Sunday, July 5

বাংলাদেশ

সিগন্যাল বুস্টার দিয়েও মিলছে না মোবাইল নেটওয়ার্ক

সিগন্যাল বুস্টার দিয়েও মিলছে না মোবাইল নেটওয়ার্ক

বাংলাদেশ
চরফ্যাশন ও মনপুরা উপজেলার চার ইউনিয়নের বেশিরভাগ চরে নেই মোবাইল টাওয়ার। এ কারণে সিগন্যাল বুস্টার ব্যবহার করেও মোবাইল নেটওয়ার্ক সেবা পাওয়া যাচ্ছে না চরফ্যাশনের পয়ষ্টীরচর, আশিরচর, তীলচর, শিবচর, লালচর, বয়ারচর, রাস্তারচর, রানিরচর, পাঙ্গাশিয়ারচর। মনপুরা উপজেলার কলাতলী, চরডেম্পিয়া (ঢালচর) ও কাজীরচরে কৃষি, গবাদিপশু ও মৎস্যসম্পদে ভরপুর। এসব চরে নেটওয়ার্ক না থাকায় চরম দুর্ভোগে পড়েছেন খামারি, আড়তদার, জেলেসহ ব্যবসায়ীরা। সরেজমিন দেখা যায়, চরফ্যাশনের ঢালচর, চরকুকরিমুকরি ইউনিয়ন ও মনপুরা উপজেলার মনপুরা ইউনিয়নের কলাতলীচর, ঢালচর ও কাজীরচরের চারপাশে মেঘনা নদী। কাজীরচরের পাশেই হাতিয়ার অংশ। এসব চরে ৪০-৫০ হাজার মানুষের বাস। সেখানে ২০টি মাছের ঘাট, বাজার, পুলিশ তদন্তকেন্দ্র, বিদ্যালয়, স্বাস্থ্যকেন্দ্র ও কয়েকটি বেসরকারি সংস্থা রয়েছে। এসব চরে প্রতিদিন কয়েক কোটি টাকার লেনদেন হলেও কোনো মোবাইল টাওয়ার...
এক বাঘাইড় ৩১ হাজার টাকায় বিক্রি

এক বাঘাইড় ৩১ হাজার টাকায় বিক্রি

বাংলাদেশ
গোয়ালন্দের দৌলতদিয়ায় পদ্মা নদীতে ২৬ কেজি ওজনের একটি বাগাইড় মাছ ধরা পড়েছে। মঙ্গলবার ভোরে দৌলতদিয়ার ৭নং ফেরিঘাট এলাকায় পদ্মা নদীতে জেলে অছেল হালদারের জালে মাছটি ধরা পড়ে। জানা গেছে, প্রতিদিনের মতো মঙ্গলবার মাঝ রাতে জেলে অছেল হালদার ও তার সহযোগীরা মাছ ধরতে নদীতে জাল ফেলেন। ভোরে জাল তুলতেই দেখা যায় বিশাল আকৃতির একটি বাঘাইড় মাছ ধরা পড়েছে। সকাল ৭টার দিকে মাছটি বিক্রয়ের জন্য দৌলতদিয়ার ৬নং ফেরি ঘাটে আনলে স্থানীয় মৎস্য ব্যবসায়ী চান্দু মোল্লা ১ হাজার ২শ টাকা কেজি দরে মোট ৩১ হাজার ২শ টাকা দিয়ে মাছটি কিনে নেন। মৎস্য ব্যবসায়ী চান্দু মোল্লা বলেন, মাছটি কিছুটা লাভে বিক্রি করার জন্য বিভিন্ন জায়গায় যোগাযোগ করছি। অনেক দিন পর এ ধরনের বড় মাছ নদীতে পাওয়া গেল। বর্তমানে নদীতে পানি কম। তাই জেলেদের জালে এ ধরনের মাছ কম ধরা পড়ছে। পদ্মা নদীর বড় মাছের চাহিদা সব সময়ই বেশি বলে তিনি জানান। ...
৪-১০ জুন সারাদেশে বুস্টার ডোজ সপ্তাহ

৪-১০ জুন সারাদেশে বুস্টার ডোজ সপ্তাহ

বাংলাদেশ
কোভিড-১৯ সংক্রমণ ঠেকাতে আগামী ৪ থেকে ১০ জুন দেশব্যাপী করোনা টিকার বুস্টার ডোজ সপ্তাহ উদযাপনের ঘোষণা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এ সময়ে নিকটবর্তী টিকাকেন্দ্রে গিয়ে ১৮ বছর বা তদূর্ধ্ব বয়সি সবাই বুস্টার ডোজ নিতে পারবেন। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (এমআইএস) শাখার এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, এই ক্যাম্পেইনের আওতায় ১৮ বছর ও তদূর্ধ্ব বয়সি সবাই দ্বিতীয় ডোজ গ্রহণের চার মাস পার হলে বুস্টার ডোজ নিতে পারবেন। সব টিকাকেন্দ্রে প্রতিদিন সকাল ৯টা থেকে ভ্যাকসিন দেওয়া শুরু হবে। ভ্যাকসিন গ্রহণের জন্য টিকা কার্ড অবশ্যই সঙ্গে নিয়ে আসতে হবে। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, আগামী ৪ থেকে ১০ জুন দেশব্যাপী কোভিড ভ্যাকসিন বুস্টার ডোজ সপ্তাহ উদযাপন হবে। এই সাতদিনের যে কোনো দিন নিকটবর্তী টিকাকেন্দ্রে গিয়ে কোভিড ভ্যাকসিনের তৃতীয় বা বুস্টার ডোজ নেওয়...
হবিগঞ্জে ৩৩০ মেগাওয়াট বিদ্যুৎ প্লান্টে আগুন

হবিগঞ্জে ৩৩০ মেগাওয়াট বিদ্যুৎ প্লান্টে আগুন

বাংলাদেশ
হবিগঞ্জের মাধবপুরে শাহজীবাজার ৩৩০ মেগাওয়াট বিদ্যুৎ প্লান্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার সকাল ৯টা ৫০ মিনিটে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার ব্রিগেডের ৩টি ইউনিট। বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-পরিচালক শিমুল মো. রফি। তিনি জানান, খবর পেয়েই ফায়ার সার্ভিসের হবিগঞ্জ, মাধবপুর ও শায়েস্তাগঞ্জ স্টেশন আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আগুনের সূত্রপাত সম্পর্কে এখনও কিছু জানা যায়নি।...
অগ্রাধিকার ভিত্তিতে বরাদ্দ চায় চট্টগ্রাম চেম্বার

অগ্রাধিকার ভিত্তিতে বরাদ্দ চায় চট্টগ্রাম চেম্বার

বাংলাদেশ
আসন্ন জাতীয় বাজেট সামনে রেখে দুই শতাধিক প্রস্তাবনা দিয়েছে চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। বাজেটকে ব্যবসাবান্ধব করতে আয়কর, ভ্যাট ও শুল্কসংক্রান্ত এসব প্রস্তাবনা দেওয়া হয়েছে। এতে ব্যক্তির করমুক্ত আয়সীমা বাড়ানো, উৎসে কর কমানোসহ করোনা-পরবর্তী ক্ষতির পরিপ্রেক্ষিতে অর্থনৈতিক পুনরুদ্ধার প্রক্রিয়া বেগবান করা, বন্ধ বা ক্ষতিগ্রস্ত শিল্পকারখানা পুনরায় চালু করা, শিল্পের কাঁচামাল ও ভোগ্যপণ্য আমদানি নির্বিঘ্ন করা এবং সাপ্লাই চেইন অক্ষুণ্ন রাখার ওপর গুরুত্ব আরোপ করা হয়েছে। পাশাপাশি চট্টগ্রাম বন্দরের বে-টার্মিনালসহ বেশ কিছু মেগা প্রকল্পের জন্য অগ্রাধিকার ভিত্তিতে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ রাখার আহবান জানানো হয়েছে। আগামী অর্থবছরের (২০২২-২৩) বাজেট সামনে রেখে চেম্বারের প্রস্তাবনার মধ্যে রয়েছে শুল্কসংক্রান্ত ৮৪, ভ্যাটসংক্রান্ত ২২ এবং আয়করসংক্রান্ত ১০২টিসহ মোট ২০৮টি প্রস্তাবনা। চট্টগ্রাম...
টনে টনে মজুত করছেন অসাধু ব্যবসায়ীরা

টনে টনে মজুত করছেন অসাধু ব্যবসায়ীরা

বাংলাদেশ
ভোজ্যতেল ও পেঁয়াজের পর এবার অস্থির চট্টগ্রামের চালের বাজার। বোরোর ভরা মৌসুমে অন্যান্য বছর চালের দাম কমলেও এ বছর উলটা দাম বাড়ছেই। দুদিনের ব্যবধানে প্রতি বস্তা চালে (৫০ কেজি) দাম বেড়েছে ৩০০ থেকে ৫০০ টাকা। চাল ব্যবসায়ীরা বলছেন, ভারত চাল রপ্তানি সীমিত করবে-এমন খবর ছড়িয়ে পড়ার পর থেকে চট্টগ্রামে পাইকাররা চালের দাম বাড়িয়ে দিয়েছেন। অন্যদিকে অসাধু ও বড় ব্যবসায়ীরা দাম বাড়ার আশায় টনে টনে চাল মজুত করছেন। এ কারণে বাজারে চালের কৃত্রিম সংকট সৃষ্টি হচ্ছে। বলতে গেলে ঘণ্টায় ঘণ্টায় চালের দাম বাড়ছে। কয়েক মাস ধরে দেশে ভোগ্য ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম ঊর্ধ্বমুখী, এই চাপে মানুষের জীবনযাত্রায় যেখানে নাভিশ্বাস উঠেছে, সেখান নতুন করে চালের দাম বাড়ায় ক্রেতাদের এখন ত্রাহি অবস্থা। মোটা চাল ও মোটামুটি ভালো মানের চালের কেজি বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকায়। এ কারণে নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণির মানুষের কষ্ট আরেক দফা বেড়...
মুক্তিযোদ্ধার ছেলেকে কুপিয়ে হত্যা

মুক্তিযোদ্ধার ছেলেকে কুপিয়ে হত্যা

বাংলাদেশ
ফরিদপুরের নগরকান্দায় মুক্তিযোদ্ধার ছেলে এবং নগরকান্দা বাজারের লোহা ও সুতা (হার্ডওয়্যার) ব্যবসায়ী বাবু মোল্লাকে (৩৫) পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে এ হত্যাকাণ্ড ঘটে। নিহত বাবু মোল্লা কোদালিয়া শহীদনগর ইউনিয়নের চর ছাগলদী গ্রামের মুক্তিযোদ্ধা মৃত জিলু মোল্লার ছেলে। স্থানীয়রা জানান, শনিবার রাতে বাবু মোল্লা তার দোকান বন্ধ করে চর ছাগলদী গ্রামে তার বাড়িতে ফিরছিলেন। নগরকান্দা পৌর এলাকার নগরকান্দা-চর ছাগলদী সড়কের এমো মিয়ার পরিত্যক্ত ইট ভাটার সামনে পৌঁছালে বাবু মোল্লাকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। স্থানীয়রা বাবু মোল্লাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। নগরকান্দা থানার ওসি হাবিল হোসেন বলেন, রোববার সকালে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নগরকান্দা থানায় মামলার প্রস্তুতি ...
উজিরপুরে গাছের সঙ্গে বাসের ধাক্কা, নিহত বেড়ে ১০

উজিরপুরে গাছের সঙ্গে বাসের ধাক্কা, নিহত বেড়ে ১০

বাংলাদেশ
বরিশালের উজিরপুরে বামরাইল এলাকায় বরিশাল-ঢাকা মহাসড়কে যমুনা লাইন পরিবহণের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে ১০ যাত্রী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে শিশু ও নারীরাও রয়েছে। এ ঘটনায় আরও ২০ যাত্রী আহত হয়েছেন। রোববার ভোর সাড়ে ৫টার দিকে উজিরপুরের বামরাইল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন উজিরপুর থানার ওসি আলী আরশাদ। তিনি বলেন, গাড়িটি ঢাকা থেকে যাত্রী নিয়ে ভাণ্ডারিয়ার উদ্দেশে যাচ্ছিল। পথিমধ্যে বরিশাল জেলার উজিরপুর উপজেলার বামরাইল পৌঁছলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। পরে হাসপাতালে নেওয়ার পথে আরও ৭ জন মারা যান। এ ছাড়া আরও ২০ যাত্রী আহত হন। তাদের উদ্ধার করে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি। গাড়িটি উদ্ধারে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ...
আ.লীগ নেতার গাঁজা সেবনের ভিডিও ভাইরাল

আ.লীগ নেতার গাঁজা সেবনের ভিডিও ভাইরাল

বাংলাদেশ
কুড়িগ্রামের উলিপুরে বুলবুল ইসলাম বুলু নামের এক আওয়ামী লীগ নেতার গাঁজা সেবনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এ ঘটনায় ওই এলাকায় তোলপাড় শুরু হয়েছে। তবে ওই নেতার দাবি- এটি একটি ষড়যন্ত্র। ঘটনাটি গেছে, উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, এক ব্যক্তি ওই আওয়ামী লীগ নেতাকে কলকিতে (গাঁজা সেবনের ব্যবহার করা হয়) গ্যাসলাইটের মাধ্যমে গাঁজায় আগুন ধরিয়ে দিচ্ছেন। এরপর ওই নেতা তা সেবন করেন। পরবর্তীতে ৮ সেকেন্ডের ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় ওই এলাকায় তোলপাড় শুরু হয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, গাঁজা সেবনকারী ব্যক্তি বুড়াবুড়ি ইউনিয়নের ৩নং ওয়ার্ড বখশীগঞ্জ এলাকার আওয়ামী লীগের সভাপতি বুলবুল ইসলাম বুলু। বিষয়টি নিশ্চিত করেছেন ওই ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। এ বিষয়ে বুড়াবুড়ি ইউনিয়নের ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বুলবুল ইসলাম বুলু বলেন, ইউনিয়...
শরীরে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা অন্তঃসত্ত্বার

শরীরে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা অন্তঃসত্ত্বার

বাংলাদেশ
রাজধানীর শাহজাহানপুর থানাধীন এলাকায় দাম্পত্য কলহের জের ধরে শরীরে আগুন দিয়েছেন অন্তঃসত্ত্বা এক গৃহবধূ। তার নাম পাপিয়া সারোয়ার মিম (১৮)। তাকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। শনিবার দুপুরে গুলবাগ ঝিলপার এলাকার একটি বাড়ির দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে। চিকিৎসকরা জানিয়েছেন, মিমের শরীরের ৯৫ শতাংশ পুড়ে গেছে। আশঙ্কাজনক অবস্থায় তার চিকিৎসা চলছে। মিম ঢাকা সিটি ইন্টারন্যাশনাল কলেজের এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী। তার বাড়ি কুমিল্লার তিতাস উপজেলায়। বাবার নাম আরশাদ মিয়া এবং মা পারভীন। বাবা একজন ডিম ব্যবসায়ী। পরিবারের তিন সন্তানের মধ্যে সবার বড় মিম। দগ্ধ মিমের মা পারভীন বলেন, ‘আমার মেয়ে তিন মাসের অন্তঃসত্ত্বা। তিন বছর আগে ফ্লেক্সিলোড (মোবাইল রিচার্জের দোকান) ব্যবসায়ী রামিমের সঙ্গে তার বিয়ে হয়। রামিমের চরিত্র ভালো না। বিয়ের পরও অন্য মেয়েদের নিয়ে ...