Thursday, June 11

বাংলাদেশ

শরীয়তপুরে মাদক ব্যবসায়ীর গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার!

শরীয়তপুরে মাদক ব্যবসায়ীর গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার!

বাংলাদেশ
নিখোঁজ হওয়ার চার দিন পর শরীয়তপুরে এক মাদক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের পরিবারের দাবি গোয়েন্দা পুলিশ তাকে ধরে নিয়ে ক্রসফায়ারে হত্যা করেছে। তবে পুলিশ বিষয়টি অস্বীকার করেছে। সোমবার শরীয়তপুর-মাদারীপুর মহাসড়কের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে। নিহতের নাম কালু শিকদার। তিনি শরীয়তপুর সদর উপজেলার খেলসী বিলাসখান গ্রামের সিরাজ সিকদারের ছেলে। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে। নিহতের চাচা সেলিম সিকদার আরটিভি অনলাইনকে জানিয়েছেন, গেল ছয় জুলাই বাদ মাগরিব সাদা পোশাকের গোয়েন্দা পুলিশ কালুকে ধরে নিয়ে যায়। এরপর আর তার কোনও সন্ধান মেলেনি। কালুকে ধরে নিয়ে যাওয়ার সময় পালং বাজারের ব্যবসায়ী কুদ্দুস মোড়লের ছেলে আওলাদ মোড়ল সঙ্গে ছিল। এরপর কালুর পরিবার থানায় ডায়েরি করতে গেলে পালং মডেল থানার ওসি (তদন্ত) মো. হুমায়ুন কব...
পতিত জমি উদ্ধারে নামছে সরকার, কৃষিনীতির খসড়া চূড়ান্ত

পতিত জমি উদ্ধারে নামছে সরকার, কৃষিনীতির খসড়া চূড়ান্ত

জাতীয়, বাংলাদেশ
জমির সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করতে জমি উপযোগী টেকসই ও লাভজনক জাত ও চাষাবাদ প্রযুক্তি উদ্ভাবনে বিশেষ উদ্যোগ নেয়ার বিধান রেখে ‘জাতীয় কৃষি নীতিমালা, ২০১৮’-এর খসড়া চূড়ান্ত করেছে সরকার। এই নীতিমালা বাস্তবায়নের মাধ্যমে সরকার আবাদযোগ্য পতিত জমির সন্ধান নেবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সচিবালয়ে অনুষ্ঠেয় মন্ত্রিসভার বৈঠকে খসড়াটি অনুমোদন দেয়া হয়। এতে বলা হয়, দেশে আবাদযোগ্য কোনও জমি পতিত রাখা যাবে না। শিগগিরই পতিত জমির মালিক, পরিমাণ ও এলাকা চিহ্নিত করা হবে। পাশাপাশি জমি পতিত রাখার কারণ অনুসন্ধান করবে সরকার। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের এসব বিষয় তুলে ধরেন। নিরাপদ ও কৃষিজ উৎপাদন বৃদ্ধির মাধ্যমে খাদ্য ও পুষ্টি নিরাপত্তা, লাভজনক, উৎপাদনশীল, পরিবেশবান্ধব ও টেকসই প্রবৃদ্ধি অর্জন করা, পাশাপাশি ফসলের উৎপাদনশীলতা ও কৃষকের আয় বৃদ্ধি, শস্য বহুমুখীকরণ, পুষ্টিসমৃদ্ধ ...
ভারতীয় কোটি টাকার পণ্য আটকে দিলো শুল্ক গোয়েন্দা

ভারতীয় কোটি টাকার পণ্য আটকে দিলো শুল্ক গোয়েন্দা

বাংলাদেশ
পানগাঁও কাস্টমস হাউসে ভারত থেকে আনা এক কোটি ১৯ লাখ টাকার ঘোষণা বহির্ভূত পণ্যের চালান আটকে দিয়েছে শুল্ক গোয়েন্দা। গোপন সংবাদের ভিত্তিতে ওই পণ্যের খালাস স্থগিত করেন কর্মকর্তারা। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) ড. মো. সহিদুল ইসলাম আরটিভি অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, পণ্যের খালাস স্থগিত করার পর শুল্ক গোয়েন্দা দল আমদানিকারকের মনোনীত সি অ্যান্ড এফ ও কাস্টমস হাউসের কর্মকর্তাদের উপস্থিতিতে পণ্য চালান দুইটির শতভাগ কায়িক পরীক্ষণ শেষ করে। কায়িক পরীক্ষা শেষে ঘোষণা বহির্ভুত অতিরিক্ত পণ্য পাওয়া যায়। ড. মো. সহিদুল ইসলাম বলেন, এসব পণ্যের মধ্য রয়েছে প্যাডলক, বিন্দি,প্লাস্টিক ক্লিপ,পায়েল,প্লাস্টিক চুরি,ইমিটেশন জুয়েলারি,পেন কেক ফেচ পাউডার,ক্রীম লাইট পার্টস, স্টিল চেইন ইত্যাদি; যার আমদানিকারক রোশান ইন্টারপ্রাইজ। কায়িক পরীক্ষায় চালানটিতে পাওয়া যায় ২৪ হাজার ৯৯৮ কেজি; যা ঘ...
সরকারি হাসপাতালে নিম্নমানের খাবার, হঠাৎ দুদক

সরকারি হাসপাতালে নিম্নমানের খাবার, হঠাৎ দুদক

বাংলাদেশ
সরকারি হাসপাতালে রোগীদের খাবারের মান নিয়ে অভিযোগের পর রাজধানীর সরকারি কর্মচারী হাসপাতালে হঠাৎ অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন- দুদক। রোববার দুদকের সহকারী পরিচালক শারিকা ইসলাম ও তানজির হাসিব সরকারের সমন্বয়ে তিন সদস্যের একটি টিম এ অভিযান চালায়। দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য আরটিভি অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, অভিযোগ কেন্দ্রে (১০৬) দুর্নীতির অভিযোগ প্রাপ্তির পর ওই টিম রাজধানীর সরকারি কর্মচারী হাসপাতালে আকস্মিক অভিযান চালায়। সরেজমিন পরিদর্শনকালে অভিযানকারী দল হাসপাতালের খাদ্য ব্যবস্থাপনায় মারাত্মক অনিয়মের প্রমাণ পায়। এছাড়াও দুদক টিম বহির্বিভাগে আগত এবং কেবিন ও ওয়ার্ডসমূহে চিকিৎসাসেবা গ্রহণরত রোগীদের সাথে কথা বলে তাদের সুবিধা-অসুবিধার কথা জিজ্ঞেস করে। প্রণব কুমার জানান, এ অব্যবস্থাপনা দূরীকরণে হাসপাতাল কর্তৃপক্ষ শিগগির পদক্ষেপ নেবে বলে জানিয়...
টেকনাফে ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

টেকনাফে ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

বাংলাদেশ
কক্সবাজারের টেকনাফের হ্নীলা আনোয়ার প্রজেক্ট এলাকায় অভিযান চালিয়ে ৬০ লাখ টাকা মূল্যের ২০ হাজার পিস ইয়াবা ট্যবলেট উদ্ধার করেছে বিজিবি। তবে এ অভিযানে ইয়াবা চোরাকারবারী কাউকে আটক করা সম্ভব হয়নি। টেকনাফ-২ বিজিবি’র অতিরিক্ত পরিচালক শরীফুল ইসলাম জোমাদ্দার জানান,  আজ ২ বর্ডার গার্ড ব্যাটালিয়ন'র বিশেষ টহলদল জানতে পারে যে, আনোয়ারের প্রজেক্ট বরাবর নাফ নদী দিয়ে ইয়াবার একটি চালান মায়ানমার হতে বাংলাদেশে প্রবেশ করতে পারে। উক্ত সংবাদের ভিত্তিতে টহলদল দ্রুত নাফ নদীর কিনারায় ঔঁৎ পেতে থাকে।পরে একজন লোককে ব্যাগ হাতে নাফ নদী হতে আনোয়ার প্রজেক্ট এলাকার দিকে আসতে দেখে টহলদল থাকে চ্যালেঞ্জ করে। বিজিবি টহলদলের উপস্থিতি লক্ষ করামাত্র ইয়াবা চোরাকারবারী দৌঁড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।  একপর্যায়ে ইয়াবা চোরাকারবারী হাতে থাকা ব্যাগটি ফেলে  কর্দমাক্ত লবণ মাঠের ভেতর দিয়ে পালিয়ে যায়।পরে টহলদল ব্যাগটি খুলে ৬০ লাখ টাকা...
ই-পাসপোর্ট আসছে ডিসেম্বরে

ই-পাসপোর্ট আসছে ডিসেম্বরে

বাংলাদেশ
দেশের নাগরিকরা এবার ইলেকট্রনিক পাসপোর্ট বা ই-পাসপোর্টের সুবিধা নিতে পারবেন। এই সময় আর বেশি দূরে নয়। আগামী ডিসেম্বরের মধ্যে এই সেবা চালু হচ্ছে। ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে। নাম প্রকাশ না করার শর্তে অধিদপ্তরের একজন সহকারী পরিচালক আরটিভি অনলাইনকে বলেন, জার্মানির রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ভ্যারিডোস জিএমবিএইচের সঙ্গে আলোচনার প্রেক্ষিতে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর আগামী ১৯ জুলাই দেশটির পাসপোর্ট উৎপাদন কোম্পানির সঙ্গে চুক্তি করতে যাচ্ছে। ভ্যারিডোস, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিরাপত্তা সেবা বিভাগ এবং পাসপোর্ট অধিদপ্তর এরইমধ্যে তার খসড়ার শেষ করেছে। ওই কর্মকর্তা জানান, তারা চলতি বছরের ডিসেম্বর থেকে ই-পাসপোর্ট ইস্যু করা শুরু করবে। এই পাসপোর্টের মেয়াদ হবে ১০ বছর। শিগগির এই পাসপোর্টের ফি নির্ধারণ করা হবে। ২০১০ সালে আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার (আইসিএও) গাইডলাইন অনুযা...
সাভারে বাসচাপায় প্রাণ গেল পুলিশ কনস্টেবলের

সাভারে বাসচাপায় প্রাণ গেল পুলিশ কনস্টেবলের

বাংলাদেশ
সাভারের আশুলিয়ায় কর্তব্যরত অবস্থায় যাত্রীবাহী বাস চাপায় শিল্প পুলিশের এক কনস্টেবল নিহত হয়েছেন। রোববার সকাল পৌনে ৭ টার দিকে বাইপাইল-আব্দুল্লাহপুর মহাসড়কের আশুলিয়ার নিশিচন্তপুর মেডলার এ্যাপারেলন্স গার্মেন্টস এর সামনে এ সড়ক দুর্ঘটনা ঘটে। নিহত পুলিশ কনস্টেবল এর নাম উইলিয়াম মার্টি। তিনি আশুলিয়ার শ্রীপুর এলাকার শিল্প পুলিশ ১-এ কর্মরত ছিল। তার বাড়ি রাজশাহী জেলায় বলে জানা গেছে। পুলিশ জানায়, সকালে আশুলিয়ার নিশ্চিন্তপুরে দায়িত্ব পালনকালে শিল্প পুলিশের ওই কনস্টেবলকে আশুলিয়া ক্লাসিক পরিবহনের একটি যাত্রীবাহী বাস চাপা দেয়। এসময় গুরুতর অবস্থায় অন্য পুলিশ কর্মকর্তারা তাকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। স্থানীয়রা ধাওয়া দিয়ে বাসটি আটক করলেও এর চালক পালিয়ে যায়। এ বিষয়ে শিল্প পুলিশ ১...
হ্যাকিংয়ের মাধ্যমেই বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি হয়

হ্যাকিংয়ের মাধ্যমেই বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি হয়

জাতীয়, বাংলাদেশ
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় পুলিশের অপরাধ বিভাগের (সিআইডি) ফরেনসিক প্রতিবেদন ফিলিপাইনের আদালতে জমা দেয়া হয়েছে। সিআইডি তাদের প্রতিবেদনে বলছে, হ্যাকিংয়ের মাধ্যমে বাংলাদেশ ব্যাংক থেকে রিজার্ভ চুরি হয়। সিআইডির বিশেষ পুলিশ সুপার মোল্লা নজরুল ইসলাম আরটিভি অনলাইনকে এ তথ্য নিশ্চিত করে বলেন, গত ৫ জুলাই সিআইডির দুই কর্মকর্তা ফিলিপাইনের আদালতে প্রতিবেদনটি জমা দেন। pran এরা হলেন বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির মামলার তদন্ত কর্মকর্তা ও সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার রায়হান উদ্দিন খান ও অতিরিক্ত পুলিশ সুপার ফাহিম হোসেন। ২০১৬ সালের ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে ১০ কোটি ১০ লাখ মার্কির ডলার চুরি হয়ে যায়। এ ঘটনার প্রায় দুই বছর পর তদন্ত শেষে অভ্যন্তরীণ ফরেনসিক প্রতিবেদন দিল সিআইডি। নজরুল ইসলাম বলেন, এ ব্যাপারে অনেক অগ্রগতি হয়েছে। আমরা বেশকিছু সুনির্দিষ্ট তথ্য ...
তিন বিভাগেই হেরেছি আমরা: সাকিব

তিন বিভাগেই হেরেছি আমরা: সাকিব

খেলা, বাংলাদেশ
এন্টিগা টেস্ট কখনও ভোলার নয়। আপনি ভুলে যেতে চাইলেও ইতিহাস আপনাকে বারবার মনে করিয়ে দেবে এই ম্যাচের কথা। কেননা, প্রথম ইনিংসে দ্বিতীয় দ্রুততম সময়ে অলআউট হওয়ার লজ্জা ক্রিকেটের রেকর্ড বইয়ে জায়গা করে নিয়েছে। ১১২ বলের ওই ইনিংসে ১০ উইকেটে মাত্র ৪৩ রান সংগ্রহ করতে পেরেছিল বাংলাদেশ। প্রথম ইনিংসে যা তা, পরের ইনিংসেও একই কথা। মাঝে বোলিংয়েও অসহায় আত্মসমর্পণ। সব মিলে সোয়া দুদিনে ম্যাচ হেরেছে টাইগাররা। ইনিংস আর ২২৯ রানের বরাতে দেশের মাটিতে সবচেয়ে বড় জয় পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ। দলের এমন পরাজয়ের দায়ভার তো নিশ্চিতভাবেই অধিনায়কের কাঁধে পড়ে। সাকিব আল হাসানও আর বাদ যাবেন কেন। লজ্জাজনক পরাজয়ে ব্যথিত সাকিবও। সাকিবের ভাষায় দল তিন বিভাগেই ব্যর্থ। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং কোনোটাতেই নিজেদের সেরাটা দিতে পারেনি। এতকিছুর পরও সাকিব আশা দেখাচ্ছেন জ্যামাইকায় দ্বিতীয় টেস্ট নিয়ে। ‘আমরা তিনটি বিভাগেই পরাজিত হয়েছিলাম। দ্বিত...
‘আটক শিক্ষার্থীদের মুক্তি না দেয়া পর্যন্ত ক্লাস-পরীক্ষা বর্জন’

‘আটক শিক্ষার্থীদের মুক্তি না দেয়া পর্যন্ত ক্লাস-পরীক্ষা বর্জন’

জাতীয়, বাংলাদেশ
কোটা সংস্কার আন্দোলনের নেতৃত্ব দেওয়া আটক শিক্ষার্থীদের মুক্তি না দেওয়া পর্যন্ত ক্লাস-পরীক্ষা বর্জন চলবে। এমন ঘোষণা দিয়েছেন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ যুগ্ম-আহ্বায়ক আফসানা সাফা ইমু। বৃহস্পতিবার দুপুর ১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের সামনে এক সংবাদ সম্মেলনে তিনি এই ঘোষণা দেন। আফসানা সাফা ইমু বলেন, আমরা যৌক্তিক একটি আন্দোলন করছি। কিন্তু সেই আন্দোলনে ছাত্রলীগ হামলা করে। যারা হামলা করেছে তাদের আটক না করে যারা অপরাধ করেনি তাদের রিমান্ডে নেওয়া হয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি। তিনি বলেন, আটকদের মুক্তি না দেয়া পর্যন্ত আমরা ক্লাস-পরীক্ষা বর্জন করবো। তাদের জেলে রেখে আমরা ক্লাসে যাব না। এর আগে বিভিন্ন ছাত্রী হলের শিক্ষার্থীরা নিরাপদ ক্যাম্পাসের দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ করেন।...