ওয়ালটন স্মার্ট টিভিতে এক্সক্লুসিভ ওটিটি প্লাটফর্ম ‘বঙ্গওয়াল’ সংযোজন
নিজস্ব প্রতিবেদক
গ্রাহকের বিনোদনের মাত্রা আরো বাড়িয়ে তুলতে দেশের সুপারব্র্যান্ড ওয়ালটন টেলিভিশনে প্রতিনিয়ত সংযোজন করা হচ্ছে যুগোপযোগি সব ফিচার। এরই ধারাবাহিকতায় দেশে এই প্রথম ওয়ালটনের গুগল সার্টিফাইড স্মার্ট টিভিতে সংযোজন করা হয়েছে নিজস্ব এক্সক্লুসিভ ওটিটি প্লাটফর্ম ‘বঙ্গওয়াল’। এতে গ্রাহকরা পাবেন ৪ হাজারের বেশি জনপ্রিয় ও মানসম্মত কনটেন্ট, বাৎসরিক ৯০টি এক্সক্লুসিভ কনটেন্ট, ৩ মাসের আর্লি-এক্সেস এক্সক্লুসিভ কনটেন্টসহ ক্যাবল কানেকশন ছাড়াই ৪৫ টিরও বেশি লাইভ টিভি চ্যানেল দেখার সুবিধা।
বুধবার (২৩ মার্চ, ২০২২) রাজধানীর ওয়ালটন করপোরেট অফিসে আয়োজিত ‘ওয়ালটন টিভির নিজস্ব এক্সক্লুসিভ ওটিটি প্লাটফর্ম বঙ্গওয়াল লি ং’ প্রোগ্রামে এসব তথ্য জানানো হয়। একই সঙ্গে অনুষ্ঠানে ওয়ালটন ও বঙ্গবিডির মধ্যকার একটি ব্যবসায়িক চুক্তি স্বাক্ষরিত হয়। ওই চুক্তিতে স্বাক্ষর করেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র ডেপুটি ম্...







