Monday, July 6

বাংলাদেশ

সংযোগ সড়ক না থাকায় কাজে আসছে না সেতুগুলো

সংযোগ সড়ক না থাকায় কাজে আসছে না সেতুগুলো

বাংলাদেশ
পটুয়াখালীর বাউফলে দুটি সেতুর সংযোগ সড়ক নির্মাণ না করায় এলাকাবাসী ভোগান্তির শিকার হচ্ছেন। ২০১৯-২০২০ অর্থবছরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সেতু দুইটি নির্মাণ করেছে। প্রায় ১ বছর আগে দুটি সেতুর মূল অবকাঠামো নির্মাণ করা হয়েছে। এরপর সংযোগ সড়ক নির্মাণ করা হয়নি। বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন সংশ্লিষ্ট এলাকার জনসাধারণ। সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রায় সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে উপজেলার ধুলিয়া ইউনিয়নের ফাঁসিকাটা খালের উপর সেতু নির্মাণ করা হয়। ১ বছর ধরে একই অবস্থায় পড়ে আছে সেতুটি। সংযোগ সড়ক নির্মাণ না করায় ফাঁসিকাটা সেতু কোন উপকারে আসছে না। ধুলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান অনিচুর রহমান রব বলেন, সংযোগ সড়ক নির্মাণ না করায় ধুলিয়া লঞ্চঘাটের যাত্রীরা মহা ভোগান্তির কবলে পড়েছেন। গভীর রাতে ধুলিয়া লঞ্চঘাটে ঢাকা রুটের একাধিক লঞ্চ নোঙর করে। শতশত যাত্রী এই পথে উপজেলা সদরসহ বিভিন্ন এলাকা...
হঠাৎ ঝড় এসে কেড়ে নিল শিক্ষকের স্ত্রী-ছেলে ও মেয়েকে

হঠাৎ ঝড় এসে কেড়ে নিল শিক্ষকের স্ত্রী-ছেলে ও মেয়েকে

বাংলাদেশ
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় বৃহস্পতিবার ভোর ৫টার দিকে বয়ে যাওয়া ঘণ্টাব্যাপী প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়ে মা- মেয়ে ও ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। উপজেলার বহু ঘরবাড়ী, ফসল ও গাছপালার ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে। নিহতরা হলেন- উপজেলার পাটলী ইউনিয়নের সুলেমানপুর গ্রামের স্কুল শিক্ষক হারুন মিয়ার স্ত্রী মৌসুমি বেগম (৩৫) মেয়ে মাহিমা বেগম (৪) ও ছেলে হোসাইন আহমদ (১)। স্থানীয়রা জানা যায়, স্কুল শিক্ষক হারুন মিয়ার টিন সেড ঘরের উপর পার্শ্ববর্তী দুটি বিশাল আকৃতির ঢেউয়া ও খস গাছ প্রচণ্ড ঝড়ে উপড়ে ঘরের উপর পড়ে। এতে চাপা পড়ে সাথে সাথেই তাদের তিনজনের মর্মান্তিক মৃত্যু ঘটে। পাটলী ইউপি চেয়ারম্যান আংগুর মিয়া জানান, বৃহস্পতিবার ভোর ৫টার দিকে প্রচণ্ড ঘূর্ণিঝড়ে বড় আকৃতির দুটি গাছ টিন ঘরের মধ্যে পড়ে চাপ দিলে মা ও ছেলে- মেয়ের মর্মান্তিক মৃত্যু ঘটে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাদের নিলে কর্তব্যরত ডাক্তার ৩ জনকে ম...
বিয়ে ভাঙার সন্দেহে বউ-শাশুড়িকে পেটালেন মা-ছেলে!

বিয়ে ভাঙার সন্দেহে বউ-শাশুড়িকে পেটালেন মা-ছেলে!

বাংলাদেশ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিয়ে ভাঙার সন্দেহে গৃহবধূ ও তার শাশুড়িকে পিটিয়ে আহত করার অভিযোগ ওঠেছে মা ও ছেলের বিরুদ্ধে। বুধবার সকালে উপজেলার গোপালপুর ইউনিয়নের পশ্চিম পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এমন অভিযোগ উঠেছে পশ্চিম পাড়া গ্রামের সুভাষ সরকারের স্ত্রী রঞ্জু সরকার (৩৫) ও তার ছেলে সুকান্ত সরকারের (১৭) বিরুদ্ধে। আহতরা হলেন- একই গ্রামের জ্যোতির্ময় ব্যাপারীর মা মাধুরী বেপারী (৭০) ও তার স্ত্রী সুনীতি বেপারী (৪৫)। তারা স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা নিয়ে বর্তমানে বাড়িতে রয়েছেন। মারধরের শিকার সুনীতি বেপারী বলেন, মার্চ মাসের প্রথমদিকে পশ্চিমপাড়া গ্রামের সুভাষ সরকারের ছেলে সুকান্ত সরকারের (১৭) বিয়ে ঠিক হয় কোটালীপাড়া উপজেলার লাটেঙ্গা গ্রামের একটি মেয়ের সঙ্গে। কিন্তু সুকান্ত নিয়মিত মাদক (গাঁজা) সেবন করে গ্রাম থেকে জানতে পেরে মেয়েপক্ষ বিয়ে ভেঙে দেয়। আমার ছেলে সুমন বেপারী গোপালপুর কিশোর কিশো...
প্রবাসীর স্ত্রীকে ইট দিয়ে মাথা থেঁতলে হত্যা

প্রবাসীর স্ত্রীকে ইট দিয়ে মাথা থেঁতলে হত্যা

বাংলাদেশ
টাঙ্গাইলের বাসাইলে মধ্যরাতে ঘরে ঢুকে লিমা আক্তার (৩০) নামে এক প্রবাসীর স্ত্রীকে ইট দিয়ে মাথা থেঁতলে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার কাশিল ইউনিয়নের নথখোলা উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ অভিযোগের তীর উঠেছে প্রতিবেশী ট্রাকচালক ওয়াসিমের (৩৮) দিকে। তবে স্থানীয়দের অভিযোগ, ওয়াসিমের সঙ্গে লিমার পরকীয়ার সম্পর্ক ছিল। নিহত লিমা আক্তার ওই গ্রামের সৌদি প্রবাসী জাহিদ হোসেনের (ময়নাল) স্ত্রী। অভিযুক্ত ওয়াসিম প্রতিবেশী মৃত ফজল মিয়ার ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, লিমার স্বামী জাহিদ হোসেন (ময়নাল) দীর্ঘদিন সৌদি আরব প্রবাসী। এ জন্য লিমা তার চার বছরের এক শিশুপুত্রকে নিয়ে একাই ঘরে থাকতেন। প্রতিদিনের ন্যায় রাতের খাবার খেয়ে লিমা নিজ ঘরে ঘুমিয়ে পড়েন। মধ্যরাতে লিমার চিৎকারে শ্বশুর জোয়াহের মিয়া এগিয়ে এলে অভিযুক্ত ওয়াসিম ঘর থেকে দ্রুত বের হয়ে যায়। এ সময় লিমা রক্তাক্ত অব...
ধর্মঘটের জন্য কারও বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ার নির্দেশ রেলমন্ত্রীর

ধর্মঘটের জন্য কারও বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ার নির্দেশ রেলমন্ত্রীর

বাংলাদেশ
কর্মবিরতি প্রত্যাহার করে নিয়েছেন বেতনভাতা বা মাইলেজ সুবিধার দাবিতে আন্দোলনরত রেলওয়ের রানিং স্টাফরা। বুধবার দুপুরে রেলপথমন্ত্রী নুরুল ইসলাম সুজনের আশ্বাসের পর তারা ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন। সেই সঙ্গে ধর্মঘটের জন্য কারো বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। এর আগে বুধবার ভোর ৬টা থেকে আচমকা ট্রেন চলাচল বন্ধ করে দেন রেলওয়ের কর্মীরা। এতে সারা দেশে ট্রেন যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এতে সারা দেশের ট্রেনযাত্রীরা পড়েন চরম দুর্ভোগে। পরে রেলমন্ত্রী তাদের দাবি মেনে নিয়ে বলেন, ‘রেলের রানিং স্টাফদের যে অসুবিধা ছিল, তা নিয়ে আমি অর্থ মন্ত্রণালয় যোগাযোগ করেছি। সেখান থেকে আমাকে জানানো হয়েছে— যে প্রজ্ঞাপনের কারণে অচলাবস্থা তৈরি হয়েছে, সেটি আমরা বাতিল করে দেব। তার পরিপ্রেক্ষিতে আমি ঘোষণা দিচ্ছি যে, গত ১০ এপ্রিল যে প্রজ্ঞাপন জারি করা হয়েছে, সেটি বাতিল করা হলো।’ মন্ত্রী বল...
গোলাপগঞ্জে বজ্রপাতে গ্যাস রাইজারে আগুন

গোলাপগঞ্জে বজ্রপাতে গ্যাস রাইজারে আগুন

বাংলাদেশ
সিলেটের গোলাপগঞ্জে বাজ পড়ে গ্যাস রাইজারে আগুন লাগার ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাতে উপজেলার রণকেলী উত্তর গ্রামে এ ঘটনা ঘটে। অন্ধকারের মধ্যে আগুনের লেলিহান দেখে আতঙ্ক ছড়িয়ে স্থানীয়দের মাঝে। পরে বহু চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। জানা যায়, মঙ্গলবার রাতে উপজেলায় প্রচণ্ড বেগে ঝড় হয়। এ সময় বিকট শব্দে বজ্রপাত হয়। এতে উপজেলার রণকেলী উত্তর গ্রামের প্রয়াত সুরমা মেম্বারের বাড়ির পাশে থাকা গ্যাস রাইজারে বাজ পড়লে আগুন ধরে যায়। রণকেলী উত্তর গ্রামের রাসেল আহমদ মঙ্গলবার রাতে জানান, ঘটনার পর এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে অনেক চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। ঘটনার বিষয়ে থানার এসআই ফয়জুল করিম বলেন, বজ্রপাতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।...
বাসচাপায় প্রাণ গেল কলেজশিক্ষকের

বাসচাপায় প্রাণ গেল কলেজশিক্ষকের

বাংলাদেশ
নেত্রকোনার মদনে বাসচাপায় মোটরসাইকেল আরোহী সাদেকুল ইসলাম নামে এক কলেজশিক্ষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় নেত্রকোনা-মদন সড়কের মদনের মৈদাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি। নিহত কলেজশিক্ষক সাদেকুল ইসলাম মোহনগঞ্জ সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান ও নেত্রকোনা রাষ্ট্রবিজ্ঞান সমিতির মোহনগঞ্জ শাখার সভাপতি ছিলেন। তার বাড়ি জেলার খালিয়াজুরী উপজেলার মেন্দিপুর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামে। সাদেকুল ইসলামের বন্ধু ও মদনের হাসকুড়ি মৈদাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এমএ মোতালিব জানান, গতকাল বিকালে বাড়ি থেকে মোটরসাইকেলে সাদেকুল ইসলাম নেত্রকোনা শহরে যাচ্ছিলেন। সন্ধ্যা পৌনে ৬টার দিকে মৈদাম পৌঁছলে মদন থেকে ছেড়ে যাওয়া মমি-বমি পরিবহনের একটি বাস পেছন দিক থেকে সাদেকুল ইসলামকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। খবর পেয়ে তিনিসহ স্থানীয়র...
টাঙ্গন নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু, নিখোঁজ ১

টাঙ্গন নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু, নিখোঁজ ১

বাংলাদেশ
ঠাকুরগাঁওয়ের টাঙ্গন নদীতে গোসল করতে নেমে দুই শিশু পানিতে ডুবে মারা গেছে। আরেকজন নিখোঁজ হয়েছে। মারা যাওয়া দুজন হলো- সদর উপজেলার নারগুন ইউনিয়নের কহরপাড়া গ্রামের ইউসুফ আলীর ছেলে সিয়াম (৮) ও মনসুর আলীর ছেলে মাসুম বিল্লাহ (১১)। নিখোঁজ শাওন (৯) ওই গ্রামের আনছার আলীর ছেলে। নারগুন ইউপি চেয়ারম্যান সেরেকুল ইসলাম জানান, মঙ্গলবার দুপুরে ৫-৬ জন শিশু টাঙ্গন নদীতে গোসল করতে নেমে গভীর পানিতে তলিয়ে যায়। সেখানে থাকা কয়েকজন কৃষক দুজনকে জীবিত ও দুজনকে মৃত অবস্থায় উদ্ধার করেন। একজন শিশুর খোঁজ এখনো মেলেনি। স্থানীদের অভিযোগ, অবৈধভাবে নদী থেকে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করায় টাঙ্গন নদীসহ জেলার অন্য নদীতে গোসল বা সাঁতার কাটতে গিয়ে অনেক শিশু-কিশোরসহ প্রাপ্তবয়স্ক মানুষের সলিল সমাধি ঘটছে। ঠাকুরগাঁও ফায়ার সার্ভিস স্টেশনের পরিদর্শক সারোয়ার হোসাইন বলেন, নিখোঁজ শিশুকে উদ্ধারে রংপুরে ডুবুরি দলকে...
স্কুলঘর ধসে ৭ শিশু শিক্ষার্থী আহত

স্কুলঘর ধসে ৭ শিশু শিক্ষার্থী আহত

বাংলাদেশ
ব্রাহ্মণবাড়িয়ায় শিশুকল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের পরিত্যক্ত স্কুলঘর ধসে ৭ শিক্ষার্থী আহত হয়েছে। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে ব্রাহ্মণবাড়িয়া শহরের পশ্চিম পাইকপাড়ায় শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। খবর পেয়ে দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে এসে উদ্ধার অভিযান চালায়। আহতদের মধ্যে সামিয়া (৭), হাবিবা (৭), মারিয়া (৮) ও নাজমুলকে (১২) উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। স্থানীয়রা জানান, এ ভবনটি পরিত্যক্ত হওয়ায় অনেক আগেই স্কুলটি পাশের আধাপাকা ভবনে স্থানান্তরিত করা হয়। এরপর থেকে টিনশেডের স্কুলঘরটি পরিত্যক্ত হয়ে ঝুঁকিপূর্ণ হয়ে যায়। মঙ্গলবার দুপুরে স্কুল ছুটি হওয়ার পর শিক্ষার্থীরা পুরাতন স্কুলঘরের পাশ দিয়ে যাচ্ছিল। এ সময় হঠাৎ টিনের স্কুলঘরটি ভেঙে পড়ে। এতে ৪ শিক্ষার্থী আহত হয়। প্রত্যক্ষদর্শী সাইফুল ইসলাম জানান, দুপুরে বিকট শব্দে স...
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দুর্ঘটনায় ট্রাকচালক নিহত

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দুর্ঘটনায় ট্রাকচালক নিহত

বাংলাদেশ
ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে দুর্ঘটনায় ট্রাকচালক নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে মহাসড়কের সদর উপজেলার রাবনা এলাকায় এ দুঘর্টনা ঘটে। বিষয়টি টাঙ্গাইল জেনারেল হাসপাতাল পুলিশ বক্সের এএসআই মো. নবীন হোসেন নিশ্চিত করেছেন। নিহত ট্রাকচালক রংপুরের মিঠাপুকুর উপজেলার হিজলপুর গ্রামের শাহজাহানের ছেলে মো. হুমায়ন (৩৫)। এলেঙ্গা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের টিম লিডার মোস্তাফিজুর রহমান জানান, মিঠাপুকুর থেকে আলু নিয়ে ট্রাকযোগে হুমায়ন ঢাকার দিকে যাচ্ছিলেন। রাবনা এলাকায় পৌঁছার পর তার ট্রাকের সামনে থাকা অপর একটি চলন্ত ট্রাককে ধাক্কা দেয়। এতে ট্রাকের মধ্যে হুমায়ন আটকা পড়েন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করেন। দুপুর দেড়টায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পুলিশ বক্সের এএসআই মো. নবীন হোসেন জানান, বিষয়টি হুমায়নের পরিবারকে জানানো হয়েছে।...