Friday, June 12

বাংলাদেশ

ডেল্টা প্ল্যান বাস্তবায়নে এডিবির সহায়তা চান প্রধানমন্ত্রী

ডেল্টা প্ল্যান বাস্তবায়নে এডিবির সহায়তা চান প্রধানমন্ত্রী

এক্সক্লুসিভ, জাতীয়, বাংলাদেশ, লাইফস্টাইল
ডেল্টা প্ল্যান-২১০০ বাস্তবায়নে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার সকালে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এডিবির ভাইস প্রেসিডেন্ট (অপারেশন-১) শিঝিন চেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাতকালে এ অনুরোধ জানান তিনি। এ সময় প্রধানমন্ত্রী বলেন, ডেল্টা প্ল্যান-২১০০ বাস্তবায়ন বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বৈঠকে প্রধানমন্ত্রী বিশেষ করে যোগাযোগ, বাণিজ্য ও জ্বালানি ক্ষেত্রে আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধির জন্য এডিবির সহায়তা কামনা করেন। এ সময় এডিবির ভাইস প্রেসিডন্ট বাংলাদেশের উন্নয়ন প্রচেষ্টায় পাশে থাকার আশ্বাস দেন। তিনি বলেন, বাংলাশের সঙ্গে আমাদের দৃঢ় সম্পর্ক রয়েছে এবং এডিবি বাংলাদেশের পাশে থাকবে। এ দেশের গ্রামীণ ও নগর উন্নয়নের ক্ষেত্রে সহায়তা অব্যাহত থাকবে। বৈঠকে এডিবি ভাইস প্রেসিডেন্ট করোনা মহামারীর মধ্যে ও বাংলাদেশের অর্থনীতির চাকা স...
১২ কেজি এলপিজির দাম ১০৪ টাকা কমে এখন ১৩৩৫ টাকা!

১২ কেজি এলপিজির দাম ১০৪ টাকা কমে এখন ১৩৩৫ টাকা!

এক্সক্লুসিভ, বাংলাদেশ
১২ কেজি এলপিজির দাম ১০৪ টাকা কমে এখন ১৩৩৫ টাকা! তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। বেসরকারি খাতে ১২ কেজির এলপিজি সিলিন্ডার মূসকসহ সর্বোচ্চ খুচরা মূল্য ১ হাজার ৪৩৯ টাকা থেকে ১০৪ টাকা কমিয়ে ১ হাজার ৩৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে নতুন এ দাম কার্যকর হবে। বৃহস্পতিবার বিইআরসি এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, এপ্রিলে ভোক্তপর্যায়ে মূসকসহ সাড়ে ৫ কেজির এলজিপির দাম ছিল ৬৬০ টাকা, যা মে মাসে কমে ৬১২ টাকা করা হয়েছে। এছাড়া ১২ কেজি এলপিজির দাম এপ্রিলে ছিল ১৪৩৯ টাকা, মে মাসে ১০৪ টাকা কমে ১৩৩৫ টাকা, সাড়ে ১২ কেজি এলপিজির দাম এপ্রিলে ছিল ১ হাজার ৪৯৯ টাকা, যা মে মাসে কমে ১ হাজার ৩৯১ টাকা করা হয়েছে। এছাড়া ১৫ কেজির দাম এপ্রিল ছিল ১ হাজার ৭৯৯ টাকা আর মে মাসে দাম কমে ১৬৬৯ টাকা, ১৬ কেজির দাম মে মাসে কম...
এখন পর্যন্ত ঢাকা ছেড়েছে ৭৩ লাখ মানুষ

এখন পর্যন্ত ঢাকা ছেড়েছে ৭৩ লাখ মানুষ

জাতীয়, বাংলাদেশ
ঈদের ছুটিতে এখন পর্যন্ত ঢাকা ছেড়েছে ৭৩ লাখ মানুষ। ঢাকা ছেড়ে যাওয়া মানুষের ব্যবহৃত মোবাইল সিমের হিসাব থেকে এ সংখ্যা নিশ্চিত করা হয়েছে। এ বিষয়ে রোববার দুপুরে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার ফেসবুকে একটি পোস্ট দেন। পোস্টে তিনি উল্লেখ করেন, ২৯ ও ৩০ এপ্রিল ঢাকা থেকে বাইরে গেছে ৪৩ লাখ ৯ হাজার মোবাইল সিম। এর আগের দুদিনেও আনুমানিক ৩০ লাখ সিম ঢাকা থেকে বাইরে গেছে। মোবাইল অপারেটরদের কাছ থেকে তথ্যগুলো পাওয়া গেছে। পোস্টে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ২ দিনের বিস্তারিত হিসাব তুলে ধরেন। সেখানে তিনি জানান, ২৯ এপ্রিল ঢাকা থেকে বাইরে গেছে ১৯ লাখ ৩২ হাজার ৯৯০ জন আর ৩০ এপ্রিল ঢাকা ছেড়েছেন ২৩ লাখ ৭৬ হাজার ২২৬ জন। চাঁদ দেখা সাপেক্ষে আগামীকাল ২ মে অথবা পরশু ৩ মে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। ...
হিজড়াদের দৌরাত্ম্য চরমে, জিম্মি করে চাঁদা আদায়

হিজড়াদের দৌরাত্ম্য চরমে, জিম্মি করে চাঁদা আদায়

বাংলাদেশ
হিজড়া-আতঙ্ক ফেনীর দাগনভূঞার সর্বত্র। দলে দলে হিজড়াদের টাকা তোলা অস্বাভাবিক হারে বেড়ে চলেছে। স্থানীয়রা বলছেন, আগে হিজড়া বা তৃতীয় লিঙ্গকে দান-খয়রাত যাই দিত তা নিয়েই খুশি থাকত। কিন্তু সম্প্রতি তাদের আচরণ বেপরোয়া হয়ে গেছে। রাস্তাঘাট, বাসাবাড়ি, দোকানপাট, অফিস, যেখানে-সেখানে টাকার জন্য মানুষকে নাজেহাল করছে তারা। তাদের সঙ্গে তর্ক করলে হেনস্তা তো করছেই উপরন্তু অশোভনীয় আচরণ করছেন। এতে বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়তে হচ্ছে লোকজনকে। তাদের কবল থেকে রেহাই পাওয়া বা মানসম্মান বাঁচানো বড়ই দুরূহ হয়ে পড়েছে। হিজড়ারা গ্রামের মানুষের বিয়ে-জন্মদিনসহ বিভিন্ন অনুষ্ঠানে গিয়ে অতিথিদের সামনেই তাদের জিম্মি করে বড় অঙ্কের চাঁদা দাবি করছে। ১০-১৫ হাজার টাকা না দিলে বিয়ে বন্ধ করে দেওয়ারও হুমকি দেওয়ার অভিযোগ রয়েছে। পুলিশ ও তাদের কিছুই করতে পারবে না— এমন হুমকি দিয়ে মানুষকে জিম্মি করে। একাধিক ব্যবসায়ী বলছেন,...
ছিনতাইকারী ধরতে ট্রেন থেকে লাফ দিলেন চবি ছাত্রী!

ছিনতাইকারী ধরতে ট্রেন থেকে লাফ দিলেন চবি ছাত্রী!

বাংলাদেশ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) চলন্ত শাটল ট্রেনে নন্দিতা দাশ নামে এক ছাত্রীর মোবাইল ছিনতাই হয়। এ সময় ছিনতাইকারীর পিছু নিতে ট্রেন থেকে লাফ দেন ওই ছাত্রী। এতে তিনি আহত হয়েছেন। রোববার সকাল ৮টায় বিশ্ববিদ্যালয়গামী শাটল ট্রেন কদমতলী মোড় অতিক্রম করার সময় এ ঘটনা ঘটে। নন্দিতা দাস চবির শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২০১৯-২০ শিক্ষাবর্ষের ছাত্রী। তার আজ প্রথম বর্ষের চূড়ান্ত পরীক্ষা ছিল। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৮টার শাটল ট্রেনে নন্দিতা দাশ পরীক্ষায় অংশ নেওয়ার জন্য ক্যাম্পাসে আসছিলেন। বিশ্ববিদ্যালয়ের কদমতলী মোড় পার হওয়ার সময় ওই ছাত্রীর মোবাইল ছিনতাই হয়। চলন্ত ট্রেন থেকে লাফ দিয়ে নেমে যায় ওই ছিনতাইকারী। এ সময় তার পিছু নিয়ে ছাত্রীও চলন্ত ট্রেন থেকে লাফ দেন। ট্রেনের গতি বেড়ে যাওয়ার কারণে ট্রেনে দায়িত্বে থাকা পুলিশ নামতে পারেনি। ফলে ছিনতাইকারী পালিয়ে যায়। চবির ভারপ্রাপ্ত প্রক্টর ড. শহী...
মিরপুরে বেতন-বোনাস দাবিতে গার্মেন্ট শ্রমিকদের সড়ক অবরোধ

মিরপুরে বেতন-বোনাস দাবিতে গার্মেন্ট শ্রমিকদের সড়ক অবরোধ

বাংলাদেশ
বকেয়া বেতন,ওভারটাইমের মজুরি ও ঈদ বোনাস দাবিতে মিরপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে কটন টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেলসের শ্রমিকরা। শনিবার সকাল ৯টায় মিরপুর মূল সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে শ্রমিকরা। সকাল সাড়ে ৯টায় শ্রমিকরা সড়কে অবস্থান নেয়। এতে মিরপুর ১০ নম্বর থেকে ১২ নম্বর পর্যন্ত যান চলাচল বন্ধ হয়ে যায়। মিরপুর ১১ নম্বর (বিকল্প পথ দিয়ে) সড়ক দিয়ে যানচলাচল করছে। এর আগে বকেয়া বেতনের দাবিতে গত ৩ দিন রাত জেগে পাহারা দিয়েও গার্মেন্ট মালিকের দেখা পাননি শ্রমিকরা। মালিক যাতে গার্মেন্ট থেকে মালামাল সরিয়ে নিতে না পারে এ জন্য পাহারা বসায় শ্রমিকরা। এমনকি বাসায় গিয়েও মালিকের দেখা পাননি শ্রমিকরা। শুক্রবার এ নিয়ে যুগান্তরে ‘মালিক উধাও রাত জেগে গার্মেন্ট পাহারা শ্রমিকদের’ শিরোনামে প্রতিবেদন প্রকাশ করে। শ্রমিকরা জানান, গত এক সপ্তাহ ধরে বকেয়া বেতন দাবিতে তারা আন্দোলন করছেন। মার্চ মাসের...
ইফতার-সাহরি যেন টিকিটের লাইনেই

ইফতার-সাহরি যেন টিকিটের লাইনেই

বাংলাদেশ
ঈদ যাত্রার অগ্রিম ট্রেনের টিকিট বিক্রির আজ দ্বিতীয় দিন। সময়ের সঙ্গে সঙ্গে যেন টিকিটের লাইনও দীর্ঘ হচ্ছে। আর বহুল আকাঙিক্ষত টিকিট পেতে টিকিটপ্রত্যাশীরা লাইনে এসে দাঁড়াচ্ছেন ইফতার-সেহ্‌রির পর থেকেই। রোববার সকালে রাজধানীর কমলাপুর রেলস্টেশনের কাউন্টারগুলোতে টিকিটপ্রত্যাশীদের দীর্ঘ সারিতে দেখা গেছে। টিকিট কাটতে কেউ এসেছেন শনিবার সন্ধ্যায় আবার কেউ এসেছেন সাহ্‌রি খেয়েই। রোববার সকাল ৮টা থেকে বিক্রি শুরু হয়েছে ২৮ এপ্রিলের টিকিট। চলবে বিকাল চারটা পর্যন্ত। স্টেশনটিতে টিকিট কাউন্টার আছে ২৩টি। সেগুলো মধ্যে ১৬টি কাউন্টারে ঈদযাত্রার অগ্রিম টিকিট বিক্রি হচ্ছে। কাউন্টারে একজন ব্যক্তি সর্বোচ্চ চারটি টিকিট কাটতে পারছেন। তবে এর জন্য প্রত্যেকটি যাত্রীর জাতীয় পরিচয়পত্রের ফটোকপি দিতে হচ্ছে। আর এবারের ঈদযাত্রায় প্রতিটি ট্রেনে নারী ও প্রতিবন্ধী যাত্রীদের জন্য একটি করে আলাদা কোচ সংযোজন করা হচ্ছে। রেলওয়ে...
১৯ বছর পর বাবা-মা’র খোঁজ পেলেন প্রবাসী জিয়াউল

১৯ বছর পর বাবা-মা’র খোঁজ পেলেন প্রবাসী জিয়াউল

বাংলাদেশ
প্রবাসী জিয়াউল হক ১৯ বছর পর অবশেষে বাবা-মায়ের খোঁজ পেলেন। ২০০৪ সালে ১৫ বছর বয়সে ‘ভ্রমণ ভিসায়' সিঙ্গাপুর যান। পরে সেখান থেকে মালয়েশিয়ায়। হোস্টেল থেকে পাসপোর্ট ও দেশের ঠিকানা চুরি হয়ে যাওয়ায় কারও সঙ্গেই যোগাযোগ করতে পারেননি। এভাবেই মালয়েশিয়ায় কেটে যায় এতগুলো বছর। সম্প্রতি এ প্রতিবেদকের সঙ্গে কথা হয় জিয়াউল হকের (৩৪)। আলাপকালে জানান, ২০০৪ সাল থেকেই মালয়েশিয়ার জহুর বারুতে কাজ করছেন। লেখাপড়া খুব একটা জানেন না। শুধু নাম লিখতে পারেন এতটুকুই। মালয়েশিয়ায় আসার পর প্রথম প্রথম বাবা-মার সঙ্গে যোগাযোগ ছিল চিঠির মাধ্যমে। তাও আবার আরেকজন লিখে দিতেন। এজন্য তাকে অর্থ দিতে হতো। কিছু দিন যাওয়ার পর জিয়াউল যে কোম্পানিতে কাজ করতেন ওই কোম্পানির হোস্টেল থেকে যাবতীয় মালামাল চুরি হয়ে যায়। ২০০৮ সালে গাজীপুরের একজন ভদ্রলোক বাংলাদেশে যাবেন খবর শুনে ওই ব্যক্তিকে তিনি ৫০ হাজার টাকা দেন দেশে গিয়ে তার বাবা-মাকে খুঁজে ব...
প্রকাশ্যে ভ্যানচালককে সিলেট সিটি মেয়রের ‘বেতের বাড়ি’, তোলপাড়

প্রকাশ্যে ভ্যানচালককে সিলেট সিটি মেয়রের ‘বেতের বাড়ি’, তোলপাড়

এক্সক্লুসিভ, ক্রাইম, বাংলাদেশ, রাজনীতি
সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী গাড়িতে বসে এক ভ্যানচালককে ‘বেতের বাড়ি’ দেওয়ার ঘটনায় নগরজুড়ে তোলপাড় চলছে। শনিবার দুপুরে সিলেটের জিন্দাবাজার এলাকায় এ ঘটনা ঘটে। ওই ঘটনার প্রকাশিত একটি ছবিতে দেখা যায়, সামনে দাঁড়িয়ে দুই হাত পেতে রেখেছেন এক ভ্যানচালক তরুণ। গাড়ির জানালা দিয়ে বেত উঁচিয়ে ওই চালকের হাতে বাড়ি দিতে উদ্যত হয়েছেন মেয়র আরিফ। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছবিটি ছড়িয়ে পড়ার পর শুরু হয় নানা ধরনের প্রতিক্রিয়া। প্রত্যক্ষদর্শীরা জানান, মেয়র বেত দিয়ে ওই ভ্যানচালকের হাতে দুটি বাড়ি দিয়েছেন। বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য মেয়র আরিফুল হক চৌধুরীর দাবি, তিনি বাড়ি দেননি। সড়কে ভ্যান রেখে মালামাল ওঠানো–নামানো করায় বেত উঁচিয়ে শাসিয়েছেন মাত্র। শনিবার দুপুর দেড়টায় নগরীর জিন্দাবাজার এলাকায় সরকারি মহিলা কলেজ মার্কেটের বিপরীতে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী কয়েকজনের ভাষ্য অনুযায়ী, দুপুর দেড়...
ট্রেনের টিকিটের লাইনে চেয়ার নিয়ে হাজির!

ট্রেনের টিকিটের লাইনে চেয়ার নিয়ে হাজির!

এক্সক্লুসিভ, বাংলাদেশ
ঈদে বাড়ি যেতে স্টেশনে আসা টিকিটপ্রত্যাশীদের লাইন শুরু হয়েছে টিকিট ছাড়ারও ২২ ঘণ্টা আগে থেকে। সময় ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে লাইনও দীর্ঘ হচ্ছে, বাড়ছে ভোগান্তি। টিকিট নিতে এসে বিড়ম্বনায় পড়তে হবে এমন আশঙ্কায় বাড়ি থেকে চেয়ার নিয়ে এক টিকিটপ্রত্যাশী লাইনে হাজির হয়েছেন। বাসা থেকে একটি প্লাস্টিকের চেয়ার নিয়ে এসেছেন ঢাকা কলেজের শিক্ষার্থী সকাল রায়। অন্যরা লাইনে দাঁড়িয়ে আছেন আর তিনি চেয়ারে বসে আছেন। সকাল রায় গণমাধ্যমকে জানান, গতকাল ইফতারের পরপরেই ষ্টেশনে চলে আসেন তিনি। নীলসাগর এক্সপ্রেস ট্রেনের চারটি টিকিট পেয়েছেন তিনি। টিকিট পেয়ে খুব খুশি। তার বাসা পান্থপথে। প্রতিবছর তাকেই টিকিট করতে হয়। লাইনে অনেকক্ষণ বসে থাকা লাগবে জন্য এবার বাসা থেকেই চেয়ার নিয়ে এসেছেন তিনি। এই চেয়ার বাসে করে নিয়ে এসেছেন। চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় যাওয়ার জন্য মোহাম্মদ জসিম উদ্দিন সাহ্‌রি খেয়ে শনিবার ভোর চারটার কমলাপুর...