লামায় কোয়ান্টাম ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প
বান্দরবানের লামায় কোয়ান্টাম ফাউন্ডেশনের উদ্যোগে দিনব্যাপী বিশেষ ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে দুর্গম ও প্রন্তত্য এলাকার বঞ্চিত মানুষকে চিকিৎসা সেবা দেয়া হয়েছে। প্রয়াত চিকিৎসক ডা. দেওয়ান মোহাম্মদ রুবেলের স্মরণে কোয়ান্টাম ফাউন্ডেশন আয়োজিত শুক্রবার (৪ জানুয়ারী) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই চিকিৎসাসেবা ক্যাম্পে অংশগ্রহণ করেন বিভিন্ন বিভাগের মোট ১১৯ জন চিকিৎসক। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্যালিয়েটিভ কেয়ার বিভাগের প্রতিষ্ঠাতা অধ্যাপক ডা. নিজামউদ্দিন আহমেদ ক্যাম্পটির নেতৃত্ব প্রদান করেন।
স্থানীয় অধিবাসীরা ছাড়াও লামা, আলীকদম, টংকাবতি, গজালিয়া, আজিজনগর, উখিয়া, চুনতি, চকরিয়া, লোহাগাড়া, বান্দরবান সহ দূরদূরান্ত থেকে নানান জাতিগোষ্ঠীর ৬ সহ¯্রাধীক পুরুষ, মহিলা এবং শিশু বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহণ করেন। রোগীদের মাঝে বিনামূল্যে ট্যাবলেট, ক্যাপসুল, সিরাপ, সাসপেনসন ক্রিম, অয়েন্টম...








