Monday, July 6

বাংলাদেশ

কেমিক্যাল কারখানায় হঠাৎ বিস্ফোরণ, ৮ শ্রমিক দগ্ধ

কেমিক্যাল কারখানায় হঠাৎ বিস্ফোরণ, ৮ শ্রমিক দগ্ধ

বাংলাদেশ
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় কেমিক্যাল কারখানায় হঠাৎ অকটেন ট্রাংক বিস্ফোরণে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় আট শ্রমিক দগ্ধ হয়েছেন বলে জানা গেছে। মঙ্গলবার রাত ১১টার দিকে উপজেলার গোলাকান্দাইল দক্ষিণপাড়া বেড়িবাঁধসংলগ্ন লিলি কেমিক্যাল কারখানায় এ ঘটনা ঘটে। দগ্ধরা হলেন— আকালু (৩৫), সজীব (২২), বায়েজিদ (২২), রোকন (২২) খাদেম (২১), রাসেল (২৪), মেহেদী (২১) ও রিপন (২৩)। দগ্ধদের উদ্ধার করে ঢাকার শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। জানা যায়, বৈদ্যুতিক শর্টসার্কিটের কারণে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। রাত সোয়া ১২টায় ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। ৬নং ওয়ার্ডের নাছির মেম্বার জানান, রাত ১১টায় লিলি কেম্যাকেল কারখানায় হঠাৎ আগুন দেখে শ্রমিকরা ৯৯৯ নাম্বারের ফোন করে ফায়ার সার্ভিসে জানান। খবর পেয়ে আড়াইহাজার ও কাঞ্চন ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়ে ২...
রেস্তোরাঁয় ঝগড়ার পর শিশু শ্রমিককে পিটিয়ে হত্যা

রেস্তোরাঁয় ঝগড়ার পর শিশু শ্রমিককে পিটিয়ে হত্যা

বাংলাদেশ
নেত্রকোনার শহরে একটি রেস্তোরাঁয় ঝগড়ার জেরে শিশু শ্রমিককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে অপর শিশু শ্রমিকের বিরুদ্ধে। মঙ্গলবার রাতে শহরের বড়বাজার এলাকায় সালতি নামে ওই রেস্তোরাঁয় এ ঘটনা ঘটে। নিহত শিশু শ্রমিকের নাম ঈসমাইল (১৪)। সে সদর উপজেলা রৌহা ইউনিয়নের বড়গাড়া গ্রামের আব্দুল বারেকের ছেলে। এদিকে এ ঘটনায় আল মামুন নামে অপর এক কর্মচারীকে আটক করেছে পুলিশ। পুলিশ জানায়, কনা আক্তার ও তার ছেলে ইসমাইল শহরের বড়বাজার এলাকার সালতি রেস্তোরাঁয় দীর্ঘদিন ধরে কাজ করছেন। মঙ্গলবার কাজ শেষে মা কনা আক্তার সন্ধ্যা ৭টার দিকে বাড়িতে ফিরে যান। ছেলে কাজ শেষে হোটেলেই থেকে যায়। রাত পৌনে ৯টার দিকে ওই হোটেলের কর্মচারী আল মামুনের সঙ্গে কথা কাটাকাটি নিয়ে ইসমাইলের ঝগড়া লাগে। একপর্যায়ে ইসমাইলকে বেধড়ক মারধর করে লাথি মেরে সিঁড়িতে ফেলে দেয় আল মামুন। এতে ইসমাইল অজ্ঞান হয়ে পড়ে। পরে তাকে রাতেই নেত্রকোনা আধুনিক সদর হাসপ...
নিজেরা না খেয়ে পথশিশুদের মুখে খাবার তুলে দিয়ে তৃপ্ত ওরা

নিজেরা না খেয়ে পথশিশুদের মুখে খাবার তুলে দিয়ে তৃপ্ত ওরা

বাংলাদেশ
নিজেরা না খেয়ে বা কম খেয়ে হলেও পথশিশুদের মুখে এক মুঠো খাবার তুলে দিতে পারলে ওরা ভীষণ তৃপ্তি অনুভব করে। নিজেরা সবাই নানা সমস্যায় জর্জরিত পরিবারের সদস্য হলেও পথশিশুদের বা পথে থাকা মানুষদের অনাহারে থাকা মুখগুলো তাদের কষ্ট দেয়। অনাহারে কষ্ট পাওয়া মানুষের চাহনি ওদের কচি মনে ঝড় তোলে, তাই সংঘবদ্ধ হয় কিছু একটা করার জন্য। এমনই উদ্যোগে গড়ে ওঠে প্রিজমিয়ান নেক্সট জেনারেশন (পিএনজি) নামে একটি স্বেচ্ছাসেবী সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। নিজেদের খরচের টাকা বাঁচিয়ে, বাহিরে চা নাস্তা বাদ দিয়ে সবাই মিলে কিছু টাকা যোগাড় হলেই ছুটে যায় নানা জায়গায় অনাহারির মুখে খাবার তুলে দিতে। জেলায় জেলায় ঘুরে ওরা রান্না করা খাবার বিতরণ করেন। মঙ্গলবার নাটোর স্টেশন এলাকায় এমন কর্মসূচি বাস্তবায়নের সময় কথা হয় সংগঠনটির নাটোর ইউনিটের সমন্বয়কারী তানভীর আহম্মেদের সঙ্গে। তানভীর জানান, শহরের মহারাজা জে এন স্কুল অ্যান্ড কলেজ চত্...
করোনায় আরও একজনের মৃত্যু

করোনায় আরও একজনের মৃত্যু

বাংলাদেশ
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে একজনের মৃত্যু হয়েছে। ফলে মৃত্যুর সংখ্যা বেড়ে ২৯ হাজার ১২০ জনে দাঁড়ালো। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। গত ২৪ ঘণ্টায় সারা দেশে নতুন করে আরও ৬৯ জনের দেহে ভাইরাসটি ধরা পড়েছে। মোট করোনা রোগী শনাক্তের সংখ্যা হলো ১৯ লাখ ৫১ হাজার ৪৩২ জন। শনাক্তের হার শূন্য দশমিক ৭৫ শতাংশ। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৭৪৭ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮ লাখ ৭৯ হাজার ৫৪৪ জন। ২৪ ঘণ্টায় ৯ হাজার ২৮১টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৯ হাজার ২১৩টি। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার শূন্য দশমিক ৭৫ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৪ দশমিক ১৩ শতাংশ। দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল ২০২০ সালের ৮ মার্চ। প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দ...
ঋণের টাকা পরিশোধ করতে না পেরে গৃহবধূ আত্মহত্যা

ঋণের টাকা পরিশোধ করতে না পেরে গৃহবধূ আত্মহত্যা

বাংলাদেশ
ঋণের টাকা পরিশোধ করতে না পেরে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় ইয়াছমিন আক্তার (২০) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। সোমবার বিকালে উপজেলার কালোয়ারপাড়া গুচ্ছগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ইয়াছমিন আক্তার একই ইউনিয়নের কাজিরপাড়ার সিএনজিচালিত অটোরিকশাচালক মো. ফোরকানের স্ত্রী। নিহতের পরিবার সূত্রে জানা গেছে, স্বামী স্ত্রী কয়েকটি এনজিও থেকে ঋণ নেন। ঋণের কিস্তি ঠিকমতো পরিশোধ করতে না পারায় তাদের মধ্যে মনোমালিন্য দেখা দেয়। এক পর্যায়ে প্রায় এক মাস পূর্বে স্বামীকে নিয়ে স্ত্রী শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়িতে চলে যান। সেখানেই ঘরের বীমের সঙ্গে ওড়না পেঁচিয়ে ইয়াছমিন আক্তার আত্মহত্যা করেন। নিহতের ছোট বোন কুরমত আক্তার জানান, ঋণ পরিশোধ করতে না পারায় তারা প্রায় সময় ঝগড়াঝাটি করতেন। ঘটনার দিন বাড়ির সবার অগোচরে বীমের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন বোন। পরে ঝুলন্ত অবস্থা থেকে নিহতের স্বামীসহ অন্যরা তার বোন...
সেতুমন্ত্রীর বাড়ির সামনে ককটেল বিস্ফোরণ

সেতুমন্ত্রীর বাড়ির সামনে ককটেল বিস্ফোরণ

বাংলাদেশ
নোয়াখালীর কোম্পানীগঞ্জের বড় রাজারামপুর গ্রামে সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বাড়ির সামনের সড়কে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার রাত সাড়ে ৯টার দিকে কোম্পানীগঞ্জের বসুরহাট পৌরসভার রাজাপুর এলাকায় বসুরহাট-দাগনভূঞা সড়কে সেতুমন্ত্রীর গ্রামের বাড়ির সামনে ককটেল বিস্ফোরণ করে সিএনজিচালিত অটোরিকশায় করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। তবে এতে কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি। ঘটনাস্থল থেকে একটি বিস্ফোরিত জর্দার কৌটার কিছু অংশ, কিছু কালো টেপ, একটি কালো স্কসটেপ মোড়ানো জর্দার কৌটা সদৃশ ককটেল জাতীয় বস্তু ও একটি সাদা স্কচটেপ মোড়ানো জর্দার কৌটা সদৃশ ককটেল জাতীয় বস্তু উদ্ধার করেছে পুলিশ। কোম্পানীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান জানান, যেহেতু আমরা বিস্ফোরক এক্সপার্ট না তাই এটি ককটেল বিস্ফোরণ কিনা তা এ মুহূর্তে নিশ্চিত করতে পারছি না। ত...
ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু মহাসড়কে ২০ কিমি যানজট

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু মহাসড়কে ২০ কিমি যানজট

বাংলাদেশ
সড়ক দুর্ঘটনা ও গাড়ি বিকল হওয়ায় ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ২০ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে। মঙ্গলবার ভোররাত থেকে বঙ্গবন্ধু সেতুর পূর্ব পার থেকে রাবনা বাইপাস পর্যন্ত এ যানজটের সৃষ্টি হয়। যানজটের কারণে নারী ও শিশুরা বিপাকে রয়েছেন। অন্যদিকে কাঁচামালবোঝাই ট্রাকগুলো নির্দিষ্ট সময়ে গন্তব্যে পৌঁছাতে না পারলে গাড়িতে পচে নষ্ট হওয়ার আশঙ্কা করছেন মালিকরা। পুলিশ জানায়, ভোর রাতে মহাসড়কের কালিহাতী উপজেলার সল্লা এলাকায় একটি ট্রাক ও কাভাডভ্যানের সংঘর্ষ হয়। অন্যদিকে ভাবলা এলাকায় ৩ নম্বর ব্রিজের ওপর একটি বালুভর্তি ট্রাক বিকল হয়ে যায়। এ কারণেই এই যানজটের সৃষ্টি হয়। বগুড়াগামী হানিফ পরিবহণের চালক রমজান মিয়া বলেন, সকাল ৭টা থেকে দেড় ঘণ্টায় এক কিলোমিটার রাস্তা এসেছি। এখনও জোকারচর এলাকায় আছি। সেতু পার হতে কয়েক ঘণ্টা সময় লাগবে। ঘটনার সত্যতা নিশ্চিত করে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার এ...
আবারও সক্রিয় জালনোট তৈরির চক্র

আবারও সক্রিয় জালনোট তৈরির চক্র

অর্থনীতি, বাংলাদেশ
রমজান ও ঈদকে ঘিরে চট্টগ্রামে আবারও সক্রিয় হয়ে উঠেছে জাল টাকার নোট তৈরির অসাধু চক্র। এই চক্র আগে কেবল নগরীতে সক্রিয় থাকলেও এখন ছড়িয়ে পড়ছে উপজেলা পর্যায়েও। সেখানে গড়ে তুলছে জালনোট তৈরির অঘোষিত কারখানা। চক্রের সদস্যরা নানা কৌশলে বাজারে ছাড়ছে জালনোট। ঈদকে কেন্দ্র করে জালনোট তৈরিতে মেতে উঠেছে এ ধরনের বেশ কয়েকটি অপরাধী চক্র। প্রতারণার মাধ্যমে টাকা লুটে নিতে কোটি কোটি টাকার জালনোট তৈরি করে তা বাজারে ছাড়ছে। মেতে উঠেছে রমরমা বাণিজ্যে। ঈদ সামনে রেখে কয়েক কোটি টাকার জালনোট ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে তাদের। তবে এর আগেই জালনোট তৈরির একটি চক্র শনাক্ত করেছে চট্টগ্রাম র‌্যাব। র‌্যাব-৭ এর একটি টিম সোমবার কক্সবাজারের কুতুবদিয়া উপজেলায় অভিযান চালিয়ে ১৬ লাখ টাকার জালনোট, জাল টাকা তৈরির সরঞ্জামসহ ৪ জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হচ্ছে-কুতুবদিয়ার মনোহরখালী এলাকার শহীদুল্লাহর ছেলে সাইফুদ্দীন আহাম্মদ ও...
দইয়ের কার্টনে চেয়ারম্যানকে বিষধর সাপ উপহার!

দইয়ের কার্টনে চেয়ারম্যানকে বিষধর সাপ উপহার!

বাংলাদেশ
ফরিদপুরের নগরকান্দা উপজেলার এক ইউপি চেয়ারম্যানের ব্যবসাপ্রতিষ্ঠানে দই লিখা কার্টনে একটি বিষধর সাপ উপহার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার সঙ্গে জড়িত এক যুবককে আটক করেছে পুলিশ। সোমবার বিকাল পৌনে ৫টার দিকে উপজেলার গজারিয়া বাজারে উপজেলার রামনগর ইউনিয়নের (ইউপি) চেয়ারম্যান মো. কাইমুদ্দিন মণ্ডলকে ওই সাপটি উপহার হিসেবে পাঠানো হয়। চেয়ারম্যানের কর্মচারী শ্যামল কুমার বিশ্বাস বলেন, বিকালে এক ভ্যানচালক কাগজের একটি কার্টন উপহার দিয়ে যান। উপহারের কার্টনে দই লেখা ছিল। আমি ও আমার আরেক সহযোগী মিলে কার্টুনটি খুলে সাপ দেখতে পাই। এসময় বাবুল সাপ দেখে চিৎকার করে অজ্ঞান হয়ে পড়েন। তিনি আরও বলেন, তাৎক্ষণিক ওই ভ্যানচালককে জিজ্ঞেস করলে তিনি গোপালপুর বাজারের কীটনাশকের একটি দোকান থেকে কার্টনটি দেওয়ার কথা নিশ্চিত করেন। পরে তাকে নিয়ে ওই বাজারে গিয়ে অভিযুক্ত জরুরউদ্দিন ব্যাপারীকে আটক করা হয়। খবর পেয়ে পুলিশ তাক...
আমাদের সাফল্য হোক দেশের জন্য গর্ব

আমাদের সাফল্য হোক দেশের জন্য গর্ব

বাংলাদেশ
অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তোরণ হতে চলেছে। ৩০ লাভ শহিদের রক্তের বিনিময়ে জন্ম নেওয়া এই বাংলাদেশকে আজকের অবস্থানে আসতে অতিক্রম করতে হয়েছে হাজারও প্রতিবন্ধকতা। যুদ্ধবিধ্বস্ত প্রায় সর্বক্ষেত্রে অবকাঠামোবিহীন সেদিনের সেই সদ্যোজাত জাতির ৫০ বছরের অর্জনের পরিসংখ্যানও নিতান্ত অপ্রতুল নয়। জাতির সাহসী এবং অগ্রগতিশীল উন্নয়ন কৌশল গ্রহণের ফলে সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধি হয়েছে, কাঠামোগত রূপান্তর ও উল্লেখযোগ্য সামাজিক অগ্রগতির মাধ্যমে দেশকে দ্রুত উন্নয়নের পথে আনা সম্ভব হয়েছে। পোশাক শিল্পে বাংলাদেশ এখন বিশ্বের দ্বিতীয় বৃহৎ দেশ। আর এই শিল্পের সিংহভাগ কর্মী হচ্ছে নারী। ক্ষুদ্রঋণ বাংলাদেশে গ্রামীণ উন্নয়নে ও নারীর ক্ষমতায়নে অভূতপূর্ব অবদান রেখেছে। ডিজিটাল বাংলাদেশের স্বপ্নকে বাস্তবতায় রূপ দিতে জাতি নিয়েছে যুগান্তকারী সব পদক্ষেপ। দেশের তৃণমূল প...