Monday, July 6

বাংলাদেশ

গাছের সঙ্গে এ কেমন শত্রুতা

গাছের সঙ্গে এ কেমন শত্রুতা

বাংলাদেশ
ফরিদপুরের নগরকান্দা উপজেলায় জমি ভোগ দখল নিয়ে বিরোধ ও পূর্ব শত্রুতার জের ধরে এক শারীরিক প্রতিবন্ধীর মেহগনি এবং আমগাছ কেটে ফেলার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় শনিবার নগরকান্দা থানায় অভিযোগ করেছেন, ছোট শ্রীবর্দী গ্রামের মৃত খোরশেদ মোল্যার ছেলে শারীরিক প্রতিবন্ধী হেমায়েত মোল্যা। ঘটনাটি ঘটেছে নগরকান্দা উপজেলার চরযশোরদী ইউনিয়নের ছোট শ্রীবর্দী গ্রামে। সরেজমিন গিয়ে জানা গেছে, উপজেলার চরযশোরদী ইউনিয়নের হেমায়েত মোল্যা এবং ছলেমান মোল্যার সঙ্গে একই গ্রামের জাহাঙ্গীর শেখ ও রবিউল শেখ এবং মামুন মাতব্বরের জমি ভোগ দখল নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই জের ধরে শুক্রবার দিবাগত গভীর রাতে মৃত খোরশেদ মোল্যার ছেলে হেমায়েত মোল্যা ও ছলেমান মোল্যার বাড়ির পাশের কয়েকটি মেহগনি এবং আমগাছের চারা কেটে ফেলেছে প্রতিপক্ষরা। হেমায়েত মোল্যার ভাই ছলেমান মোল্যা বলেন, আমরা দীর্ঘদিন ধরে ছোট শ্রীবর্দী গ্রামের ওই বা...
প্রেম প্রত্যাখ্যান করায় বাবা-মাসহ কলেজছাত্রীকে মারধর

প্রেম প্রত্যাখ্যান করায় বাবা-মাসহ কলেজছাত্রীকে মারধর

বাংলাদেশ
ভোলার চরফ্যাশন উপজেলায় প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কলেজছাত্রীকে মারধর করেছেন রাকিব নামে এক যুবক। এ সময় ওই ছাত্রীকে বাঁচাতে তার বাবা, মা ও ভাই এগিয়ে এলে তাদেরও মারধর করা হয় বলে অভিযোগে জানা যায়। এ ঘটনায় শনিবার ওই শিক্ষার্থীর দাদা শাহাজান মাস্টার বাদী হয়ে বখাটে রাকিবসহ ৯ জনকে আসামি করে দুলারহাট থানায় মামলা করেন। এর আগে শুক্রবার উপজেলার দুলারহাট থানার নুরাবাদ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে ওই শিক্ষার্থীর বাড়িসংলগ্ন রাস্তায় এ ঘটনা ঘটে। প্রতিবেশীরা আহত শিক্ষার্থী ও তার বাবা-মাকে উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে ভর্তি করেছেন। শনিবার হাসপাতালে চিকিৎসাধীন ওই কলেজছাত্রী জানান, রাকিব ও তারা একই গ্রামে বসবাস করেন। তিনি স্থানীয় কলেজে দ্বাদশ শ্রেণিতে পড়েন। প্রায় ৫ বছর ধরে রাকিব তাকে প্রেমের প্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করে আসছিল। প্রাইভেট ও কলেজে আসা-যাওয়ার পথে প্রায় রাকিব তাকে কুরুচিপূর্ণ কথা বার্তা...
এইচএসসির ফল প্রকাশ, পাশের হার ৯৩.৫৮

এইচএসসির ফল প্রকাশ, পাশের হার ৯৩.৫৮

পড়ালেখা, বাংলাদেশ
এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। রোববার দুপুর ১২টার দিকে রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট থেকে এ ফল ঘোষণা করা হয়। গণভবন থেকে অনলাইনে সংযুক্ত হয়ে ফলের আনুষ্ঠানিক ঘোষণা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সার্বিকভাবে পাশের হার ৯৩.৫৮। এর মধ্যে রাজশাহী বোর্ডে পাশের হার ৯৭.২৯ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৩২ হাজার ৮০০ শিক্ষার্থী; বরিশাল বোর্ডে পাশের হার ৯৫.৭৬ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৯ হাজার ৯৭১ শিক্ষার্থী; কুমিল্লা বোর্ডে পাশের হার ৯৭.৪৯ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১৪ হাজার ১৫৩ শিক্ষার্থী; দিনাজপুর বোর্ডে পাশের হার ৯২.৪৩ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১৫ হাজার ৩৪৯ শিক্ষার্থী। এ ছাড়া চট্টগ্রাম বোর্ডে পাশের হার ৮৯.৩৯ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১৩ হাজার ৭২০ শিক্ষার্থী; সিলেট বোর্ডে পাশের হার ৯৪.৮০ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৪ হাজার ৭৩১ শিক্ষার্থী; যশোর বোর্ডে পাশের হার ৯৮.১১ শতাংশ, জিপিএ...
জীবন বীমা কর্পোরেশনের নতুন এমডি হলেন সাইফুল ইসলাম

জীবন বীমা কর্পোরেশনের নতুন এমডি হলেন সাইফুল ইসলাম

এক্সক্লুসিভ, বাংলাদেশ
রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান জীবন বীমা কর্পোরেশনের নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এবং শ্রম অধিদপ্তরের নতুন মহাপরিচালক (ডিজি) নিয়োগ দিয়েছে সরকার। সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. সাইফুল ইসলামকে জীবন বীমা কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক পদে নিয়োগ দিয়ে বুধবার (৯ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় একটি প্রজ্ঞাপন জারি করে। আর শ্রম অধিদপ্তরের মহাপরিচালকের দায়িত্ব পান রপ্তানি উন্নয়ন ব্যুরোর মহাপরিচালক (অতিরিক্ত সচিব) খালেদ মামুন চৌধুরী (এনডিসি)। এছাড়া সরকারি যানবাহন অধিদপ্তরের পরিবহন কমিশনার হয়েছেন পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্কস অধিদপ্তরের রেজিস্টার (অতিরিক্ত সচিব) মো. আবদুস সাত্তার।...
স্ত্রী পরিচয়ে হোটেলে নিয়ে তরুণীকে গলাকেটে খুন

স্ত্রী পরিচয়ে হোটেলে নিয়ে তরুণীকে গলাকেটে খুন

ক্রাইম, বাংলাদেশ
চট্টগ্রাম নগরীর একটি আবাসিক হোটেলে অজ্ঞাতনামা এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। তাকে স্ত্রী পরিচয়ে হোটেলে নিয়ে যায় অচেনা এক যুবক। ওই যুবকটিও ভুয়া পরিচয়ে রুম ভাড়া নেয় বলে জানা গেছে। শুক্রবার সকালে চট্টগ্রাম নগরীর হালিশহর বড়পোল এলাকার এক্সেস রোডের একটি আবাসিক হোটেলের কক্ষ থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। গলাকাটা অবস্থায় লাশটি পড়ে ছিল কক্ষের মেঝেতে। পুলিশ জানায়, হোটেলে রক্ষিত রেজিস্ট্রার ও সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখা যায়, বৃহস্পতিবার সকালে মাথায় কান টুপি এবং মাস্ক পরা অবস্থায় একজন এক ব্যক্তি সপ্তম তলায় অবস্থিত হোটেলে এক তরুণীসহ উপস্থিত হয়। তার সঙ্গে তিনটি হাত ব্যাগ ভর্তি মালামাল ছিল। ফ্রন্ট ডেস্কে কর্মরত হোটেলবয় বেলালের কাছে একটি জাতীয় পরিচয়পত্রও তারা উপস্থাপন করেন। তাতে নাম কামরুল হাসান (২৩) এবং কুমিল্লা জেলার বরুড়া থানাধীন মুগজি গ্রামের মো. জামাল হোসেনের ছেলে বলে উল্লেখ রয়ে...
চকবাজারে টাওয়ারে আগুন

চকবাজারে টাওয়ারে আগুন

বাংলাদেশ
পুরান ঢাকার চকবাজারে মদিনা আশিক টাওয়ারে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করছে। শনিবার সন্ধ্যা ৬টা ৯ মিনিটে ১১ তলাবিশিষ্ট ওই ভবনের ৫ম তলায় আগুন লাগে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন বলেন, সন্ধ্যা ৬টা ১০ মিনিটে চকবাজার মদিনা আশিক টাওয়ারের ৫ম তলায় আগুন লাগার খবরে আমাদের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তবে তাৎক্ষণিক বিস্তারিত কোনো তথ্য জানাতে পারেনি ফায়ার সার্ভিস।...
সিলিন্ডার গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে সমাবেশ

সিলিন্ডার গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে সমাবেশ

বাংলাদেশ
সিলিন্ডার গ্যাসের দাম কমানোসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বৃদ্ধির প্রতিবাদে বরিশালে প্রতিবাদ সমাবেশ করেছে গণসংহতি আন্দোলন। শনিবার বেলা ১১টায় নগরীর অশ্বিনী কুমার হলের সামনের সড়কে এ কর্মসূচির আয়োজন করেন তারা। সভাপতির বক্তব্যে সংগঠনের বরিশাল জেলা কমিটির আহ্বায়ক দেওয়ান আবদুর রশিদ নীলু বলেন, সপ্তাহের ব্যবধানের সিলিন্ডারজাত গ্যাসের দাম ১০০ টাকা বৃদ্ধি পেয়েছে। অপরদিকে চাল থেকে শুরু করে ভোজ্যতেল হয়ে অন্যান্য নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বেড়েছে। মূলত বাজার তদারকি না থাকার সুযোগে ইচ্ছামাফিক দাম নিচ্ছেন ব্যবসায়ীরা। এ ক্ষেত্রে কার্যকরী পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানান বক্তারা।...
রেললাইন ৯ ইঞ্চি ভাঙা, অল্পের জন্য রক্ষা পেলেন হাজারও যাত্রী

রেললাইন ৯ ইঞ্চি ভাঙা, অল্পের জন্য রক্ষা পেলেন হাজারও যাত্রী

বাংলাদেশ
বড়াল নদীর ব্রিজের পশ্চিম দিকে প্রায় ৯ ইঞ্চি রেললাইন ভেঙে গেছে। ঘটনাস্থলে লাল কাপড় টাঙানোয় অল্পের জন্য দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন রাজশাহীগামী উত্তরা এক্সপ্রেস ট্রেনের হাজারও যাত্রী। তবে এ ঘটনার পর রাজশাহী রুটের সব ধরনের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। শনিবার সকালে বাঘা উপজেলার আড়ানী বড়াল নদীর ব্রিজের পশ্চিম দিকে এ ঘটনা ঘটে। জানা যায়, রাজশাহী রুটের বাঘা উপজেলার আড়ানী বড়াল নদীর ব্রিজের পশ্চিম দিকে প্রায় ৯ ইঞ্চি রেল ভাঙা দেখতে পায় আড়ানী-পুঠিয়া সড়কের রেলের অস্থায়ী গেটম্যান লায়েব উদ্দিন। বিষয়টি আড়ানী রেলস্টেশন মাস্টারকে অবগত করার আগেই পার্বতীপুর থেকে রাজশাহীগামী উত্তরা এক্সপ্রেস আড়ানী স্টেশন থেকে ছেড়ে চলে আসে। এ সময় লায়েব উদ্দিনসহ স্থানীয়রা লাল কাপড় উড়িয়ে ট্রেনটি ভাঙা স্থান থেকে ৫০০ মিটার দূরে থামিয়ে দেওয়া হয়। শনিবার সকাল ১০টার পর থেকে রাজশাহী রুটের সব ট্রেন চলাচল বন্ধ রয়েছে। বিষয়টি ঊর্...
লাশ হয়ে ফিরেছে একমাত্র ছেলে, কিছুতেই মেনে নিতে পারছেন না মা

লাশ হয়ে ফিরেছে একমাত্র ছেলে, কিছুতেই মেনে নিতে পারছেন না মা

বাংলাদেশ
অবৈধভাবে সমুদ্রপথে ইতালি যাওয়ার সময় ভূমধ্যসাগরে প্রচণ্ড ঠাণ্ডায় মারা যাওয়া ইমরান হাওলাদারের জানাজা শেষে দাফন সম্পন্ন হয়েছে। তবে ভাগ্যের চাকা পরিবর্তন করতে গিয়ে একমাত্র ছেলে ইমরান হাওলাদারকে হারিয়ে তার মা জামিলা বেগম পাগলপ্রায়। ছেলে লাশ হয়ে ফিরবে এ শোক কিছুতেই মেনে নিতে পারছেন না তিনি। তার আহাজারিতে ভারি হয়ে উঠেছে আশপাশের পরিবেশ। শনিবার সকাল ৯টার দিকে মাদারীপুরে সদর উপজেলার পশ্চিম পিয়ারপুরে নিজ গ্রামের বাড়িতে তার দাফন সম্পন্ন হয়। এদিকে ইমরানসহ মাদারীপুরের পাঁচ যুবক মারা যাওয়ার ২১ দিনেও কোনো মামলাই হয়নি। ফলে ধরাছোঁয়ার বাইরে দালালচক্র। এতে ক্ষুব্ধ স্বজন ও এলাকাবাসী। পুলিশ বলছে, অভিযুক্তদের ধরতে অব্যাহত রয়েছে অভিযান। শুক্রবার সকালে হযরত শাহজাহাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এয়ার অ্যাম্বুলেন্সে ইমরানের মরদেহ গ্রামের বাড়ি নিয়ে আসা হয়। পরে লাশ এক নজর দেখতে ভিড় করেন পাড়া-প্রতিবেশী ও ...
প্রতি মাসে ইয়াবার কয়েকটি চালান ঢাকায় আনতেন মনির: র‌্যাব

প্রতি মাসে ইয়াবার কয়েকটি চালান ঢাকায় আনতেন মনির: র‌্যাব

বাংলাদেশ
রাজধানীর হাজারীবাগের মধুবাজার এলাকা থেকে বৃহস্পতিবার আব্দুল্লাহ মনির ওরফে পিচ্চি মনির ও জুবায়ের হোসেন নামের দুজনকে আটক করেছে র‌্যাব কক্সবাজারের ইয়াবা কারবারিদের চক্রের সঙ্গে যুক্ত ছিলেন আব্দুল্লাহ মনির ওরফে পিচ্চি মনির (৩৩)। সেখান থেকে তিনি ঢাকায় ইয়াবা আনতেন। এর পর তা সরবরাহ করা হতো রাজধানীর বিভিন্ন এলাকার খুচরা ব্যবসায়ীদের কাছে। এভাবেই ঢাকায় মাদকের একটি চক্র গড়ে তুলেছিলেন তিনি। অবস্থা এমন দাঁড়ায়, প্রতি মাসে কক্সবাজার থেকে ইয়াবার কয়েকটি চালান ঢাকায় আনতেন মনির। বিজ্ঞাপন বিজ্ঞাপন কিন্তু শেষ রক্ষা হয়নি। র‌্যাবের হাতে আটক হয়েছেন মনির। গত বৃস্পতিবার ঢাকার হাজারীবাগের মধুবাজার এলাকার একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে মাদক বিক্রির অভিযোগে পিচ্চি মনিরসহ জুবায়ের হোসেন (৩৩) নামের এক ব্যক্তিকে আটক করে র‌্যাব। এ সময় তাঁদের কাছ থেকে ১৮ হাজার ৭০০ পিস ইয়াবা, ছয় গ্রাম আইস, দুটি বিদেশি পিস্তল, ১২ রাউন্...