Thursday, June 11

বাংলাদেশ

আজ কোথায় কখন লোডশেডিং

আজ কোথায় কখন লোডশেডিং

বাংলাদেশ
বিদ্যুৎ সাশ্রয়ে ১৯ জুলাই থেকে দেশে এলাকাভিত্তিক লোডশেডিং ব্যবস্থা চালু করেছে সরকার। প্রতিদিনই রাজধানীর বিভিন্ন এলাকায় সকাল থেকে রাত পর্যন্ত লোডশেডিং কার্যক্রম পরিচালিত হচ্ছে। তবে কোন এলাকায় কখন লোডশেডিং তার সময়সূচি আগেই জানিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবারের (২৩ আগস্ট) সকাল ১০টা থেকেও সেই ধারাবাহিকতায় শুরু হয়ে রাত ১০টা পর্যন্ত চলবে লোডশেডিং কার্যক্রম। নির্দেশ মোতাবেক লোডশেডিংয়ের সময়সূচি প্রকাশ করেছে ঢাকা বিদ্যুৎ বিতরণ কোম্পানি (ডিপিডিসি), ঢাকা ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (ডেসকো), নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো), ওয়েস্টজোন পাওয়ার ডিস্ট্রিবিউসন কোম্পানি (ওজোপাডিকো), বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বিআরইবি) এবং বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) এর ওয়েবাসাইটের নির্দিষ্ট লিংককে গিয়ে এই তালিকা দেখতে পারবেন গ্রাহকরা। ...
দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা

দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা

বাংলাদেশ
দেশের সাতটি জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। তবে সারা দেশে বিভিন্ন এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার (২৩ আগস্ট) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে এ তথ্য জানায় আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানান, রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। তাপপ্রবাহের বিষয়ে তিনি বলেন, রাজশাহী, পাবনা, নীলফামারী, কুড়িগ্রাম, খুলনা, যশোর ও কুষ্টিয়া জেলার ওপর দিয়ে মৃদু তাপ প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও জানান এ...
গাজীপুরে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

বাংলাদেশ
গাজীপুরের জয়দেবপুর স্টেশন এলাকায় ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ৯টা ৪৫ মিনিটে লাশটি উদ্ধার করে রেলওয়ে পুলিশ। নিহত হলেন— ঝিনাইদহ সদর এলাকার কানহরপুর গ্রামের মোশারফ হোসেনের ছেলে মো. সোহাগ রহমান (৩৩)। এ বিষয়ে জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ শহিদুল ইসলাম বলেন, সকাল ৯টা ৪৫ মিনিটের আমরা খবর পাই জয়দেরপুর রেলক্রসিংয়ের একটু সামনে সদর থানার পেছনে ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু হয়েছে। পরে রেলওয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করেছে। এখন লাশটি ফাঁড়িতে রয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।...
বাসে হাফ ভাড়ার দাবিতে বনানীতে সড়কে শিক্ষার্থীরা

বাসে হাফ ভাড়ার দাবিতে বনানীতে সড়কে শিক্ষার্থীরা

বাংলাদেশ
বাসে হাফ ভাড়া কার্যকরের দাবিতে রাজধানীর বনানীর কামাল আতাতুর্ক সড়কে অবস্থান কর্মসূচি পালন করছে বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা। মঙ্গলবার দুপুর ১২টার দিকে শতাধিক শিক্ষার্থী সেখানে অবস্থান নেয়। এ সময় বনানী থেকে গুলশান-২ সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। শিক্ষার্থীদের অভিযোগ, গুলশান-বনানী-নতুনবাজার রোডে চক্রাকার যেসব বাস চলাচল করে সেগুলোতে কর্তৃপক্ষ হাফ ভাড়া নিচ্ছে না। আড়াই কিলোমিটার দূরত্বের এই পথে ৩০ টাকা ভাড়া নেওয়া হচ্ছে। আন্দোলনে নেতৃত্ব দেওয়া এক শিক্ষার্থী জানায়, আমরা হাফ ভাড়া দিতে চাইলে খারাপ আচরণ করে আমাদের সঙ্গে। তাই হাফ ভাড়া কার্যকরের দাবিতে অবস্থান নিয়েছি। দাবি মানা না হলে আমরা আন্দোলনে যাব। বনানী থানার ওসি নূরে আযম মিয়া বলেন, বাস কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি আমরা। বাসগুলো দাবি করছে, তারা নাকি শিক্ষার্থীদের কাছ থেকে হাফ ভাড়া নেয়। বিষয়গুলো খতিয়ে দেখা হচ্...
দেশীয় অস্ত্রসহ ৬ ডাকাত আটক

দেশীয় অস্ত্রসহ ৬ ডাকাত আটক

বাংলাদেশ
ভোলায় লালমোহনে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ছয় জনকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন স্থানীয় জেলেরা। এ সময় পুলিশ আটক ব্যক্তিদের কাছ থেকে বগিদাঁ, ছোরা, দাঁ ও করাতসহ সাতটি দেশীয় অস্ত্র উদ্ধার করেছে। পুলিশ ও স্থানীয়রা জানান, সোমবার রাত সাড়ে ১০টার দিকে লালমোহন উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের বাত্তির খাল এলাকায় ১০ থেকে ১২ জনের একটি ডাকাত দল দেশীয় অস্ত্র নিয়ে স্থানীয় জেলেদের ট্রলারে ডাকাতির জন্য প্রস্তুতি নিচ্ছিল। ওই সময় জেলেরা টের পেয়ে চিৎকার করলে অন্যান্য জেলেরা ছুটি এসে ডাকাতদের চারদিক থেকে ঘিরে ফেলে ৬ ডাকাতকে আটকে ফেলে, বাকিরা পালিয়ে যায়। লালমোহন থানার ওসি মো. মাকসুদুর রহমান মুরাদ জানান, খবর পেয়ে ডাকাতদের অস্ত্রসহ আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। আটক ব্যক্তিদের বাড়ি বরিশালের মেহেন্দীগঞ্জ ও হিজলা বলে জানিয়েছেন তারা। তাদের বিরুদ্ধে থানায় মামলার প্রস্তুতি চলছে।...
‘এ’ পজিটিভ রক্তের বদলে ‘বি’ পুশ, প্রসূতির মৃত্যু

‘এ’ পজিটিভ রক্তের বদলে ‘বি’ পুশ, প্রসূতির মৃত্যু

বাংলাদেশ
গাজীপুরের কালীগঞ্জে জনসেবা জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে ডাক্তারের ভুল চিকিৎসায় শিরিন বেগম (৩২) নামে এক প্রসূতির মৃত্যুর ঘটনা ঘটেছে। রক্তশূন্য প্রসূতি ওই রোগীর 'এ' পজিটিভ রক্তের প্রয়োজন থাকলেও তাকে পুশ করা হয় 'বি' পজিটিভ রক্ত। মেয়াদোত্তীর্ণ কাগজে চিকিৎসাসেবা দেওয়া জনসেবা হাসপাতাল কর্তৃপক্ষ মৃত অবস্থায় তড়িঘড়ি করে প্রসূতি শিরিনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর পরামর্শ দেয়। এ ঘটনার পর থেকে হাসপাতালের মালিক ও চিকিৎসক গা ঢাকা দিয়েছেন। বন্ধ রয়েছে তাদের ব্যবহৃত মোবাইল ফোনও। রোববার দিবাগত রাতে এ ঘটনা ঘটলেও বিষয়টি সোমবার সকাল থেকে স্থানীয়ভাবে টক অব দ্য টাউনে পরিণত হয়। নিহত প্রসূতি শিরিন বেগম উপজেলার তুমলিয়া ইউনিয়নের দক্ষিণ চুয়ারিয়াখোলা গ্রামের ক্ষুদ্র ব্যবসায়ী আব্দুর রাজ্জাকের স্ত্রী। ঘটনার পর থেকে প্রতিষ্ঠানটির মালিক ও চিকিৎসকের ব্যবহৃত মুঠোফোন একাধিকবার ফোন ...
খাগড়াছড়িতে কাঠ বোঝাই ট্রাক উল্টে নিহত ২

খাগড়াছড়িতে কাঠ বোঝাই ট্রাক উল্টে নিহত ২

বাংলাদেশ
খাগড়াছড়িতে কাঠ বোঝাই করা ট্রাক উল্টে দুইজনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত আট জন। মঙ্গলবার সকালে গুইমারার তৈকর্মাতে এই ঘটনা ঘটে। নিহতেরা হলেন- মোহাম্মদ রাজু ও মোহাম্মদ ইলিয়াস। গুইমারা থানার ভারপ্রাপ্তে কর্মকর্তা মো. রশিদ আহমেদ বলেন, মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় কাঠবোঝাই ট্রাকটি তৈকর্মা এলাকায় উল্টে সড়কের পাশে পড়ে যায়। এ সময় ট্রাকের ওপরে থাকা কাঠের বোঝাই করার শ্রমিকরা এর নীচে চাপা পড়ে। পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই স্থানীয়রা আহতদের উদ্ধার করে মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।’ মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহনুর আলম জানান, ট্রাক উল্টে এমনটি ঘটেছে। দুর্ঘটনায় দুই জনের মৃত্যু হয়েছে। চালকসহ ৮ জন আহত হয়ে মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিত্সাধীন রয়েছেন। এর মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।...
পদ্মা সেতুতে রেললাইন স্থাপনের কাজ উদ্বোধন

পদ্মা সেতুতে রেললাইন স্থাপনের কাজ উদ্বোধন

বাংলাদেশ
  পদ্মা সেতুতে রেললাইন বসানোর কাজ শুরু হয়েছে। আজ শনিবার দুপুর ১২টার দিকে জাজিরা প্রান্তে সেতুর নিচতলায় রেললাইনের জন্য আরসিসি ঢালাই কাজের উদ্বোধন করেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন। এ ছাড়া বেলা ২টার দিকে মন্ত্রী ফরিদপুরের ভাঙ্গা জংশনে রেললাইন বসানোর কাজের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী। গত ১৭ জুলাই পদ্মা সেতু রেল লিংক প্রকল্পের কর্মকর্তাদের সেতুতে কাজ করার অনুমতিপত্র বাংলাদেশ রেলওয়ের হাতে তুলে দেয় সেতু কর্তৃপক্ষ। এর পর থেকে সেতুতে রেললাইন বসাতে প্রস্তুতি নিতে থাকেন প্রকল্পসংশ্লিষ্টরা। পদ্মা সেতুতে পাথরবিহীন রেললাইন নির্মাণ করা হচ্ছে। পদ্মা স্টেশন থেকে দুপুর ১২টার দিকে একটি রেলের ট্র্যাক কারে চড়ে সেতুর ৪২ নম্বর পিলার পর্যন্ত আসেন মন্ত্র...
হিলিতে কাঁচা মরিচের দাম অর্ধেকে নেমেছে

হিলিতে কাঁচা মরিচের দাম অর্ধেকে নেমেছে

বাংলাদেশ
  ভারত থেকে কাঁচা মরিচ আমদানি বৃদ্ধি পাওয়ায় দিনাজপুরের হিলি স্থলবন্দরের পাইকারি বাজারে দাম অর্ধেকে এসে নেমেছে। প্রতি কেজি কাঁচা মরিচ বন্দরের বিভিন্ন আড়তগুলোতে পাইকারি বিক্রি হচ্ছে ৯০ থেকে ১০০ টাকা কেজি দরে। এর আগে কাঁচা মরিচ পাইকারি বিক্রি হয়েছিল ২০০ থেকে ২২০ টাকা কেজি দরে। দীর্ঘ ৯ মাস বন্ধ থাকার পর হিলি বন্দর দিয়ে গত ৮ আগস্ট থেকে কাঁচা মরিচ আমদানি শুরু হয়। ভারতের বিহার রাজ্য থেকে এসব কাঁচা মরিচ আমদানি করেন আমদানিকারকরা। ১০ দিনের আমদানিতেই কেজিতে কমেছে ১০০ থেকে ১২০ টাকা।  হিলি স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশিদ হারুন বলেন, দেশের বাজারে কাঁচা মরিচের বাজার ঊর্ধ্বগতির কারণে আবারও ভারত থেকে কাঁচা মরিচ আমদানির সিদ্ধান্ত নেয় সরকার। বর্তমানে প্রতি কেজি কাঁচা মরিচ পাইকারি ৯০ থেকে ১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এখান থেকে কাঁচা মরিচ দেশের বিভ...
গার্ডারচাপায় নিহত ৪ জনের দাফন সম্পন্ন

গার্ডারচাপায় নিহত ৪ জনের দাফন সম্পন্ন

বাংলাদেশ
রাজধানীর উত্তরায় বাস র‌্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের নির্মাণাধীন ফ্লাইওভারের গার্ডারচাপায় নিহত পাঁচজনের মধ্যে চারজনের জানাজা ও দাফন জামালপুরে সম্পন্ন হয়েছে। মঙ্গলবার রাত ১১টায় জামালপুরের মেলান্দহ উপজেলার আগপয়লা গ্রামে ঝর্ণা, তার দুই সন্তান জান্নাত ও জাকারিয়া এবং রাত ১২টায় জেলার ইসলামপুর উপজেলার ঢেংগারগড়ে ফাহিমার জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এর আগে রাত ১০টার দিকে নিহতদের লাশ জামালপুরে তাদের নিজ নিজ গ্রামে এসে পৌঁছে। সরেজমিন দেখা যায়, লাল-নীল বাতির সঙ্গে সাইরেন বাজিয়ে লাশবাহী অ্যাম্বুলেন্সটি এগিয়ে এলে ভিড় জমান শত শত উৎসুক জনতা। আর অ্যাম্বুলেন্সের দরজা খোলার সঙ্গে সঙ্গে শুরু হয় স্বজনদের আর্তচিৎকার। তাদের আহাজারিতে ভারি হয়ে উঠে পরিবেশ। হঠাৎ এমন মৃত্যুতে হতবাক নিহতদের স্বজনসহ স্থানীয়রা। দুই সন্তান ও স্ত্রীকে হারিয়ে বারবার মূর্ছা যাচ্ছিলেন জাহিদুল ইসলাম। ঝর্...