Monday, July 6

বাংলাদেশ

প্রকাশ্যে ভ্যানচালককে সিলেট সিটি মেয়রের ‘বেতের বাড়ি’, তোলপাড়

প্রকাশ্যে ভ্যানচালককে সিলেট সিটি মেয়রের ‘বেতের বাড়ি’, তোলপাড়

এক্সক্লুসিভ, ক্রাইম, বাংলাদেশ, রাজনীতি
সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী গাড়িতে বসে এক ভ্যানচালককে ‘বেতের বাড়ি’ দেওয়ার ঘটনায় নগরজুড়ে তোলপাড় চলছে। শনিবার দুপুরে সিলেটের জিন্দাবাজার এলাকায় এ ঘটনা ঘটে। ওই ঘটনার প্রকাশিত একটি ছবিতে দেখা যায়, সামনে দাঁড়িয়ে দুই হাত পেতে রেখেছেন এক ভ্যানচালক তরুণ। গাড়ির জানালা দিয়ে বেত উঁচিয়ে ওই চালকের হাতে বাড়ি দিতে উদ্যত হয়েছেন মেয়র আরিফ। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছবিটি ছড়িয়ে পড়ার পর শুরু হয় নানা ধরনের প্রতিক্রিয়া। প্রত্যক্ষদর্শীরা জানান, মেয়র বেত দিয়ে ওই ভ্যানচালকের হাতে দুটি বাড়ি দিয়েছেন। বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য মেয়র আরিফুল হক চৌধুরীর দাবি, তিনি বাড়ি দেননি। সড়কে ভ্যান রেখে মালামাল ওঠানো–নামানো করায় বেত উঁচিয়ে শাসিয়েছেন মাত্র। শনিবার দুপুর দেড়টায় নগরীর জিন্দাবাজার এলাকায় সরকারি মহিলা কলেজ মার্কেটের বিপরীতে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী কয়েকজনের ভাষ্য অনুযায়ী, দুপুর দেড়...
ট্রেনের টিকিটের লাইনে চেয়ার নিয়ে হাজির!

ট্রেনের টিকিটের লাইনে চেয়ার নিয়ে হাজির!

এক্সক্লুসিভ, বাংলাদেশ
ঈদে বাড়ি যেতে স্টেশনে আসা টিকিটপ্রত্যাশীদের লাইন শুরু হয়েছে টিকিট ছাড়ারও ২২ ঘণ্টা আগে থেকে। সময় ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে লাইনও দীর্ঘ হচ্ছে, বাড়ছে ভোগান্তি। টিকিট নিতে এসে বিড়ম্বনায় পড়তে হবে এমন আশঙ্কায় বাড়ি থেকে চেয়ার নিয়ে এক টিকিটপ্রত্যাশী লাইনে হাজির হয়েছেন। বাসা থেকে একটি প্লাস্টিকের চেয়ার নিয়ে এসেছেন ঢাকা কলেজের শিক্ষার্থী সকাল রায়। অন্যরা লাইনে দাঁড়িয়ে আছেন আর তিনি চেয়ারে বসে আছেন। সকাল রায় গণমাধ্যমকে জানান, গতকাল ইফতারের পরপরেই ষ্টেশনে চলে আসেন তিনি। নীলসাগর এক্সপ্রেস ট্রেনের চারটি টিকিট পেয়েছেন তিনি। টিকিট পেয়ে খুব খুশি। তার বাসা পান্থপথে। প্রতিবছর তাকেই টিকিট করতে হয়। লাইনে অনেকক্ষণ বসে থাকা লাগবে জন্য এবার বাসা থেকেই চেয়ার নিয়ে এসেছেন তিনি। এই চেয়ার বাসে করে নিয়ে এসেছেন। চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় যাওয়ার জন্য মোহাম্মদ জসিম উদ্দিন সাহ্‌রি খেয়ে শনিবার ভোর চারটার কমলাপুর...
বিএনপি নেতা মকবুল ৩ দিনের রিমান্ডে

বিএনপি নেতা মকবুল ৩ দিনের রিমান্ডে

এক্সক্লুসিভ, বাংলাদেশ, রাজনীতি
শিক্ষার্থীদের সঙ্গে নিউমার্কেটের ব্যবসায়ী ও দোকান কর্মচারীদের সংঘর্ষের ঘটনায় পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে করা মামলায় গ্রেফতার বিএনপি নেতা অ্যাডভোকেট মকবুল হোসেনের তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শনিবার তাকে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। এর পর মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে সাতদিনের রিমান্ডে নিতে আবেদন করেন নিউমার্কেট থানার পুলিশ পরিদর্শক হালদার অর্পিত ঠাকুর। শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশীদ তার তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন। পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে করা মামলায় গ্রেফতার বিএনপি নেতা অ্যাডভোকেট মকবুল হোসেনকে সাতদিনের রিমান্ডে নিতে আবেদন করেছিল পুলিশ। এর আগে শুক্রবার বিকালে রাজধানীর ধানমন্ডির বাসা থেকে মকবুল হোসেনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তাকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। রাতে তাকে নিউ...
অথৈ সাগরে মুরসালিনের পরিবার

অথৈ সাগরে মুরসালিনের পরিবার

বাংলাদেশ
রাজধানীর কামরাঙ্গীরচরের রসুলপুর স্কুল গলি লোকে লোকারণ্য। প্রিয়জন হারানোর আর্তনাদ শোনা যাচ্ছে একটি ঘর থেকে। এরই মধ্যেই অ্যাম্বুলেন্সে মুরসালিনের (২৪) লাশ পৌঁছে ওই গলিতে। অ্যাম্বুলেন্সের দরজা খুলতেই মা বুকফাটা কান্নায় ছেলের লাশের ওপর আছড়ে পড়েন। স্ত্রী বুক চাপড়িয়ে বিলাপ করছেন। তারা বলছেন, আল্লাহ এ তুমি কী করলে। আমরা এখন কাকে নিয়ে বাঁচব। এই পরিবারটি কে দেখবে। আমরা এই হত্যাকাণ্ডের বিচার ও ক্ষতিপূরণ চাই। রাজধানীর নিউমার্কেট এলাকায় সংঘর্ষে গুরুতর আহত মুরসালিন বৃহস্পতিবার ভোর পৌনে ৫টার দিকে মারা যান। নিউ সুপার মার্কেটের একটি রেডিমেড কাপড়ের দোকানে বিক্রয়কর্মী হিসাবে চাকরি করতেন তিনি। দুপুরে মুরসালিনের লাশ আসবে এমন খবরে গোটা এলাকার সর্বস্তরের মানুষ স্কুল গলিতে এসে জড়ো হতে থাকেন। এ সময় মহিলারা শাড়ির আঁচল দিয়ে চোখের পানি মুছছিলেন। প্রতিবেশী মনোয়ার বেগম বলেন, ‘এমন ভালো মানুষটাকে কারা ...
ব্যবসায়ীদের ক্ষতি ৩০০ কোটি টাকা

ব্যবসায়ীদের ক্ষতি ৩০০ কোটি টাকা

বাংলাদেশ
ঢাকা কলেজ শিক্ষার্থী ও ব্যবসায়ীদের সমঝোতার পর বৃহস্পতিবার নিউমার্কেট এলাকার সব দোকান খোলা হয়েছে। ক্রেতা আসায় সেখানকার সবকটি দোকানে বেচা-বিক্রিও শুরু হয়েছে। তবে ঈদ মৌসুমে মঙ্গল ও বুধবার এই দুদিন সংঘর্ষে ব্যবসায়ীদের প্রায় ৩০০ কেটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে-এমন হিসাব সংশ্লিষ্টদের। তাদের মতে, করোনাভাইরাসের প্রভাবে গত প্রায় দুই বছর ব্যবসায়ীদের অপূরণীয় ক্ষতি হয়েছে। এটি পুষিয়ে নিতে এবারের ঈদকে সামনে রেখে নানা পণ্যের পসরা সাজানো হয়েছে। যেখানে বিনিয়োগ করা হয়েছে বিপুল অঙ্কের টাকা। কিন্তু হঠাৎ এমন অপ্রীতিকর ঘটনায় ব্যবসায়ীদের রীতিমতো মাথায় হাত পড়েছে। বৃহস্পতিবার নীলক্ষেত, নিউমার্কেট, এলিফ্যান্ট রোডের বিভিন্ন মার্কেট ও ফুটপাতের দোকানিদের সঙ্গে আলাপ করে এবং সরেজমিন ঘুরে পাওয়া গেছে এসব তথ্য। বাংলাদেশ দোকান মালিক সমিতির সূত্র জানায়, এসব এলাকায় ৩৯টি মার্কেট আছে। পাশাপাশি রয়েছে একটি বড় কাঁচাব...
নিউমার্কেটে সংঘর্ষ: আহত দোকানী মোরসালিনের মৃত্যু

নিউমার্কেটে সংঘর্ষ: আহত দোকানী মোরসালিনের মৃত্যু

বাংলাদেশ
রাজধানীর নিউমার্কেটের ব্যবসায়ী ও ঢাকা কলেজের ছাত্রদের মধ্যে দফায় দফায় সংঘর্ষে আহত দোকানী মোরসালিনের (২৬) মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ভোর ৫টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এই সংঘর্ষে এ নিয়ে দুজনের মৃত্যু হলো। ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, নিউমার্কেটে সংঘর্ষের ঘটনায় মোরসালিন নামে এক যুবক আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি হয়েছিল। বৃহস্পতিবার ভোরে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। হাসপাতালে তিনি লাইফসাপোর্টে ছিলেন। নিহত মোরসালিনের বড় ভাই নূর মোহাম্মদ গণমাধ্যমকে জানান, মোরসালিন মার্কেটে একটি রেডিমেট দোকানের কর্মচারী ছিলেন। মঙ্গলবার সকালে সংঘর্ষে তিনি গুরুতর আহত হন। পরে তাকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে আনা হলে অ...
ছাত্রদের ওপর পুলিশের অ্যাকশন, যা বললেন শিক্ষামন্ত্রী

ছাত্রদের ওপর পুলিশের অ্যাকশন, যা বললেন শিক্ষামন্ত্রী

বাংলাদেশ
ছাত্রদের ওপর পুলিশের অ্যাকশনের কোনো দরকার ছিল কি না তা তদন্ত করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। মঙ্গলবার রাতে রাজধানীর পান্থপথ স্কয়ার হাসপাতালে ঢাকা কলেজের শিক্ষার্থী মোশাররফ হোসেনকে দেখতে এসে সাংবাদিকদের তিনি এ কথা জানান। ঢাকা কলেজের শিক্ষার্থী মোশাররফ হোসেনসহ সংঘর্ষে আহত শিক্ষার্থীদের চিকিৎসার ব্যবস্থা করা হবে বলে জানান তিনি। শিক্ষামন্ত্রীর সঙ্গে এসময় ঢাকা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এটিএম মইনুল হোসেনও ছিলেন। শিক্ষামন্ত্রী বলেন, আমরা সবার খোঁজ নিচ্ছি। ঢাকা মেডিকেলে যাকে নেওয়া হয়েছে তার ব্যাপারেও আমরা খোঁজ নেব। তার ভালো চিকিৎসার ব্যবস্থা আমরা করব। এরপর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে দীপু মনি বলেন, গতকাল সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ সকাল থেকে দুটো পক্ষকে যদি দূরে রাখা যেত, তাহলে হয়তো প্রাণহানির ঘটনা ঘটত না। ছাত্রদের ওপর পুলিশের অ্যাকশনের কোনো দরকার ছিল কি না তা তদন্ত...
নারীর ওড়না ধরে টান দেওয়ার অভিযোগে ২ কনস্টেবল প্রত্যাহার

নারীর ওড়না ধরে টান দেওয়ার অভিযোগে ২ কনস্টেবল প্রত্যাহার

বাংলাদেশ
ফেসবুক লাইভে এসে এক নারীর করা অভিযোগের ভিত্তিতে পুলিশের দুই সদস্যকে তাদের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। ওই নারীর অভিযোগ, মঙ্গলবার সন্ধ্যায় ইফতারের পর বনানীর শেরাটন হোটেলের সামনে তার তার ওড়না ধরে টান দিয়েছেন ওই দুই পুলিশ সদস্য। অভিযুক্তরা পুলিশের গুলশান বিভাগের দুই কনস্টেবল। তাদের একজন অতিরিক্ত উপ-কমিশনারের দেহরক্ষী ও একজন গাড়িচালকের দায়িত্বে নিয়োজিত ছিলেন বলে জানা গেছে। এসব তথ্যের সত্যতা নিশ্চিত করে ডিএমপির গুলশান বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. আসাদুজ্জামান গণমাধ্যমকে বলেন, ফেসবুকে করা অভিযোগের ভিত্তিতে দুই কনস্টেবলকে দায়িত্ব থেকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে। ঘটনাটি তদন্তের জন্য একটি কমিটি করা হয়েছে। এদিকে ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ওই ভিডিওতে দেখা যায়, এক নারী একটি পুলিশের পিকআপের সামনে দাঁড়ানো এক ব্যক্তিকে গালিগালাজ করে বলছেন এই ব্যক্তি ত...
রাজধানীতে স্বস্তির বৃষ্টি, সঙ্গে কালবৈশাখীর হানা

রাজধানীতে স্বস্তির বৃষ্টি, সঙ্গে কালবৈশাখীর হানা

বাংলাদেশ
রাজধানীতে আজ সকালে কালবৈশাখী বয়ে গেছে। সেই সঙ্গে কোথাও কোথাও বৃষ্টি ও শিলাবৃষ্টি হয়েছে। বুধবার সকাল সাড়ে ৬টার দিকে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে আসে। এর পর পৌনে ৭টার দিকে শুরু হয় ঝড়ো হাওয়াসহ বৃষ্টি। সঙ্গে ছিল বজ্রপাত। হঠাৎ এ বৃষ্টিতে যেন আচমকাই থমকে যায় রাজধানীবাসীর স্বাভাবিক জীবনযাত্রা। সকাল ৮টার ১৫ মিনিটের দিকে ঝড়-বৃষ্টি অনেকটাই কমে যায়। রাজধানী ছাড়াও দেশের বিভিন্ন স্থানেও বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির খবর পাওয়া গেছে। আবহাওয়া অফিস জানিয়েছে, বুধবার রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, টাঙ্গাইলসহ কিশোরগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া জেলার দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়ার সঙ্গে বজ্রসহ বৃষ্টি হতে পারে।...
ফের রণক্ষেত্র নিউমার্কেট, ২০ শিক্ষার্থী আহত

ফের রণক্ষেত্র নিউমার্কেট, ২০ শিক্ষার্থী আহত

বাংলাদেশ
সোমবার মধ্যরাতে সংঘাতের পর মঙ্গলবার সকালে ফের সংঘর্ষে জড়িয়েছেন নিউমার্কেটের ব্যবসায়ী ও ঢাকা কলেজের শিক্ষার্থীরা। ধাওয়া-পাল্টাধাওয়ায় রণক্ষেত্র হয়ে পড়ে নিউমার্কেট এলাকা। ব্যবসায়ীদের সঙ্গে সংঘাতে এ পর্যন্ত অন্তত ২০ শিক্ষার্থী আহত হওয়ার খবর পাওয়া গেছে। পরিস্থিতি এড়াতে ঢাকা কলেজ কর্তৃপক্ষ ক্লাস ও পরীক্ষা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। তবে কলেজের শিক্ষার্থীরা রাতের ঘটনার প্রতিবাদে মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে মানববন্ধন করতে রাস্তায় জড়ো হন। এ সময় ব্যবসায়ীরাও বেরিয়ে এলে সংঘর্ষ শুরু হয়। ঢাকা কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক ড. মো. আব্দুল কুদ্দুস সিকদার জানান, গতকাল থেকে এ পর্যন্ত সংঘর্ষের ঘটনায় কলেজের অন্তত ২০-৩০ শিক্ষার্থী আহত হয়েছেন৷ আহতদের মধ্যে ১০-১২ জনকে ঢাকা মেডিকেলে নিয়ে চিকিৎসা দেওয়া হয়েছে। আহতদের বেশিরভাগই ইটপাটকেলে আঘাত পেয়েছে। অন্যদিকে ব্যবসায়ী-কর্মচারী পক্ষের ১০ জনের বেশি আহত হ...