বাংলাদেশকে নিয়ে আশাবাদী ভিওন
বাংলাদেশে বিনিয়োগের ক্ষেত্রে আশাব্যক্ত করেছে বাংলালিংককে কিনতে যাওয়া নেদারল্যান্ডসভিত্তিক মোবাইল ফোন ও ইন্টারনেটে সেবাদাতা প্রতিষ্ঠান ভিওন।
প্রিয়.কমকে দেওয়া এক প্রশ্নের উত্তরে ভিওনের করপোরেট কমিউনিকেশনস ম্যানেজার মারিয়া পিসকুনেনকো বলেন, ‘আমরা মনে করি বাংলাদেশে ডিজিটাল জীবনযাপনে অভ্যস্ত মানুষের সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে। দেশটিতে মোবাইল ডেটা এবং ডিভাইসের ব্যবহার বৃদ্ধি পাচ্ছে। আমরা ইতোমধ্যে বাংলালিংককে পরোক্ষভাবে নিয়ন্ত্রণ করছি। তবে আমাদের চুক্তি (গ্লোবাল টেলিকম হোল্ডিংয়ের সঙ্গে) সম্পন্ন হওয়ার জন্য এখনো কিছু অনুমতির প্রয়োজন।’
এদিকে মালিকানা পরিবর্তন হলে বাংলালিংকের নাম পরিবর্তন হবে কিনা জানতে চাইলে ভিওন কোনো উত্তর দেয়নি।
সম্প্রতি গ্লোবাল টেলিকম হোল্ডিংয়ের একটি অংশ কেনার প্রস্তাব দেয় ভিওন। গ্লোবাল টেলিকম হোল্ডিং হলো বাংলাদেশের মোবাইল অপারেটর বাংলালিংক ও পাকিস্তানের মোবাইল অপারেটর জ্যাজে...









