Tuesday, July 7

বাংলাদেশ

সেন্টমার্টিনগামী জাহাজে আগুন

সেন্টমার্টিনগামী জাহাজে আগুন

বাংলাদেশ
চট্টগ্রামের সেন্টমার্টিন নৌপথে চলাচলকারী সেন্টমার্টিনগামী জাহাজ বে-ওয়ানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। জাহাজটিতে যাত্রী ছিল ৯৫০ জন। বৃহস্পতিবার রাত ১২ টা ৪০ মিনিটে কুতুবদিয়ায় মাঝ সাগরে হঠাৎ জাহাজটিতে আগুন লাগে। আগুন সহজে নেভানো গেলেও জাহাজের ইঞ্জিন বিকল হয়ে যায়। সেন্টমার্টিনগামী জাহাজটিতে ৯৫০ জন যাত্রী ছিলেন। তারা নিরাপদে আছে। কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বতর্মানে জাহাজটি চট্টগ্রাম বন্দরের টাগ কান্ডারি ১০ এর সাহায্যে চট্টগ্রামে আসছে। নৌসূত্র এ তথ্য নিশ্চিত করেছে।...
বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ১৫ কিমি যানজট

বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ১৫ কিমি যানজট

বাংলাদেশ
টাঙ্গাইলের কালিহাতীর বঙ্গবন্ধু সেতু মহাসড়কে দুর্ঘটনা ও পরিবহণের চাপ বেড়ে যাওয়ায় ১৫ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়েছে। এতে মহাসড়কে পরিবহণ চলাচলে ধীরগতি রয়েছে। শুক্রবার রাত থেকে ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতী উপজেলার পুংলির সবুর খান ফিলিং স্টেশন থেকে সল্লা পর্যন্ত অংশে যানজট রয়েছে। সেতু কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত ১টার দিকে মহাসড়কের ভূঞাপুর লিংক রোডসংলগ্ন এলাকায় একটি পরিবহণের পেছনে আরেকটি পরিবহণের ধাক্কা লাগে। এতে মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে ক্ষতিগ্রস্ত পরিবহণ উদ্ধার করে থানায় পাঠানো হয়। এতে মহাসড়কের ঢাকাগামী ও উত্তরবঙ্গগামী লেনে যানবাহন চলাচল বন্ধ থাকে। ভোরের দিকে পরিবহণের চাপ থাকায় যানজটের সৃষ্টি হয়েছে। এদিকে পুলিশের দাবি, বঙ্গবন্ধু সেতু পূর্ব ওজন স্টেশনের ত্রুটিজনিত কারণে মহাসড়কে যানজটের সৃষ্টি হয়েছে। মহাসড়কের এলেঙ্গা বাসস্ট্যান...
জামিনে বেরিয়ে ২ যুবককে কুপিয়ে জখম

জামিনে বেরিয়ে ২ যুবককে কুপিয়ে জখম

বাংলাদেশ
পটুয়াখালীর বাউফলে চা খাওয়ার সময় হাসান সরদার (২৬) ও বাবুল হোসেন (২৮) নামে দুই যুবককে কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার নাজিরপুর ইউনিয়নের রামনগর চৌরাস্তা বাজারে এ ঘটনা ঘটেছে। স্থানীয় তরিকুল ও বশিরের নেতৃত্বে ৮-১০ জনের একটি সশস্ত্র দল তাদের ওপর হামলা চালায় এবং কুপিয়ে ও পিটিয়ে জখম করে বলে অভিযোগ পাওয়া গেছে। সম্প্রতি তরিকুল জেল থেকে জামিনে বের হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। এদের মধ্যে হাসানকে গুরুতর আহতাবস্থায় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত হাসান ও বাবুল রামনগর তাঁতেরকাঠি ছালেহিয়া দাখিল মাদ্রাসার চতুর্থ শ্রেণির কর্মচারী। আহত বাবুল জানান, সন্ধ্যার দিকে তিনি ও হাসান সরদার রামনগর চৌরাস্তা বাজারে একটি দোকানে বসে চা পান করছিলেন। সন্ধ্যা পৌনে ৬টার দিকে তরিকুল ও বশি...
লেগুনা উল্টে প্রাণ গেল যুবকের

লেগুনা উল্টে প্রাণ গেল যুবকের

বাংলাদেশ
গাজীপুর মহানগরীর পূবাইল মেট্রোপলিটন থানার কলেজ গেট এলাকায় লেগুনা উল্টে অজ্ঞাত এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টায় টঙ্গী ঘোড়াশাল মহাসড়কের পূবাইল কলেজ গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। কালীগঞ্জ থেকে টঙ্গীগামী লেগুনাটি পূবাইল কলেজ গেট লেভেল ক্রসিংয়ের গেটের উপর উঠে উল্টে গেলে অজ্ঞাত ওই যুবকের মৃত্যু হয় বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা। তারা জানান, দুর্ঘটনার পরপরই পুলিশ খবর দিলে লেগুনাটি জব্দ করে রেলওয়ে পুলিশ। নরসিংদী রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ ইমায়েদুল জাহেদি জানান, লাশ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। হত্যা মামলা হবে। নিহতের পরিচয় মেলেনি এখনো। ...
নারীর মাথা উদ্ধারের ১০ মাস পর দেহ উদ্ধারে ডোবার পানি সেচ

নারীর মাথা উদ্ধারের ১০ মাস পর দেহ উদ্ধারে ডোবার পানি সেচ

বাংলাদেশ
২০২১ সালে ৫ এপ্রিল নারায়ণগঞ্জের ফতুল্লার মাসদাইর বাড়ৈভোগ এলাকার ফারিয়া গার্মেন্টের সামনের একটি ডোবা থেকে দেহবিহীন নারীর মাথা উদ্ধারের রহস্য উন্মোচন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। ওই নারীর নাম তানজিনা। সে রংপুর জেলার আ. জলিলের মেয়ে। রংপুর জেলার মিঠাপুকুর থানার এনায়েতপুর গ্রামের হাবিবুর রহমানের ছেলে রাসেল মিয়ার সঙ্গে তানজিনার বিয়ে হয়েছিল। তারা স্বামী স্ত্রী ফতুল্লার মাসদাইর বাড়ৈভোগ এলাকার সিরাজ খানের বাসায় ভাড়া থাকতেন। সেখানে পারিবারিক কলহে ঝগড়া করে রাসেল তার স্ত্রী তানজিনাকে গলা কেটে হত্যা করে। এ তথ্য নিশ্চিত করে নারায়ণগঞ্জ পিবিআই উপপরিদর্শক (এসআই) শাকিল হোসেন বলেন, রাসেল তার স্ত্রীর দেহ কয়েক টুকরো করে বাড়ির পাশের ওই ডোবায় ফেলে দেয়। তখন রাসেল তার বাড়িওয়ালা সিরাজ খানকে জানান তার স্ত্রী তানজিনা করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে মারা গেছেন। এর পর সে বাসা ছেড়ে চলে যায়। প...

বাঁশখালীতে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

বাংলাদেশ
চট্টগ্রামের বাঁশখালীতে ট্রলি ও ভ্যানগাড়ির মুখোমুখি সংঘর্ষে মো. মোক্তার আহমদ (৩৭) নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে উপজেলার চাম্বল ইউনিয়নের শেখেরখীল সড়কের মাথায় এ দুর্ঘটনা ঘটে। মো. মোক্তার আহমদ বাঁশখালীর পশ্চিম চাম্বল এলাকার নুর মোহাম্মদের ছেলে। চাম্বল ন্যাশনাল হাসপাতালের চিকিৎসক রাহাত হাসান চৌধুরী বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। বাঁশখালী থানার ওসি মো. কামাল উদ্দীন বলেন, পরিবারের আবেদনের ভিত্তিতে ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।...
ঘরের মেঝেতে পড়ে ছিল স্কুলছাত্রের রক্তাক্ত লাশ

ঘরের মেঝেতে পড়ে ছিল স্কুলছাত্রের রক্তাক্ত লাশ

বাংলাদেশ
মাদারীপুরের কালকিনি উপজেলার নিজ ঘরের মেঝে থেকে এক স্কুলছাত্রের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে উপজেলার পূর্ব এনায়েতনগর এলাকার নিজ ঘর থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত স্কুলছাত্রের নাম জহিরুল ইসলাম (১৬)। সে মোহরদ্দিরচর গ্রামের বারেক সরদারের ছেলে ও সমিতিরহাট উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, স্কুলছাত্র জহিরুল ইসলামকে বুধবার গভীর রাতে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে তার ঘরের মেঝেতে ফেলে রাখে। পরে স্থানীয় লোকজন বিষয়টি দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে। পূর্ব এনায়েতনগরের ইউপি চেয়ারম্যান রেহেনার স্বামী নেয়ামুল আকন বলেন, কারা এ ঘটনা ঘটিয়েছে বলতে পারব না। আসলে দুঃখজনক ঘটনা। এ বিষয়ে কালকিনি থানার উপপরিদর্শক এসআই সমুন বলেন, আমরা ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করেছি। লাশের গলায় কোপের আঘাত রয়ে...
ডুলাহাজারা সাফারি পার্কে সিংহের মৃত্যু

ডুলাহাজারা সাফারি পার্কে সিংহের মৃত্যু

বাংলাদেশ
কক্সবাজারের ডুলাহাজারা বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে সিংহ ‘সোহেল’ মারা গেছে। বুধবার বিকালে সিংহের বেষ্টনীতে হঠাৎ নিথর দেহ উদ্ধার করা হয়। ২২ বছরের মাথায় সোহেলের মৃত্যু হয় বলে দাবি সাফারি পার্কের তত্ত্বাবধায়ক মো. মাজহারুল ইসলামের। এ ঘটনায় বুধবার সন্ধ্যায় তিনি চকরিয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। জিডিতে তিনি উল্লেখ করেন, সাফারি পার্কের বয়স্ক সিংহ ‘সোহেল’ বুধবার বিকাল সাড়ে ৪টার দিকে মারা যায়। প্রকৃতিতে একটি সিংহ স্বাভাবিকভাবে ১৫-১৮ বছর বেঁচে থাকে। কিন্তু ২০০৪ সালে ডুলাহাজারা সাফারি পার্কে আসার পর ২২ বছরের মাথায় এই সিংহের মৃত্যু হলো। বিগত ৩-৪ বছর ধরে বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিল প্রাণীটি। চকরিয়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সুপন নন্দী ও পার্কের ভ্যাটেরিনারি সার্জন ডা. হাতেম সাজ্জাত মো. জুলকার নাইন মৃত সিংহের ময়নাতদন্ত করেন। পার্কের তত্ত্বাবধায়ক মাজহার বলেন, সিংহটি ২০০৪ স...
আটকে আছে পদ্মা সেতুর অ্যাপ্রোচ সড়কের কাজ

আটকে আছে পদ্মা সেতুর অ্যাপ্রোচ সড়কের কাজ

বাংলাদেশ
অধিগ্রহণ করা জমিতে থাকা অবকাঠামো ও গাছপালার নিলামের মূল্যের ১০ শতাংশ সরকারি কোষাগারে জমা দিতে হবে। সড়ক বিভাগের দেওয়া এমন শর্তের কারণে আটকে আছে শরীয়তপুর-নাওডোবা পদ্মা সেতুর অ্যাপ্রোচ সড়ক ও শরীয়তপুর-ইব্রাহিমপুর সড়কের উন্নয়ন কাজ। প্রকল্পের মেয়াদ এক দফা বাড়ানো হলেও কাটেনি জমি অধিগ্রহণসংক্রান্ত জটিলতা। এই গুরুত্বপূর্ণ সড়ক দুটি নির্মাণ ছিল শরীয়তপুরবাসীর দীর্ঘদিনের দাবি। ভূমি অধিগ্রহণসংক্রান্ত আইনে এ ধরনের শর্তের কথা উল্লেখ না থাকায়, সড়ক বিভাগ ও শরীয়তপুর জেলা প্রশাসনের মধ্যে চলছে চিঠি চালাচালি। বিষয়টি সুরাহা না হওয়ায় বাড়ছে ভোগান্তি। শরীয়তপুর সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী ভূঁইয়া রেদওয়ানুর রহমান বলেন, প্রাক্কলন মূল্য থেকে ১০ শতাংশ কাটার বিষয়টি ভূমি অধিগ্রহণ আইনে না থাকলেও আমাদের প্র্যাকটিসে আছে। মন্ত্রণালয়ের অর্ডারে এখন ডিসি অফিস যে ব্যবস্থা নেবে, সেটাই হবে। তিনি বলেন, সড়ক বি...
মামলার পরও থেমে নেই বাঁকখালী নদী দখল

মামলার পরও থেমে নেই বাঁকখালী নদী দখল

বাংলাদেশ
কক্সবাজার শহরের কস্তুরাঘাটস্থ ঐতিহ্যবাহী বাঁকখালী নদী দখল ও প্যারাবন কেটে স্থাপনা নির্মাণকারী ২২ জনের নাম উল্লেখসহ ৪২ জনের বিরুদ্ধে আরও একটি মামলা করেছে কক্সবাজার পরিবেশ অধিদপ্তর। গত মঙ্গলবার রাতে পরিবেশ অধিদপ্তর কক্সবাজার কার্যালয়ের সহকারী পরিচালক সাইফুল ইসলাম বাদী হয়ে কক্সবাজার সদর থানায় মামলাটি করেন। পরে প্রাথমিক তদন্ত শেষে বুধবার সকালে মামলাটি রেকর্ড করে থানা পুলিশ। এর আগে ২ ডিসেম্বর সাতজনের নাম উল্লেখ করে আরও একটি মামলা করে পরিবেশ অধিদপ্তর। পরিবেশ অধিদপ্তরের পর পর দুটি মামলার পরও থেমে নেই বাঁকখালী নদী দখল করে ভরাট, স্থাপনা নির্মাণ, প্যারাবন ধ্বংস, জোয়ারভাটায় বাঁধ দেওয়া ও জলাশয় ভরাট কার্যক্রম। পাশাপাশি রাতারাতি পাহাড়ি মাটি ফেলে নদী ভরাট করে চলছে দেদারছে স্থাপনা নির্মাণের কাজও। সরেজমিন বাঁকখালী নদীর কস্তুরাঘাট অংশে গিয়ে নদী দখল, ভরাট ও স্থাপনা নির্মাণের ভয়াবহ চিত্র দেখা গে...