Tuesday, July 7

বাংলাদেশ

বশেমুরবিপ্রবি ছাত্রীকে গণধর্ষণ, মহাসড়ক অবরোধ

বশেমুরবিপ্রবি ছাত্রীকে গণধর্ষণ, মহাসড়ক অবরোধ

বাংলাদেশ
গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) এক ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার প্রতিবাদ ও বিচার দাবিতে বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টা থেকে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে রেখেছেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। এর আগে বুধবার রাত সাড়ে ৯টার দিকে জেলা প্রশাসন স্কুল অ্যান্ড কলেজের নির্মাণাধীন ভবনে ধর্ষণের এ ঘটনা ঘটে। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে বলে জানান গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার নিহাদ আদনান তাইয়ান। তিনি বলেন, ধর্ষণের অভিযোগে গোপালগঞ্জ সদর থানায় লিখিত অভিযোগ করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর রাজিউর রহমান। পরিস্থিতি নিয়ন্ত্রণে মহাসড়কে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।...
আজ বুস্টার ডোজ নেবেন খালেদা জিয়া

আজ বুস্টার ডোজ নেবেন খালেদা জিয়া

বাংলাদেশ
কোভিড-১৯ টিকার বুস্টার ডোজ নেবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। আজ বুধবার দুপুর আড়াইটার দিকে রাজধানীর মহাখালীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে টিকার তৃতীয় ডোজ নেবেন তিনি। এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান। আজ করোনার টিকার তৃতীয় ডোজ নেবেন বিএনপি চেয়ারপারসন। এসময় হাসপাতালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত থাকবেন। গত ১৮ আগস্ট টিকার দ্বিতীয় ডোজ নেন সাবেক এই প্রধানমন্ত্রী। ১৯ জুলাই নিয়েছিলেন প্রথম ডোজ। খালেদা জিয়া করোনায় আক্রান্ত হয়েছিলেন চলতি বছরের ১১ এপ্রিল। শারীরিক নানা জটিলতায় ভুগছেন ৭৬ বছর বয়সি খালেদা জিয়া। এভারকেয়ার হাসপাতালে দীর্ঘদিন চিকিৎসা নিয়ে তিনি বর্তমানে গুলশানের ভাড়া বাসায় থাকছেন।...
গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিশুর মৃত্যু, দগ্ধ বাবা-মা ও ভাই

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিশুর মৃত্যু, দগ্ধ বাবা-মা ও ভাই

বাংলাদেশ
গ্যাস সিলিন্ডারের বিষ্ফোরণ ঘটে আগুন লেগে এক শিশু নিহত এবং একই পরিবারের তিনজনসহ ১২জন দগ্ধ হয়েছেন । ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে ১০টা ৪৫ মিনিটে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ বাজারের আলাই মোল্লা ভবনের নিচতলায়। নিহত শিশুর নাম জোবায়ের । তার বয়স হয়েছিল ৭ বছর। এ ঘটনায় নিহত জোবায়েরের বাবা মকবুল (৪০), মা স্ত্রী রেখা বেগম (৩৮) ও তার বড়ভাই জয় (৯) দগ্ধ হয়েছেন। ওই পরিবারের প্রতিবেশীর ছেলে জামিয়া রহমানও গুরুতর আহত হয়েছে। আশুগঞ্জ ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান,সোমবার রাত পৌনে এগারটায় আগুনের খবর পেয়ে সাথে সাথে আশুগঞ্জ ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে চেষ্টা করে ব্যর্থ হয়। পরে ভৈরব ফায়ার সার্ভিসে খবর দিলে তারা এসে আমাদের সাথে যোগ দেয়। প্রায় ৪০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।ততক্ষণে মকবুলের ছোটছেলে আগুনে পুড়ে মারা যায়। তিনি আরো জানান, আগুন ...
গাড়িটি পানিতে পড়ায় বের হতে পারেননি কেউ

গাড়িটি পানিতে পড়ায় বের হতে পারেননি কেউ

বাংলাদেশ
চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচজনের লাশ উদ্ধার করা হয়েছে। তবে প্রাইভেটকারটি পানিতে পড়ায় ভেতরের কেউ বের হতে পারেননি। গাড়ির কাঁচ ভেঙে তাদের উদ্ধার করা হলেও কেউ বেঁচে ছিল না। মঙ্গলবার রাত পৌনে ১টার দিকে উপজেলার চিতোষী পূর্ব ইউনিয়নের পূর্ব নরহ গ্রামে এ দুর্ঘটনা ঘটে। এর পর খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা নিহতদের লাশ উদ্ধার করে। এ সময় সেখানে প্রত্যক্ষদর্শী পার্শ্ববর্তী পানচাইল গ্রামের জাহাঙ্গীর আলম এ কথা জানান। তিনি আরও জানান, দুর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে আসি। সেখানে সবাইকে মৃত অবস্থায় দেখতে পাই। খুব খারাপ লাগছে। দুর্ঘটনায় নিহতরা হলেন— কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার হাসনাবাদ ইউনিয়নের রামদেবপুর গ্রামের ইউপি সদস্য সিদ্দিকুর রহমান খোকনের ছেলে মো. শাহপরান তুষার (২২), একই এলাকার নরপাইয়া গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে শাকিল (২৩), চাঁপা কেশতলা গ্রামের বাবুল ম...
ট্রেন পরিচালক নিয়োগ দেবে বাংলাদেশ রেলওয়ে

ট্রেন পরিচালক নিয়োগ দেবে বাংলাদেশ রেলওয়ে

বাংলাদেশ
ট্রেন পরিচালক পদে জনবল নিয়োগ দিতে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ রেলওয়ে। এতে ‘গার্ড গেড-২’ পদে ৫৩ জনকে নিয়োগ দেবে প্রতিষ্ঠানটি। এ পদটির জন্য আবেদন করতে পারবেন আগামী ২ মার্চ সকাল ১০টা থেকেই। আবেদন করা যাবে অনলাইনে। পদের নাম: গার্ড গ্রেড-২ (গ্রেড-১৪) পদ সংখ্যা: ৫৩ জন যোগ্যতা: যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাস। বেতন: ১০,২০০/- থেকে ২৪,৬৮০/- চাকরির ধরন: স্থায়ী কাজের ধরন: ফুল টাইম বয়স: আবেদনের সময়সীমা ১ মার্চ ২০২২ তারিখের হিসাবে ১৮-৩০ বছরের মধ্যে হতে হবে। আর শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ ৩২ বছর। তবে বীর মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ ৩০ বছর।...
১১০ কেজি গাঁজাসহ যুবক আটক

১১০ কেজি গাঁজাসহ যুবক আটক

বাংলাদেশ
কুমিল্লার বুড়িচং থানা পুলিশের অভিযানে ১১০ কিজি গাঁজাসহ এক মাদক কারবারীকে আটক করেছে পুলিশ। উপজেলার বাকশীমূল ইউনিয়নের খারেরা পূর্বপাড়ার গ্রামের মৃত সুরুজ মিয়ার ছেলে কবিরের (৩৮) কাছ থেকে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার হয়। বুড়িচং থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যা পৌনে ৭ টায় খবর পান যে উপজেলার বাকশীমুল ইউনিয়নের খারেরা গ্রামে গাঁজা নিয়ে এক লোক অবস্থান করছে। খবর পেয়ে ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন বুড়িচং থানার ওসি মো. আলমগীর। উপজেলার বাকশীমূল ইউনিয়নের খারেরা পূর্বপাড়ার আবুল হাসেমের পরিত্যক্ত ঘরের উত্তরপাশে ৫৫টি প্যাকেট উদ্ধার করেন তারা। কবিরের কাছে পাওয়া এসব প্যাকেটের প্রতিটিতে ২ কেজি করে মোট ১১০ গাঁজা পাওয়া যায়। আটক কবিরের সাথে জড়িত বাকি আসামিদের গ্রেফতারসহ মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন আছে।...
ধানক্ষেতে নারীর লাশ, চিনতে পারছেন না কেউ

ধানক্ষেতে নারীর লাশ, চিনতে পারছেন না কেউ

বাংলাদেশ
যশোরের মনিরামপুর উপজেলার ধানক্ষেত থেকে অজ্ঞাত পরিচয়ে এক নারীর লাশ পাওয়া গেছে। বুধবার ভোরে সুন্দলপুর বাজারের জামলা রাস্তাসংলগ্ন ধানক্ষেতে ওই নারীর লাশ পাওয়া যায়। তাৎক্ষণিকভাবে ওই নারী পরিচয় পাওয়া যায়নি। তবে তার আনুমানিক বয়স ৪৭ বছর হবে। জানা যায়, ভোরে সুন্দলপুর বাজারের জামলা রাস্তাসংলগ্ন ধানক্ষেতে ওই নারীর লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। মৃত ওই নারীর মুখ দিয়ে ফেনা বের হচ্ছিল। স্থানীয় ইউপি মেম্বার রফিকুল ইসলাম বুলু জানান, এখনও পর্যন্ত ওই নারীর পরিচয় মেলেনি। পুলিশকে খবর দেওয়া হয়েছে।...
বিয়েবাড়ি থেকে ফেরার পথে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, নিহত ৫

বিয়েবাড়ি থেকে ফেরার পথে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, নিহত ৫

বাংলাদেশ
বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার পথে চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে চালকসহ পাঁচজন নিহত হয়েছেন। মঙ্গলবার রাত পৌনে ১টার দিকে উপজেলার চিতোষী পূর্ব ইউনিয়নের পূর্ব নরহ গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন— কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার হাসনাবাদ ইউনিয়নের রামদেবপুর গ্রামের ইউপি সদস্য সিদ্দিকুর রহমান খোকনের ছেলে মো. শাহপরান তুষার (২২), একই এলাকার নরপাইয়া গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে শাকিল (২৩), চাঁপা কেশতলা গ্রামের বাবুল মিয়ার ছেলে রেজাউল করিম (২৩), যশোরের শার্শা উপজেলার ধান্যখোলা গ্রামের আব্দুল খালেকের ছেলে নয়ন (২৪) ও গাজীপুর সদর উপজেলার উত্তর খাইলকুর গ্রামের বাবুল হোসেনের ছেলে সাগর হোসেন (২৪)। শাহরাস্তি মডেল থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা জানান, রাত পৌনে ১টার দিকে কুমিল্লা থেকে মনোহরগঞ্জ যাওয়ার পথে একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো-গ ৪৩-৩৭২১) নিয়ন...
টেন্ডারের আগেই কেটে নিয়ে যাচ্ছে কোটি টাকার গাছ!

টেন্ডারের আগেই কেটে নিয়ে যাচ্ছে কোটি টাকার গাছ!

বাংলাদেশ
টেন্ডারের আগেই এলাকার প্রভাবশালীরা কেটে নিয়ে যাচ্ছে সামাজিক বনায়নের কোটি টাকার গাছ। সোমবার ও মঙ্গলবার সরেজমিনে এ দৃশ্য দেখা গেছে ভোলার বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নের মক্কার পুল থেকে কাচিয়ার পুল পর্যন্ত সামাজিক বনায়ন সীমানায়। জানা যায়, ১৯৯৭-৯৮ সালে ভোলা বনবিভাগ ও কাচিয়া ইউনিয়ন পরিষদ স্থানীয় জমির মালিকদের সমন্বয়ে সরকারি রাস্তার দুই পাশে গাছের চারা রোপণ করে। বর্তমানে সৃজিত গাছ পরিপূর্ণ গাছে রূপান্তরিত হলে বনবিভাগ গাছগুলো টেন্ডারে জন্য লালকালিযুক্ত দাগ বসায়। এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে সরেজমিনে দেখা যায়, বনবিভাগ ও বনায়ন সমিতির সভাপতি দামী দামী রেইনট্রিসহ অন্যান্য প্রায় ৩ শতাধিক গাছ বাদ দিয়ে বাকি গাছে লাল কালির মার্কিং করেন। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক এলাকাবাসী জানান, গাছগুলোই ১৯৯৭-৯৮ সালে বনবিভাগ ও বনায়ন সমিতির সমন্বয়ে লাগানো হয়েছে। বর্তমানে এলাকার প্রভাবশালী মহল বনবিভাগের সঙ্...
বাবা হত্যায় ছেলের যাবজ্জীবন

বাবা হত্যায় ছেলের যাবজ্জীবন

বাংলাদেশ
সিরাজগঞ্জের কামারখন্দে বাবাকে কুপিয়ে হত্যার দায়ে ছেলে শফিকুল ইসলামকে (৪২) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের বিনামশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফজলে খোদা মো. নাজির এ রায় দেন। রায়ের সময় আদালতে আসামি উপস্থিত ছিলেন। শফিকুল কামারখন্দ উপজেলার কোনাবাড়ী গ্রামের মৃত আব্দুল মান্নান মধুর ছেলে। জেলা ও দায়রা জজ আদালতের স্টেনোগ্রাফার রাশেদুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন। মামলা সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ১ অক্টোবর শফিকুল বাড়ির পাশে বিভিন্ন প্রজাতির ছোট বড় গাছ দা দিয়ে কেটে নষ্ট করছিলেন। তার বড় ভাই গাছকাটার কাজে বাধা দিলে শফিকুল তার হাতে দা দিয়ে কোপ দেন। ওই সময় ছেলেকে বাঁচাতে আব্দুল মান্নান এগিয়ে এলে, তাকেও দা দিয়ে কুপিয়ে জখম করেন শফিকুল। স্থানীয়রা তাকে উদ্ধার করে বগু...