Sunday, July 5

বাংলাদেশ

নতুন ভাড়া কার্যকর, সড়কে বাস কম

নতুন ভাড়া কার্যকর, সড়কে বাস কম

বাংলাদেশ
জ্বালানি তেলের দাম বাড়ার কারণে নতুন বাসভাড়া গতকাল রবিবার থেকে কার্যকর হয়েছে। সংশ্লিষ্ট সব পক্ষকে নিয়ে বৈঠক করে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) নতুন বাসভাড়া নির্ধারণ করে। তবে মহানগর ও দূরপাল্লার বাসে সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত আদায়ের অভিযোগ উঠেছে। রাজধানীতে বাসভেদে ১০ টাকার ভাড়া নেওয়া হচ্ছে ১৫ টাকা। আর ২০ টাকার ভাড়া ৩০ টাকা আদায় করা হচ্ছে। ৪০ টাকার ওপরের ভাড়ার ক্ষেত্রে ২০ টাকা পর্যন্ত বেশি নেওয়া হচ্ছে।   গতকাল রাজধানীর গুলিস্তান, পল্টন, মহাখালী, বংশাল, ফার্মগেট, যাত্রাবাড়ী, গাবতলী, রামপুরা, বাড্ডাসহ বিভিন্ন এলাকা ঘুরে এমন চিত্র দেখা যায়। অতিরিক্ত ভাড়া আদায় নিয়ে কিছু জায়গায় যাত্রী ও ভাড়া আদায়কারীদের মধ্যে তর্কাতর্কিও হয়েছে। ডিজেলচালিত বাস ও মিনিবাসের ভাড়া বাড়িয়ে গতকাল প্রজ্ঞাপন জারি করেছে সরকার। প্রজ্ঞাপন অনুযায়ী, আন্ত জেলা ও দূরপাল্লায় বাস ও মিনিবাসের ক্...
সাত জেলায় তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে

সাত জেলায় তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে

বাংলাদেশ
  সিলেট বিভাগের চার জেলা এবং রাজশাহী, রংপুর ও নীলফামারীর ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। গতকাল রবিবার সন্ধ্যায় ২৪ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর এ তথ্য জানায়। আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ জানান, আজ খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায়; রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়ার সঙ্গে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ সহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে। একই সময় রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। গতকাল দেশের সর্বোচ্চ ৯১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে নিকলীতে।...
দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ বৃষ্টির আভাস

দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ বৃষ্টির আভাস

বাংলাদেশ
  ঢাকাসহ ছয় বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পরবর্তী তিন দিনে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং এর কাছাকাছি এলাকায় একটি লঘুচাপের সৃষ্টি হতে পারে। আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়, আজ শনিবার (৬ আগস্ট) সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে।   আজ সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় শ্রীমঙ্গলে সর্বোচ্চ ১০৫ মিলিমিটার বৃ...
দাম বাড়ল লাফিয়ে, কাঁচা মরিচের কেজি এখন ২৪০ টাকা

দাম বাড়ল লাফিয়ে, কাঁচা মরিচের কেজি এখন ২৪০ টাকা

বাংলাদেশ
  রাজধানীর বাজারে বেড়ে গেছে কাঁচা মরিচের দাম। প্রতি কেজি বিক্রি হচ্ছে ২২০ থেকে ২৪০ টাকায়। অথচ বিক্রেতারা জানিয়েছেন, দুই সপ্তাহ আগেও ঢাকায় কাঁচা মরিচ বিক্রি হতো ১৪০ থেকে ১৬০ টাকা কেজি। ঢাকার কারওয়ান বাজারের বিক্রেতাদের দাবি, চাহিদার তুলনায় বাজারে সরবরাহ কম। এ কারণে দাম বেড়েছে। কারওয়ান বাজারে কাঁচা মরিচের খুচরা বিক্রেতা আবদুর রহিম  বলেন, তিনি আড়ত থেকে গতকাল বুধবার সকালে ৯৫০ টাকা পাল্লা (৫ কেজি) কাঁচা মরিচ কিনেছেন। কিন্তু কিছুক্ষণ পর হঠাৎ তা ১ হাজার ১০০ টাকায় উন্নীত হয়। পরে তিনিও ২৪০ টাকা কেজি কাঁচা মরিচ বিক্রি করেন। মানিকগঞ্জ, ফরিদপুর, রংপুর, রাজশাহীসহ কয়েকটি জেলার কাঁচা মরিচ আসে কারওয়ান বাজারে। মানিকগঞ্জের শিবালয় উপজেলার বরঙ্গাইল বাজার কাঁচা মরিচের বড় পাইকারি ব্যবসাকেন্দ্র। বাজারটির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক জহিরু...
১২ কেজি সিলিন্ডারের দাম কমেছে ৩৫ টাকা

১২ কেজি সিলিন্ডারের দাম কমেছে ৩৫ টাকা

বাংলাদেশ
দেশে ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম কমল। ১২ কেজি সিলিন্ডারের দাম এক হাজার ২৫৪ টাকা থেকে কমে এক হাজার ২১৯ টাকা করা হয়েছে। অর্থাৎ দাম কমেছে ৩৫ টাকা। গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকেই নতুন নির্ধারিত দাম কার্যকর হয়।   গতকাল বিকেলে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে নতুন দাম ঘোষণা করেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান মো. আবদুল জলিল। এ সময় উপস্থিত ছিলেন বিইআরসির সচিব ও সদস্যরা। বিইআরসি চেয়ারম্যান বলেন, ‘কেউ বেশি দাম চাইলে ভোক্তা অধিদপ্তরে অভিযোগ দিন অথবা আমাদের জানান। অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এরই মধ্যে ভোক্তা অধিদপ্তর বেশ কিছু অভিযান পরিচালনা করেছে। ’ তবে সরকারি পর্যায়ে সাড়ে ১২ কেজি সিলিন্ডারের মূল্য পরিবর্তন হয়নি, তাই সেটি আগের মতো ৫৯১ টাকাই রয়েছে। গাড়িতে ব্যবহৃত অটোগ্যাসের দাম প্রতি লিটারে ৫৮ টাকা ৪৬ পয়সা থেকে কমে ৫৬ টাকা...
জুলাইয়ে কম বৃষ্টিপাতের রেকর্ড, বেড়েছে গরম

জুলাইয়ে কম বৃষ্টিপাতের রেকর্ড, বেড়েছে গরম

বাংলাদেশ
দেশে সবচেয়ে বেশি বৃষ্টি হয় জুলাই মাসে। তবে এ বছর জুলাইয়ে আবহাওয়া পরিস্থিতি ছিল অনেকটাই ভিন্ন। গত মাসে দেশে ৪২ বছরের মধ্যে সবচেয়ে কম বৃষ্টি হয়েছে। বৃষ্টি কম হওয়ায় গরম বেশি পড়ছে। এতে মানুষের কষ্ট বেড়েছে। ওদিকে আমন ধান আবাদ করতে গিয়ে কৃষকেরা পানির সংকটে পড়েছেন। আবহাওয়া অধিদপ্তরের হিসাব অনুযায়ী, জুলাই মাসে দেশে গড় বৃষ্টিপাতের পরিমাণ ৫০০ মিলিমিটার। তবে এ বছর জুলাইয়ে গড় বৃষ্টি হয়েছে ২১১ মিলিমিটার। ১৯৮০ সাল থেকে বৃষ্টিপাতের তথ্য নিয়মিত সংরক্ষণ করে আসছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটির হিসাবে, এবারের জুলাইয়ের মতো এত কম বৃষ্টি আগে হয়নি। ২০২০ সালের জুলাইয়ে দেশে গড় বৃষ্টিপাতের পরিমাণ ছিল ৫৫৩ মিলিমিটার। আর গত বছরে তা ছিল ৪৭১ মিলিমিটার। জুলাইয়ে শুধু বৃষ্টি কম হয়েছে, তা নয়। এ সময় দেশজুড়ে তাপমাত্রাও ছিল বাড়তি। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অন...
ট্রাকের পেছনে বাসের ধাক্কা, নিহত ৪

ট্রাকের পেছনে বাসের ধাক্কা, নিহত ৪

বাংলাদেশ
টাঙ্গাইলের মির্জাপুরে ট্রাকের পেছনে বাসের ধাক্কায় ৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৯ জন। শনিবার ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের দুল্যা মনসুর এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। মির্জাপুরের গোড়াই হাইওয়ে থানার ওসি মোল্লা টুটুল বিষয়টি নিশ্চিত করেছেন। ওসি বলেন, বালুবোঝাই একটি ট্রাকের পেছনে ধনবাড়ী থেকে ছেড়ে আসা বিনিময় পরিবহনের একটি যাত্রীবাহী বাস ধাক্কা দেয়। এতে বাসের তিন যাত্রী ঘটনাস্থলেই মারা যান। পরে আহত অবস্থায় দশজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়।এ দুর্ঘটনায় আহতদের স্থানীয় লোকজন, ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে ভর্তি করেছে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানাতে পারেননি ওসি।...
ভাই আবরার ফাহাদের বুয়েটেই ভর্তি হচ্ছেন ফাইয়াজ

ভাই আবরার ফাহাদের বুয়েটেই ভর্তি হচ্ছেন ফাইয়াজ

বাংলাদেশ
ভাই আবরার ফাহাদের বুয়েটে ভর্তির সিদ্ধান্ত নিয়েছেন ছোট ভাই আবরার ফাইয়াজ। এমনকি বুয়েটের যেই হলে ছাত্রলীগের নির্মম নির্যাতনে আবরার ফাহাদ প্রাণ হারিয়েছিলেন, সেই শেরেবাংলা হলেই থেকে পড়াশোনা করতে চান ফাইয়াজ। বুধবার বেলা ২টা ২০ মিনিটে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ফাইয়াজ তার সিদ্ধান্ত ও ইচ্ছার কথা পোস্ট করেন। ফাইয়াজ বলেন, আমার পরিবারের সবার মতামতের ভিত্তিতে আমি বুয়েটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তির সিদ্ধান্ত নিয়েছি। যেহেতু আপনারা অনেকেই নিজেদের মতামত জানিয়েছিলেন, তাই এই ব্যাপারটা আপনাদের জানানো। সত্যি বলতে পরিবারের কেউই সরাসরি আইইউটি বা বুয়েটে ভর্তির ব্যাপারে তেমন কিছু বলেননি জানিয়ে ফাইয়াজ বলেন, প্রায় সবাই বলেছেন যেখানে আমার ইচ্ছা সেখানেই ভর্তি হতে। তাই বলা যায়, আমার ইচ্ছা অনুসারেই এখানে ভর্তি হতে চাওয়া। বর্তমানে ফাইয়াজ গাজীপুরে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজিতে (আইইউটি) কম্পিউ...
বাসচাপায় বন্ধুসহ কলেজছাত্র নিহত, গাড়িতে অগ্নিসংযোগ

বাসচাপায় বন্ধুসহ কলেজছাত্র নিহত, গাড়িতে অগ্নিসংযোগ

বাংলাদেশ
ঢাকা-আরিচা মহাসড়কের কালীগঙ্গা সেতুর ওপর সেলফি পরিবহণের বাসচাপায় এক কলেজছাত্র ও তার বন্ধু নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অপর বন্ধু হাসিবুর রহমান (২৪)। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে ঘিওর উপজেলার তরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এদিকে দুর্ঘটনার পর উত্তেজিত লোকজন তরা এলাকায় সেলফি পরিবহণের দুটি বাস ভাঙচুর করে। এ ছাড়া বানিয়াজুরী বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে সেলফি পরিবহণের আরেকটি বাসে আগুন ধরিয়ে দেয়। এতে মঙ্গলবার রাত ১১টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত এ সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ ছিল। নিহত যুবকরা হলেন— মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজের স্নাতক তৃতীয় বর্ষের ছাত্র জুয়েল মিয়া (২৪) এবং তার বন্ধু মো. আশিকুর রহমান (২৫)। তাদের বাড়ি ঘিওরের বানিয়াজুরী ইউনিয়নের রাথুরা গ্রামে। পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে একটি মোটরসাইকেলে করে রাথুরা গ্রামে বাড়ি ফিরছিলেন জুয়েল, আশিকুর ও হাসিবুর। ...
মাংস বেশি খেয়ে ফেললে যা করবেন

মাংস বেশি খেয়ে ফেললে যা করবেন

বাংলাদেশ, স্বাস্থ্য
ঈদুল আজহায় অপরিমিত খাবার খাওয়া হয়ে থাকে। বিশেষ করে পাতে মাংসের আধিক্য থাকে। দু’এক টুকরো গরু কিংবা খাসির মাংস খেলে সমস্যা নেই। অতিরিক্ত মাংস খাওয়া মোটেও ঠিক নয়; যা শারীরিক অস্বস্তি ও অসুস্থতার কারণ হতে পারে। ঈদে অতিরিক্ত মাংস খেলে ফেললে করণীয় সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন পুষ্টিবিদ ও ডায়েট কনসালট্যান্ট জান্নাত আরা ঊর্মি। লাল মাংস প্রচুর জিংকসমৃদ্ধ, যা আমাদের রক্তশূন্যতা পূরণ করে। তবে এর কিছু ক্ষতিকর দিকও রয়েছে। লাল মাংসে (রেডমিট) প্রচুর পরিমাণে সাচুরেটেড ফ্যাট এবং কোলেস্টেরল থাকে, উচ্চরক্তচাপ, হৃদরোগ, গ্যাস্টিক ও কোলেস্টেরলের সমস্যা হতে পারে। তবে অতিরিক্ত মাংস যদি খেয়েই ফেলেন, তবে কিছু কাজ করার প্রয়োজন রয়েছে। আসুন জেনে নিই বেশি মাংস খাওয়ার পর কী করবেন- ১. যেদিন মাংস একটু বেশি খাওয়া হবে, সেদিন অন্যদিনের চেয়ে একটু বেশি হাঁটুন। ২০-৩০ মিনিট হাঁটুন। এমনভাবে হাঁটতে হবে যেন ...