ্বিতীয় পর্যায়ে তারা আবেদন করতে পারবে এবং তারা আশা করছেন সব শিক্ষার্থীই ভর্তি হতে পারবে। বাংলাদেশ...
বৃহস্পতিবার  অর্থবছরের বাজেট ঘোষণা

বৃহস্পতিবার অর্থবছরের বাজেট ঘোষণা

জাতীয়, বাংলাদেশ
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল আগামীকাল বৃহস্পতিবার একাদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে ২০১৯-২০ অর্থবছরের জাতীয় বাজেট পেশ করবেন। এটি দেশের ৪৮তম, আওয়ামী লীগ সরকারের ২০তম এবং অর্থমন্ত্রী হিসেবে মুস্তফা কামালের প্রথম বাজেট। এবারের বাজেটের সম্ভাব্য আকার ধরা হয়েছে ৫ লাখ ২৩ হাজার ১৯০ কোটি টাকা। চলতি অর্থবছরের মূল বাজেটের চেয়ে আগামী বাজেট ১২ দশমিক ৬১ শতাংশ ও সংশোধিত বাজেটের চেয়ে ১৮ দশমিক ২২ শতাংশ বড়। আগামী ৩০ জুন এই বাজেট পাস হবে। গতবছর সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত চলতি ২০১৮-১৯ অর্থবছরের জন্য ৪ লাখ ৬৪ হাজার ৫৭৩ কোটি টাকার বাজেট পেশ করেছিলেন। তিনি টানা ১০বার জাতীয় বাজেট পেশ করে স্বাধীন বাংলাদেশে রেকর্ড গড়েন। ভ্যাট আইন কার্যকর ও বেকারদের জন্য ঋণ তহবিল গঠনসহ বেশ কিছু নতুন বিষয় থাকতে পারে এবারের বাজেটে। ব্যাপক সংস্কারের প্রস্তাব করা হতে পারে ব্যাংকিংখাত, পুঁজিবাজার, সঞ্চয়পত্রসহ সামাজি...
”বায়ুদূষণে” ক্ষতি ও তার প্রতিবার

”বায়ুদূষণে” ক্ষতি ও তার প্রতিবার

বাংলাদেশ, লাইফস্টাইল
ধূমপানের নেশা না করেও কিংবা বাড়তি লবন না খেয়েও শরীরে একই রকম ক্ষতি হতে পারে এবং তা শুধুমাত্র বায়ুদূষণের কারণে! বিভিন্ন গবেষণা থেকে পরিবেশ বিজ্ঞানীরা এমন প্রমাণ পেয়েছেন। পরীক্ষানিরীক্ষায় দেখা গেছে, ব্রেন স্ট্রোক, হার্ট অ্যাটাক ও ফুসফুসের ক্যানসারে আক্রান্তদের এক তৃতীয়াংশ মানুষের অসুখের নেপথ্যে আছে বায়ুদূষণ। বাতাসে ভেসে থাকা ২.৫ মাইক্রন অথবা তার থেকেও ছোট পার্টিক্যুলেট ম্যাটার আমাদের শরীরের জন্যে সাংঘাতিক ক্ষতিকর। প্রথমত এরা রক্তস্রোতে মিশে গিয়ে রক্তবহনকারী ধমনীকে ক্রমশ সরু করে দেয়। ফলে রক্ত চলাচল বাধা পায়। এর ফল হার্টের অসুখ ও ব্রেন স্ট্রোক। ফুসফুসে জমে থাকা পিএম ক্যানসারের একটা বড় কারণ। নাইট্রোজেন ডাই অক্সাইড ও সালফার ডাই অক্সাইড শ্বাসের সঙ্গে আমাদের শরীরে প্রবেশ করে ফুসফুসের কার্যক্ষমতা নষ্ট করে ও শ্বাসকষ্টের কারণ হয়ে দাঁড়ায়। অ্যাজমা অর্থাৎ হাঁপানির অন্যতম কারণ ওজোন গ্যাস। বিশেষ করে শহ...
তামাকের দাম বাড়াতে চিঠি সংসদীয় স্থায়ী কমিটির

তামাকের দাম বাড়াতে চিঠি সংসদীয় স্থায়ী কমিটির

বাংলাদেশ
আসন্ন বাজেটে তামাকজাত পণ্যের কর বৃদ্ধির মাধ্যমে দাম বৃদ্ধির জন্য অর্থমন্ত্রীকে চিঠি দিয়েছে সংসদীয় স্থায়ী কমিটি। ঈদের ছুটির আগে শেষ কর্মদিবস ৩ জুন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালকে এ চিঠি পাঠানো হয়। চিঠিতে সাক্ষরকারীদের মধ্যে রয়েছেন—পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আবুল কালাম আজাদ, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মো. শামসুল হক টুকু, ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মো. মকবুল হোসেন, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আব্দুল মতিন খসরু এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরী। চিঠিতে তামাক পণ্যের কর বাড়াতে সিগারেটের ক্ষেত্রে বিদ্যমান চারটি মূল্যস্তর (৩৫, ৪৮, ৭৫ এবং ১০৫ টাকা) বিলুপ্ত করে দুটি মূল্যস্তর (৫০ ও ১০৫ টাকা তদূর্ধ্ব) নির্ধারণের পাশাপাশি ৬৫ শতাংশ স...