Monday, July 6

বাংলাদেশ

১৪শ শিক্ষার্থীর পরীক্ষা নিলেন ইউএনও!

১৪শ শিক্ষার্থীর পরীক্ষা নিলেন ইউএনও!

বাংলাদেশ
পটুয়াখালীর দশমিনায় এসএসসি পরীক্ষা শুরুর আগে প্রস্তুতি হিসেবে প্রায় ১ হাজার ৩৯১ শিক্ষার্থীর অগ্রিম পরীক্ষা নেওয়া হয়েছে। দশমিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন আল হেলাল শনিবার সকালে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের জন্য প্রস্তুতিমূলক এই পরীক্ষার আয়োজন করেন। সরকারি কোনো নির্দেশনা না থাকলেও নিজ উদ্যোগে দুই বিষয়ে ১০০ মার্কের ৩ ঘণ্টাব্যাপি পরীক্ষার আয়োজন করেন ইউএনও। ভিন্ন ভিন্ন পরীক্ষা কেন্দ্রে অনুষ্ঠিত পরীক্ষায় ১ হাজার ৩৯১ জন শিক্ষার্থী অংশ নেয়। ইউএনও জানান, করোনাভাইরাসের কারণে শিক্ষা ব্যবস্থা থমকে যাওয়া, সিলেবাস সংক্ষিপ্ত ও দশমিনার শিক্ষার্থীরা পড়াশুনা বিমুখ হয়ে পড়ায় বাড়ি বাড়ি গিয়ে খোঁজ নেওয়া হচ্ছে। সেই সঙ্গে তাদের জন্য প্রাক-প্রস্তুতিমূলক পরীক্ষার আয়োজন করা হয়েছে। সরকারি কোনো নির্দেশনা না থাকলেও স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান ও শিক্ষা কর্মকর্...
ইফতারের আগে না মারার আকুতি করা মোর্শেদ হত্যায় গ্রেফতার ৫

ইফতারের আগে না মারার আকুতি করা মোর্শেদ হত্যায় গ্রেফতার ৫

বাংলাদেশ
কক্সবাজারে আলোচিত মোরশেদ হত্যায় জড়িত থাকার অভিযোগে পাঁচজনকে গ্রেফতার করেছে র‍্যাব-৭। শুক্রবার ভোরে কক্সবাজারের টেকনাফ থেকে তাদের গ্রেফতার করা হয়। সেচ প্রকল্প নিয়ে বিরোধের জেরে মোরশেদকে হত্যা করা হয় বলে জানিয়েছে র‍্যাব। গ্রেফতার পাঁচজন হলেন- মাহমুদুল হক, মোহাম্মদ আলী, মোহাম্মদ আবদুল্লাহ, আবদুল আজিজ ও নুরুল হক। র‍্যাব বলছে, আসামিরা ঢাকায় পালিয়ে যাওয়ার চেষ্টাকালে তাদের গ্রেফতার করা হয়। তবে এখনো মামলার প্রধান আসামি আবদুল মালেকসহ বেশিরভাগ আসামি অধরা রয়েছে। র‍্যাব বলছে, গ্রেফতার আসামিরা হত্যাকাণ্ডে সরাসরি অংশ নিয়েছিলেন। পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয় মোরশেদকে। আসামিদের বরাত দিয়ে র‍্যাব জানায়, হত্যার আগে মারধর সহ্য করতে না পেরে আকুতি জানিয়ে মোরশেদ বলেন, ‘এখন বেশি ক্লান্ত লাগছে, একটু পর ইফতার করব। ইফতার শেষ করলেই তোমরা আমায় মেরো।’ তবে আসামিরা তাকে সে সুযোগ দেয়নি।’ র‍্যাব-৭ এর অধিন...
রঙিলা-৭ পেঁয়াজ চাষে কৃষকের মুখে হাসি

রঙিলা-৭ পেঁয়াজ চাষে কৃষকের মুখে হাসি

বাংলাদেশ
রঙিলা-৭ হাইব্রিড জাতের পেঁয়াজ আবাদ করে লাভের মুখ দেখছেন গোয়ালন্দের কৃষকরা। জাতটির ফলন দেশি পেঁয়াজের তুলনায় চারগুণ বেশি। ঝাঁজ ও স্বাদ দেশি পেঁয়াজের মতোই। সারা বছর স্থানীয়ভাবে সংরক্ষণ উপযোগী। প্রতিটি পেঁয়াজের ওজন ৬০-১০০ গ্রাম পর্যন্ত হয়ে থাকে। স্থানীয় কৃষক রফিক মিয়া ও আলাউদ্দিন হোসেন বলেন, তারা নতুন জাতের এ পেঁয়াজ আবাদ করে অধিক লাভবান হয়েছেন। দেশজুড়ে এ জাতের পেঁয়াজের আবাদ করা গেলে কৃষকরা যেমন লাভবান হবেন, তেমনি বিদেশ থেকে পেঁয়াজ আমদানির ওপর প্রভাব কমবে। স্থানীয় কৃষি বিভাগ জানায়, সাভারের ইউনাইটেড সিড লিমিটেড তাদের নিজস্ব গবেষণায় এ জাতের পেঁয়াজ উদ্ভাবন করেছে; যা বাংলাদেশে এই প্রথম। নতুন উদ্ভাবিত এ জাতের পেঁয়াজ সম্পর্কে মাঠ পর্যায়ের কৃষকদের ধারণা দিতে ও এ জাতের পেঁয়াজ বীজ চাষাবাদে উদ্বুদ্ধ করতে গোয়ালন্দের উজানচর ইউনিয়নে স্থানীয় কৃষকদের নিয়ে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। রঙিলা-৭ সিড ...
চারঘাট থেকে ৬৬৭ বস্তা সরকারি চাল উদ্ধার

চারঘাট থেকে ৬৬৭ বস্তা সরকারি চাল উদ্ধার

বাংলাদেশ
রাজশাহীর বাঘা খাদ্যগুদামের ৬৬৭ বস্তা সরকারি চাল চারঘাটের কাঁকড়ামারি থেকে উদ্ধার করা হয়েছে। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে বাঘা ও চারঘাট থানার পুলিশ কাঁকড়ামারি বাজারের দুটি চালের আড়ত থেকে এই চাল উদ্ধার করে। এ ঘটনার সঙ্গে জড়িত আড়তের মালিক সমসের আলী, মোস্তাকিন আলী ও তার ছেলে মফিজুল ইসলামকে গ্রেফতার করেছে। বাঘা থানার পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বাঘা খাদ্য গুদামের দায়িত্বরতদের সহায়তায় ৬৬৭ বস্তা সরকারি চাল চারঘাটের কাঁকড়ামারি বাজারের ব্যবসায়ী বিশাল খাদ্য ভাণ্ডারের মালিক সমসের আলী এবং সুমি মায়া মিষ্টান্ন ভাণ্ডারের মালিক মোস্তাকিন আলীর কাছে বিক্রি করেন। ক্রয়কৃত প্রতি ৩০ কেজি উজনের সরকারি বস্তার চাল তারা নিজস্ব আড়তের বস্তায় প্যাকেট করছিলেন। এ সময় বাঘা থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৬৬৭ বস্তায় ২০ টন ১০ কেজি চাল উদ্ধার করেন। এ সময় আড়তের মালিক সমসের, মোস্তাকিন ও তার ছেলে ...
সাংবাদিক মহিউদ্দিন হত্যায় গ্রেফতার ৪

সাংবাদিক মহিউদ্দিন হত্যায় গ্রেফতার ৪

বাংলাদেশ
কুমিল্লার বুড়িচংয়ে সাংবাদিক মহিউদ্দিন সরকার হত্যা মামলায় দুই এজহারনামীয় এবং দুজন অজ্ঞাতনামা ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত এজাহারনামীয় আসামিরা হলেন মো. ফরহাদ মৃধা (৩৮) ও মো. পলাশ মিয়া (৩৪)। এদিকে নিহতের পরিবার ও সহকর্মীরা জানান, মহিউদ্দিন ছিলেন মাদক ও চোরাকারবারিদের আতঙ্ক। মাদকের বিরুদ্ধে সংবাদ প্রকাশ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার প্রচারণা করে জনসচেতনতা সৃষ্টিই ছিল তার মূল লক্ষ্য। মাদকের বিরুদ্ধে সংবাদ প্রকাশের পাশাপাশি তথ্য দিতেন র্যাব, পুলিশ, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরসহ আইনশৃঙ্খলা বাহিনীকে। ফলে সে ছিল মাদক ব্যবসায়ীদের পথের কাঁটা। এরই জের ধরে ওই সংবাদকর্মী বুধবার রাতে জেলার বুড়িচং উপজেলার শঙ্কুচাইল সীমান্তে মাদক ব্যবসায়ীদের গুলিতে প্রাণ হারান। মহিউদ্দিন সরকার ওরফে নাঈম স্থানীয় কুমিল্লার ডাক পত্রিকা এবং এর আগে আনন্দ টিভি...
এ যুগেও পণ্য বিনিময়!

এ যুগেও পণ্য বিনিময়!

বাংলাদেশ
প্রাচীনকালে মানুষ তার প্রয়োজনীয় পণ্যসামগ্রী নিজেরাই উৎপাদন ও ভোগ করতেন। ফলে এ সময়ে বাজারজাতকরণ অনুপস্থিত ছিল। পরবর্তীকালে মানুষের সংখ্যা বৃদ্ধি পেতে থাকে এবং তারা পরস্পর সমাজবদ্ধভাবে বসবাস করতে থাকেন। এ সময় মানুষ নিজের বা পরিবারের প্রয়োজনীয় পণ্যদ্রব্য উৎপাদনের মধ্যে সীমাবদ্ধ না থেকে অতিরিক্ত উৎপাদন শুরু করেন। সভ্যতার বিকাশে মানুষের প্রয়োজনীয় সব পণ্যদ্রব্য উৎপাদন অসম্ভব হয়ে পড়ে। উদ্ভব হয় বিনিময়প্রথা। তার পর মুদ্রাব্যবস্থার উদ্ভবের ফলে বিলীন হয়ে যায় বিনিময়প্রথা। কিন্তু শতবছর ধরে সেই বিনিময়প্রথায় মেলা অনুষ্ঠিত হয় ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার কুলিকুণ্ডা গ্রামের কুলিকুণ্ডা (দ.) সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে। সকাল থেকেই মেলায় আসতে শুরু করেন সাধারণ মানুষ। বিনিময়ের পাশাপাশি বিক্রিও করেন তারা। আলু, মরিচ, আমের কুড়ি, ডাল দিয়ে নিয়ে যান শুঁটকি। এর মধ্যে আছে বোয়াল, গজার, শোল, বাইম, ছুরি, ...
সাড়ে ২৬ লাখ টাকার ‘অচল’ সেতু

সাড়ে ২৬ লাখ টাকার ‘অচল’ সেতু

বাংলাদেশ
ময়মনসিংহের নান্দাইল উপজেলার গাংগাইল ইউনিয়নের একটি সেতুর এক পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় প্রায় সাড়ে ২৬ লাখ টাকার সেতু কোনো কাজে আসছে না। অচল হয়ে পড়ে রয়েছে দীর্ঘ দিন। সরজমিনে দেখা যায়, অত্র ইউনিয়নের কান্দিউড়া রাস্তায় যোগের হাওড় এলাকায় ফুলেরশ্বরী খালের উপর রাস্তা বিচ্ছিন্ন অবস্থায় দাড়িয়ে আছে ৩৪ ফুটের দীর্ঘ একটি সেতু। সেতুটির দুপাশে রয়েছে বিস্তীর্ণ ফসলি জমি। বর্ষা মৌসুমে সেতুটির পশ্চিম পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় যোগাযোগ বিচ্ছিন্ন। অপরদিকে পূর্বপাশে সংযোগ সড়কটি রয়েছে ভাঙাচুরা অবস্থায়। সেই রাস্তাটিতে দীর্ঘদিন যাবত মাটি না ফেলায় সেতু থেকে নিচু হওয়ায় বর্ষার পানিতে বিলীন হয়ে যাচ্ছে রাস্তাটি। যার ফলে কৃষকরা ফসল ঘরে তুলতে দুর্ভোগ পোহাচ্ছে। এছাড়া পূর্বগ্রামের মানুষ, পশ্চিম গ্রামে যেতে ৩ কিলোমিটার রাস্তা ঘুরে যোগাযোগ রক্ষা করতে হয়। আবার শুকনো মৌসুমে বিস্তীর্ণ মাঠের মধ্য থেকে বোরো ধান বা অন্...
বাবার কোলে থাকা শিশুকে গুলি করে হত্যা, আটক ৩

বাবার কোলে থাকা শিশুকে গুলি করে হত্যা, আটক ৩

বাংলাদেশ
নোয়াখালীর বেগমগঞ্জে বাবার কোলে থাকা শিশু তাসফিয়া আক্তার জান্নাতকে গুলি করে হত্যা ও বাবাকে আহত করার ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। বুধবার রাত থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত বেগমগঞ্জ ও কোম্পানীগঞ্জের একাধিকস্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, বেগমগঞ্জ উপজেলার দুর্গাপুর ইউনিয়নের লক্ষ্মীনারায়ণপুর গ্রামের মৃত নুরনবীর ছেলে এমাম হোসেন ওরফে স্বপন (৩০) উপজেলার লফিতপুর চৌধুরী মাস্টার বাড়ির সামছুদ্দিনের ছেলে জসিম উদ্দিন বাবার (২৩) লফিতপুর গ্রামের ছাদেক মেম্বারের পুরান বাড়ির দেলেয়োর হোসেনের ছেলে দাউদ হোসেন রবিন (১৭) বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি এ ঘটনায় তিনজনকে আটকের সত্যতা নিশ্চিত করেন। জেলা পুলিশ সূত্রে জানা যায়, এ ঘটনায় ১৬ জনের নাম দিয়ে এবং ১০-১২ জনকে অজ্ঞাত আসামি করে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। উল্লেখ্য, বুধবার বিকাল ৪টার দিকে বেগ...
শিক্ষার্থীকে রাস্তায় ফেলে প্রকাশ্যে মারলেন প্রধান শিক্ষক!

শিক্ষার্থীকে রাস্তায় ফেলে প্রকাশ্যে মারলেন প্রধান শিক্ষক!

বাংলাদেশ
তুচ্ছ ঘটনায় পটুয়াখালীর দশমিনায় জুবায়ের ইসলাম (১৬) নামে ১০ম শ্রেণির এক শিক্ষার্থীকে রাস্তায় ফেলে প্রকাশ্যে বেদম মারধর করার অভিযোগ উঠেছে মোহাম্মদ হোসেন নামে এক প্রধান শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে লিখিত অভিযোগ দেয়া হয়েছে। প্রধান শিক্ষক প্রায়ই শিক্ষার্থীদের লাঞ্ছিত ও মারধর করেন বলে দাবি ওই বিদ্যালয়ের শিক্ষার্থীদের। বেদম মারধর ও লাঞ্ছিতের শিকার ওই শিক্ষার্থী দশমিনা হাসপাতালে চিকিৎসাধীন। আহত জুবায়ের হাজিরহাট গ্রামের মো. হায়দার মৃধার ছেলে। জুবায়ের ইসলাম অভিযোগ করেন, ১১ এপ্রিল দশমিনা উপজেলার হাজিরহাট মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণির শিক্ষার্থী জুবায়ের ইসলাম হাজিরহাট বাজারের একটি দোকানে বসে কোমলপানীয় খাচ্ছিলেন। খাওয়া শেষে পানির বোতলটি রাস্তায় ছুড়ে মারলে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হোসেন উত্তেজিত হয়ে জুবায়েরকে জামার কলার ধরে প্রকাশ...
হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ

হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ

বাংলাদেশ
পহেলা বৈশাখ উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে সকল প্রকার পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। বৃহস্পতিবার সকাল থেকেই আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। শনিবার সকাল থেকে পুনরায় আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে। বিষয়টি নিশ্চিত করেছে হিলি স্থলবন্দরের সিঅ্যান্ডএফ এজেন্টের সাধারণ সম্পাদক জামিল হোসেন চলন্ত। তিনি জানান, বাংলা নববর্ষ উপলক্ষে আজ বৃহস্পতিবার সকাল থেকে ভারত থেকে সকল প্রকার পণ্য আমদানি বন্ধ রয়েছে। আগামীকাল শুক্রবারও হিলি স্থলবন্দর বন্ধ থাকবে। শনিবার থেকে আমদানি-রপ্তানি শুরু হবে। হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ওসি বদিউজ্জামান জানান, সরকারি ছুটিতে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও হিলি ইমিগ্রেশন টেকপোস্ট দিয়ে ভারতে আটকা পড়া সকল পাসপোর্ট যাত্রী দেশে প্রবেশ করতে পারবেন। ...