Thursday, June 11

বাংলাদেশ

সিলেট-সুনামগঞ্জের সব বিদ্যুৎ উপকেন্দ্র বন্ধ

সিলেট-সুনামগঞ্জের সব বিদ্যুৎ উপকেন্দ্র বন্ধ

বাংলাদেশ
সিলেটে বন্যা পরিস্থিতির ক্রমে অবনতি হচ্ছে। শুক্রবার অনেক স্থানে বিদ্যুৎ উপকেন্দ্র ও বৈদ্যুতিক খুঁটি তলিয়ে যাওয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হয়। এবার সিলেট সুনামগঞ্জে সব বিদ্যুৎ উপকেন্দ্র সাময়িক বন্ধ রাখা হয়েছে। ছাতক ও সুনামগঞ্জ গ্রিড উপকেন্দ্র পাহাড়ি ঢলে প্লাবিত হওয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ করা হয়েছে। সুনামগঞ্জ জেলা ও সংলগ্ন এলাকায় রয়েছে বিদ্যুৎ বিচ্ছিন্ন। এ অবস্থায় সিলেট ও সুনামগঞ্জের প্রায় পৌনে দুই লাখ গ্রাহক বিদ্যুৎহীন রয়েছেন। সিলেটের কুমারগাঁও গ্রিড উপকেন্দ্রের সুইচইয়ার্ড প্লাবিত হওয়ায় বন্ধের ঝুঁকিতে রয়েছে সিলেট অঞ্চলও বিদ্যুৎ সরবরাহ। এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিমন্ত্রী নসরুল হামিদ সাময়িক এই অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে সিলেট অঞ্চলের বিদ্যুৎ গ্রাহকদের ধৈর্য ধরার অনুরোধ করেছেন তিনি। বৃহস...
উপকূলে বিশুদ্ধ পানির সংকট

উপকূলে বিশুদ্ধ পানির সংকট

বাংলাদেশ
জলবায়ু পরিবর্তনের হুমকির মুখে পড়ছে উপকূল। উপকূলীয় নদীগুলোর লবণাক্ততা ক্রমশ বেড়ে চলছে। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ফলে উপকূলীয় পানির উৎসগুলো লবণাক্ত হয়ে পড়ায় পানের অযোগ্য হয়ে পড়ছে। বিশুদ্ধ পানির সংকট চরফ্যাশনের জেলেপল্লীগুলোতেও। নদী থেকে কলসভর্তি করে পানি নিয়ে পান করেই গভীর সমুদ্রে এক মাস কাটাতে হবে ট্রলারের মাঝি-মাল্লাদের। বিশুদ্ধ পানির কোনো ছোঁয়া পাচ্ছেন না তারা। দীর্ঘপথ পাড়ি দিয়েও মিলছে না একটি গভীর নলকূপ। কোথাও কোথাও দেখা মিললেও তাতে পানি আসে না। বেশি ব্যবহার, অযত্ন আর পরিচর্যার অভাবে বিকল হয়ে পড়েছে জেলেপাড়ার গভীর নলকূপগুলো। ফলে নদীর লবণাক্ত পানিই তাদের একমাত্র ভরসা। উপকূলের বিস্তীর্ণ এলাকা ঘুরে এ চিত্র দেখা গেছে। জেলেরা জানান, চাল-ডাল-তেল-মরিচসহ প্রয়োজনীয় সব পণ্য নিয়ে কমপক্ষে ১৫ দিন থেকে তিন মাসের জন্য তারা নদী বা সাগরে মাছ ধরতে যান। কিন্তু তারা বিশুদ্ধ পানি নিতে পারেন না। ...
অটো স্ট্যান্ডের দখল নিয়ে আ.লীগের দুপক্ষের সংঘর্ষ, আহত ৫

অটো স্ট্যান্ডের দখল নিয়ে আ.লীগের দুপক্ষের সংঘর্ষ, আহত ৫

বাংলাদেশ
কুমিল্লার বুড়িচং উপজেলায় সিএনজি অটোরিকশা স্ট্যান্ডের দখল নিয়ে আওয়ামী লীগের দুগ্রুপের সংঘর্ষে ৫ জন আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাতে বুড়িচং উপজেলার রোডে একটি সিএনজি স্ট্যান্ডে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, এলাকার অধিপত্য ও সিএনজি অটোরিকশা স্টেশনের চাঁদা নিয়ে সহিংসতার জের ধরে দীর্ঘদিন ধরে বুড়িচং উপজেলার দুগ্রুপে দ্বন্দ্ব চলছিল। বুড়িচং থানার ওসি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় আহত জালালের ছোট ভাই সাজেদুল আলম বাদী হয়ে বাছির খানসহ ২০-২৫ জনের নাম উল্লেখ করে বুড়িচং থানায় মামলা করেছেন।...
দীর্ঘদিন ভুগতে হবে চোখ ক্ষতিগ্রস্তদের

দীর্ঘদিন ভুগতে হবে চোখ ক্ষতিগ্রস্তদের

বাংলাদেশ
সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোর বিস্ফোরণে আহতদের মধ্যে যাদের চোখ ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের দীর্ঘ সময় ভুগতে হবে। তাদের চোখে তিন ধরনের ইনজুরি হয়েছে। প্রথমত, চোখে কেমিক্যাল পড়েছে। এতে রাসায়নিক বিক্রিয়া হয়েছে। দ্বিতীয়ত, চোখে কেমিক্যালের আঘাত লেগেছে। তৃতীয়ত, আঘাতের ফলে চোখের অবকাঠামো ক্ষতি হয়েছে। ন্যাশনাল আই কেয়ারের সাবেক মহাপরিচালক অধ্যাপক দীন মোহাম্মদ নুরুল হক জানিয়েছেন, আঘাতের কারণে কারও কর্নিয়া, রেটিনা অথবা অপটিক নার্ভ ক্ষতিগ্রস্ত হতে পারে। আহত ৬৩ জনের চোখ দেখে এ তথ্য জানান তিনি। তার নেতৃত্বে মঙ্গলবার ঢাকা থেকে একটি চক্ষু বিশেষজ্ঞ দল চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পরিদর্শনে আসেন। এ সময় চোখ ক্ষতিগ্রস্ত হওয়াদের মধ্যে ৬ জনের অবস্থা গুরুতর বলে জানান বিশেষজ্ঞরা। তাদের ঢাকায় স্থানান্তরের কথা রয়েছে। একজন চিরতরে পৃথিবীর আলো দেখা থেকে বঞ্চিত হবেন-এমন আশঙ্কার কথাও জানিয়েছেন তারা। চোখ ক্...
নানার বাড়িতে বেড়াতে এসে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু

নানার বাড়িতে বেড়াতে এসে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু

বাংলাদেশ
টাঙ্গাইলের মধুপুরে নানার বাড়িতে বেড়াতে এসে বিদ্যুৎস্পৃষ্টে মহিবুল্লাহ (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। ঢাকার কেরানীগঞ্জের কুয়ত প্রবাসী মনির হোসেন মনির ছেলে মহিবুল্লাহ। বাবা দেশে ফেরার খবরে নানা বাড়িতে বেড়াতে এসে হয়েছে তার। সোমবার দুপুরে মধুপুর উপজেলার দিগরবাইদ বাজারে নানা আরশেদ আলীর চালের মিল ঘরের তারে জড়িয়ে বিদ্যুতায়িত হয়ে এ দুর্ঘটনা ঘটেছে। ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মহিবুল্লাহর নানী নুরজাহান ও স্থানীয়রা জানান, মধুপুর উপজেলার দিগরবাইদ গ্রামে শিশুটি তার নানা আরশেদ আলীর বাড়িতে বেড়াতে আসে। দুপুরে সে বাজারে তার নানার চালের মিলের কাছেই ছিল। হঠাৎ মেঘাচ্ছন্ন আকাশে বিদ্যুৎ চমকালে ভয়ে মিলের ভিতরে দৌড়ে লুকাতে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে যায়। সেখান থেকে তাকে উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। মহিবুল্লাহর মা রত্না ও খালা মর...
সীতাকুণ্ডে আগুন জ্বলছেই

সীতাকুণ্ডে আগুন জ্বলছেই

বাংলাদেশ
চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম ডিপোর আগুন ৪৮ ঘণ্টা পরও নিয়ন্ত্রণে আসেনি। ফায়ার সার্ভিসের কর্মীরা প্রাণপণ চেষ্টা চালিয়েও আগুন নিয়ন্ত্রণে আনতে পারছেন না। সোমবার সন্ধ্যায়ও ডিপোর বিভিন্ন কনটেইনার জ্বলতে দেখা গেছে। তবে আগুন আর ছড়ানোর সুযোগ নেই। ডিপোতে আরও ৪টি রাসায়নিকভর্তি কনটেইনার চিহ্নিত করা হয়েছে। আগুন নেভানোর জন্য শনিবার রাত ১০টা থেকে সোমাবার রাত ১০টা পর্যন্ত টানা ৪৮ ঘণ্টা পার হয়ে গেছে। এ সময়ে ফায়ার সার্ভিসের নিজস্ব ভাউজার এবং আশপাশের ৭টি পুকুরের পানি ঢেলেও আগুন নেভানো যায়নি। ঘটনার দুদিন পরও ডিপোর পার্শ্ববর্তী কেশবপুর ও শীতলপুর গ্রামের মানুষের আতঙ্ক কাটছে না। সোমবার ডিপোতে নতুন করে আর কোনো লাশ পাওয়া যায়নি। রোববার সন্ধ্যা পর্যন্ত সরকারের পক্ষ থেকে ৪৯ জনের মৃতদেহ উদ্ধারের কথা বলা হলেও সোমবার তা সংশোধন করা হয়। এদিন বলা হয় অগ্নিকাণ্ডের ঘটনায় ৪১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ২৩...
সমাজসেবার অনুদানের চেক পাওয়ার আগেই মারা গেলেন ৮ রোগী

সমাজসেবার অনুদানের চেক পাওয়ার আগেই মারা গেলেন ৮ রোগী

বাংলাদেশ
নীলফামারীর সৈয়দপুর উপজেলায় সরকারের সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে জটিল রোগের চিকিৎসার আর্থিক অনুদানের চেক পাওয়ার আগেই আট রোগী মারা গেছেন। এখন তাদের নমিনিদের নামে নতুন করেন চেক ইস্যু করা হবে বলে সংশ্লিষ্ট দপ্তরসূত্রে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, সরকার ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্টোকে প্যারালাইজড, থ্যালাসেমিয়া ও জন্মগত হৃদরোগে আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য আর্থিক অনুদান দিয়ে থাকে। প্রতিটি উপজেলা সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে নির্দিষ্ট আবেদন ফরমের আবেদন করতে হয়। পরে উপজেলা সমাজসেবা কার্যালয় থেকে আবেদন যাচাই-বাছাই শেষে জেলা কার্যালয়ে পাঠানো হয়। খোঁজ নিয়ে জানা গেছে, সৈয়দপুর উপজেলায় চলতি ২০২১-২২ অর্থবছরে জটিল রোগের চিকিৎসার জন্য সরকারি অনুদান পেতে ২৯ জন আবেদন করে। উপজেলা সমাজসেবা কার্যালয় থেকে যথারীতি আবেদনগুলো যাচাই-বাছাই করে নীলফামারী জেলা কার্যালয়ে পাঠানো হয়। এতে তারা সরকার...
ঢাকায় বাসচাপায় মোটরসাইকেল আরোহী পুলিশ সদস্য নিহত

ঢাকায় বাসচাপায় মোটরসাইকেল আরোহী পুলিশ সদস্য নিহত

বাংলাদেশ
রাজধানীর সোনারগাঁও হোটেলের সামনে বাসচাপায় মোটরসাইকেল আরোহী এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। সোমবার সকাল পৌনে ১০ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। সাড়ে ১০টার দিকে পুলিশ সদস্য নিহত হওয়ার খবর পায় হাতিরঝিল থানা। বিষয়টি নিশ্চিত করেছেন হাতিরঝিল থানার উপপরিদর্শক সুমন হোসেন। তিনি বলেন, নিহত পুলিশ সদস্যের নাম কোরবান আলী। তিনি পুলিশের কনস্টেবল। তিনি মোটরসাইকেলযোগে শাহবাগ যাচ্ছিলেন। পথে ওয়েলকাম পরিবহণের একটি বাসের নিচে চাপা পড়েন। সুমন হোসেন জানান, কোরবান আলীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। ...
ছুরিকাঘাতে বন্ধুর হাতে বন্ধু খুন, আটক ২

ছুরিকাঘাতে বন্ধুর হাতে বন্ধু খুন, আটক ২

বাংলাদেশ
চট্টগ্রামের হাটহাজারীতে ছুরিকাঘাতে বন্ধুর হাতে বন্ধু খুন হয়েছেন। নিহত বন্ধুর নাম মো. ইকবাল (২২)। এ ঘটনায় থানা পুলিশ দুজনকে আটক করেছে। রোববার রাতে পৌরসভার মাটিয়া মসজিদের পশ্চিমে চট্টগ্রাম-নাজিরহাট রেললাইনসংলগ্ন চন্দ্রপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ইকবাল ওই গ্রামের খিলপাড়া এলাকার পশ্চিমে মৃত নূর মোহাম্মদের পুত্র। স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মাটিয়া মসজিদসংলগ্ন চট্টগ্রাম-নাজিরহাট রেললাইনের পাশে বসে ইকবাল তার বন্ধুদের সঙ্গে আড্ডা দেয়। এ সময় তাদের মধ্যে তুচ্ছ বিষয় (অজানা) নিয়ে বন্ধু মানিক বড়ুয়ার সঙ্গে তর্কাতর্কি হয়। মানিক বড়ুয়া ওই গ্রামের বড়ুয়াপাড়া এলাকার বাবুল বড়ুয়ার পুত্র। ওই ঘটনার আধাঘণ্টা পরে সংগঠিত তর্কাতর্কির রেশ ধরে ইকবালকে বন্ধু মানিক বড়ুয়া ছুরিকাঘাত করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে ইকবাল গুরুতর আহত হযন। ওই সময় স্থানীয় জনতা তাকে ...
হাটহাজারীতে দেখা মিলল বিরল প্রজাতির বিলুপ্তপ্রায় গর্ভবতী গন্ধগোকুলের!

হাটহাজারীতে দেখা মিলল বিরল প্রজাতির বিলুপ্তপ্রায় গর্ভবতী গন্ধগোকুলের!

বাংলাদেশ
গন্ধগোকুল। ইংরেজি নাম-এশিয়ান পাল্ম সিভেট; বৈজ্ঞানিক নাম-প্যারাডক্সুরাস হারমাফ্রোডিটাস। ‘সাধারণ বা এশীয় তাল খাটাশ’, ‘ভোন্দর’, ‘নোঙর’,‘সাইরেল’ বা ‘গাছ খাটাশ’ নামে পরিচিত। চট্টগ্রামের স্থানীয় ভাষায় বাঘডাশ বলে ডাকা হয়। তালের রস বা তারি পান করে বলে তাডড়ি বা টডি বিড়াল নামেও পরিচিত। পুরোনো গাছ, বনজঙ্গল কমে যাওয়ায় দিন দিন এদের সংখ্যা কমে যাচ্ছে। রোববার চট্টগ্রামের হাটহাজারীতে বিরল প্রজাতির বিলুপ্তপ্রায় এবং বর্তমানে অরক্ষিত প্রাণী হিসেবে বিবেচিত এমন একটি নারীজাতীয় গর্ভবতী গন্ধগোকুল উদ্ধার করেছে স্থানীয় বন বিভাগ। ওই দিন বিকালে উপজেলার ছিপাতলী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বেলাল মেম্বারের বসতবাড়ি থেকে এই গন্ধগোকুলটি উদ্ধার করা হয়। পরে উদ্ধারপরবর্তী রেঞ্জের আওতাধীন হাটহাজারী পৌরসভার পশ্চিমে গহিন জঙ্গলে অবমুক্ত করার বিষয়টি নিশ্চিত করেছেন হাটহাজারী ১১ মাইলস্থ স্থানীয় বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা ফরে...