Monday, July 6

বাংলাদেশ

সেনাবাহিনীর সঙ্গে আমাদের সুদৃঢ় পারিবারিক বন্ধন: প্রধানমন্ত্রী

সেনাবাহিনীর সঙ্গে আমাদের সুদৃঢ় পারিবারিক বন্ধন: প্রধানমন্ত্রী

জাতীয়, বাংলাদেশ
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে রয়েছে আমাদের সুদৃঢ় পারিবারিক বন্ধন। আমার দুই ভাই শহিদ ক্যাপ্টেন শেখ কামাল ও শহিদ লেফটেন্যান্ট শেখ জামাল মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন এবং দু’জনেই সেনা সদস্য ছিলেন।ছোটভাই রাসেলের ইচ্ছা ছিল বড় হয়ে সেনাবাহিনীতে যোগ দেবে। কিন্তু ১৯৭৫ সালের ১৫ আগস্ট ঘাতকেরা সবাইকে নির্মমভাবে হত্যা করে। রোববার বিকালে ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে ‘সশস্ত্র বাহিনী দিবস-২০২১’ এর সংবর্ধনা অনুষ্ঠানে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। সরকারপ্রধান গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। ‘জাতির পিতা একটি আধুনিক ও শক্তিশালী সশস্ত্র বাহিনী গড়ে তোলার স্বপ্ন দেখেছিলেন’ উল্লেখ করে তিনি বলেন, জাতির পিতার নির্দেশেই ১৯৭২ সালে কুমিল্লা সেনানিবাসে বাংলাদেশ মিলিটারি একাডেমি গড়ে তোলা হয় এবং কম্বাইন্ড আর্মস স্কুল এবং সেনাবাহিনীর প্রতি...
আসছে কন্ঠশিল্পী নাজু আখন্দ’র “গুটিবাজি”

আসছে কন্ঠশিল্পী নাজু আখন্দ’র “গুটিবাজি”

বাংলাদেশ, বিনোদন
নিউজ ডেস্ক, সম্পাদনায়ঃ আরজে সাইমুর ঃ আসছে সময়ের জনপ্রিয় কণ্ঠশিল্পী নাজমুন আখন্দের নতুন গান গুটিবাজি। গুটিবাজী গানটির কথা ও সুর করেছেন নোমান সজীব। সঙ্গীত আয়োজন করেছেন তুহিন আহমেদ। মিউজিক ভিডিও পরিচালনায় করেছেন শুভব্রত সরকার। গানে অভিনয় করেছেন নাজু ও নোমান সজীব। গুটিবাজি গানের ভিডিওটি সিনেআট প্রোডাকশন এর ব্যানারে নির্মিত হয়েছে। গানটির ডিওপি করেছেন এসকে সোহাগ, ড্রেস ডিজাইন করেছেন নাজু আখন্দের মা তাহমিনা আখন্দ। ভিডিওর ডান্স ডিরেক্টর ছিলেন সাইফুল ইসলাম সাব্বির। উল্লেখ্য নাজু আখন্দ ১৯৯৫ সালে শিশুশিল্পী হিসেবে জাতীয় পুরস্কারে ভূষিত হয়েছিলেন। গানের ভুবনে দেখতে দেখতে পেশাগতভাবে তিনি ১৮ বছর অর্থাৎ দেড় যুগ সময় বেশ সফলতার সঙ্গেই পার করেছেন। নাজুর ভাষ্যমতে, এখনো প্রতিনিয়ত গানের প্রতি সেই প্রথম দিনের মতোই পরম ভালোলাগা নিয়ে গান গেয়ে যাচ্ছেন। দীর্ঘদিনের সঙ্গীত জীবনের পথচলায় চলচ্চিত্রে প্লে-ব্যাক ক...
বাংলাদেশ দলকে জরিমানা করেছে আইসিসি

বাংলাদেশ দলকে জরিমানা করেছে আইসিসি

বাংলাদেশ
পাকিস্তানের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে মন্থর ওভার রেটের কারণে শাস্তি দেওয়া হয়েছে মাহমুদউল্লাহদের। শুক্রবার প্রথম টি-টোয়েন্টিতে মিরপুরে লড়াই করেও চার উইকেটে হারে বাংলাদেশ। এই ম্যাচে নির্ধারিত সময়ের মধ্যে এক ওভার কম করায় জরিমানা করা হয়েছে বাংলাদেশ দলকে। আইসিসির কোড অব কন্ডাক্টের অনুচ্ছেদ নম্বর ২.২ অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে প্রতি এক ওভার কম বোলিং করার জন্য সংশ্লিষ্ট দলের খেলোয়াড়দের প্রত্যেককে ম্যাচ ফি’র ২০ শতাংশ করে জরিমানা করা হয়। ম্যাচ রেফারি নাইমুর রশিদের কাছে ভুল স্বীকার করে নেন বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ। ফলে আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি। প্রথম ম্যাচের এ জরিমানার পর দ্বিতীয়টি ভুলের পুনরাবৃত্তি করেননি অধিনায়ক মাহমুদউল্লাহ।...
বাংলাদেশি ২২ জেলেকে ফেরত দিল মিয়ানমার

বাংলাদেশি ২২ জেলেকে ফেরত দিল মিয়ানমার

বাংলাদেশ
কক্সবাজার: বঙ্গোপসাগরের সেন্টমার্টিনের পূর্ব সমুদ্র উপকূলে মিয়ানমার নৌ-বাহিনীর হাতে আটক ৪টি মাছ ধরার ট্রলারসহ ২২ জন জেলে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সহায়তায় ফিরে এসেছে। শনিবার (২০ নভেম্বর) রাতে এসব জেলেদের মুক্ত করে দেওয়া হয়। টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান জানিয়েছেন, বাংলাদেশের জলসীমা অতিক্রম করায় মিয়ানমার নৌবাহিনী ৪টি ট্রলারসহ ২২ জেলেকে আটক করে রেখেছিল। পরে বিজিবির পক্ষ থেকে মিয়ানমার নৌবাহিনীর সঙ্গে যোগাযোগ করা হলে তারা শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রেখে ওই ৪ ট্রলারসহ জেলেদেরকে বাংলাদেশে ফিরিয়ে দেয়। সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নুর আহমদ জানিয়েছেন, শনিবার রাত ৯টার দিকে মিযানমার নৌবাহিনী তাদেরকে ছেড়ে দেয়। পরে তারা সেন্টমার্টিন এসে পৌঁছায়। জলসীমা অতিক্রম করা এই ৪ ট্রলারের মালিক সেন্টমার্টিনের মোহাম্মদ আজিম, নুর...
রোববার সশস্ত্র বাহিনী দিবস

রোববার সশস্ত্র বাহিনী দিবস

এক্সক্লুসিভ, জাতীয়, বাংলাদেশ
ঢাকা: বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসে ২১ নভেম্বর একটি স্মরণীয় দিন। ১৯৭১ সালের এই দিনে তিন বাহিনী সম্মিলিতভাবে পাকিস্তানি হানাদার বাহিনীর উপর সর্বাত্মক আক্রমণ শুরু করে। সমন্বিত এই আক্রমণে একতাবদ্ধ হয় মুক্তিবাহিনী, বিভিন্ন আধাসামরিক বাহিনীর সদস্যগণ ও দেশপ্রেমিক জনতা। পরাজিত হয় পাক হানাদার বাহিনী। প্রতি বছর দিনটিকে ‘সশস্ত্র বাহিনী দিবস’ পালন করা হয়। সশস্ত্র বাহিনী দিবসকে যথাযথ মর্যাদা ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপন করতে বিভিন্ন কর্মসূচি পালন করা হবে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে জানায়, দেশের সকল সেনানিবাস, নৌ ঘাঁটি এবং বিমান বাহিনী ঘাঁটির মসজিদসমূহে সবার কল্যাণ, সমৃদ্ধি এবং সশস্ত্র বাহিনীর উত্তরোত্তর উন্নতি ও অগ্রগতি কামনা করে ফজরের নামাজ শেষে বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হবে। মহান স্বাধীনতা যুদ্ধে আত্মোৎসর্গকারী সশস্ত্র বাহিনীর সদস...
খাগড়াছড়িতে ভুয়া চিকিৎসককে জরিমানা

খাগড়াছড়িতে ভুয়া চিকিৎসককে জরিমানা

এক্সক্লুসিভ, ক্রাইম, বাংলাদেশ
খাগড়াছড়িতে ভুয়া চিকিৎসককে জরিমানা খাগড়াছড়ির মাটিরাঙ্গায় মো. জয়নাল আবেদীন (৩০) নামে এক ভুয়া চিকিৎসককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। খাগড়াছড়িতে ভুয়া চিকিৎসককে জরিমানা জীতেন বড়ুয়া চিকিৎসা বিজ্ঞানে কোনো ধরনের অভিজ্ঞতা না থাকলেও দিনের পর দিন জনসাধারণের সঙ্গে প্রতিনিয়ত প্রতারণা করে আসছছিলেন তিনি। শনিবার (২০ নভেম্বর) দুপুরের দিকে মাটিরাঙ্গা বাজারের মা মেডিকেল হল নামক ফার্মেসিতে অভিযান চালিয়ে এই ভুয়া চিকিৎসককে ১০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হেদায়েত উল্লাহ। জানা গেছে, জয়নাল আবেদীন গত ৪ মাস ধরে মাটিরাঙ্গা বাজারের মা মেডিকেল হল ফার্মেসিতে রোগী দেখে আসছেন। তিনি নিজেকে ডিএমএ, বিএইচই স্বাস্থ্য (এমবিএ) বলে পরিচয় দিয়ে বিভিন্ন জটিল রোগের চিকিৎসা করতেন। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানায়, জয়নাল আবেদীন কুমিল্লা মেডিকেল সেন্টারে মেডিকেল সহকারী ও সহকারী সার্...
বেগম জিয়ার একটু অসুখ হলেই বিদেশ কেন নিতে হবে: তথ্যমন্ত্রী

বেগম জিয়ার একটু অসুখ হলেই বিদেশ কেন নিতে হবে: তথ্যমন্ত্রী

এক্সক্লুসিভ, বাংলাদেশ, রাজনীতি
বেগম জিয়ার একটু অসুখ হলেই বিদেশ কেন নিতে হবে: তথ্যমন্ত্রী তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি নিজেরা কোনো আইন-আদালত মানে না, সেই কারণেই তারা লাগামহীন ও দায়িত্বহীন কথা বলতে পারে। বেগম জিয়ার একটু অসুখ হলেই বিদেশ কেন নিয়ে যেতে হবে? বেগম জিয়ার একটু অসুখ হলেই বিদেশ কেন নিতে হবে: তথ্যমন্ত্রী মহানগর ডেস্ক শনিবার (২০ নভেম্বর) সন্ধ্যায় চট্টগ্রামের সীতাকুন্ডে শঙ্করমঠ ও মিশনের শতবর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানমালার যুব সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যের শেষে ‘সরকার চাইলে বিএনপি নেত্রীকে বিদেশে নিতে পারবেন’ বিএনপি মহাসচিবের এমন বক্তব্যের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তথ্যমন্ত্রী। হাছান মাহমুদ বলেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কথায় মনে হচ্ছে আইন-আদালত কোনো কিছুরই দরকার নেই, সরকার চাইলেই খালেদা জিয়াকে বিদেশ...
রেজুলেশন পাশ হওয়ায় মায়ানমারের ওপর চাপ পড়বে রোহিঙ্গাদের ফেরত নিতে

রেজুলেশন পাশ হওয়ায় মায়ানমারের ওপর চাপ পড়বে রোহিঙ্গাদের ফেরত নিতে

এক্সক্লুসিভ, বাংলাদেশ
গোপালগঞ্জ, ২০ নভেম্বর, ২০২১: রোহিঙ্গা প্রত্যাবর্তন নিয়ে পররাষ্ট্র মন্ত্রী একে আব্দুল মোমেন বলেছেন, জাতিসংঘে সর্বসম্মত রেজুলেশন পাশ হওয়ায় রোহিঙ্গাদের ফেরত নিতে মায়ানমারের ওপর চাপ পড়বে। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সিলেট মহানগর আওয়ামী লীগের পক্ষে বঙ্গবন্ধুর সামাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আজ দুপুরে এ কথা বলেন। তিনি বলেন, রোহিঙ্গাদের তাদের দেশে ফেরত নেয়ার জন্য বিশ্বের সব দেশ এক বাক্যে সমর্থন দিয়ে রেজুলেশন পাশ করেছে। বাংলাদেশ এতোদিন ধরে এ প্রচেষ্ঠা চালিয়েছিল এর আগে মায়ানমার রোহিঙ্গাদের সে দেশে ফিরিয়ে নেয়ার কথা বললেও কথা রাখেনি। পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভারত ও বাংলাদেশ সরকার চায় না সীমান্তে একটি লোকও মারা যাক। এ নিয়ে দুই সরকারের বিভিন্ন পর্যায়ে আলোচনা ও বৈঠক হয়েছে। এতো কিছু হবার পরও সীমান্তে হত্যাকান্ড ঘটছে। এটি বাংলাদেশের জন্য দুঃখজনক ও ভারতের জন্য লজ্জাজনক। এর আগ...
আলোচনায় ডিআইজি শাহ! আলম ইন্টারনেট ব্যবহারকারীর প্রতিটি কাজ নজরদারিতে

আলোচনায় ডিআইজি শাহ! আলম ইন্টারনেট ব্যবহারকারীর প্রতিটি কাজ নজরদারিতে

এক্সক্লুসিভ, বাংলাদেশ
ইন্টারনেট ব্যবহারকারীর প্রতিটি কাজ নজরদারির আওতায় থাকে বলে জানিয়েছেন পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. শাহ আলম। রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আজ শনিবার দুপুরে আয়োজিত এক আলোচনা সভায় শাহ আলম এ কথা জানান। ‘সহিংস উগ্রবাদ প্রতিরোধে সাইবার সচেতনতার গুরুত্ব’ শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করে স্বেচ্ছাসেবী সংগঠন সাইবার ক্রাইম অ্যাওয়ারনেস ফাউন্ডেশন (সিসিএ ফাউন্ডেশন)। পৃষ্ঠপোষকতা করে বেসরকারি সংস্থা রূপান্তর। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডিআইজি শাহ আলম বলেছেন, ইন্টারনেট পুরোপুরি উন্মুক্ত জগৎ। এখানে ব্যবহারকারীর প্রতিটি কাজ নজরদারির আওতায় থাকে। অপরাধ করে পার পাওয়ার কোনো সুযোগ নেই। কাজেই ইন্টারনেট ব্যবহার করে এমন কোনো আচরণ করা যাবে না, যা অপরাধের পর্যায়ে পড়ে। সভায় মূল প্রবন্ধ পাঠ করেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের জ্যেষ্ঠ প্রভাষক মো. সাইমুম রেজা তালুকদার। তিনি বলেন, সহিংস উগ্...
দোয়া চাইলেন ডিপজল

দোয়া চাইলেন ডিপজল

এক্সক্লুসিভ, বাংলাদেশ
অভিনেতা ও প্রযোজক মনোয়ার হোসেন ডিপজল সিঙ্গাপুরে পরিবার নিয়ে বেড়াতে গেছেন। গত বুধবার তিনি ঢাকা ত্যাগ করেন। ডিপজলের সঙ্গে স্ত্রী ও পরিবারের অন্য সদস্যরাও রয়েছেন। এরপরে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককেও মেডিকেল চেকআপের জন্য যাবেন। ১০ থেকে ১২ দিন পর দেশে ফিরবেন তিনি। নিয়মিত চেকআপের জন্য ব্যাংককে যেতে হবে, এইজন্য এবার পরিবারের সবাইকে নিয়ে ঘোরাঘুরির পরিকল্পনা করেন ডিপজল। সিঙ্গাপুরে বেড়ানো শেষ হলে সেখান থেকে চলে যাবেন ব্যাংকক। ঢাকা ত্যাগ করার পূর্বে ডিপজল সকলের দোয়াও চেয়েছেন অভিনেতা ও প্রযোজক মনোয়ার হোসেন ডিপজল সিঙ্গাপুরে পরিবার নিয়ে বেড়াতে গেছেন। গত বুধবার তিনি ঢাকা ত্যাগ করেন। ডিপজলের সঙ্গে স্ত্রী ও পরিবারের অন্য সদস্যরাও রয়েছেন। এরপরে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককেও মেডিকেল চেকআপের জন্য যাবেন। ১০ থেকে ১২ দিন পর দেশে ফিরবেন তিনি। নিয়মিত চেকআপের জন্য ব্যাংককে যেতে হবে, এইজন্য এবার পরিবারের সব...