Sunday, June 7

বাংলাদেশ

গৌরীপুরের ৩ মাদকসেবীকে কারাদণ্ড

গৌরীপুরের ৩ মাদকসেবীকে কারাদণ্ড

বাংলাদেশ
ময়মনসিংহে গৌরীপুরে মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায় উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ হাসান এর ভ্রাম্যমাণ আদালত ৩ জন মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন। নন্দীগ্রামের মো. আব্দুল বারেকের পুত্র মো. জুমন মিয়াকে (৩১) ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২ হাজার টাকা অর্থদণ্ড, চুড়ালী গ্রামের মৃত হামিদ মিয়ার পুত্র মো. সুমন মিয়াকে (২৪) ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকার অর্থদণ্ড, বোকাইনগর ইউনিয়নের অষ্টগড় গ্রামের মৃত কছিম উদ্দিনের পুত্র মো. মনসুর আলীকে (৫০)৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫শ টাকা অর্থদণ্ডের আদেশ দেন ভ্রাম্যমাণ আদালত। মোবাইল কোর্ট পরিচালনা করেন গৌরীপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মারুফ। তিনি জানান, মাদক দ্রব্যের বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত ...
লোকালয়ে বিলুপ্ত প্রজাতির সজারু

লোকালয়ে বিলুপ্ত প্রজাতির সজারু

বাংলাদেশ
শরণখোলার লোকালয় থেকে বিলুপ্ত প্রজাতির একটি সজারু উদ্ধার করা হয়েছে। পরে এটি সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে। মঙ্গলবার সকাল ৯টার দিকে উপজেলার সাউথখালী ইউনিয়নের সুন্দরবনসংলগ্ন সোনাতলা গ্রামের ছালাম গাজীর বাড়ির বাগান থেকে সজারুটি উদ্ধার করা হয়। প্রাণীটি বিলুপ্ত প্রায় প্রজাতির বলে জানিয়েছে বনবিভাগ। কমিউনিটি পেট্রলিং গ্রুপের (সিপিজি) ভোলা টহল দলের সভাপতি মো. খলিল জমাদ্দার জানান, গৃহকর্তা ছালাম গাজী সকালে বাড়ির বাগানে সজারুটি দেখে তাদের খবর দেন। পরে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের সদস্য ও সিপিজির সদস্যদের নিয়ে ওই বাড়ি থেকে কৌশলে সজারুটি ধরা হয়। পূর্ব সুন্দরবনের শরণখোলা স্টেশনের সহকারী স্টেশন কর্মকর্তা মো. আসাদুজ্জামান জানান, উদ্ধার হওয়া সজারুটি দুপুর ২টার দিকে ভোলা নদীর পশ্চিম পারে ধাবড়ি খালসংলগ্ন বনে অবমুক্ত করা হয়েছে। সজারু আগে সচারাচর দেখা গেলেও এখন তেমন একটা চোখে পড়ে না। এ কারণে প্রাণীটি ...
বাসচাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত

বাসচাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত

বাংলাদেশ
কিশোরগঞ্জের কুলিয়ারচরে বাসচাপায় সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হ‌য়ে‌ছেন আরও ১ যাত্রী। মঙ্গলবার বি‌কাল সাড়ে ৩টার দিকে কি‌শোরগঞ্জ-‌ভৈরব আঞ্চলিক মহাসড়‌কের কুলিয়ারচর উপ‌জেলার ছয়সূতী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ গোলাম মোস্তফা এ তথ্য নিশ্চিত করেছেন। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি বলেও জানিয়েছেন তিনি ভৈরব হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, কুলিয়ারচর থেকে একটি যাত্রীবা‌হী অটোরিকশা ভৈরবের উদ্দেশ্যে যাওয়ার সময় ছয়সূতি এলাকা অতিক্রমকালে পেছন থেকে একটি যাত্রীবাহী বাস চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার দুই যাত্রী নিহত হন। গুরুতর আহতাবস্থায় অপর দুইজনকে হাসপাতালে নেওয়ার সময় একজনের মৃত্যু হয়। এদের মধ্যে অজ্ঞাত পরিচয়ে আহত এক যাত্রীকে বাজিতপুরের ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘাতক...
দত্তক নেওয়া শিশুর লাশ মিলল পুকুরে

দত্তক নেওয়া শিশুর লাশ মিলল পুকুরে

বাংলাদেশ
সিরাজগঞ্জের কাজিপুরে পুকুর থেকে উদ্ধার হয়েছে রাহাত নামে তিন বছরের দত্তক নেওয়া শিশুর লাশ। তার পরিবার এটিকে হত্যাকাণ্ড দাবি করছে। সোমবার সন্ধ্যায় কাজিপুর উপজেলার গান্ধাইল ইউনিয়নের কালিকাপুর থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়। রাহাত কাজিপুর সদর ইউনিয়নের নারানদি গ্রামের ইদ্রিস-লিপি দম্পতির দত্তক ছেলে ছিল। কাজিপুর থানার ওসি শ্যামল কুমার দত্ত জানান, নারানদি গ্রামের ইদ্রিস আলী ও কালিকাপুর গ্রামের লিপি খাতুনের প্রায় ১৪-১৫ বছর আগে বিয়ে হয়। তারা উভয়েই ঢাকায় গার্মেন্টে কাজ করতেন। তাদের কোনো সন্তানাদি ছিল না। তিন বছর আগে লিপি তার এক সহকর্মীর সদ্যপ্রসূত সন্তান দত্তক নেন। তার নাম রাখেন রাহাত। শিশুটিকে লালন-পালন করাবস্থায় বেশ কিছুদিন ধরে ইদ্রিস-লিপি দম্পতি পারিবারিক কলহে জড়িয়ে পড়েন। এরই জের ধরে গত তিন মাস ধরে লিপি শিশু রাহাতকে নিয়ে তার বাবার বাড়ি কালিকাপুরে বসবাস শুরু করেন। সোমবার বিকালে দত্তক ...
হানিমুনে স্বামীকে পিটিয়ে পালানো সেই নববধূ প্রেমিকসহ গ্রেপ্তার

হানিমুনে স্বামীকে পিটিয়ে পালানো সেই নববধূ প্রেমিকসহ গ্রেপ্তার

বাংলাদেশ
পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে হানিমুনে গিয়ে স্বামীকে মারধর করে প্রেমিকের সঙ্গে পালানো সেই নববধূকে প্রেমিকসহ গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে বরগুনা জেলার তালতলী উপজেলার নিশানবাড়িয়া থেকে তাদের গ্রেপ্তার করে মহিপুর থানা পুলিশ। আটককৃতরা হলেন, নববধূ নুরে জান্নাত লুলু ও তার প্রেমিক সাইদুল ইসলাম নোমান। জান্নাতের বাড়ি বরগুনা শহরের জেলা কেজি স্কুলসংলগ্ন এবং নোমানের বাড়ি বরগুনা জেলার তালতলী উপজেলার নিশানবাড়িয়া। তবে নুরে জান্নাত লুলু ও সাইদুল ইসলাম নোমান বিবাহ করেছেন বলে দাবি করেছেন। মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার আবুল খায়ের বলেন, নিশানবাড়িয়া ইউনিয়নের আগাঠাকুরপাড়া গ্রামে নোমানের ভগ্নিপতি মো. হাসান প্যাদার বাড়িতে তারা আত্মগোপনে রয়েছেন বলে খবর পাই। পরে আমরা তালতলী থানা পুলিশের সহযোগিতায় তাদের গ্রেপ্তার করতে সক্ষম হই। তিনি আরও বলেন, ঘটনার পরদিন ভুক্ত...
করতোয়ায় নৌকাডুবি : নিহত বেড়ে ৬৭

করতোয়ায় নৌকাডুবি : নিহত বেড়ে ৬৭

বাংলাদেশ
পঞ্চগড়ের বোদা উপজেলায় করতোয়া নদীতে নৌকাডুবির ঘটনায় তৃতীয় দিনের মতো উদ্ধার অভিযান চলছে। তৃতীয় দিনে আরও ১৭টি মরদেহ উদ্ধার হওয়ায় নিহত বেড়ে দাঁড়িয়েছে ৬৭ জনে। মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দীপঙ্কর রায় এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন ভোর সাড়ে ৫টায় উদ্ধার অভিযান শুরু হয়। নিহতরা হলেন- হাশেম আলী (৭০) শ্যামলী রানী (১৪), লক্ষী রানী (২৫), অমল চন্দ্র (৩৫) শোভা রানি (২৭), দিপঙ্কর (৩) পিয়ন্ত (২.৫) রুপালি ওরফে খুকি রানী (৩৫), প্রমিলা রানী (৫৫) ধনবালা (৬০) সুনিতা রানী (৬০), ফাল্গুনী (৪৫) প্রমিলা দেবী, জ্যোতিশ চন্দ্র (৫৫), তারা রানী (২৫), সানেকা রানি (৬০), সফলতা রানি (৪০) বিলাশ চন্দ্র (৪৫), শ্যামলী রানী ওরফে শিমুলি (৩৫), উশোশি (৮) তনুশ্রী (৫), শ্রেয়সী, প্রিয়ন্তী(৮), সনেকা রানী (৬০), ব্রজেন্দ্র নাথ (৫৫), ঝর্ণা রানী (৪৫), দীপ বাবু (১০), সূচিত্রা (২২), কবিতা রানী (৫০),...
প্রেমিকাকে পেতে স্ত্রীকে বিষপানে হত্যা

প্রেমিকাকে পেতে স্ত্রীকে বিষপানে হত্যা

বাংলাদেশ
রাজধানীর তেঁজগাওয়ের পশ্চিম নাখালপাড়ায় স্ত্রীকে বিষপানে হত্যার অভিযোগে স্বামী সালাম ও প্রেমিকা শিরিন গ্রেফতার করেছে পুলিশ। তাদের সঙ্গে কথিত ‘জিনের মা’ বৃষ্টিকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ বলছে, পরকীয়ায় জড়িয়ে প্রেমিকাকে পেতে পরিকল্পিতভাবে স্ত্রী স্মৃতিকে বিষপানে হত্যা করে স্বামী। মঙ্গলবার দুপুরে নিজ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ডিএমপির তেঁজগাও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) এইচএম আজিমুল হক। ডিসি বলেন, সালাম ও স্মৃতির ৯ মাস আগে বিয়ে হয়। তাদের দুজনের গ্রামের বাড়ি নরসিংদী জেলার রায়পুরে উপজেলায়। বিয়ের আগে সালামের সঙ্গে তার মামাতো বোন শিরিনের সম্পর্ক ছিল। বিয়ের পর তাদের সম্পর্ক পরকীয়ায় রূপ নেয়। তারা দুজনই একই বিস্কুট কারখানায় কাজ করে আসছিলেন। এ সুযোগে বৃষ্টিকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করেন সালাম ও শিরিন। ‘পরিকল্পনা অনুযায়ী, সালামের বাসার আরেক ভাড়াটিয়া কথিত জ্বীনের মা ...
এক দিনে আরও ৭৩৭ জনের করোনা শনাক্ত, মৃত্যু একজনের

এক দিনে আরও ৭৩৭ জনের করোনা শনাক্ত, মৃত্যু একজনের

বাংলাদেশ
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে ২৯ হাজার ৩৬০ জনে দাঁড়িয়েছে। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এ সময়ে আরও ৭৩৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ২৩ হাজার ১৪৫ জনে। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ৭৮১টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৫ দশমিক ৪২ শতাংশ। এ সময়ে করোনা থেকে সুস্থ হয়েছেন ৪১১ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৬৩ হাজার ৭১৯ জন। দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল ২০২০ সালের ৮ মার্চ। প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। সেই বছর সর্বোচ্চ মৃত্যু হয়েছিল ৬৪ জনের। ডেল্টা ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ায় গত বছর...
পঞ্চগড়ে নৌকাডুবিতে নিহতের সংখ্যা বেড়ে ৫৯

পঞ্চগড়ে নৌকাডুবিতে নিহতের সংখ্যা বেড়ে ৫৯

বাংলাদেশ
পঞ্চগড়ের বোদা উপজেলায় করতোয়া নদীতে পুণ্যার্থীদের নৌকাডুবির ঘটনায় মৃত্যুর সংখ্যা বেড়ে ৫৯ জন হয়েছে। মৃতদের মধ্যে নারী, শিশুসহ পুরুষ রয়েছেন। নিখোঁজ রয়েছেনে এখনো ৩০ জনের বেশি। মঙ্গলবার ভোরে নদী থেকে আরও চারজনের লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত দফায় দফায় আরও ২৪ জনের লাশ উদ্ধার করা হয়। এর আগে রোববার ২৫ জনের লাশ উদ্ধার করেন ফায়ার সার্ভিসের সদস্যরা। পঞ্চগড়ের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও জেলা প্রশাসনের গঠিত তদন্ত কমিটির প্রধান দীপঙ্কর রায় সোমবার এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, এখন পর্যন্ত ৫৯ জনের লাশ উদ্ধার করা হয়েছে। রোববার মহালয়া উপলক্ষ্যে জেলার বিভিন্ন এলাকা থেকে আসা সনাতন ধর্মাবলম্বীরা নৌকায় করে বোদা উপজেলার বরদেশ্বরী মন্দিরে যাচ্ছিলেন উৎসবে যোগ দিতে। দুপুরের দিকে মাড়েয়া বামনহাট ইউনিয়নের আউলিয়াঘাট এলাকায় একটি নৌকা উল্টে যায়। প্রত্যক্ষদর্শীরা বলছেন, নৌকা...
গরুচোর ধরতে গিয়ে ধস্তাধস্তিতে ৪ পুলিশ আহত

গরুচোর ধরতে গিয়ে ধস্তাধস্তিতে ৪ পুলিশ আহত

বাংলাদেশ
কুমিল্লায় মিনি কাভার্ডভ্যানে করে চোরাই গরু পাচারকালে চক্রের পাঁচ সদস্যকে আটক করেছে পুলিশ। এ সময় চোরচক্রের সঙ্গে ধস্তাধস্তিতে চান্দিনা থানার চার পুলিশ সদস্য আহত হন। এ সময় দুই বাছুরসহ দুটি উন্নত জাতের গাভী, চোরাই কাজে ব্যবহৃত একটি মিনি কাভার্ডভ্যান জব্দ করে পুলিশ। রোববার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলার মহিচাইল ইউনিয়নের জামিরাপাড়া এলাকা থেকে ধাওয়া করে দেবীদ্বার উপজেলার ভানী ইউনিয়নের পাঁচরঙ্গি গ্রাম থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন— কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার পূর্ব কুনপাড়া গ্রামের মো. লতিফ মিয়ার ছেলে মো. জহির (৪০), চান্দিনার তীরচর গ্রামের মৃত আব্দুল আউয়ালের ছেলে নজরুল ইসলাম (৪৭), হোসেনপুর গ্রামের দুলাল মিয়ার ছেলে শাহ আলম (৪২), পরচঙ্গা গ্রামের মৃত আব্দুল রবের ছেলে কাউছার (৪০), দাউদকান্দি উপজেলার আউটবাগ নগরপাড়া গ্রামের মৃত জলিল সরকারের ছেলে জামাল (৩৭)। আহত ...