নায়িকার শর্ত, পরিচালক থাকবে না শুটিং স্পটে!
চলচ্চিত্রের অধিনায়ক সেই ছবির পরিচালক। একটি ছবির শুরু থেকে শেষ পর্যন্ত তিনিই সবকিছু দেখভাল করেন। ছবির শুটিংয়ে পরিচালক থাকবেন না, এমনটা ভাবাই যায় না। নায়িকা আর পরিচালকের ভুল বোঝাবুঝিতে এবার তা-ই হতে যাচ্ছে। পরিচালককে ছাড়াই ‘হৃদয় জুড়ে’ ছবির বাকি অংশের শুটিং হবে। ছবির সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা এমনটাই জানিয়েছেন।
১১ মাস স্থগিত থাকার পর ‘হৃদয় জুড়ে’ ছবির শুটিং আবার শুরু হচ্ছে। ৬ জুলাই ভারতের কলকাতার বিভিন্ন লোকেশনে ছবিটির শুটিং শুরু হবে। চলবে চার দিন। এর মধ্যে জানা গেছে, নায়িকার আপত্তিতে নাকি পরিচালক কলকাতার অংশের শুটিংয়ের স্পটে থাকতে পারবেন না। ছবির কাজ শেষ করতে হবে, তা না হলে ক্ষতিগ্রস্ত হবেন প্রযোজক—এমন ভাবনা থেকে পরিচালকও নায়িকার এই শর্ত মেনে নিয়েছেন।
কলকাতায় ‘হৃদয় জুড়ে’ ছবির একটি গান আর চারটি দৃশ্যের দৃশ্যায়ন করা হবে। ‘তুমিহীনা জীবন আমার গতিহীন, তাই তোমায় ভালোবাসি প্রতিদিন/ তুমি স্বপ্নে...









