Thursday, June 11

বাংলাদেশ

২২ জনের লাশ হস্তান্তর, অন্যদের ডিএনএ পরীক্ষা শুরু

২২ জনের লাশ হস্তান্তর, অন্যদের ডিএনএ পরীক্ষা শুরু

বাংলাদেশ
চট্টগ্রামের সীতাকুণ্ডে বেসরকারি বিএম কনটেইনার ডিপোতে বিস্ফোরণ ও আগুনের ঘটনায় নিহতদের মধ্যে ২২ জনের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। রোববার রাত থেকে সোমবার সকাল ১০টা পর্যন্ত এসব লাশ হস্তান্তর করেছে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল কর্তৃপক্ষ। চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন। এই ২২ জনের পরিচয় শনাক্ত করা হয়েছে। অন্যদের পরিচয় শনাক্তে ডিএনএ পরীক্ষা করবে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। সোমবার সকাল সাড়ে ৯টায় সংস্থাটির ফরেনসিক বিভাগ নিহতদের স্বজনদের ডিএনএ নমুনা সংগ্রহ শুরু করেছে। পরিচয় শনাক্তের পর লাশ হস্তান্তর করা হবে। লাশ হস্তান্তর করা ২২ জন হলেন—হাবিবুর রহমান (২৩), রবিউল ইসলাম (১৯), মমিনুল হক (২৪), মহি উদ্দিন (২২), তোফায়েল ইসলাম (২২), আফজাল হোসেন, মো. সুমন (২৮), ইব্রাহিম হোসেন (২৭), ফারুক জমাদ্দার (৫০), মো....
একসঙ্গে ৩ সন্তানের জন্ম দেওয়া শিক্ষিকার মৃত্যু

একসঙ্গে ৩ সন্তানের জন্ম দেওয়া শিক্ষিকার মৃত্যু

বাংলাদেশ
সিজারের মাধ্যমে একসাথে ৩ কন্যা সন্তানের জন্ম দিয়ে প্রাণ হারিয়েছেন হবিগঞ্জের বানিয়াচং যাত্রাপাশা সরকারী প্রাইমারী স্কুলের শিক্ষিকা পলী রানী দেব। তিনি যাত্রাপাশা গ্রামের বাসিন্দা ও প্রাণী সম্পদ অফিসের স্টাফ দ্বীপক দেবের স্ত্রী। রোববার ভোর ৫টায় সিলেটের একটি হাসপতালে তিনি মারা যান। সদ্যজাত ৩ শিশু কন্যার মধ্যে ১ জন মারা গেছে এবং অপর ২ জন আইসিইউতি আছে। পলী রানীর স্বজনরা জানায়, দুদিন আগে সিলেটের মা ও শিশু হাসপাতালে সিজারের মাধ্যমে পলী রানী ৩ কন্যা সন্তানের জন্ম দেন। সেখানে তার অবস্থার অবনতি হলে সিলেট রাগিব রাবেয়া মেডিকেলে স্থানান্তর করা হয়। কিন্তু সেখানে জীবনের সাথে যুদ্ধ করে তিনি মৃত্যুবরণ করেন।...
চট্টগ্রামের বিস্ফোরণে ৪১ লাশ উদ্ধার

চট্টগ্রামের বিস্ফোরণে ৪১ লাশ উদ্ধার

বাংলাদেশ
চট্টগ্রামের সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নে বিএম কনটেইনার ডিপোতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় ৪১ জনের লাশ উদ্ধার করা হয়েছে। নিহতদের মধ্যে ৮ জন ফায়ার সার্ভিস কর্মী। ফায়ার সার্ভিসের উপপরিচালক আনিসুর রহমান এসব তথ্য নিশ্চিত করছেন। তিনি জানান, ফায়ার সার্ভিসের ২৮ জন হতাহত হয়েছে। এর মধ্যে ৮জন মৃত্যুবরণ করেছেন। নিহতদের মধ্যে ৩ জনের পরিচয় শনাক্ত হয়েছে। এছাড়া আহত ১৫ জনকে সিএমএইচে ভর্তি করা হয়েছে। বিস্ফোরণের ঘটনায় এখনও ৫ জন নিখোঁজ রয়েছেন। শনিবার রাতের এই ঘটনায় চার শতাধিক দগ্ধ ও আহত হয়েছেন। আহতদের মধ্যে শ্রমিক, পুলিশ সদস্য ও ফায়ার সার্ভিসকর্মীরা রয়েছেন। এদের মধ্যে বেশিরভাগকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। অনেককে বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সংশ্লিষ্টরা জানিয়েছেন, ওই ডিপোতে ৫০ হাজারের বেশি কনটেইনার রয়েছে। কেমিক্যাল কনটেইনার থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। আগুন লাগার...
চট্টগ্রামের অগ্নিকাণ্ডে সেনাবাহিনী মোতায়েন

চট্টগ্রামের অগ্নিকাণ্ডে সেনাবাহিনী মোতায়েন

বাংলাদেশ
চট্টগ্রামের সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নে বিএম কনটেইনার ডিপোতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় সেনাবাহিনী মোতায়েন করা হচ্ছে। সেখানে সেনাবাহিনী ১০০ থেকে ১৫০ সদস্য মোতায়েন করা হচ্ছে বলে জানিয়েছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার আশরাফ উদ্দিন। তিনি বলেন, সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নে বিএম কনটেইনার ডিপোতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখনো আগুন নিয়ন্ত্রণে আসেনি। তাই আগুন নিয়ন্ত্রণসহ সার্বিক বিষয়ে সহায়তার জন্য সেখানে সেনাবাহিনীর ১০০-১৫০ সদস্য মোতায়েন করা হচ্ছে। এদিকে সর্বশেষ তথ্য অনুযায়ী, এ ঘটনায় ১৮ জন নিহত হয়েছেন। আহতের সংখ্যা প্রায় ৪০০ ছুঁয়েছে। আহতদের চিকিৎসা দিতে ও জীবন বাঁচাতে নিয়ে যাওয়া হচ্ছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। আহতদের চাপ সামাল দেওয়ার জন্য চট্টগ্রামের সব চিকিৎসককে চট্টগ্রাম মেডিকেলে আসার আহ্বান জানিয়েছেন সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী। জানা গেছে, চট্টগ্রামের সব চিকিৎসক...
চমেকে ওষুধ সংকট, হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা

চমেকে ওষুধ সংকট, হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা

বাংলাদেশ
চট্টগ্রামের সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নে বিএম কনটেইনার ডিপোতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ লাশ উদ্ধার করা হয়েছে। নিহতদের মধ্যে তিনজন ফায়ার সার্ভিসকর্মী। এ ছাড়া দগ্ধ ও আহত হয়ে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি হয়েছেন চার শতাধিক। আহতদের মধ্যে শ্রমিক, পুলিশ সদস্য ও ফায়ার সার্ভিসকর্মীরা রয়েছেন। এদের মধ্যে বেশিরভাগে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। ফলে হাসপাতালে দেখা দিয়েছে ওষুধ সংকট। এ অবস্থায় আহতদের চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। অগ্নিদগ্ধদের জরুরি চিকিৎসার জন্য চট্টগ্রামের সব চিকিৎসকের ছুটি বাতিল করা হয়েছে। বেসরকারি হাসপাতালগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে সীতাকুণ্ডে অগ্নিকাণ্ডের ঘটনায় আহতদের চিকিৎসা দেওয়ার জন্য। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, রাত বাড়ার সঙ্গে একের পর এক গুরুতর আহতদের আনা হয় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। আ...
চেইন চুরি করে পালাতে গিয়ে গৃহবধূর হাতেই ধরা পড়ল চোর

চেইন চুরি করে পালাতে গিয়ে গৃহবধূর হাতেই ধরা পড়ল চোর

বাংলাদেশ
চট্টগ্রামের হাটহাজারীতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবা নিতে আসা এক গৃহবধূর চেইন চুরি করে পালাতে গিয়ে ধরা পড়েছে এক নারী। শনিবার চট্টগ্রামের হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে। জানা যায়, টিকিট কাউন্টার থেকে টোকেন নিয়ে তার বাচ্চাদের ডাক্তার দেখানোর জন্য অপেক্ষা করছিলেন এক গৃহবধূ। ওই সময় অন্যদের মতোই বোরকা ও হিজাব পরে এক নারী ডাক্তার দেখানো জন্য অপেক্ষমান ভুক্তভোগী ওই গৃহবধূকে ধাক্কা দিয়ে সুকৌশলে কাটার দিয়ে তার গলায় পরিহিত চেইন কেটে নিয়ে সটকে পড়ে। ভুক্তভোগী ওই গৃহবধূ বুঝতে পেরে সঙ্গে সঙ্গে তিনি চেইন নিয়ে সটকে পড়া নারীকে ধাওয়া করেন। এ সময় রিকশা করে ওই নারী পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাকে ধরে ওই গৃহবধূসহ অন্য নারীরা মারধর করেন। এতে চেইন চুরির বিষয়টি সে স্বীকার করে। চেইন চুরির অভিযোগে অভিযুক্ত ওই নারীর নাম নাতাশা আক্তার (২২)। জনতার হাতে আটক পর চেইন চুরির বিষয়টি...
চট্টগ্রামে কনটেইনার ডিপোতে ভয়াবহ আগুন

চট্টগ্রামে কনটেইনার ডিপোতে ভয়াবহ আগুন

বাংলাদেশ
চট্টগ্রামের বিএম কনটেইনার ডিপোতে আগুন লাগার ঘটনা ঘটেছে। শনিবার রাত সাড়ে ৯টার দিকে এ কনটেইনার ডিপোতে আগুন লাগে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ঘটনাস্থলে যায়। কনটেইনার ডিপোতে লাগা এ আগুন নিয়ন্ত্রণ করতে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট। ফায়ার সার্ভিসের সদস্যরা বেশ কয়েকজনকে সেখান থেকে উদ্ধার করেছে। তাদের মধ্যে গুরুতর অবস্থায় ৮-১০ জনকে উদ্ধার করে হাসাপাতালে পাঠানো হয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী এ অগ্নিকান্ডের ঘটনায় একশ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন। আগুনে দ্বগ্ধ হয়ে নিহত হওয়ার খবরও আসছে। আশঙ্কা করা হচ্ছে হতাহতের সংখ্যা আরও বৃদ্ধি পাবে। বিএম কনটেইনার ডিপোতে আমদানি ও রফতানির বিভিন্ন মালামালবাহী কনটেইনার আছে বলে জানা গেছে।...
সীতাকুণ্ডে ভয়াবহ বিস্ফোরণে ১৬ লাশ উদ্ধার

সীতাকুণ্ডে ভয়াবহ বিস্ফোরণে ১৬ লাশ উদ্ধার

বাংলাদেশ
চট্টগ্রামের সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নে বিএম কনটেইনার ডিপোতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬টি লাশ উদ্ধার করা হয়েছে। নিহতদের মধ্যে ৩ জন ফায়ার সার্ভিস কর্মী। শনিবার রাতের ওই দুর্ঘটনায় দেড় শতাধিক দগ্ধ ও আহত হয়েছেন। আহতদের মধ্যে শ্রমিক, পুলিশ সদস্য ও ফায়ার সার্ভিসকর্মীরা রয়েছেন। এদের মধ্যে বেশিরভাগকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। অনেককে বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সংশ্লিষ্টরা জানিয়েছেন, ওই ডিপোতে ৫০ হাজারের বেশি কনটেইনার রয়েছে। কেমিক্যাল কনটেইনার থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। আগুন লাগার পর কনটেইনারগুলো একের পর এক বিস্ফোরিত হতে থাকে। বিস্ফোরণে ঘটনাস্থল থেকে তিন-চার কিলোমিটার এলাকা কেঁপে ওঠে। আশপাশের বাড়ি-ঘরের জানালার কাচ ভেঙে পড়ে। অগ্নিদগ্ধদের জরুরি চিকিৎসার জন্য চট্টগ্রামের সব চিকিৎসকের ছুটি বাতিল করা হয়েছে। বেসরকারি হাসপাতালগুলোকে নির্দ...
সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীর মৃত্যু, সহপাঠীদের মানবন্ধন

সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীর মৃত্যু, সহপাঠীদের মানবন্ধন

বাংলাদেশ
পিরোজপুরের ভাণ্ডারিয়ায় বেপরোয়া গাড়ির চাপায় মাদ্রাসা ছাত্র মো. আবু তালহা (৮) মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যায় ভাণ্ডারিয়া- চরখালি সড়কের ব্রাক অফিস সংলগ্ন বাইপাস মোড়ে এই দুর্ঘটনা ঘটে। তালহা নদমুলা শিয়ালকাঠী ইউনিয়নের দক্ষিণ শিয়ালকাঠী গ্রামের বাসিন্দা ব্যবসায়ী মো. হাবিবুর রহমানের ছেলে ও বন্দর তাফসির ময়দান সংলগ্ন একটি নুরানী মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী। তালহার ঘাতক মোটরসাইকেল চালক সাজিদ ইশরাকে দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবি জানিয়ে সড়কে মনববন্ধন করেছে তার সহপাঠীরা। পাশাপাশি তারা নিরাপদ সড়কের দাবি জানিয়েছেন। শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে ভাণ্ডারিয়া ভুবেনশ্বর ব্রীজ সংলগ্ন সড়কে ভাণ্ডারিয়া বন্দর নূরানী তা’লীমুল কুরআন মাদ্রাসার সামনে এ মানববন্ধন করা হয়। এই শিশুদের সঙ্গে রাস্তায় নেমে আসে শিক্ষক, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। মানববন্ধনে মাদরাসার সভাপিত বাদশা জোমা...
রায়পুরায় পিকআপে ট্রেনের ধাক্কা, নিহত ২

রায়পুরায় পিকআপে ট্রেনের ধাক্কা, নিহত ২

বাংলাদেশ
নরসিংদীর রায়পুরায় রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় পিকআপের দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। শনিবার দুপুর সোয়া ১টার দিকে উপজেলার আমীরগঞ্জ ইউনিয়নের হাসনাবাদ বাজার রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের বিস্তারিত পরিচয় জানা যায়নি। তবে তারা পিকআপের যাত্রী ছিলেন। নিহতরা হলেন- সুজাত ও আনিস। স্থানীয়রা জানায়, শনিবার দুপুর সোয়া ১টার দিকে রায়পুরা-নরসিংদী আঞ্চলিক সড়কের পাশে হাসনাবাদ বাজার রেলক্রসিং পার হচ্ছিল একটি যাত্রীবাহী পিকআপ। পিকআপটি রেললাইনের ওপর উঠলে ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী সুবর্ণা এক্সপ্রেস ট্রেন পিকআপকে ধাক্কা দেয়। এতে দুমড়ে মুচড়ে যায় পিকআপটি। এ সময় ঘটনাস্থলেই দুজন মারা যায় এবং তিনজন গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে নিকটস্থ ক্লিনিকে নিয়ে যায়। আরও জানা যায়, পিকআপে চালকসহ ছয়জন যাত্রী ছিল। এই রেলক্রসিংটিতে কোনো গেটম্যান থাকে না। রায়...