Sunday, July 5

বাংলাদেশ

“তুই বন্ধু মানুষ ভালানা” আসছে জেডএস-এর মিউজিক্যাল ফিল্ম

“তুই বন্ধু মানুষ ভালানা” আসছে জেডএস-এর মিউজিক্যাল ফিল্ম

বাংলাদেশ, বিনোদন
১৩ জুন বিকেল ৪টায় জেডএস এন্টারটেইনমেন্ট (ZS Entertainment) এর ইউটিউব চ্যানেলে প্রকাশিত হচ্ছে নতুন মিউজিক্যাল ফিল্ম “তুই বন্ধু মানুষ ভালানা। গানটির কথা, সুর,গল্প ও পরিচালনা করেছেন আজিজুল হক। গেয়েছেন কণ্ঠশিল্পী আকরাম খাঁন, সংগীত পরিচালনা করেছেন জেড.এইচ বাবু। গানে মডেল হিসেবে অভিনয় করেছেন সময়ের আলোচিত মডেল আনান,তৃষ্ণা ও সাকিব। ডি.ও.পি-সানি খাঁন এডিট এন্ড কালার করেছেন এস.এম তুষার। গানটির রূপকার আজিজুল হক বলেন- গানটি ব্যাপক সারা জাগবে ইনশাআল্লাহ। এই গানটি সবার বহু কষ্টের ফসল, হাজার বছর বেঁচে থাকবে. দর্শক ও শ্রোতাদের হৃদয়ে। গানটি চির ঋনী হয়ে থাকবে ধোবাউড়াবাসী ও জেডএস-এর সহযোগিতার কাছে।...
একই রকম চরিত্রে বারবার আসতে চাই না

একই রকম চরিত্রে বারবার আসতে চাই না

বাংলাদেশ, বিনোদন
বর্তমান সময়ে চলচ্চিত্রে আলোচিত নাম সিয়াম আহমেদ। চলচ্চিত্রে নাম লিখে পরপর তিনটি ছবিতেই দর্শকপ্রশংসা পেয়েছেন। এখন ‘শান’ নামে নতুন ছবিতে অভিনয় করছেন তিনি। মে মাসের শেষের দিকে শুটিং শুরু হয়েছে ছবিটির। ১ জুলাই থেকে ‘বিশ্বসুন্দরী’ নামে আরেকটি ছবির কাজ শুরু হবে তাঁর। চলচ্চিত্রের খবরের পাশাপাশি বিয়ের পর প্রথম ঈদ কেমন কাটল, এসব বিষয়ে কথা বলেছেন সিয়াম। শান’ ছবির শুটিং কেমন হচ্ছে? পরিকল্পনামতোই কাজ হচ্ছে। মে মাসের শেষের দিকে শুটিং শুরু হয়। মধ্যে ঈদের বিরতি দিয়ে ৮ জুন থেকে আবার শুটিং শুরু হয়েছে। এখন নারায়ণগঞ্জের লোকেশনে শুটিং চলছে। এই ধাপে ৩০ জুন পর্যন্ত শুটিং হবে। আপাতত ছবির ড্রামার অংশের কাজ হচ্ছে। অ্যাকশন অংশের কাজ এখনো শুরু হয়নি। ছবিতে আমার বিপরীতে আছেন পূজা চেরি। ছবিতে কী ধরনের চরিত্র আপনার? অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার। ছবির অ্যাকশন দৃশ্যের জন্য বিশেষ কোনো প্রশিক্ষণ নিয়েছেন? মার্শাল...
ব্যাংক থেকে এত টাকা গেল কোথায় ??

ব্যাংক থেকে এত টাকা গেল কোথায় ??

Uncategorized, বাংলাদেশ
একদিকে বিশাল অঙ্কের বাজেট, অন্যদিকে টাকাশূন্য ভল্ট। একদিকে ব্যয়ের ব্যাপক আয়োজন, অন্যদিকে টাকার জন্য হাহাকার। এ রকম এক বিপরীত অবস্থার মধ্য দিয়েই নতুন অর্থবছরের জন্য নতুন বাজেট দিতে যাচ্ছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। প্রবৃদ্ধি ৮ শতাংশ ছাড়িয়ে যাচ্ছে, অথচ প্রাণ নেই ব্যাংক খাতে। বিনিয়োগের জন্য নেওয়া শিল্পঋণ যেখানে পুরোটাই ব্যাংক খাতনির্ভর, সেখানেই চলছে তীব্র অর্থসংকট। সবার মনেই প্রশ্ন, তাহলে ব্যাংকের এত টাকা গেল কোথায়? বিশেষজ্ঞরা বলছেন, ঋণের টাকা ফেরত আসছে না ব্যাংক খাতে, খেলাপি ঋণ কেবল বাড়ছেই। পাচার হয়ে যাচ্ছে দেশের টাকা। এতে আস্থার অভাবে নতুন আমানত আসছে না এখানে। সব মিলিয়ে ব্যাংক খাত এখন মহাবিপদে। বাংলাদেশ অটোরি-রোলিং অ্যান্ড স্টিল মিলস সমিতির চেয়ারম্যান মানোয়ার হোসেনেরও একই প্রশ্ন। প্রথম আলোকে তিনি বলেন, ‘আমার অবাক লাগে, আসলে টাকা যাচ্ছে কোথায়। সরকারের এটা খুঁজে দেখা উচিত। কালোটা...
তাহসানের সঙ্গে যোগাযোগ হয় মিথিলার

তাহসানের সঙ্গে যোগাযোগ হয় মিথিলার

বাংলাদেশ, বিনোদন
অনেক দিন পর নতুন গান গেয়েছেন অর্ণব। গানটির শিরোনাম ‘কী হলে কী হতো’। লিখেছেন, সুর ও সংগীত পরিচালনা করেছেন প্রদ্যুৎ চট্টোপাধ্যায়। ধ্রুব মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেলে ৪ জুন গানটির ভিডিওচিত্র প্রকাশ করা হয়। তাতে অভিনয় করেছেন অর্ণব, মিথিলা, সৃজিত মুখোপাধ্যায়, ইন্দ্রাশীষ রায় ও অনিন্দ্য চট্টোপাধ্যায়। গানটির ভিডিওচিত্র পরিচালনা করেছেন একলব্য চৌধুরী। আজ মঙ্গলবার দুপুর পর্যন্ত তা দেখা হয়েছে ১ লাখ ৬৬ হাজার ৭৬৪ বার। আজ সকালে বিভিন্ন প্রসঙ্গ নিয়ে কথা হয়েছে মিথিলার সঙ্গে। এবার ঈদে আপনাকে কোনো নাটকে দেখা যায়নি। ঠিকই বলেছেন। ঈদের আগে দুবার অফিসের কাজে আফ্রিকায় যেতে হয়েছে। তাই ঈদের জন্য কোনো কাজ করতে পারিনি। তবে ঈদের আগের দিন অর্ণবের নতুন গানের ভিডিওচিত্র এসেছে। তাতে আপনি অভিনয় করেছেন। দারুণ একটা কাজ হয়েছে। অর্ণব ভাই অনেক দিন পর গান গেয়েছেন। তাই আমি আর তাঁর বন্ধুরা চেয়েছি, তাঁর এই কাজটা যেন অন্য ...
ট্রেনের ছাদ থেকে পড়ে তরুণ নিহত !!

ট্রেনের ছাদ থেকে পড়ে তরুণ নিহত !!

বাংলাদেশ
রাজশাহীতে ট্রেনের ছাদ থেকে পড়ে এক তরুণ নিহত হয়েছেন। নগরের বর্ণালীর মোড়ে এই দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক ওই যুবকের পরিচয় জানা যায়নি। পুলিশ বলছে, রেললাইনের ওপর দিয়ে পার করা ডিশ লাইনের তারে লেগে ওই যাত্রী পড়ে যান। নিহত ব্যক্তির বয়স ২৩ বছর হতে পারে। রাজশাহী রেলওয়ে থানার উপপরিদর্শক আবুল হাশেম প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বলেন, রাজশাহী থেকে চাঁপাইনবাবগঞ্জগামী সাটল ট্রেনের ছাদে করে ওই যাত্রী যাচ্ছিলেন। বর্ণালীর মোড়ে ডিশ লাইনের তারে লেগে তিনি নিচে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। তিনি বলেন, ট্রেনের ছাদ থেকে ওই তারের দূরত্ব দেড় থেকে দুই ফুট হবে। আবুল হাশেম জানান, সুরতহাল শেষে লাশ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। ...
১০ বছরের সাজা ১ বছর খেটেই মুক্ত রোহিঙ্গা গণহত্যাকারী সেনারা!

১০ বছরের সাজা ১ বছর খেটেই মুক্ত রোহিঙ্গা গণহত্যাকারী সেনারা!

ক্রাইম, বাংলাদেশ
সংখ্যালঘু মুসলিম রোহিঙ্গাদের লাইন ধরে বসিয়ে ঠান্ডা মাথায় গুলি করে হত্যার দায়ে ১০ বছরের সাজাপ্রাপ্ত মিয়ানমারের সাত সেনাসদস্য আগাম মুক্তি পেয়েছেন। রয়টার্স জানায়, সাজার মেয়াদ এক বছর না যেতেই কারাগার থেকে মুক্তি দেওয়া হয় ওই সাত সেনাসদস্যকে। অথচ ওই নৃশংসতার অনুসন্ধানী খবর প্রকাশ করায় রয়টার্সের দুই সাংবাদিককে কথিত সরকারি গোপন তথ্য ফাঁসের দায়ে সাত বছরের কারাদণ্ড দেয় মিয়ানমার সরকার। পরে অবশ্য আন্তর্জাতিক চাপের মুখে ১৬ মাস পর গত ৬ মে ওয়া লোন এবং কেয়াও সোয়েও নামে রয়টার্সের ওই দুই সাংবাদিককে রাষ্ট্রপতির সাধারণ ক্ষমার আওতায় মুক্তি দেওয়া হয়। জানা গেছে, রাখাইনের ইন দিন গ্রামে গণহত্যা চালানো সেই সেনাসদস্যদের গত বছরের নভেম্বরেই কারাগার থেকে মুক্তি দেওয়া হয়। তবে বিষয়টি চেপে রেখেছিল দেশটির সরকার। সম্প্রতি রাখাইনের সেই কারাগারের দুই কারারক্ষী ওই সেনাসদস্যদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেন। প...
ব্রাহ্মণবাড়িয়ায় শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে আটক

ব্রাহ্মণবাড়িয়ায় শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে আটক

বাংলাদেশ
ব্রাহ্মণবাড়িয়ায় দ্বিতীয় শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। ওই শিশুর স্বাস্থ্য পরীক্ষার জন্য জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল শনিবার বিকেল সাড়ে চারটার দিকে জেলা শহরের পাওয়ার হাউস রোড এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা গেছে, জেলা শহরের পাওয়ার হাউস রোড এলাকায় তোফায়েল আজম কিন্ডারগার্টেনের সামনে ডাব বিক্রি করেন শিমরাইলকান্দি দক্ষিণপাড়া এলাকার বাসিন্দা বাচ্চু মিয়া (৬০)। শনিবার বিকেলে বাচ্চুর কাছ থেকে স্থানীয় একটি বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির এক ছাত্রী ডাব কিনে বাড়ি যায়। পানি খেয়ে ডাবের খোসা ফিরিয়ে দিতে আবার বাচ্চুর কাছে যায় শিশুটি। এ সময় শিশুটিকে ফুসলিয়ে কিন্ডারগার্টেনের সামনে একটি পরিত্যক্ত টিনের ঘরের ভেতরে নিয়ে যান বাচ্চু। সেখানে মেয়েটিকে ধর্ষণের চেষ্টা করেন বাচ্চু। কিন্তু রাস্তার পাশের ওই ঘরে শিশুটি চিৎকার শুরু করলে বাচ্চু ...
কাজী শুভ’র ‘ভুলিয়া না যাইও’

কাজী শুভ’র ‘ভুলিয়া না যাইও’

বাংলাদেশ, বিনোদন
সংগীতশিল্পী কাজী শুভ। নিজস্ব গায়কীর জন্য শ্রোতা মহলে পেয়েছেন জনপ্রিয়তা। উপহার দিয়েছেন একাধীক জনপ্রিয় গান। এবারের ঈদেও কাজী শুভ তার ভক্ত-শ্রোতাদের জন্য নিয়ে আসছেন নতুন গান। কাজী শুভর নতুন এই গানের নাম ‘ভুলিয়া না যাইও’। পাগল হাসানের কথা ও সুরে গানটির সংগীতায়োজন করেছেন রাফি মোহাম্মদ । গানটি প্রকাশ করছে ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস)। মৌলিক গল্পে নির্মিত হয়েছে গানটির ভিডিও। মাহিন আওলাদের কাহিনী, চিত্রনাট্য ও পরিচালানায় এতে অভিনয় করেছেন জামশেদ শামীম এবং নুসরাত জাহান জেরী। গানটি নিয়ে কাজী শুভ বলেন- 'ঈদে একাধীক গান প্রকাশিত হলেও ‘ভুলিয়া না যাইও’ নিয়ে আমার একটু আগ্রহ বেশি। শ্রোতাদের পছন্দের তালিকায় থাকবে গানটি, এটা আমি বলতে পারি।’ বাকীটা শ্রোতারাই বিবেচনা করবেন। মাহিন আওলাদ জানালেন- ‘আমি বরাবরই মৌলিক গল্প নিয়ে কাজ করতে পছন্দ করি। এবারও তার ব্যতিক্রম নয়। ভিডিও’র গল্প, লোকেশন এবং নির্মাণ দর...
লক্ষ্মীপুরে পুলিশের কাছ থেকে আসামি ছিনতাই!

লক্ষ্মীপুরে পুলিশের কাছ থেকে আসামি ছিনতাই!

বাংলাদেশ
লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় পুলিশের ওপর হামলা চালিয়ে মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক এক আসামিকে ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। হামলায় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাতে উপজেলার চরডাক্তার আশ্রম বাজার এলাকায় এ ঘটনা ঘটে। ছিনিয়ে নেওয়া আসামির নাম গদাধর দাস (৪০)। তিনি রামগতি পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের চরডাক্তার আশ্রম এলাকার কর্ণধর দাসের ছেলে। হামলায় আহত পুলিশ সদস্যরা হচ্ছেন রামগতি থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. মঈন উদ্দিন, কনস্টেবল আশরাফুল ইসলাম ও মো. ফোরকান। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাঁরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। এ ঘটনায় এএসআই মো. মঈন উদ্দিন বাদী হয়ে থানায় মামলা করেছেন। মামলায় গদাধরসহ ২২ জনের নাম উল্লেখ করে আরও ১০ থেকে ১২ জনকে অভিযুক্ত করা হয়েছে। এর মধ্যে ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিরা হচ্ছেন সুব্রত চন্দ্র দাস, র...
ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর উপজেলায় ট্রাকচাপায়  তিনজন নিহত।

ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর উপজেলায় ট্রাকচাপায় তিনজন নিহত।

এক্সক্লুসিভ, বাংলাদেশ
ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর উপজেলায় ট্রাকচাপায় সিএনজি চালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। শনিবার দুপুর ১২টার দিকে উপজেলার সাতবর্গ এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, হবিগঞ্জের মাধবপুর উপজেলার আদায়ৈর এলাকার শান্তা রায় চৌধুরী (৩০), একই উপজেলার হালুয়াপাড়ার মিসির আলীর ছেলে আবু তাহের (৬০) ও মৃনাল উদ্দিন (৪০)। স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল-বিশ্বরোড থেকে থেকে একটি যাত্রীবাহী সিএনজি চালিত অটোরিকশা হবিগঞ্জের মাধবপুরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে সাতবর্গ এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার এক যাত্রী এবং হাসপাতালে দুইজন মারা যান। খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হোসেন সরকার দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার পর স্থানীয়রা ঘাতক ট্রাকটি আটক করেছে।...