Thursday, June 11

বাংলাদেশ

সাজেকে গাড়ি উল্টে প্রাণ গেল ২ জনের

সাজেকে গাড়ি উল্টে প্রাণ গেল ২ জনের

বাংলাদেশ
রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে জিপগাড়ি উল্টে ইলিয়াস হোসেন (৪৫) ও অনন্ত ত্রিপুরা (৪০) নামে দুজন নিহত হয়েছেন। বুধবার সকালে বাঘাইহাট-সাজেক সড়কের নাঙ্গলমারা ২নং কালভার্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইলিয়াস হোসেনের বাড়ি উপজেলার বঙ্গতলী ইউনিয়নের করেঙ্গাতলী এলাকায় ও অনন্ত ত্রিপুরার সাজেক মাচালং এলাকায়। স্থানীয়রা জানান, বুধবার সকালে মাচালংবাজার থেকে একটি জিপগাড়ি কলাবোঝাই করে বাঘইহাটে আসার পথে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। সাজেক থানার ওসি নুরুল হক নুর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার পর গাড়িচালক পালিয়ে যায়। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।...
বাড়তে পারে তাপমাত্রা, সপ্তাহ শেষে বৃষ্টিপাত

বাড়তে পারে তাপমাত্রা, সপ্তাহ শেষে বৃষ্টিপাত

বাংলাদেশ
রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা কমে বাড়তে পারে দিনের তাপমাত্রা। তবে সপ্তাহের শেষভাগে বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা রয়েছে। গতকাল মঙ্গলবার বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে এ তথ্য জানানো হয়। মঙ্গলবার সারা দেশের তাপমাত্রা ছিল ৩১ ডিগ্রি থেকে ৩৫ ডিগ্রি সেলসিয়াস। পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, দিনের তাপমাত্রা আরো বাড়তে পারে।   বুধবারের পূর্বাভাসে জানানো হয়, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, সিলেট ও চট্টগ্রামের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী ও রংপুর বিভাগের দু-এক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। তবে তিন দিনের পূর্বাভাসে বলা হয়, এ সময়ের শেষের দিকে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে। স্থল নিম্নচাপটি বর্তমানে পশ্চিম মধ্য প্রদেশে অবস্থান করছে এবং ক্রমশ তা দুর্বল হয়ে পড়ছে। এ ছাড়াও মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল...
শ্রীমঙ্গলে জাতীয় শোক দিবস পালন

শ্রীমঙ্গলে জাতীয় শোক দিবস পালন

বাংলাদেশ
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। সোমবার সকালে উপজেলায় বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ, আলোচনাসভা, পুরস্কার বিতরণী, বৃক্ষরোপণ, মিলাদ মাহফিল ও খাবার বিতরণের মাধ্যমে দিবসটি উদযাপন করা হয়। এসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক চিফ হুইপ ও অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি, বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ভানু লাল রায় ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী রাজিব মাহমুদ মিঠুন।...
বগুড়ায় ট্রাকের চাপায় বাইকের ২ আরোহী নিহত

বগুড়ায় ট্রাকের চাপায় বাইকের ২ আরোহী নিহত

বাংলাদেশ
বগুড়ায় ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। সোমবার রাতে শহরতলির মাটিডালী বিমান মোড় এলাকার উত্তরে ঢাকা-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। হাইওয়ে পুলিশ গোবিন্দগঞ্জ থানার ওসি আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। নিহতরা হলেন— বগুড়া সদরের কর্ণপুর গ্রামের রোস্তম আলীর ছেলে মুরগির খামারি রকি (২৬) ও কালিবালা গ্রামের মোজাম্মেল হকের ছেলে বালু ব্যবসায়ী হাবিব (২৬)। পুলিশ, প্রত্যক্ষদর্শী ও স্বজনরা জানান, দুই বন্ধু রকি ও হাবিব সোমবার রাত সোয়া ১১টার দিকে নিজ এলাকা থেকে মোটরসাইকেলে ঢাকা-রংপুর মহাসড়ক দিয়ে মহাস্থানের দিকে যাচ্ছিলেন। তারা বগুড়া শহরতলির মাটিডালি বিমান মোড় থেকে ৩০০ গজ উত্তরে মডার্ন হোটেলের সামনে পৌঁছলে ঢাকাগামী একটি কলাবোঝাই ট্রাক মোটরসাইকেলে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে রকি ও হাবিব মোটরসাইকেল থেকে মহাসড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে বগুড়া শহীদ জ...
উত্তরার ঘটনায় বিআরটির ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা

উত্তরার ঘটনায় বিআরটির ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা

বাংলাদেশ
রাজধানীর উত্তরায় প্রাইভেটকারের ওপর নির্মাণাধীন ফ্লাইওভারের গার্ডার পড়ে পাঁচজনের প্রাণহানির ঘটনায় চায়না গ্যাঝুবা গ্রুপ করপোরেশনের (সিজিজিসি) বিরুদ্ধে মামলা করা হয়েছে। সোমবার দিবাগত রাতে নিহত ফাহিমা আক্তার ও ঝর্না আক্তারের ভাই আফরান মণ্ডল বাবু উত্তরা পশ্চিম থানায় মামলা করেন। অবহেলার কারণে এ ঘটনা ঘটায় ক্রেনের চালক, সিজিজিসি ঠিকাদারি প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট ব্যক্তি এবং নিরাপত্তা নিশ্চিতে দায়িত্বপ্রাপ্ত অজ্ঞাত ব্যক্তিদের আসামি করা হয়েছে। এ বিষয়ে উত্তরা পশ্চিম থানার ওসি মোহাম্মদ মোহসীন বলেন, জড়িতদের খুঁজে বের করতে ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে। মামলার এজাহারে বলা হয়েছে, বাস র‌্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পে একটি চাইনিজ ঠিকাদারি প্রতিষ্ঠান সিজিজিসি কাজ করছে। এই কাজের অংশ হিসেবে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ঢাকা থেকে গাজীপুরগামী রাস্তায় বক্সগার্ডার একটি ক্রেনের সাহায্যে লোবেট ট্রাকে উঠানো ...
‘নিরাপত্তা ব্যবস্থায় চরম অবহেলার কারণে এই দুর্ঘটনা’

‘নিরাপত্তা ব্যবস্থায় চরম অবহেলার কারণে এই দুর্ঘটনা’

বাংলাদেশ
রাজধানীর উত্তরায় নির্মাণাধীন বাস র‌্যাপিড ট্রানজিট বা বিআরটি প্রকল্পের গার্ডার পড়ে পাঁচজনের মৃত্যুর বিষয়টিকে নিরাপত্তা ব্যবস্থায় ‘চরম অবহেলা’ হিসাবে আখ্যায়িত করেছেন ঢাকা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) বিশেষজ্ঞরা। তারা বলেন, নির্মাণ কাজের যে ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার কথা ছিল, তা নেওয়া হয়নি। নির্মাণাধীন এলাকায় যান চলাচলের যে বিধান রয়েছে তাও অনুসরণ করেননি প্রকল্প সংশ্লিষ্টরা। বিআরটি প্রকল্পে অতীতে দুর্ঘটনা ঘটলেও সেগুলো থেকে শিক্ষা না নেওয়ায় এমনটা হচ্ছে। তবে বিআরটি প্রকল্প সংশ্লিষ্টরা জানান, কারিগরি ত্রুটির কারণে এ দুর্ঘটনা ঘটেছে। উত্তরা তিন নম্বর সেক্টরে প্যারাডাইস টাওয়ারের সামনের রাস্তায় বিআরটি প্রকল্পের গার্ডার একটি প্রাইভেট কারের উপর পড়ে যায়। এতে গাড়িতে থাকা পাঁচজনই মারা যান। দুর্ঘটনার কারণ প্রসঙ্গে বুয়েটের দুর্ঘটনা গবেষণা কেন্দ্রের পরিচালক অধ্যাপক হাদিউজ্জামান বলেন, প্...
করোনায় মৃত্যু একজনের, শনাক্ত ২৫৯

করোনায় মৃত্যু একজনের, শনাক্ত ২৫৯

বাংলাদেশ
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়েকরোনায় মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ২৯ হাজার ৩১৪ জনে। সোমবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, গত ২৪ ঘন্টায় ২৫৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৯ হাজার ১২৯ জনে। ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৪১৫ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৫১ হাজার ৭৩৭ জন। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৬ হাজার ৩৩৬টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৪ দশমিক ০৯ শতাংশ। ...
উত্তরায় গার্ডার পড়ে দুই শিশুসহ প্রাইভেটকারের ৪ যাত্রী নিহত

উত্তরায় গার্ডার পড়ে দুই শিশুসহ প্রাইভেটকারের ৪ যাত্রী নিহত

বাংলাদেশ
রাজধানীর উত্তরার জসীমউদ্‌দীন সড়কে বিআরটি প্রকল্পের একটি গার্ডার পড়ে প্রাইভেটকারের ৪ যাত্রী নিহত হয়েছেন। এদের মধ্যে দুই শিশু ও একজন নারী। এ সময় আহত হন আরও দুজন। সোমবার বিকাল সোয়া ৪টার দিকে জসিম উদ্দীন সড়কে এ দুর্ঘটনা ঘটে। উত্তরা পশ্চিম থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, নিহত চারজনের লাশ গাড়ির ভেতরেই চাপা পড়ে রয়েছে। এছাড়া দুজনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতরা হলেন- রুবেল (৫০), ঝর্না (২৮), জান্নাত (৬) ও জাকারিয়া (২) এবং আহতরা হলেন- হৃদয় (২৬) ও রিয়া মনি (২১)। গার্ডারের নীচে গাড়ির ভেতরে চাপা রয়েছেন- এর মালিক রুবেল, একজন নারী ও দুই শিশু। ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা দেওয়ান আজাদ হোসেন বলেন, একটি ক্রেন দিয়ে গার্ডার ওঠানোর সময় প্রাইভেটকারের ওপর পড়ে গেলে ছয়জন চাপা পড়েন। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে বলে তিনি জানান।...
ঝিকরগাছায় বিদেশি পিস্তলসহ তিন ছিনতাইকারী আটক

ঝিকরগাছায় বিদেশি পিস্তলসহ তিন ছিনতাইকারী আটক

বাংলাদেশ
যশোরের ঝিকরগাছায় ব্যাংকে টাকা ছিনতাইয়ের প্রস্তুতিকালে বিদেশি পিস্তলসহ ৩ জনকে আটক করেছে র্যা ব। এ সময় তাদের কাছ থেকে ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগাজিন, ১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। রোববার বেলা ১১টার দিকে যশোর র্যা পিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যা ব-৬) সদস্যরা ছিনতাইয়ের প্রস্তুতের সময়ে অভিযান চালিয়ে হাতেনাতে বিদেশি পিস্তলসহ ছিনতাইকারী দলের সদস্যদের আটক করে। আটককৃতরা হলেন- যশোর সদর উপজেলার শেখহাটি গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে রোকনুজ্জামান শাওন (২৯), যশোর জেলার চৌগাছা উপজেলার হায়াতপুর গ্রামের আতিয়ার রহমানের ছেলে আল মামুন (২২) ও ঝিকরগাছা উপজেলার মির্জাপুর গ্রামের মৃত গোলাম হোসেনের ছেলে রুবেল হোসেন (৩২)। তবে র্যা বের উপস্থিতি বুঝতে পেরে কৌশলে ফাহিম (২৪) নামে এক ডাকাত পালিয়ে যায়। পালিয়ে যাওয়া ফাহিম ঝিকরগাছা উপজেলার রাজার ডুমুরিয়া গ্রামের ফারুক হোসেনের ছেলে। বিষয়টি নিশ্...
পানিবন্দি ১৫ হাজার মানুষ

পানিবন্দি ১৫ হাজার মানুষ

Uncategorized, বাংলাদেশ
নতুন করে সৃষ্ট লঘুচাপ আর জোয়ারের পানিতে পটুয়াখালীর দশমিনা উপজেলার যোগাযোগ বিচ্ছিন্ন দ্বীপ ইউনিয়ন চরবোরহান প্লাবিত হয়ে প্রায় ৬ ফুট পানির নিচে তলিয়ে গেছে। রোববার সকাল থেকে বৃষ্টি আর অস্বাভাবিক জোয়ারের কারণে ওই ইউনিয়নের সব প্রধান সড়ক ও বাজারগুলো প্লাবিত হয়েছে। এতে ওই ইউনিয়নসহ আরেকটি ইউনিয়নের কিছু অংশ এবং ছোট ছোট চর প্লাবিত হয়ে পানিবন্দি হয়ে পড়েছেন প্রায় ১৫ হাজার মানুষ। ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। পানি ঢুকে পড়েছে বাড়িগুলোতে। বেড়িবাঁধ না থাকায় সহজেই জোয়ারের পানি ঢুকে প্লাবিত হয়। জোয়ারে আমন ধানের ব্যাপক ক্ষতি হতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন স্থানীয়রা। রান্নাসহ দৈনন্দিন কাজ ব্যাহত হওয়ায় মানবেতর জীবনযাপন করছে হাজার হাজার মানুষ। জানা যায়, নতুন করে সৃষ্ট লঘুচাপ, বৃষ্টি আর জোয়ারের পানি ঢুকে পড়েছে উপজেলার দ্বীপ ইউনিয়ন চরবোরহানসহ দশমিনা সদর ইউনিয়নের চরহাদিসহ বেশ কয়েকটি চরে। এতে প্রধান সড়কগ...