Thursday, June 11

বাংলাদেশ

সুনামগঞ্জে বিআরটিসি বাস বন্ধের দাবিতে ধর্মঘট, যাত্রীদের ক্ষোভ

সুনামগঞ্জে বিআরটিসি বাস বন্ধের দাবিতে ধর্মঘট, যাত্রীদের ক্ষোভ

বাংলাদেশ
সিলেট-সুনামগঞ্জ রুটে বিআরটিসির বাস চলাচল বন্ধের দাবিতে শনিবার ভোর থেকে অনির্দিষ্টকালের পরিবহণ ধর্মঘট ডেকেছে সুনামগঞ্জ জেলা পরিবহণ মালিক ও শ্রমিক ঐক্য পরিষদ। আর এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ যাত্রীরা। পরিবহণ মালিক-শ্রমিকদের দাবি, সিলেট-সুনামগঞ্জ রুটে বেসরকারি মালিকানাধীন উন্নতমানের বাস সার্ভিস চালু আছে। এ লাইনে যাত্রীর চেয়ে গাড়ির সংখ্যা অনেক বেশি। সম্প্রতি বিআরটিসি বাস চলাচল করায় মালিক শ্রমিকরা আরও ক্ষতির মুখে পড়েছেন। তাই বিআরটিসি বাস চলাচল বন্ধের দাবিতে ১৩ আগস্ট থেকে পরিবহণ ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। এ ধর্মঘট নিয়ে সাধারণ মানুষের মাঝে বিরূপ প্রতিক্রিয়া লক্ষ্য করা যাচ্ছে। সিলেট-সুনামগঞ্জ রুটে চলাচলকারী যাত্রীরা মনে করছেন, নিজেদের ইচ্ছে মত ব্যবসা করার জন্য বাস-মালিক সমিতির লোকজন অন্যায্যভাবে এ ধর্মঘটের ডাক দিয়েছেন। এ বিষয়ে নির্মল শর্মা নামে এক যাত্রী তার প্রতিক্রিয়ায় বলেন, বিআরট...
গভীর সংকটের মুখে শিল্প খাত

গভীর সংকটের মুখে শিল্প খাত

বাংলাদেশ
বিদ্যমান বৈশ্বিক ও দেশীয় পরিস্থিতি এবং ডলারের দামে লাগামহীন ঊর্ধ্বগতির কারণে শিল্প খাত ভয়াবহ সংকটের মুখে পড়েছে। শিল্পের যন্ত্রপাতি ও কাঁচামাল আমদানির খরচ বেড়েছে। লোডশেডিংয়ের কারণে শিল্প খাতে উৎপাদন কমছে। কর্মীদের বসিয়ে রাখতে হচ্ছে। এতে উৎপাদন সক্ষমতা কমছে। কিছু ইউনিট চালু রাখতে গিয়ে নিজস্ব জেনারেটরে বিদ্যুৎ উৎপাদন করায় খরচ আরও বেশি হচ্ছে। সব মিলে পণ্যের উৎপাদন খরচ বেড়েছে। এতে একদিকে পণ্যের দাম বেড়েছে। অন্যদিকে ভোক্তার ক্রয়ক্ষমতা কমেছে। ফলে কমেছে পণ্যের বিক্রি। নয় মাসের মাথায় দ্বিতীয় দফায় জ্বালানি তেলের দাম বাড়ায় এ খাতে সংকট আরও বাড়ছে। আগামীতে বিদ্যুৎ ও গ্যাসের দাম বাড়ানো হলে পরিস্থিতি আরও খারাপের দিকে যাবে। এটি হবে শিল্প খাতের জন্য ‘মড়ার উপর খাঁড়ার ঘা’। উদ্যোক্তারা বলেছেন, গত বছরের নভেম্বরে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাব ইতোমধ্যে শিল্প খাতে পড়েছে। ফলে সব শিল্পপণ্যের দাম বে...
আজ ৫-১১ বছরের শিশুদের পরীক্ষামূলক টিকা

আজ ৫-১১ বছরের শিশুদের পরীক্ষামূলক টিকা

বাংলাদেশ
  দেশের ৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের পরীক্ষামূলকভাবে করোনার টিকা দেওয়া শুরু হচ্ছে আজ বৃহস্পতিবার। আজ টিকা নেবে রাজধানীর মোহাম্মদপুর এলাকার আবুল বাশার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম থেকে পঞ্চম শ্রেণির ১৬ শিক্ষার্থী। আজ দুপুর সাড়ে ১২টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ টিকা কার্যক্রমের উদ্বোধন করবেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। করোনা প্রতিরোধে ৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের জন্য ফাইজারের বিশেষ টিকা দেশে আসে গত ৩০ জুলাই। ওই দিন বিশেষভাবে তৈরি ফাইজারের ১৫ লাখ ২ হাজার ৪০০ ডোজ টিকা এসেছে। সরকার গত এপ্রিল মাসেই ৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের টিকা দেওয়ার সিদ্ধান্তের কথা জানায়। শিক্ষা মন্ত্রণালয়ের সহায়তায় সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যমে শিশুদের তালিকা তৈরির কাজ চলছে। দেশে এই বয়সী শিশুদের অনুমিত সংখ্যা ২ কোটি ২০ লাখ। ...
বাড়বে বৃষ্টিপাত, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সঙ্কেত

বাড়বে বৃষ্টিপাত, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সঙ্কেত

বাংলাদেশ
  সারাদেশের তাপমাত্রা কমতে শুরু করেছে। গতকাল থেকেই উঠে গেছে তাপপ্রবাহ। আগামী কয়েকদিন তাপমাত্রা কমে উপকূলীয় অঞ্চলে বৃষ্টিপাত বাড়বে। এছাড়াও বঙ্গোপসাগরের উপকূলে সৃষ্ট লঘুচাপের কারণে ঝড়ো হাওয়ার শঙ্কায় দেশের সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্কতা সঙ্কেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। আজ বুধবার (১০ আগস্ট) আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানায় বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।   আবহাওয়া অফিস আরো জানায়, বঙ্গোপসাগরে অবস্থানরত নিম্নচাপটি দুর্বল হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এতে স্বাভাবিক সময়ের তুলনায় জোয়ারের পানি দুই থেকে তিন ফুট পর্যন্ত বাড়বে। এখন স্বাভাবিকের তুলনায় সাগরে জোয়ারের পানি বেশি হচ্ছে এবং হবে। পূর্বাভাসে জানা যায়, সাগরে নিম্নচাপের ফলে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে বেশি বৃষ্টিপাত হবে। আর অন্যান্য বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি হবে। বিশেষ করে দে...
দুবাই যেতে গিয়ে পথেই মারা গেলেন প্রবাসী

দুবাই যেতে গিয়ে পথেই মারা গেলেন প্রবাসী

বাংলাদেশ
দেশে ছুটি কাটিয়ে ফের দুবাই যেতে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের দিকে রওনা দিয়েছিলেন প্রবাসী বদিউল হক । কিন্তু দুবাই আর যাওয়া হলো না। তার পথে তাকে বহনকারী প্রাইভেটকারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে এক ট্রাকের। এতে ঘটনাস্থলেই মারা গেলেন সেই দুবাই প্রবাসী। মঙ্গলবার সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের লরিফর নামক স্থানে সিলেট-জকিগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন অনন্ত ৬-৭ জন লোক। খবর পেয়ে বদিউলের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। পুলিশ দুর্ঘটনা কবলিত গাড়ি দুইটি আটক করে থানায় নিয়ে আসে। বদিউল হক বড়লেখা উপজেলার বর্ণি ইউনিয়নের পাকশাইল গ্রামের এমদাদুল হকের ছেলে। দীর্ঘদিন ধরে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে থাকছিলেন তিনি। গোলাপগঞ্জ মডেল থানার ওসি রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুবাই যাওয়ার...
এডিনয়েড অস্ত্রোপচার কখন করা জরুরি?

এডিনয়েড অস্ত্রোপচার কখন করা জরুরি?

বাংলাদেশ
পাঁচ বছরের শিশু নাসিফ। প্রায়ই ঠান্ডা-সর্দি লেগে থাকে। মাঝে মধ্যে শ্বাস নিতেও সমস্যা হয়, ঘুমানোর সময় মুখ দিয়ে লালা ঝরে। কখনোবা মুখ হা করে ঘুমায় এবং গলায় শব্দ হয়। সমবয়সিদের তুলনায় চঞ্চলতা ও বুদ্ধিমত্তার অভাব দেখা যায়। চিকিৎসা শাস্ত্রের ভাষায় তার এ সমস্যার মূলে রয়েছে নাকের পেছনে থাকা টনসিল, এটি হচ্ছে এডিনয়েড। এ বিষয়ে বিস্তারিত জানিয়েছেন সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজের নাক-কান-গলা রোগ বিভাগের সহকারী অধ্যাপক ডা. নূরুল হুদা নাঈম। এডিনয়েড’স কী নাকের ঠিক পেছনের জায়গাটিকে বলে ন্যাসোফ্যারিংস। আর এখানে থাকা টনসিলকে বলে এডিনয়েড, যা বাইরে থেকে দেখা যায় না। আমাদের মুখ গহ্বরে বেশ কিছু টনসিল একটি রিংয়ের মতো থাকে, একে বলে ওয়েলডিয়ার্স রিং। এ রিংয়ের সবার উপরে থাকা টনসিলই হচ্ছে এডিনয়েড। বারবার ইনফেকশন এবং প্রদাহর জন্য এটি বড় হয়ে যায় এবং সমস্যা তৈরি করে, তখন একে এডিনয়েডস বলে। লক্ষণ কী কী ...
উখিয়ায় দুই রোহিঙ্গা নেতাকে গুলি করে হত্যা

উখিয়ায় দুই রোহিঙ্গা নেতাকে গুলি করে হত্যা

বাংলাদেশ
  কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা আশ্রয়শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে উখিয়া ক্যাম্প ১৫-এর সি ৯ ব্লকের দুর্গম পাহাড়ের ঢালে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন ক্যাম্প ১৫ ব্লক সি/১-এর আব্দুর রহিমের ছেলে হেড মাঝি আবু তালেব (৪০) ও একই ক্যাম্পের সি/৯-এর ইমাম হোসেনের ছেলে সাব-ব্লক মাঝি সৈয়দ হোসেন (৩৫)। আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মোহাম্মদ কামরান হোসেন জানান, পূর্বশত্রুতার জের ধরে আট থেকে ১০ জন দুর্বৃত্ত রোহিঙ্গা ক্যাম্প ১৫-এর সি ৯ ব্লক থেকে প্রায় ১৫০ ফুট ওপরে দুর্গম পাহাড়ের ঢালে আসিয়া বেগমের শেডের (নম্বর ১০১০) সামনে সৈয়দ হোসেন ও আবু তালেবকে গুলি করে পালিয়ে যায়। স্থানীয় রোহিঙ্গাদের কাছ থেকে খবর পাওয়ার পর গুরুতর আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে জামতলী এমএসএফ হাসপাতালে ভর্তি করা হয়। ...
উত্তাল সাগরে ২ ট্রলারডুবি, নিখোঁজ ৮

উত্তাল সাগরে ২ ট্রলারডুবি, নিখোঁজ ৮

বাংলাদেশ
নিম্নচাপ ও ঝড়ের প্রভাবে উত্তাল হয়ে উঠেছে মেঘনা এবং সাগর মোহনা। ভোলার চরফ্যাশনের সাগর মোহনায় দুটি মাছ ধরা ট্রলার ৩০ জেলেসহ ডুবে গেছে। নিখোঁজ রয়েছেন আটজন। এ তথ্য নিশ্চিত করেছেন ঢালচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুস সালাম। তিনি জানান, সাগর উত্তাল থাকায় তাদের উদ্ধার করার জন্য কোনো ট্রলার যেতে পারছে না। জানা গেছে, গতকাল থেকে উপকূলজুড়ে বৈরী আবহাওয়ায় চলছে। মঙ্গলবার রাতে সাগরে আকস্মিক ঝড়ো বাতাস শুরু হলে প্রবল ঝড়ের কবলে পড়ে সাগরের মধ্যে উল্টে যায় ট্রলার দুটি। পরে একটি ট্রলারের সহযোগিতায় ২২ জনকে উদ্ধার করা গেলেও বাকি জেলেরা এখনো নিখোঁজ। অন্যদিকে জোয়ারের পানিতে তলিয়ে গেছে ইলিশা লঞ্চ ও ফেরিঘাট। ৩ নম্বর সতর্কসংকেত জারি করা হয়েছে। বুধবার সকাল ৯টা থেকে ভোলা-লক্ষ্মীপুর রুটের সব লঞ্চ চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ভোলার নদীবন্দর কর্মকর্তা মো. সহিদুল ইসলাম। ...
রোহিঙ্গা ২ নেতাকে গুলি করে হত্যা

রোহিঙ্গা ২ নেতাকে গুলি করে হত্যা

বাংলাদেশ
কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে দুই রোহিঙ্গা নেতাকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। মঙ্গলবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে উখিয়া ক্যাম্প ১৫-এর সি ৯ ব্লকের দুর্গম পাহাড়ের ঢালে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহতরা হলেন— ক্যাম্প ১৫ ব্লক সি/১-এর আব্দুর রহিমের ছেলে হেড মাঝি আবু তালেব (৪০) ও একই ক্যাম্পের সি/৯-এর ইমাম হোসেনের ছেলে সাব-ব্লক মাঝি সৈয়দ হোসেন (৩৫)। আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মোহাম্মদ কামরান হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, পূর্ব শত্রুতার জের ধরে ৮-১০ জন দুষ্কৃতকারী রোহিঙ্গা ক্যাম্প ১৫-এর সি ৯ ব্লক থেকে প্রায় ১৫০ ফুট ওপরে দুর্গম পাহাড়ের ঢালে জনৈক আসিয়া বেগমের শেড (নম্বর ১০১০)-এর সামনে সৈয়দ হোসেন ও আবু তালেবকে গুলি করে পালিয়ে যায়। স্থানীয় রোহিঙ্গাদের কাছ থেকে খবর পাওয়ার পর গুরুতর আহতাবস্থায় দুজনকে উদ্ধার করে জামতলী এমএস...
নতুন ভাড়া কার্যকর, সড়কে বাস কম

নতুন ভাড়া কার্যকর, সড়কে বাস কম

বাংলাদেশ
জ্বালানি তেলের দাম বাড়ার কারণে নতুন বাসভাড়া গতকাল রবিবার থেকে কার্যকর হয়েছে। সংশ্লিষ্ট সব পক্ষকে নিয়ে বৈঠক করে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) নতুন বাসভাড়া নির্ধারণ করে। তবে মহানগর ও দূরপাল্লার বাসে সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত আদায়ের অভিযোগ উঠেছে। রাজধানীতে বাসভেদে ১০ টাকার ভাড়া নেওয়া হচ্ছে ১৫ টাকা। আর ২০ টাকার ভাড়া ৩০ টাকা আদায় করা হচ্ছে। ৪০ টাকার ওপরের ভাড়ার ক্ষেত্রে ২০ টাকা পর্যন্ত বেশি নেওয়া হচ্ছে।   গতকাল রাজধানীর গুলিস্তান, পল্টন, মহাখালী, বংশাল, ফার্মগেট, যাত্রাবাড়ী, গাবতলী, রামপুরা, বাড্ডাসহ বিভিন্ন এলাকা ঘুরে এমন চিত্র দেখা যায়। অতিরিক্ত ভাড়া আদায় নিয়ে কিছু জায়গায় যাত্রী ও ভাড়া আদায়কারীদের মধ্যে তর্কাতর্কিও হয়েছে। ডিজেলচালিত বাস ও মিনিবাসের ভাড়া বাড়িয়ে গতকাল প্রজ্ঞাপন জারি করেছে সরকার। প্রজ্ঞাপন অনুযায়ী, আন্ত জেলা ও দূরপাল্লায় বাস ও মিনিবাসের ক্...