Thursday, June 11

বাংলাদেশ

মেহজাবিন ভাসছেন শুভেচ্ছায়

মেহজাবিন ভাসছেন শুভেচ্ছায়

বাংলাদেশ, বিনোদন
বেশ সতর্ক অবস্থায় আছেন অভিনেত্রী মেহজাবিন। কাজের ব্যপারে তার এই বাড়তি সতর্কতা। এবারের ঈদে বেছে বেছে এক ডজন নাটকে অভিনয় করেছেন। মেহজাবিন জানান, চাইলে ৩০টিরও বেশি নাটকে অভিনয় করতে পারতাম। কিন্তু চেয়েছি ভালো কিছু কাজ উপহার দিতে। মিজানুর রহমান আরিয়ান পরিচালিত ‘বড় ছেলে’ নাটকের মাধ্যমে গত বছর ঈদে সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ঝড় তুলেছিলেন। এবারের ঈদে একই নির্মাতার ‘বুকের বাঁ পাশে’ টেলিছবিটি প্রশংসিত হয়েছে। এতে অভিনয় করে শুভেচ্ছায় ভাসছেন অভিনেত্রী মেহজাবিন। অনেকেই সোশ্যাল মিডিয়ায় তাকে শুভেচ্ছা জানাচ্ছেন। এর আগে ‘বড় ছেলে’ নাটকে অপূর্বর সঙ্গে জুটি বেঁধেছিলেন মেহজাবিন। এবার নিশোর সঙ্গে ‘বুকের বাঁ পাশে’ টেলিছবিতে অভিনয় করে প্রশংসিত হয়েছেন। এই টেলিছবিতে গান গেয়েছেন মাহতিম শাকিব। গানটির শিরোনামও ‘বুকের বাঁ পাশে’। লিখেছেন সোমেশ্বর অলি, সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন সাজিদ সরকার। ঈদে এনটিভিতে প্রচার হয়েছ...
ঢাবিতে কোটা আন্দোলনকারীদের ওপর দফায় দফায় ছাত্রলীগের হামলা

ঢাবিতে কোটা আন্দোলনকারীদের ওপর দফায় দফায় ছাত্রলীগের হামলা

বাংলাদেশ, রাজনীতি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় কোটা আন্দোলনকারীদের ওপর দফায় দফায় হামলা করেছে ছাত্রলীগ। সোমবার সকাল থেকে বেশ কয়েকবার কর্মসূচি পালনের চেষ্টা করলেও ছাত্রলীগের মারধোরের শিকার হয়ে এলাকা ছেড়েছেন আন্দোলনকারীরা। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল পৌনে এগারোটার দিকে শহীদ মিনার এলাকায় অর্ধশত কোটা সংস্কার আন্দোলনকারী সমাবেশ শুরু করেন। কিছুক্ষণ পর ছাত্রলীগের বিশ-পঁচিশজন কর্মী এসে হামলা চালায়। এ সময় হাজী মুহাম্মদ মহসিন হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান সানি সেখানে উপস্থিত ছিলেন। তার অনুসারি কয়েকজন ছাত্রলীগ কর্মীকে কোটা আন্দোলনকারীদের পেটাতে দেখা যায়। তাৎক্ষণিকভাবে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। আন্দোলনকারীরা ছড়িয়ে ছিটিয়ে পড়েন। pran পরে আবার সংঘটিত হয়ে সমাবেশ করা শুরু করলে আবারও টানা হেচড়া শুরু হয়। নারী আন্দোলনকারীদের ওপরও চড়াও হয়। ফারুক নামের এক আন্দোলনকারীকে চার-পাঁচজন ছাত্রলীগ চড় থা...
কুমিল্লার মামলায় খালেদার জামিন স্থগিত

কুমিল্লার মামলায় খালেদার জামিন স্থগিত

জাতীয়, বাংলাদেশ
কুমিল্লায় বাস পুড়িয়ে মানুষ হত্যার অভিযোগে চৌদ্দগ্রাম থানায় করা মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে হাইকোর্টের দেয়া জামিন স্থগিত রেখেছেন আপিল বিভাগ। এছাড়া আগামী ৪ সপ্তাহের মধ্যে জামিন প্রশ্নে রুল নিষ্পত্তির জন্য হাইকোর্টকে নির্দেশও দেয়া হয়েছে। pran আজ(সোমবার) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে চার সদস্যের আপিল বিভাগের বিচারপতির বেঞ্চ এই আদেশ দেন। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। সঙ্গে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ। খালেদা জিয়ার পক্ষে ছিলেন আইনজীবী খন্দকার মাহবুব হোসেন, মাহবুব উদ্দিন খোকনসহ কয়েকজন। এছাড়াও আদেশের সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান আদালতে উপস্থিত ছিলেন। গত ২৪ জুন রাষ্ট্র ও আসামিপক্ষের শুনানি অনুষ্ঠিত হয়। পরে উভয়পক্ষের শুনানি শেষে আদেশের জন্য আজ সোমবার দিন ঠিক ...
ঘোষণার অতিরিক্ত পণ্য আমদানি করায় চালান আটক

ঘোষণার অতিরিক্ত পণ্য আমদানি করায় চালান আটক

বাংলাদেশ
ঘোষণার অতিরিক্ত পণ্য আমদানি করায় চট্টগ্রামে একটি পণ্য চালান আটক করেছে শুল্ক গোয়েন্দা। আরটিভি অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেছেন শুল্ক গোয়েন্দার মহাপরিচালক ড. মো. সহিদুল ইসলাম। pran তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমদানিকারক প্রতিষ্ঠান ঢাকার ইমামগঞ্জ বাজার লেনের এমডি কাইয়েব হার্ডওয়ের স্টোরের এ চালানটির খালাস স্থগিত করে শুল্ক গোয়েন্দা। শুল্ক গোয়েন্দার মহাপরিচালক জানান, চালানটি খালাসের দায়িত্বে নিয়োজিত সি অ্যান্ড এফ এজেন্ট Bablu & Sons, G.D. Roushan Villa Road-20, Plot-682, CDA South Agrabad, Chittagong (AIN:301154034)। শুল্ক গোয়েন্দার নিকট নিশ্চিত গোয়েন্দা তথ্য থাকায় পণ্য চালানটির কায়িক পরীক্ষা করা হয়। চালানটিতে তিন হাজার ৫১২ কেজি ঘোষণা অতিরিক্ত Iron Hinges Fixed Pin Without Bearing Screw পাওয়া যায়। অতিরিক্ত পণ্যের শুল্ক করাদিসহ পণ্যের সর্বমোট মূল্য ৩৫,০৩,৩৫০/- টাকা (জরিমানা ব্যতীত)।...
প্রেমিকের কনসার্ট দেখতে ব্রাজিলে প্রিয়াঙ্কা

প্রেমিকের কনসার্ট দেখতে ব্রাজিলে প্রিয়াঙ্কা

বাংলাদেশ, বিনোদন
মার্কিন গায়ক নিক জোনাসের সঙ্গে বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়ার প্রেমকাহিনী এখন প্রায় সবাই জানেন। কিছুদিন আগেই প্রিয়াঙ্কার সঙ্গে মুম্বাই ঘুরে গেলেন নিক। গত সপ্তাহে প্রেমিকের হাত ধরে মুম্বাই ছেড়েছেন প্রিয়াঙ্কা। এবার প্রিয়াঙ্কাকে দেখা গেলো ব্রাজিলে নিক জোনাসের কনসার্টে। নিকের প্রেমে যে ভালোয় মজেছেন প্রিয়াঙ্কা, সেটা বেশ বোঝা যাচ্ছে। প্রিয়াঙ্কা ব্রাজিলে নিকের মিউজিক কনসার্টে হাজির হয়েছেন। pran মার্কিন পপ গায়ক নিক জোনাস এই মুহূর্তে ব্রাজিলের গোয়ানিয়াতে ভিল্লামিক্স উৎসবে গান গাইতে গেছেন। নিক ছাড়াও সেখানে গেছেন কানাডিয়ান গায়ক শন মেন্ডেস এবং জর্জ ও মাতু’র মতো পপ তারকারা। নিকের সঙ্গে ব্রাজিলের সেই উৎসবে হাজির হয়েছেন প্রিয়াঙ্কাও। নিকের গানের অনুষ্ঠান চলাকালীন মঞ্চ থেকে প্রিয়াঙ্কাকে ছবি তুলতেও দেখা যায়। আর সেই ছবিই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। প্রসঙ্গত গত মাস থেকেই প্রিয়াঙ্কা ও নিক জোনাসের প্রেমের...
দুদকের নতুন কমিশনার মোজাম্মেল হক

দুদকের নতুন কমিশনার মোজাম্মেল হক

জাতীয়, বাংলাদেশ
মো. মোজাম্মেল হক খানকে দুর্নীতি দমন কমিশনের নতুন কমিশনার নিয়োগ দিয়েছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক জ্যেষ্ঠ সচিব মো. মোজাম্মেল হক খানকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) কমিশনার নিয়োগ দিয়েছে সরকার। রোববার মন্ত্রী পরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে মোজাম্মেল হককে দুদক কমিশনার নিয়োগের কথা জানানো হয়। পাঁচ বছরের মেয়াদ শেষ হওয়ায় ২৬ জুন দুদক কমিশনার নাসিরউদ্দীন আহমেদ অবসরে যান। মোজাম্মেল হক খানকে নিয়োগ দিয়ে শূন্য পদটি পূরণ করা হলো। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে সচিবের দায়িত্বে থাকার সময় ২০১৪ সালের ২০ মার্চ পদোন্নতি পেয়ে মোজাম্মেল হক খান জ্যেষ্ঠ সচিব হন। এক সময় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের পরিচালকের (ফাইন্যান্স) দায়িত্বও পালন করেন মোজাম্মেল হক।...
রোহিঙ্গাদের দেখতে কক্সবাজারে জাতিসংঘ মহাসচিব ও বিশ্বব্যাংক প্রেসিডেন্ট

রোহিঙ্গাদের দেখতে কক্সবাজারে জাতিসংঘ মহাসচিব ও বিশ্বব্যাংক প্রেসিডেন্ট

জাতীয়, বাংলাদেশ
রোহিঙ্গা শিবির পরিদর্শনে আজ সোমবার সকালে কক্সবাজারে গেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস ও বিশ্বব্যাংক প্রেসিডেন্ট জিম ইয়ং কিম। বার্তা সংস্থা ইউএনবি এই তথ্য জানায়। বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে সকাল পৌনে নয়টার দিকে কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করেন আন্তোনিও গুতেরেস ও জিম ইয়ং কিম। জাতিসংঘের মহাসচিব ও বিশ্বব্যাংক প্রেসিডেন্টের সঙ্গে আছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী ও জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনার ফিলিপ্পো গ্রান্ডি। কক্সবাজার থেকে আমাদের নিজস্ব প্রতিবেদক জানান, জাতিসংঘের মহাসচিব ও বিশ্বব্যাংক প্রেসিডেন্ট আজ উখিয়ার কুতুপালং আশ্রয়শিবিরে পাহাড়ধসের ঝুঁকিতে থাকা রোহিঙ্গা শরণার্থীদের দেখবেন। এরপর শহর থেকে ৫৫ কিলোমিটার দূরে উখিয়ার মধুরছড়া ও লম্বাশিয়া পাহাড়ে ঝুঁকিতে থাকা রোহিঙ্গাবসতি দেখতে যাবেন তাঁরা। এ সময় কয়েকটি রোহিঙ্গা দলের সঙ্গে তাঁরা কথা বলবেন। রোহিঙ্গা...
সরকার কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে প্রতারণা করেছে: রিজভী

সরকার কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে প্রতারণা করেছে: রিজভী

জাতীয়, বাংলাদেশ
প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে প্রতারণা করেছেন বলে অভিযোগ করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ রোববার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে রিজভী এ অভিযোগ করেন। বিএনপির এই নেতা বলেন, বেছে বেছে আন্দোলনে নেতৃত্বদানকারীদের ‘ধারালো অস্ত্র’ দিয়ে আঘাত করে গুরুতর আহত করা হয়েছে। শিক্ষার্থীদের কোটা সংস্কারের দাবি মেনে নেওয়াটা ছিল প্রধানমন্ত্রীর ‘তামাশা’। ছাত্রলীগের বিষয়ে রিজভী বলেন, শিক্ষাঙ্গনকে বাকশালী খাঁচায় বন্দী করার জন্যই বর্তমান প্রজন্মের ছাত্রলীগকে তৈরি করা হয়েছে। বর্তমানে খুন, জখম, হাঙ্গামা, হল দখল, সিট–বাণিজ্য, শিক্ষক-ছাত্রছাত্রীকে লাঞ্ছিত করার প্রতীকে পরিণত হয়েছে বর্তমান ছাত্রলীগ। সে জন্যই পুলিশের পাশাপাশি কোটা সংস্কার আন্দোলনরত শিক্ষার্থীদের ক্ষতবিক্ষত করতে ছাত্রলীগও নেমে পড়েছে। গত...
নায়িকার শর্ত, পরিচালক থাকবে না শুটিং স্পটে!

নায়িকার শর্ত, পরিচালক থাকবে না শুটিং স্পটে!

বাংলাদেশ, বিনোদন
চলচ্চিত্রের অধিনায়ক সেই ছবির পরিচালক। একটি ছবির শুরু থেকে শেষ পর্যন্ত তিনিই সবকিছু দেখভাল করেন। ছবির শুটিংয়ে পরিচালক থাকবেন না, এমনটা ভাবাই যায় না। নায়িকা আর পরিচালকের ভুল বোঝাবুঝিতে এবার তা-ই হতে যাচ্ছে। পরিচালককে ছাড়াই ‘হৃদয় জুড়ে’ ছবির বাকি অংশের শুটিং হবে। ছবির সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা এমনটাই জানিয়েছেন। ১১ মাস স্থগিত থাকার পর ‘হৃদয় জুড়ে’ ছবির শুটিং আবার শুরু হচ্ছে। ৬ জুলাই ভারতের কলকাতার বিভিন্ন লোকেশনে ছবিটির শুটিং শুরু হবে। চলবে চার দিন। এর মধ্যে জানা গেছে, নায়িকার আপত্তিতে নাকি পরিচালক কলকাতার অংশের শুটিংয়ের স্পটে থাকতে পারবেন না। ছবির কাজ শেষ করতে হবে, তা না হলে ক্ষতিগ্রস্ত হবেন প্রযোজক—এমন ভাবনা থেকে পরিচালকও নায়িকার এই শর্ত মেনে নিয়েছেন। কলকাতায় ‘হৃদয় জুড়ে’ ছবির একটি গান আর চারটি দৃশ্যের দৃশ্যায়ন করা হবে। ‘তুমিহীনা জীবন আমার গতিহীন, তাই তোমায় ভালোবাসি প্রতিদিন/ তুমি স্বপ্নে...
এমপিওভুক্তির দাবি পূরণে প্রধানমন্ত্রীর কাছে দুই প্রস্তাব

এমপিওভুক্তির দাবি পূরণে প্রধানমন্ত্রীর কাছে দুই প্রস্তাব

জাতীয়, বাংলাদেশ
স্বীকৃতি পাওয়া দেশের সব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করার দাবিতে আমরণ অনশনের পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে দুটি প্রস্তাব দিয়েছেন নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা। এর মধ্যে বরাদ্দ করা টাকা কম হলে সব প্রতিষ্ঠান এমপিওভুক্তির আওতায় এনে এবার আংশিক বেতন চালু করে পরবর্তী অর্থবছরে তা সমন্বয় করার প্রস্তাব করা হয়েছে। এ ছাড়া দীর্ঘদিন ধরে এমপিওভুক্ত না হওয়ায় দুর্বল হয়ে পড়া প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা যাচাইয়ের জন্য এমপিওভুক্তির পর তিন বছর সময় দিতে বলা হয়েছে। আন্দোলনে নেতৃত্ব দেওয়া নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশনের সাধারণ সম্পাদক বিনয় ভূষণ রায়ের নেতৃত্বে একটি প্রতিনিধিদল আমরণ অনশনের সপ্তম দিনে আজ রোববার প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়ে এই প্রস্তাব দিয়ে আসে। একই সঙ্গে তাঁরা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করার অনুমতি চেয়েছেন। পাশাপাশি শিক্ষকদের আমরণ অনশন অব্যা...