Monday, July 6

বাংলাদেশ

হিলিতে রসুন চড়া, থমকে আছে ভারতীয় পেয়াঁজ !!

হিলিতে রসুন চড়া, থমকে আছে ভারতীয় পেয়াঁজ !!

বাংলাদেশ
রমজানের শুরুতে হিলি স্থলবন্দরের পাইকারী দোকানে বেড়েছে ছোলা, চিনি ও রসুনের দাম। তবে স্বাভাবিক রয়েছে ভারত থেকে আমদানিকৃত পেঁয়াজের দাম। ২/৩ দিনের ব্যবধানে প্রতিকেজি ছোলায় বেড়েছে ৫ টাকা, চিনিতে ৪ টাকা ও প্রকারভেদে রসুনে বেড়েছে ২০ থেকে ৩০ টাকা। ভারতীয় আমদানিকৃত পেয়াঁজের দাম না বাড়লেও অন্যান্য পণ্যের দাম এখানে বাড়ছে। আর এ কারণে বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারা। তবে তাদের দাবি, নিয়মিত বাজার মনিটরিং করলে কমে আসবে এসব পণ্যের দাম। , দুই দিন আগে হিলি বাজারে প্রতি কেজি ছোলা বুট ৭০ টাকা দরে বিক্রি হলেও কেজিতে ৫ টাকা বেড়ে আজ তা বিক্রি হচ্ছে ৭৫ টাকা। একইভাবে যে রসুন বাজারে বিক্রি হয়েছে ৪০ টাকা কেজি তা বেড়ে এখন বিক্রি হচ্ছে ৬০ থেকে ৭০ টাকা। চিনির আগের দাম ৪৮ টাকা থাকলেও বর্তমানে তা ৪ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৫২ টাকায়। হিলি স্থলবন্দর পেয়াঁজ আমদানিকারক সাইফুল ইসলাম আরটিভি অনলাইনকে জানান, এবার স্বাভাব...
অনিয়মের অভিযোগে ভিকারুননিসায় অধ্যক্ষ নিয়োগ স্থগিত

অনিয়মের অভিযোগে ভিকারুননিসায় অধ্যক্ষ নিয়োগ স্থগিত

পড়ালেখা, বাংলাদেশ
অনিয়মের অভিযোগ ওঠার পর রাজধানীর বেইলি রোডে অবস্থিত ভিকারুননিসা নুন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ নিয়োগ প্রক্রিয়া স্থগিত করেছে শিক্ষা মন্ত্রণালয়। গতকাল রোববারের তারিখ দিয়ে একটি অফিস আদেশ জারি করে এ বিষয়ে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে নির্দেশ দেওয়া হয়েছে। অভিযোগ ওঠে ২৬ এপ্রিল শুক্রবার ভিকারুননিসায় অধ্যক্ষ নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। সেখানে ৩০ নম্বরের পরীক্ষায় প্রার্থী ছিলেন ১৩ জন। তাদের মধ্যে মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজর একজন শিক্ষক লিখিত পরীক্ষায় অংশ নিয়ে সাড়ে তিন নম্বর পান। পরে তাঁর মৌখিক পরীক্ষা ও একাডেমিক সনদের যোগ্যতা দেখে ওই প্রার্থীকে অধ্যক্ষ নিয়োগের জন্য সুপারিশ করা হয়। এ ছাড়া প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সভাতেও ওই শিক্ষককে অধ্যক্ষ হিসেবে নিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। তবে এ সিদ্ধান্তে আপত্তি (নোট অব ডিসেন্ট) জানান পর্ষদের দুজন সদস্য। এ ছাড়া কলেজের বাইরে থেকে ...
বিশ্বকাপ অভিযানে আয়ারল্যান্ডের পথে মাশরাফিরা !!!

বিশ্বকাপ অভিযানে আয়ারল্যান্ডের পথে মাশরাফিরা !!!

খেলা, বাংলাদেশ
সকাল আটটার কিছু পরেই বিমানবন্দরে চলে এলেন মোহাম্মদ মিঠুন। ব্যাটিং অর্ডারে মাঝামাঝি নামতে হয় তাঁকে, তবে আয়ারল্যান্ডগামী উড়ান ধরতে বিমানবন্দরে দলের সবার আগেই এলেন মিঠুন। সকাল সাড়ে ১০টার ফ্লাইট ধরতে একে একে চলেন দলের বাকি সবাই। বাংলাদেশ দলের আপাতত গন্তব্য আয়ারল্যান্ড হলেও এটাই আসলে বিশ্বকাপযাত্রা। আয়ারল্যান্ড সফর শেষেই যে বিশ্বকাপ অভিযান। আয়ারল্যান্ড যাত্রার আগে সাব্বিরের ক্যামেরায় সেলফি। ছবি: সংগৃহীতআয়ারল্যান্ড যাত্রার আগে সাব্বিরের ক্যামেরায় সেলফি। ছবি: সংগৃহীত বাংলাদেশ দল ত্রিদেশীয় সিরিজ খেলতে আজ সকালে রওনা দিল আয়ারল্যান্ডে। আয়ারল্যান্ড সফর শেষ হতেই বিশ্বকাপ। দেশবাসীকে বিদায় জানিয়ে বিশ্বকাপ অভিযানেই রওনা দিলেন মাশরাফিরা। সকাল আটটার কিছু পরেই বিমানবন্দরে চলে এলেন মোহাম্মদ মিঠুন। ব্যাটিং অর্ডারে মাঝামাঝি নামতে হয় তাঁকে, তবে আয়ারল্যান্ডগামী উড়ান ধরতে বিমানবন্দরে দলের সবার আগেই এলেন মিঠুন...
চূড়ান্ত ফলপ্রকাশ ৩৯তম বিসিএসের  : নিয়োগের সুপারিশ পেলেন ৪ হাজার ৭৯২ চিকিৎসক

চূড়ান্ত ফলপ্রকাশ ৩৯তম বিসিএসের : নিয়োগের সুপারিশ পেলেন ৪ হাজার ৭৯২ চিকিৎসক

পড়ালেখা, বাংলাদেশ
স্বাস্থ্য ক্যাডারে নিয়োগের জন্য ৩৯তম বিশেষ বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। মঙ্গলবার কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে ফল প্রকাশের কথা জানানো হয়। উত্তীর্ণদের মধ্যে চার হাজার ৫৪২ জনকে সহকারী সার্জন এবং ২৫০ জনকে সহকারী ডেন্টাল সার্জন পদে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে। ২০১৭ সালের ৮ এপ্রিল ৩৯তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। এই বিশেষ বিসিএসের মাধ্যমে ২০০ নম্বরের এমসিকিউ এবং ১০০ নম্বরের মৌখিক পরীক্ষা নিয়ে এককালীন চিকিৎসক নিয়োগ দিতে বিধিমালা সংশোধন করে সরকার।...
ভাগ্য ফেরাতে গিয়ে লাশ হয়ে দেশে ফিরছেন আমাদের দেশের নারীরা!!

ভাগ্য ফেরাতে গিয়ে লাশ হয়ে দেশে ফিরছেন আমাদের দেশের নারীরা!!

নারী ও শিশু, বাংলাদেশ
সালমা নাহারের বয়স ছিল ২২ বা ২৩ বছর। লেবাননে কাজের জন্য গিয়েছিলেন। আড়াই বছরের মাথায় তিনি দেশে ফিরেছেন লাশ হয়ে। মাদারীপুরের সালমা অত্যাচারের কারণে সংসার করতে পারেননি। ছেলেকে নিয়ে বাবার বাড়িতে আশ্রয় নিয়েছিলেন। বর্তমানে ১০ বছর বয়সী ছেলে ও নিজের ভবিষ্যতের জন্যই লেবাননের পথে পা বাড়িয়েছিলেন তিনি। সালমার বাবা মো. জুলহাস যে রিক্রুটিং এজেন্সির মাধ্যমে সালমা বিদেশে গিয়েছিলেন, তাদের কাছে শুনেছেন, মেয়ে নাকি পানিতে ডুবে মারা গেছেন। কিন্তু জুলহাসের মনের সন্দেহ দূর হচ্ছে না। জুলহাস বললেন, 'মেয়ে পানি পাইলো কই? ও তো সাঁতার পারত, ডুইব্যা মরবো ক্যান? কেউ কেউ বলে, ওরে কেউ মাইরা ফালাইছে। বিদেশের কথা কেমনে কী কমু।' জুলহাস খবর পেয়েছেন সালমা মারা যাওয়ারও তিন মাস পর। এরপর ঢাকায় বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করে চলতি বছরের জানুয়ারি মাসে মেয়ের লাশ দেশে আনেন। মেয়ে লেবাননে কী কাজ করতেন, তা-ও জানেন না এই বাবা। সালমা ছেল...
রাজবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

রাজবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

বাংলাদেশ
রাজবাড়ী রেলস্টেশনে শেড নির্মাণের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল রোববার বিকেলে এ দুর্ঘটনা ঘটে। নিহত শ্রমিকের নাম নাইম ইসলাম (১৭)। সে পাবনার ঈশ্বরদী উপজেলার পিয়ারপুর এলাকার লাছু মিয়ার ছেলে। রাজবাড়ী রেলস্টেশনে শেড নির্মাণের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল রোববার বিকেলে এ দুর্ঘটনা ঘটে। নিহত শ্রমিকের নাম নাইম ইসলাম (১৭)। সে পাবনার ঈশ্বরদী উপজেলার পিয়ারপুর এলাকার লাছু মিয়ার ছেলে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল বিকেলে রেলস্টেশনের শেড নির্মাণের কাজ করছিল নাইম। এ সময় নাইম অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্টে গুরুতর আহত হয়। তাকে দ্রুত উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রাজবাড়ী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর হোসেন।...
ঢাকার আরামবাগে মার্কেন্টাইল ব্যাংকের ১৩৯ তম শাখার শুভ উদ্বোধন

ঢাকার আরামবাগে মার্কেন্টাইল ব্যাংকের ১৩৯ তম শাখার শুভ উদ্বোধন

বাংলাদেশ
মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের ১৩৯তম শাখা হিসেবে ‘আরামবাগ শাখা’ আজ উদ্বোধন করা হয়েছে। ব্যাংকের চেয়ারম্যান এ.কে.এম. সাহিদ রেজা প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে শাখাটির উদ্বোধন করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ভাইস চেয়ারম্যান মোঃ আবদুল হান্নান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোঃ কামরুল ইসলাম চৌধুরী। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ব্যাংকের পরিচালক আলহাজ্ব মোশাররফ হোসেন, সংরক্ষিত মহিলা আসনের এমপি রওশন আরা মান্নান, বাংলাদেশ মুদ্রণ শিল্প মালিক সমিতির সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম ও যুগ্ম সাধারণ সম্পাদক মোরশেদ আজম, ঢাকা পেপার এন্ড প্রিন্টিং ইন্ক মার্চেন্টস এসোসিয়েশনের সভাপতি শেখ গোলাম আসগর ও সাধারণ সম্পাদক নূরুল আফসার সেলিম, বৃহত্তর নোয়াখালী পেপার্স মার্চেন্ট বহুমুখী সমবায় সমিতির সভাপতি আলহাজ¦ মোঃ নূরুল আমিন, আগামী প্রকাশনীর প্রকা...
নড়াইলে কুয়েত আ’লীগের সাংগঠনিক সম্পাদককে কুপিয়ে খুন!!

নড়াইলে কুয়েত আ’লীগের সাংগঠনিক সম্পাদককে কুপিয়ে খুন!!

বাংলাদেশ
উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি■(২৮ এপ্রিল) ॥ নড়াইলের নোয়াগ্রামে কুয়েত আ’লীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ মিজানুর রহমান (৫০) নামে এক ব্যক্তি কুপিয়ে খুন। গতকাল এ ঘটনা ঘটে। মিজানুর নড়াইলের নোয়াগ্রামের সৈয়দ সিদ্দিকুর রহমানের ছেলে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রবীর কুমার বিশ^াস, নড়াইলের নোয়াগ্রামে কুয়েত আ’লীগের সাংগঠনিক সম্পাদককে কুপিয়ে খুন বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নড়াইলের নোয়াগ্রামে প্রতিন্দ্বন্দ্বি দু’গ্রুপের মধ্যে দ্বন্দ্ব সংঘাত চলে আসছিল। এর জের ধরে বেলা ২টার দিকে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়।সংঘর্ষ চলাকালে মিজানুর রহমানকে দেশীয় ধারালো অস্ত্রদিয়ে কুপিয়ে গুরুতর জখম ...
নুসরাত হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মিরসরাইয়ে মানববন্ধন ও মৌন মিছিল !!

নুসরাত হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মিরসরাইয়ে মানববন্ধন ও মৌন মিছিল !!

বাংলাদেশ
সেবায় সাম্য এক মঞ্চে এই শ্লোগানকে সামনে নিয়ে গঠিত মিরসরাই সম্মিলিত স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে সারাদেশে নারী, শিশু, যৌন নিপীড়ন এবং সম্প্রতি সোনাগাজীর মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যাকান্ডে জড়িত সকল অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানববন্ধন ও মৌন মিছিল হয় মিরসরাই সম্মিলিত স্বেচ্ছাসেবী সংস্থার সভাপতি ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন সোহেলের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন মিরসরাই বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ নুরুল আবছার দুলাল, মাতৃকা হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. জামশেদ আলম, মিরসরাই উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ফেরদৌস হোসেন আরিফ, সমমনা সংঘের সর্বোচ্চ পরিষদের সভাপতি শাহ আলম, চট্টগ্রাম উত্তর জেলা শিক্ষক সমিতির সাংগঠনিক সম্পাদক সুভাষ সরকার, কেরাণী বাড়ী পাঠাগারের প্রতিষ্ঠাতা সভাপতি ফজলুল করিম লিটন, দুর্বার প্রগতি সংগঠনের উদ্যোক্তা সৈয়দ আহাম্মদ, শিক্ষক হোসাইন সবুজ, ঝংকা...

দ্বিতীয় দিনের মতো অবরোধ !! নীলক্ষেত মোড়ে ।

বাংলাদেশ
রাজধানীর নীলক্ষেত মোড়ে দ্বিতীয় দিনের মতো আজ বুধবার সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা। পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী বেলা ১১টার দিকে তাঁরা নীলক্ষেত মোড়ে অবস্থান নেন। পাঁচ দফা দাবিতে এ আন্দোলন করছেন এসব শিক্ষার্থী। বেলা সোয়া একটার দিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত সড়ক অবরোধ চলছিল। পূর্বঘোষিত পাঁচ দফা দাবি নিয়ে গতকাল মঙ্গলবার সকাল ১০টায় ঢাকা কলেজের সামনে মানববন্ধন ও পরে বেলা ১১টায় বিক্ষোভ মিছিল নিয়ে নীলক্ষেত অবরোধ করেন শিক্ষার্থীরা। বেলা আড়াইটার দিকে তাঁরা গতকালের মতো আন্দোলন স্থগিত করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে কোনো ইতিবাচক আশ্বাস না পেয়ে দ্বিতীয় দিনের মতো আন্দোলন চালিয়ে যাচ্ছেন তাঁরা। আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলো পরিচালনায় চরম অবহেলা ও বৈষম্য প্রদর্শন করছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। সেশ...