Monday, July 6

বাংলাদেশ

‘যোগ্য ও দক্ষ নেতৃত্বের কারণেই দেশ এগিয়ে যাচ্ছে’

‘যোগ্য ও দক্ষ নেতৃত্বের কারণেই দেশ এগিয়ে যাচ্ছে’

বাংলাদেশ
সিলেট-৫ আসনের সংসদ সদস্য ও রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ড. হাফিজ আহমদ মজুমদার বলেছেন যোগ্য ও দক্ষ নেতৃত্বের কারণেই এ দেশ দ্রুত উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে। এর সুফল ভোগ করতে হলে আপনার সন্তানকে সু-শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলুন। আজ সোমবার বিকালে জকিগঞ্জের একটি কমিউনিটি সেন্টারে নির্বাচন পরবর্তী শুভেচ্ছা বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনা যেমন প্রধানমন্ত্রী হিসাবে দেশের কল্যাণে কাজ করছেন, একজন সংসদ সদস্য হিসাবে আমি এ আসনের সকলের জন্য কাজ করে যাব। দেশ কতটা দ্রুত উন্নতি হচ্ছে যা আপনারা চিন্তা করতেও পারবেন না। আমাদের ভাগ্যে শেখ হাসিনার মতো একজন যোগ্য নেতা পেয়েছি। উপজেলা আওয়ামীলীগ সভাপতি লোকমান উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মুক্তিযোদ্ধা মোস্তাকিম হায়দরের উপস্থাপনায় বক্তব্য রাখে পৌর মেয়র বীরমুক্তিযোদ্ধা হাজী খলিল উদ্দিন, পৌর...
রেলওয়ের জন্য ৪০টি ইঞ্জিন কেনার চুক্তি স্বাক্ষর

রেলওয়ের জন্য ৪০টি ইঞ্জিন কেনার চুক্তি স্বাক্ষর

বাংলাদেশ
বাংলাদেশ রেলওয়ের জন্য ৪০টি ব্রডগেজ লোকোমোটিভ ইঞ্জিন কেনার জন্য চুক্তি স্বাক্ষরিত হয়েছে। আজ সোমবার রেলভবনে যুক্তরাষ্ট্রভিত্তিক নির্মাণকারী প্রতিষ্ঠান মেসার্স প্রোগ্রেস রেল -এর সঙ্গে এই চুক্তি স্বাক্ষরিত হয়। এ চুক্তিতে বাংলাদেশের পক্ষে স্বাক্ষর করেন রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (আরএস) মো. শাসসুজ্জামান এবং আমেরিকান কোম্পানি প্রোগ্রেস রেলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট প্যাট্রিক ও ডনেল কোম্পানির পক্ষে স্বাক্ষর করেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে রেলপথ মন্ত্রী মো. নুরুল ইসলাম সুজন বলেন, রেলকে যুগোপযোগী উন্নয়নে নিয়ে যাওয়ার চেষ্টা করা হবে। তিনি বলেন, মানুষকে রেলের মাধ্যমে কাঙ্খিত সেবা দেওয়ার জন্য সরকার সর্বোত্তম চেষ্টা চালিয়ে যাচ্ছে। ইঞ্জিন পাওয়া শুরু করলে বিভিন্ন রুটে ট্রেন চালানো আরো বেশি সম্ভব হবে এবং এর মাধ্যমে রেলওয়ে খাতে আরো বেশি রাজস্ব আহরণ সম্ভব হবে বলে মন্ত্রী জানান। মন্ত্রী এ সময় জান...
সংরক্ষিত মহিলা আসনে আসছে ব্যাপক রদবদল

সংরক্ষিত মহিলা আসনে আসছে ব্যাপক রদবদল

নারী ও শিশু, বাংলাদেশ, রাজনীতি
নতুন মন্ত্রীসভার শপথের মধ্যদিয়ে টানা তৃতীয় বারের মতো গঠিত হল নতুন সরকার। সংসদের প্রথম অধিবেশনেই সংরক্ষিত আসনের সংসদ সদস্যদের যোগদান নিশ্চিত করতে চায় দলটি। ফলে এর মধ্যেই সংরক্ষিত নারী আসনে মনোনয়ন নিয়ে তোড়জোড় শুরু করেছে আওয়ামী লীগ। সংরক্ষিত নারী আসনের জন্য আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দলের যোগ্য ও ত্যাগী নেত্রীদের তালিকা তৈরি করছেন। দলীয় সূত্র জানায়, এবারের সংরক্ষিত আসনে ব্যাপক রদবদল হতে পারে। সংসদের প্রথম অধিবেশনেই সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের চূড়ান্ত করা হয়ে যেতে পারে। সেক্ষেত্রে দশম জাতীয় সংসদের মতো বেশি সময় না-ও লাগতে পারে। আওয়ামী লীগের নেতারা বলছেন, সংরক্ষিত আসনে যোগ্যতাকে প্রাধান্য দেয়া হবে। যারা দলের দুর্দিনে ত্যাগ স্বীকার করেছেন, বিভিন্ন কাজে অবদান রেখেছেন, দলের ও দলের সহযোগী সংগঠনে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন- এমন নেত্রীদের মনোনয়ন দেয়া হবে। সেই হিসেবে দশম জাতীয় স...
বৈশ্বিক সন্ত্রাসবাদ সূচকে বাংলাদেশের চার ধাপ উন্নতি

বৈশ্বিক সন্ত্রাসবাদ সূচকে বাংলাদেশের চার ধাপ উন্নতি

বাংলাদেশ
বৈশ্বিক সন্ত্রাসবাদ সূচকে বাংলাদেশের চার ধাপ উন্নতি হয়েছে। ওই তালিকায় বাংলাদেশ ছাড়াও নেপাল, ভুটান ও শ্রীলঙ্কার উন্নতি হয়েছে। তবে ভারতের এক ধাপ অবনমন হয়েছে। আর পাকিস্তান ও আফগানিস্তানের অবস্থা অপরিবর্তিত রয়েছে। অস্ট্রেলিয়াভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ইনস্টিটিউট ফর ইকনোমিক অ্যান্ড পিস (আইইপি)-র ডিসেম্বরে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। সন্ত্রাসবাদের ওই সূচকে ১০ এর মধ্যে ৫ দশমিক ৬৯৭ পয়েন্ট পেয়েছে বাংলাদেশ। ফলে ১৬৩টি দেশের মধ্যে বাংলাদেশের ২৫তম অবস্থান। গত বছর তালিকায় বাংলাদেশের অবস্থান ছিল ২১তম। সেবার বাংলাদেশের স্কোর ছিল ৬ দশমিক ১৮১। ‘গ্লোবাল টেররিজম ইনডেক্স-২০১৮’ এর ওই সূচকে ৯ দশমিক ৭৪৬ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে আছে ইরাক। গত বছরও ওই তালিকার শীর্ষে ছিল ইরাক। মূলত গত বছরের তালিকায় শীর্ষে থাকা পাঁচ দেশের অবস্থান ২০১৮ সালের সূচকেও অপরিবর্তিত আছে। বিশ্বের শীর্ষ সন্ত্রাসপ্রবণ পাঁচটি দেশ য...
শেখ হাসিনাকে থাই প্রধানমন্ত্রীর অভিনন্দন

শেখ হাসিনাকে থাই প্রধানমন্ত্রীর অভিনন্দন

বাংলাদেশ
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে বার্তা পাঠিয়েছেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী প্রায়ুত চান ওঝা। ঢাকায় থাই দূতাবাস মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে ওই বার্তা পৌঁছে দিয়েছে। থাই প্রধানমন্ত্রী তাঁর বার্তায় চতুর্থবারের মতো বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ায় শেখ হাসিনাকে থাই সরকার ও জনগণের পক্ষে অভিনন্দন জানিয়েছেন। শেখ হাসিনার নেতৃত্বে বিগত সরকারগুলোর সময় বাংলাদেশ-থাইল্যান্ড সম্পর্ক জোরালো হয়েছে উল্লেখ করে তিনি লিখেছেন, আগামী দিনগুলোতে এ সম্পর্ক আরো জোরালো হবে বলে তিনি দৃঢ় আশাবাদী। এদিকে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্গেই লাভরভ ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল বৃহস্পতিবার জানায়, আঞ্চলিক ও বৈশ্বিক এজেন্ডাগুলোতে বাংলাদেশ ও রাশিয়ার অবস্থান অভিন্ন। দু’দেশের সম্পর্কের ভিত্তি বন্ধুত্ব ও অংশীদারত্বমূলক। ...
সোনারগাঁয়ে চুল্লি বিস্ফোরণে ৩ শ্রমিক দগ্ধ

সোনারগাঁয়ে চুল্লি বিস্ফোরণে ৩ শ্রমিক দগ্ধ

বাংলাদেশ
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে লোহা গলানোর সময় চুল্লির বিস্ফোরণে ৩ শ্রমিক দগ্ধ হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার কাঁচপুরে রহিম স্টিল মিলে এ ঘটনা ঘটে। দগ্ধ শ্রমিকরা হলেন- সাগর আহমেদ, মকবুল হোসেন ও সামছুল হক। তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শী শ্রমিকরা বলেন, রাতে শ্রমিকরা রহিম স্টিল মিলে লোহা গলানোর চুল্লিতে কাজ করার সময় বিস্ফোরণ ঘটে। এতে তিন শ্রমিক দগ্ধ হয়। অন্য শ্রমিকরা তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যালের বার্ন ইউনিটে ভর্তি করে। হাসপাতালের ডাক্তারদের বরাত দিয়ে সহকর্মী বাচ্চু মিয়া আরো বলেন, মকবুল হোসেনের শরীরের ৯০ শতাংশ এবং অন্য দুইজনের ২০ শতাংশ দগ্ধ হয়েছে।...
শেখ হাসিনাকে লেবাননের প্রধানমন্ত্রীর অভিনন্দন

শেখ হাসিনাকে লেবাননের প্রধানমন্ত্রীর অভিনন্দন

বাংলাদেশ
লেবাননের প্রধানমন্ত্রী সাদ হারিরি চতুর্থবারের মতো বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন। প্রধানমন্ত্রীর কাছে পাঠানো এক অভিনন্দন বার্তায় সাদ হারিরি বলেন, ‘আপনার পুনঃনির্বাচন আপনার নেতৃত্বের প্রতি বাংলাদেশের জনগণের আস্থার প্রতিফলন ঘটেছে।’ বাংলাদেশের সঙ্গে লেবাননের গভীর বন্ধুত্বের কথা উল্লেখ করে সাদ হারিরি বলেন, আমাদের দু’দেশের মধ্যকার বন্ধন আগামীতে আরো জোরদার হবে। সূত্র : বাসস।...
আন্দোলনে ব্যর্থদের জনগণ ভোটেও প্রত্যাখ্যান করেছে : কাদের

আন্দোলনে ব্যর্থদের জনগণ ভোটেও প্রত্যাখ্যান করেছে : কাদের

বাংলাদেশ
আন্দোলনে ব্যর্থদের জনগণ ভোটেও প্রত্যাখ্যান করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ বৃহস্পতিবার ধানমণ্ডি ৩২-এ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানোর পর ওবায়দুল কাদের এ মন্তব্য করেন। তিনি বলেন, আওয়ামী লীগ বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করেই গণমানুষের কাতারে গিয়ে কাজ করব। আমাদের শপথ হবে- আমরা মাটির কাছে থাকব, মানুষের কাছে থাকব; মানুষের কাজে থাকব। সেতুমন্ত্রী বলেন, জনগণ বিএনপির আন্দোলনও যেমন প্রত্যাখ্যান করেছে, নির্বাচনেও প্রত্যাখ্যান করেছে। তারা যে লড়াই করুক, করতে থাকুক। তাতে আমাদের কোনো মাথাব্যথা নেই। আমার মনে হয় জনগণেরও মাথাব্যথা নেই।...
বাংলাদেশের রিজার্ভ চুরি : ফিলিপাইনের ব্যাংকার দোষী সাব্যস্ত

বাংলাদেশের রিজার্ভ চুরি : ফিলিপাইনের ব্যাংকার দোষী সাব্যস্ত

বাংলাদেশ
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির দায়ে জড়িত থাকার অভিযোগে ফিলিপাইনের রিজল কমার্শিয়াল ব্যাংক করপোরেশন (আরসিবিসি) এর সাবেক কর্মকর্তা মায়া সান্তোস দেগিতোকে দোষী সাব্যস্ত করেছে আদালত। বৃহস্পতিবার ফিলিপাইনের মাকাতি আঞ্চলিক আদালতের বিচারক সিজার উনতালান এক রায়ে এই ঘোষণা দিয়েছেন। জানা গেছে, ওই রায়ে মুদ্রা পাচারের (মানি লন্ডারিং) আট দফা অভিযোগে দেগিতোকে দোষী সাব্যস্ত করেছেন বিচারক। প্রতিটি ধারায় তার ৪ থেকে ৭ বছরের কারাদণ্ড হতে পারে। একই সাথে তাকে জরিমানা করার আদেশ দিয়েছে আদালত। এই জরিমানার পরিমাণ দাঁড়াতে পারে ১০ কোটি ৯০ লাখ ডলার। প্রসঙ্গত, তিন বছর আগে বাংলাদেশ ব্যাংকের এই রিজার্ভ চুরির ঘটনা ঘটে। ওই সাইবার চুরির ঘটনায় এই প্রথম কাউকে দোষী সাব্যস্ত করে সাজা দেওয়া হলো। ...
সাপাহারে দেখা দিয়েছে ডায়রিয়ার প্রাদুর্ভাব

সাপাহারে দেখা দিয়েছে ডায়রিয়ার প্রাদুর্ভাব

বাংলাদেশ
ঠাণ্ডা ও শীতজনিত কারণে নওগাঁর সাপাহার উপজেলায় দেখা দিয়েছে ডায়রিয়ার প্রাদুর্ভাব। কোলের শিশু ও বৃদ্ধরাই এ রোগে বেশি আক্রান্ত হচ্ছে। গতকাল মঙ্গলবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খোঁজ নিয়ে জানা গেছে, ৫০ শয্যার এই হাসপাতালটিতে জায়গা সংকুলান না হওয়ায় অনেকেই মেঝেতে বিছানা করে চিকিৎসা সেবা নিচ্ছেন। ইনডোরে কর্তব্যরত সিস্টাররা জানিয়েছেন প্রতিদিন গড়ে ১০-১৫ জন রোগী হাসপাতালে ভর্তি হচ্ছে। গেল সোমবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ১২ জন শিশু ডায়রিয়ায় আক্রান্ত হয়ে এই হাসপাতালে ভর্তি হয়েছে। বর্তমানে হাসপাতালটিতে ২৮ জন শিশু ও তিনজন বৃদ্ধ রোগী ভর্তি আছেন। জানুয়ারির প্রথম সপ্তাহ থেকে এ পর্যন্ত অর্ধশতাধিক ডায়রিয়া রোগীকে চিকিৎসা সেবা দেয়া হয়েছে বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন। এদিকে নতুন রোগীর চাপের কারণে পূর্বে ভর্তিকৃত রোগীদের সম্পূর্ণ সুস্থ হয়ে উঠার আগেই রিলিজ দিয়ে দেয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন স্বজনরা। সা...