Friday, June 12

বাংলাদেশ

”ভুয়া আয়কর! রিটার্ন দেওয়ায় বেতন দেওয়া বন্ধ!!

”ভুয়া আয়কর! রিটার্ন দেওয়ায় বেতন দেওয়া বন্ধ!!

বাংলাদেশ
রংপুরের পীরগঞ্জের চেতনারপাড়া উচ্চবিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সত্যরঞ্জন রায় ব্যাংকে ভুয়া আয়কর রিটার্ন দাখিল করে গত বছরে নভেম্বর মাসের বেতন–ভাতার সরকারি অংশ উত্তোলন করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনা ধরা পড়ার পরে ওই বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের গত মার্চ মাসের বেতন–ভাতার সরকারি অংশ বন্ধ রেখেছেন পীরগঞ্জ সোনালী ব্যাংক শাখার ব্যবস্থাপক নুরে আলম সিদ্দিকী। সোনালী ব্যাংকের ওই শাখা থেকে জানা গেছে, ওই বিদ্যালয়ের সহকর্মী শিক্ষক নুর আলমের আয়কর রিটার্ন দাখিল ফরমের ফটোকপি দিয়ে সহকারী প্রধান শিক্ষক সত্যরঞ্জন রায় পীরগঞ্জ সোনালী ব্যাংক শাখা থেকে গত নভেম্বর মাসে নিজের বেতন–ভাতা উত্তোলন করেন। বিষয়টি নজরে আসার পরে ওই বিদ্যালয়ের গত মার্চ মাসের বেতন–ভাতা স্থগিত রাখেন ব্যাংক ব্যবস্থাপক। এ ঘটনায় অভিযুক্ত ওই শিক্ষককে ১৪ এপ্রিল সাত কর্মদিবসের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো...
আওয়ামী লীগের নেত্রীর বাসা থেকে গৃহপরিচারিকার লাশ উদ্ধার !!!

আওয়ামী লীগের নেত্রীর বাসা থেকে গৃহপরিচারিকার লাশ উদ্ধার !!!

বাংলাদেশ
মাদারীপুর জেলা পরিষদের সদস্য ও জেলা যুব মহিলা লীগের সভাপতি আমেনা খাতুনের বাসা থেকে তাঁর গৃহপরিচারিকার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে শহরের পৌর এলাকার ২ নম্বর শকুনি এলাকার ওই বাসা থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত ওই গৃহপরিচারিকার নাম রুসি আক্তার (২৫)। তিনি ফরিদপুরের নগরকান্দা উপজেলার কাইচাইল এলাকার শাজাহান মোল্লার মেয়ে। প্রায় এক যুগেরও বেশি সময় ধরে আমেনা খাতুনের বাসায় তিনি গৃহপরিচারিকার কাজ করতেন। আমেনা খাতুনের পরিবারের সদস্যরা জানান, রুসি আমেনা খাতুনের দূর সম্পর্কের আত্মীয়। রুসি দীর্ঘদিন ধরে এখানেই থাকতেন। শুক্রবার দুপুর থেকে বাসার একটি কক্ষের দরজা বন্ধ করে রাখেন রুসি। পরে সন্দেহ হলে পরিবারের সদস্যরা আশপাশের লোকজন ডেকে দরজা ভেঙে ঝুলন্ত থাকা অবস্থায় রুসিকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে যান। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, আমেনা খাতুনের ছোট ছেলে মাহামুদ দিনার...

মালিবাগ কাঁচাবাজারের আগুন !!!!!

Uncategorized, বাংলাদেশ
রাজধানীর মালিবাগ কাঁচাবাজারের আগুন নিয়ন্ত্রণে এসেছে। আজ বৃহস্পতিবার ভোর ৫টা ২৭ মিনিটে আগুন লাগে। এক ঘণ্টা চেষ্টা চালিয়ে সকাল ৬টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে এ তথ্য জানানো হয়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট কাজ করে। স্থানীয় লোকজন ও বাজারের ব্যবসায়ীরা আগুন নেভানোর কাজে যোগ দেন। এই কাঁচাবাজারে ৩০০টির মতো দোকান রয়েছে। এর মধ্যে ৫০টির মতো দোকান পুড়ে গেছে। আগুন লাগার কারণ এখনো জানা যায়নি। হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি। আগুন নিয়ন্ত্রণে আসার পর ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধারকাজ চালাচ্ছেন। এর আগে গতকাল বুধবার রাজধানীর যাত্রাবাড়ীর কুতুবখালী এলাকার একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। রাত ১২টা ৫ মিনিটের দিকে ওই আগুন লাগে। ফায়ার সার্ভিসের নয়টি ইউনিটের চেষ্টায় দিবাগত রাত একটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। ওই ঘটনায় হতাহত হওয়ার কোনো খবর জানা য...
রাজশাহীর বাগমারায় ধানখেত থেকে  এক যুবকের গলা কাটা লাশ পাওয়া গেছে।

রাজশাহীর বাগমারায় ধানখেত থেকে এক যুবকের গলা কাটা লাশ পাওয়া গেছে।

বাংলাদেশ
মোটরসাইকেল দেখে এগিয়ে গিয়ে মিলল লাশ রাজশাহীর বাগমারায় ধানখেত থেকে কামরুল হাসান (২৮) নামে এক যুবকের গলা কাটা লাশ পাওয়া গেছে। পুলিশ আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে তাঁর রক্তাক্ত লাশ উদ্ধার করে। নিহত কামরুলের বাড়ি উপজেলার বড়বিহানালী ইউনিয়নের মুরারীপাড়া আমবাড়িয়া গ্রামে। তাঁর চাচাতো ভাই জাহেদুল ইসলাম বলেন, গতকাল মঙ্গলবার বিকেলে কামরুল হাসান মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। গভীর রাতেও বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন উদ্বিগ্ন হয়ে পড়েন। পুলিশ ও স্থানীয় লোকজন জানায়, আজ সকালে কয়েকজন কৃষক খালিশপুরের বিলসতি বিলে বোরোখেতে পানি সেচ দিতে যান। এ সময় তাঁরা বিলে একটি মোটরবাইক পড়ে থাকতে দেখেন। সন্দেহ হলে সামনে এগিয়ে এক ধানখেতের ভেতরে কামরুলের রক্তাক্ত লাশ খুঁজে পান তাঁরা। পরিবারের লোকজনদের খবর দিলে তাঁরা ঘটনাস্থলে গিয়ে কামরুলের লাশ শনাক্ত করেন। পরবর্তীতে থানায় খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থল...
ফুড রহিমের অবৈধ সম্পদের পাহাড় ও খাদ্য অফিসের দূর্নীতি

ফুড রহিমের অবৈধ সম্পদের পাহাড় ও খাদ্য অফিসের দূর্নীতি

বাংলাদেশ
স্টাফ রিপোর্টার: রাজশাহী সদর খাদ্য গুদামের সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-এলএসডি) আব্দুর রহিমের আলাদিনের চেরাগ পাওয়ার কাহিনী রাজশাহীর মানুষের মুখে মুখে। রাজশাহী নগরীজুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে রহিমের বাড়ী-গাড়ি, বসতভিটা, প্লট, জমি, হোটেল ও ব্যবসা প্রতিষ্ঠান। রাজশাহীর বাইরে, নওগাঁ শহরে বাড়ী ছাড়াও ইশ্বরদী ও নাটোরের লালপুরেও রয়েছে বিপুল সম্পদ। সৈয়দপুরে রয়েছে জুট মিল। কিন্তু দুই বছরের বেশি সময় অনুসন্ধান করেও রহিমের সম্পদের এই পাহাড় চোখে পড়েনি দুদকের অনুসন্ধানী কর্মকর্তার। সম্প্রতি অনুসন্ধান বন্ধ করে রহিমের অভিযোগগুলি নথিজাত করেছে দুদক। এই ক্ষেত্রে দুদকের ভুমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। এদিকে দুদক রহস্যজনকভাবে কোনো ব্যবস্থা না নিলেও বিভাগীয় তদন্তে রহিমের বিরুদ্ধে নারী সহকমীদের যৌন হয়রানি, খাদ্য কেলেংকারি, শৃঙখলাভঙ্গ, অসদাচরণসহ অধিকাংশ অভিযোগই প্রমাণিত হয়েছে। ফলে খাদ্য মন্ত্রণালয়ের সচিব গত ২২ জানুয়া...
গরম তো এখনো আসেনি। আসছে আরও !!!

গরম তো এখনো আসেনি। আসছে আরও !!!

বাংলাদেশ
প্রায় পাঁচ বছর আগের ঘটনা। দিনটি ছিল ২০১৪ সালের ২৪ এপ্রিল। মধ্য বৈশাখের ওই দিন কী গরমই না পড়েছিল! বৃষ্টিহীন চারদিক। আকাশে ছিল না এতটুকু মেঘ। তেড়েফুঁড়ে উঠেছিল সূর্য। সেদিন রোদের তীব্র তেজে ঢাকার তাপমাত্রা ছিল ৪০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। ওই দিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোরে ৪২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এখন ২০১৯ সালের এপ্রিল চলছে। আজ বুধবার ১৭ এপ্রিল। বৈশাখ কেবল এসেছে। কিন্তু এরই মধ্যে হাঁসফাঁস শুরু হয়ে গেছে। কোথাও কোথাও তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াসের বেশি উঠেছে। গতকাল ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ ডিগ্রি সেলসিয়াস। এদিন সারা দেশের মধ্যে সবচেয়ে বেশি তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গা জেলায়, ৩৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। তাহলে এপ্রিলের বাকি দিনগুলোয় গরম কি আরও বেশি পড়বে? আবহাওয়াবিদেরা বলছেন, তেমনটাই হওয়ার সম্ভাবনা আছে। কারণ জানতে চাইলে আবহাওয়াবিদ আরিফ হোসেন প্রথম আলোকে বলেন, এ সময়ে দিনে...
নুসরাত হত্যাকারী সিরাজ-এর কুশপুত্তলিকা দাহ ও সমাবেশে বক্তারা জাহেলিয়াতে ডুবছে চেতনা আর ধর্ম ব্যবসায়ীরা

নুসরাত হত্যাকারী সিরাজ-এর কুশপুত্তলিকা দাহ ও সমাবেশে বক্তারা জাহেলিয়াতে ডুবছে চেতনা আর ধর্ম ব্যবসায়ীরা

ক্রাইম, বাংলাদেশ
অনলাইন প্রেস ইউনিটি আয়োজিত জাতীয় প্রেসক্লাবে ১৬ এপ্রিল বেলা ১১ টায় অনুষ্ঠিত নুসরাত হত্যাকারীদের বিচারের দাবীতে ঘাতক সিরাজ-এর কুশপুত্তলিকা দাহ ও সমাবেশে বক্তারা বলেছেন, জাহেলিয়াতে ডুবছে চেতনা আর ধর্ম ব্যবসায়ীরা। এদেরকে এখনই প্রতিহত করা না হলে লম্পট-খুনি এই মানুষগুলো আমাদের মা বোনদেরকে কেড়ে নিতেই থাকবে। কেননা, এদের মধ্যে ধর্মের লেবাস, চেতনার শ্লোগান ব্যতিত কিছুই নেই। এরা একদিকে ইংলিশ মিডিয়াম, অন্যদিকে মাদ্রাসা আরেকদিকে বৃহ্নলা চর্চায় ব্যস্ত। তারা না বাংলা শিক্ষাকে সম্মান করে, না মাদ্রাসাকে সম্মান করে; না নিজের দেশকে। এরা কেবল নিজেদের লোভ লালসা আর আরাম আয়েশকে কাজে লাগিয়ে দেশ ও মানুষের ক্ষতিসাধন করে। এদেকে এখনই চিহ্নিত করে ব্যবস্থা নিতে হবে। ইংলিশ বা আরবী নয় একমূখী শিক্ষা ব্যবস্থা কার্যকর করতে হবে। কর্মসূচিতে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ এডুকেশন সোসাইটির সভাপতি ও সেভ দ্য রোড-এর মহাসচিব শা...
নড়াইলে সড়কে শৃঙ্খলা ফেরাতে ট্রাফিক পক্ষ পালনের শুভ উদ্বোধন!!

নড়াইলে সড়কে শৃঙ্খলা ফেরাতে ট্রাফিক পক্ষ পালনের শুভ উদ্বোধন!!

বাংলাদেশ
উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি■ মঙ্গলবার (১৬ এপ্রিল) ২৭৪ ॥“ট্রাফিক পক্ষ পালন করি, নিরাপদ সড়ক গড়ি”- এই স্লোগানকে সামনে রেখে সারাদেশের ন্যায় সড়কে শৃঙ্খলা ফেরাতে নড়াইলে ট্রাাফিক পক্ষ শুরু হয়েছে। মঙ্গলবার (১৬ এপ্রিল) সকাল ১০টায় পুলিশ সুপারের কার্যালয় কেক কেটে ট্রাফিক সপ্তাহের আনুষ্ঠানিক যাত্রা শুরু করা হয়। এরপর এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি নড়াইল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নড়াইল নড়াইল জেলা অনলাইন মিডিয়া ক্লাব চত্বরে গিয়ে শেষ হয়। এ সময় জেলা প্রশাসক আনজুমান আরা, পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম (বার), অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ ইয়ারুল ইসলাম, এ সময় উপস্থিত ছিলেন, পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার মোঃ জাহিদুল ইসলাম, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ শরফুদ্দীন, নড়াইলের সহকারি পুলিশ সুপার (হেডকোয়ার্টার্স) মোঃ জালাল উদ্দিন, নড়াইল জেলা গোয়েন্দা শ...
ফায়ার সার্ভিসের অগ্নি পুরুশ সোহেল রানার মর্মান্তিক মৃত্যুতে নড়াইলের এমপি মাশরাফীর শোক!!

ফায়ার সার্ভিসের অগ্নি পুরুশ সোহেল রানার মর্মান্তিক মৃত্যুতে নড়াইলের এমপি মাশরাফীর শোক!!

বাংলাদেশ
ফায়ার সার্ভিসের অগ্নি পুরুশ সোহেল রানার মর্মান্তিক মৃত্যুতে নড়াইলের এমপি মাশরাফীর শোক!! উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি■ রবিবার (১৪ এপ্রিল) ২৭৪ ॥ গত ২৮ মার্চ রাজধানীর বনানীর কামাল আতাতুর্ক এভিনিউয়ের ২৩তলা ভবন এফআর টাওয়ারে ভয়াবহ অগ্নিকা-ে উদ্ধার কাজ করতে গিয়ে গুরুতর আহত হন ফায়ার সার্ভিসের সদস্য অগ্নিসেনা সোহেল রানা। পরবর্তীতে ৮ এপ্রিল সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। সোহেলের মৃত্যুতে দেশের সকলেই হয়েছেন শোকাহত। একই সাথে তার মর্মান্তিক মৃত্যুতে শোকাহত হয়েছেন বাংলাদেশ ওয়ানডে ক্রিকেটের অধিনায়ক ও সাংসদ মাশরাফী বিন মোর্ত্তজা। আত্মত্যাগী সোহেলের কথা স্মরণ করে ফেসবুকে শোক ও শ্রদ্ধা জ্ঞাপন করেছেন মাশরাফী। ফেসবুকে স্ট্যাটাসে মাশরাফী লিখেন, ‘আমরা প্রতিনিয়ত গল্পের সুপারহিরোদের নিয়ে কথা বলি, তাদের নিয়ে জমে ওঠে আমাদের চায়ের আড্ডা। স্পাইডার ম্যান, সুপারম্যা...
ফুলছিড়তে ব্রহ্মপুত্র নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ ইমনের লাশ উদ্ধার

ফুলছিড়তে ব্রহ্মপুত্র নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ ইমনের লাশ উদ্ধার

বাংলাদেশ
আরিফ উদ্দিন, গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধার ফুলছড়িতে ব্রহ্মপুত্র নদীতে গোসল করতে নেমে নিখোঁজ ইমন (১৩) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে ডুবুরীদল। বোববার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার বালাসিঘাট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত ইমন গাইবান্ধা সদরের ত্রিমোহনি এলাকার শাহীন মিয়ার ছেলে। ফুলছড়ি থানার উপ-পরিদর্শক এসআই রতন বিষয়টি নিশ্চিত করে জানান, দুপুরে বালাসিঘাটের ব্রহ্মপুত্র নদীতে গোসল করতে নামে ইমন ও তার তিন বন্ধু। চার বন্ধু’র মধ্যে শুধু একজন সাতার জানতো। গোসলের এক পর্যায়ে নদী গভীর স্থানে ইমনসহ তিনজন ডুবে যায়। স্থানীয়রা বিষয়টি টের পেয়ে দু’জনকে উদ্ধার করে। তবে ইমনের কোন খোঁজ মেলেনি। খবর পেয়ে পুলিশসহ ফায়ার সার্ভিসের ডুবুরীদল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালায়। একপর্যায়ে বিকেল সাড়ে ৫টার দিকে ইমনের মরদেহ উদ্ধার করে ডুবুরীদল। ছবি সংযুক্ত আরিফ উদ্দিন গাইবান্ধা প্রতিনিধি তাং-...