Tuesday, June 16

বাংলাদেশ

তারুণ্যের অহংকার সজীব ওয়াজেদ জয়ের জন্মদিনে যুবলীগের খাদ্য সামগ্রীর বিতরণ

তারুণ্যের অহংকার সজীব ওয়াজেদ জয়ের জন্মদিনে যুবলীগের খাদ্য সামগ্রীর বিতরণ

এক্সক্লুসিভ, বাংলাদেশ, রাজনীতি
নিজস্ব প্রতিবেদক, জাতির পিতার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র ডিজিটাল বাংলাদেশে নির্মাণের নেপথ্য নায়ক এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তিখাতে বিপ্লব ঘটানোর স্থপতি সজীব ওয়াজেদ জয়ের ৫১তম জন্মদিন উপলক্ষে অসহায়, দুস্ত, দিনমজুর, খেটে খাওয়া মানুষের মাঝে খাদ্য সামগ্রীর বিতরণ করেছে ঢাকা দক্ষিণ যুবলীগ। মঙ্গলবার পুরান ঢাকার সোহরাওয়ার্দী কলেজ প্রঙ্গনে যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের নেতৃত্বে দক্ষিণ যুবলীগের সাংগঠনিক সম্পাদক গাজী সারোয়ার হোসেন বাবুর নিজস্ব অর্থায়নে খাদ্য সামগ্রীর বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে,চাল, ডাল, তেল,সবজি,লবন,বিস্কুট। এসময় ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাংগঠনিক সম্পাদক গাজী সারোয়ার হোসেন বাবু বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলার আধুনিক রূপই হচ্ছে ডিজিটাল বাংলাদেশ। ডিজিটাল বাং...
প্রধানমন্ত্রীর হুশিয়ারি! অনিয়ম করলে ক্ষমা নেই, কঠোর শাস্তি

প্রধানমন্ত্রীর হুশিয়ারি! অনিয়ম করলে ক্ষমা নেই, কঠোর শাস্তি

এক্সক্লুসিভ, জাতীয়, বাংলাদেশ
অনিয়ম করলে প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের ক্ষমা করা হবে না এবং কঠোর শাস্তি পেতে হবে বলে সর্তক করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (২৭ জুলাই) গণভবন থেকে ভিডিও কনফারেন্সে ‘জাতীয় পাবলিক সার্ভিস দিবস’ উদযাপন এবং ‘জনপ্রশাসন পদক ২০২০ ও ২০২১’ প্রদান অনুষ্ঠানে (ভার্চ্যুয়াল) এ কথা বলেন প্রধানমন্ত্রী। প্রশাসনের কর্মকর্তাদের উদ্দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘এইটুকু বলবো, ভালো যেমন আপনি পুরস্কার পাবেন আবার কেউ যদি খারাপ কিছু করে তাদের কিন্তু ক্ষমা নেই, তাদের কঠোর শাস্তি পেতে হবে। এই শৃঙ্খলাটা থাকতে হবে। সেটা অবশ্যই আমরা করবো। ’ শেখ হাসিনা বলেন, ‘আপনারা বিভিন্ন মাঠ পর্যায়ে কাজ করেন। মাঠ পর্যায়ে কাজ করলে আপনারা আরও বেশি জানার সুযোগ পান। মানুষের সুবিধা-অসুবিধাগুলো জানতে পারেন। কিভাবে একেকটা এলাকার অর্থনৈতিক উন্নয়ন করা যায়, সেটা আপনারা সবচেয়ে বেশি অনুধাবন করতে পারেন। আমি আশা করি সেই ...
সড়কে রিকশা, প্রাইভেট কারের দাপট, বাড়ছে মানুষের ভিড়

সড়কে রিকশা, প্রাইভেট কারের দাপট, বাড়ছে মানুষের ভিড়

এক্সক্লুসিভ, বাংলাদেশ
ঈদের পর শুরু হওয়া চলমান কঠোর বিধিনিষেধের পঞ্চমদিনে রাজধানীতে বেড়েছে যানবাহন ও মানুষের চলাচল। প্রধান প্রধান সড়কে দাপিয়ে বেড়াচ্ছে রিকশা, অটোরিকশা, প্রাইভেট কার, মাইক্রোবাসসহ ব্যক্তিগত গাড়ি। নানা কৌশলে তারা পুলিশের চেকপোস্ট পেরিয়ে নির্বিঘেœ চলাচল করছেন। রাজধানীর প্রতিটি সড়কেই দেখা গেছে অতিরিক্ত গাড়ির চাপ। পুলিশের চেকপোস্টগুলোতে লেগে যাচ্ছে যানজট। যানবাহনের পাশাপাশি বাড়ছে অলিগলি, ফুটপাথ ও সড়কে মানুষের চলাচলও বাড়ছে। পুলিশের কড়াকড়িতে অনেকটা ঢিলেঢালা ভাব থাকায় তারা নির্ভয়ে বের হচ্ছেন। আজ সকাল থেকে রাজধানীর মালিবাগ, রামপুরা, সায়েদাবাদ, গাবতলী, শ্যামলী, আসাদগেট, মোহাম্মদপুর, ফার্মগেট, কারওয়ান বাজার, শাহবাগ, ধানমন্ডি, মগবাজার, কাকরাইল, পল্টন, মতিঝিল ও বাড্ডা এলাকা ঘুরে এই চিত্র দেখা গেছে। এদিকে বিধিনিষেধের চতুর্থ দিনে সরকারি নির্দেশনা অমান্য করে বাইরে বের হওয়ায় ৫৬৬ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট...
সিরিজ নির্ধারণী ম্যাচে রেকর্ড তাড়ায় সিরিজ জয় বাংলাদেশের

সিরিজ নির্ধারণী ম্যাচে রেকর্ড তাড়ায় সিরিজ জয় বাংলাদেশের

এক্সক্লুসিভ, খেলা, বাংলাদেশ
অভিষেক রাঙ্গানোর সুযোগ পেয়েছিলেন শামীম পাটোয়ারী। তার ১৩ বলে ২৯ রানের টর্নেডো ইনিংস সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে জয়ের পথেই ছিল বাংলাদেশ। কিন্তু তার বিদায়ের পর লেজের ব্যাটসম্যানদের ব্যর্থতায় ওই ম্যাচ হেরে যায় টাইগাররা। ওই ম্যাচ ২৩ রানে জিতে সিরিজে ১-১ এ সমতা ফিরিয়ে আনে স্বাগতিক জিম্বাবুয়ে। হারারে স্পোর্টস ক্লাব মাঠে যেখানে শেষ করেছিলেন, ঠিক যেন সেখান থেকেই শুরু করলেন শামীম। গতকাল সৌম্য সরকারের ঝড়ের পর তার টর্নেডোতেই রেকর্ড তাড়ায় জিম্বাবুয়েকে ৫ উইকেটে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজও জিতলো বাংলাদেশ। এর আগে একমাত্র টেস্টের পর ওয়ানডে সিরিজে জিম্বাবুয়েকে ধবলধোলাই করেছিল টাইগাররা। এদিন বলে হাতে ২ উইকেট আর ব্যাট হাতে ৬৮ রানের ইনিংসে ম্যাচ সেরা হন সৌম্য। সিরিজ নির্ধারণী ম্যাচে বাংলাদেশকে ১৯৪ রানের টার্গেট দেয় জিম্বাবুয়ে। এর আগে এতো রান টপকে একবারই জয়ের নজির ছিল বাংলাদেশের। ২০১৮ সালে নিদাহাস ট্র...
কন্ঠযোদ্ধা ফকির আলমগীর আর নেই

কন্ঠযোদ্ধা ফকির আলমগীর আর নেই

এক্সক্লুসিভ, বাংলাদেশ, বিনোদন
করোনায় আক্রান্ত গণসংগীতশিল্পী ফকির আলমগীর আর নেই। তিনি শুক্রবার রাত ১০ টা ৫৬ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন(ইন্না নিল্লাহি..রাজিউন)। তার বয়স হয়েছিল ৭১ বছর। তিনি স্ত্রী ও তিন ছেলে রেখে গেছেন। গত কয়েকদিনে তার শারীরিক অবস্থার অবনতি হয়েছে। তাকে রাখা হয়েছিলো হাসপাতালের ভেন্টিলেশনে। গতকাল শুক্রবার রাত ১০টার কিছু আগে তিনি হার্ট অ্যাটাক করেন। অবশেষে করোনার সঙ্গে লড়াই করে চলেই গেলেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন তার ছেলে মাশুক আলমগীর রাজীব। এর আগে মাশুক জানিয়েছিলেন, ফকির আলমগীরের ফুসফুস ৬০ শতাংশ সংক্রমিত। স্বাভাবিক নিয়মে তাকে খাবার খাওয়ানো যাচ্ছে না। নল দিয়ে তরল খাবার দিতে হচ্ছে। ঢাকার ইউনাইটেড হাসপাতালে ৯ দিন ধরে চিকিৎসাধীন ছিলেন তিনি। তার আগে কয়েক দিন ধরে ফকির আলমগীর জ্বর ও খুসখুসে কাশিতে ভুগছিলেন। পরে তিনি চিকিৎসকের শরণাপন্ন হন। চিকিৎসকের পরামর্শ ...
পদ্মা সেতুর পিলারে ফেরির ধাক্কা, মাস্টার সাময়িক বরখাস্ত

পদ্মা সেতুর পিলারে ফেরির ধাক্কা, মাস্টার সাময়িক বরখাস্ত

এক্সক্লুসিভ, বাংলাদেশ
পদ্মা সেতুর পিলারের সাথে শিবচরের বাংলাবাজার ঘাট থেকে শিমুলিয়ার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া শাহ জালাল নামের একটি রোরো ফেরির ধাক্কা লাগলে ফেরিতে থাকা কমপক্ষে ২০ জন যাত্রী আহত হয়েছেন। শুক্রবার সকালে পদ্মাসেতুর ১৭ নম্বর পিলারের সাথে ফেরিটির ধাক্কা লেগে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় ফেরি শাহ্ জালালের মাস্টারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আজ বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) এক বিজ্ঞপ্তিতে এই বরখাস্তের কথা জানানো হয়। এ ছাড়া এই ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বিআইডব্লিউটিসির বিজ্ঞপ্তিতে বলা হয়, মুন্সিগঞ্জের শিমুলিয়া-মাদারীপুরের বাংলাবাজার রুটে চলাচলরত ফেরি শাহজালাল সঠিকভাবে পরিচালনায় ব্যর্থ হওয়ায় ফেরির ইনচার্জ ইনল্যান্ড মাস্টার অফিসার আবদুর রহমানকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। বিআইডব্লিউটিসি আজ এ-সংক্রান্ত আদেশ জারি করেছে। বিআইডব্লিইটিসি'র বাংলাবাজার ঘাট সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল...
লক্ষ্মীপুরে অসহায় দুস্থরা পেল কেন্দ্রীয় যুবলীগের রেশন কার্ড মাধ্যমে খাদ্য সামগ্রী

লক্ষ্মীপুরে অসহায় দুস্থরা পেল কেন্দ্রীয় যুবলীগের রেশন কার্ড মাধ্যমে খাদ্য সামগ্রী

বাংলাদেশ, রাজনীতি
লক্ষ্মীপুরে অসহায় দুস্থরা পেল কেন্দ্রীয় যুবলীগের রেশন কার্ড মাধ্যমে খাদ্য সামগ্রী লক্ষ্মীপুর প্রতিনিধি - মহামারি করোনা সংক্রমণ রোধে সরকার ঘোষিত লকডাউনে কর্মহীন অসহায় দুস্থরা পেল বাংলাদেশ আওয়ামী যুবলীগের রেশন কার্ডের মাধ্যমে খাদ্য সামগ্রী। বৃহস্পতিবার (২২ জুলাই) বাংলাদেশ কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের নির্দেশে কেন্দ্রীয় যুবলীগের কার্যনির্বাহী সদস্য এ্যাডভোকেট শওকত হায়াতের উদ্যোগে এ,এন,এম,সোলায়মান ফাউন্ডেশন অর্থায়নে উনার গ্রামের বাড়িতে রেশন কার্ডে মাধ্যমে খাদ্য সামগ্রী বিতরণের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের কার্যনিবার্হী সদস্য ইঞ্জিনিয়ার মুক্তার হোসেন চৌধুরী কামাল। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের সদস্য মোজাম্মেল হোসেন মিশু, জহিরুল আমিন জহির,লক্ষ্মীপুর জেলা যুবলীগের সা...
মুনিয়ার মৃত্যু: নুসরাতের অভিযোগ অসত্য প্রমাণিত

মুনিয়ার মৃত্যু: নুসরাতের অভিযোগ অসত্য প্রমাণিত

এক্সক্লুসিভ, ক্রাইম, বাংলাদেশ
মুনিয়ার আত্মহত্যা প্ররোচনার মামলায় গুলশান থানা পুলিশ চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেছে আদালতে। আগামী ২৯ জুলাই এই প্রতিবেদনের ওপর শুনানি অনুষ্ঠিত হবে। পুলিশের রিপোর্টে বলা হয়েছে যে, মুনিয়ার আত্মহত্যার প্ররোচনার জন্য যাকে আসামি অভিযুক্ত করা হয়েছে তিনি আদতেই অভিযুক্ত নন এবং আত্মহত্যার প্ররোচনার কোনো ঘটনা ঘটেনি। উল্লেখ্য যে, গত ২৬ এপ্রিল গুলশানের একটি বাড়িতে মারা যান মুনিয়া। মুনিয়ার মৃত্যুর পরপরই তড়িঘড়ি করে তার বোন নুসরাত তানিয়া আত্মহত্যার প্ররোচনার অভিযোগে একটি মামলা দায়ের করেন গুলশান থানায়। অভিযোগ একজনকেই তিনি অভিযুক্ত করেন। এরপর পুলিশ দীর্ঘ তদন্ত করে। প্রায় তিন মাস তদন্ত করে পুলিশ চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেছে, যে চূড়ান্ত প্রতিবেদনে এই আত্মহত্যা প্ররোচনার জন্য সংশ্লিষ্ট অভিযুক্তর কোনো দায় পাওয়া যায়নি। উল্লেখ্য যে, নুসরাত শুরু থেকেই এই মামলাটি করেছিলেন উদ্দেশ্যমূলকভাবে এব...
যেভাবে ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের সাফল্য এসেছে

যেভাবে ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের সাফল্য এসেছে

এক্সক্লুসিভ, খেলা, বাংলাদেশ
সাকিব আল হাসান ও মোহাম্মদ সাইফউদ্দিন কাল বাংলাদেশকে এনে দিয়েছেন দুর্দান্ত এক জয়। ৩ উইকেটের এ জয়ে জিম্বাবুয়ের বিপক্ষে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে গেছে বাংলাদেশ দল। ওয়ানডেতে এটি বাংলাদেশের ২৮তম সিরিজ জয়। ২০০৫ সালে এই জিম্বাবুয়েকেই ৩-২ ব্যবধানে হারিয়ে ওয়ানডেতে প্রথম সিরিজ জয়ের স্বাদ পেয়েছিল বাংলাদেশ। গত ১৬ বছরে একে একে সে তালিকায় যুক্ত হয়েছে আরও ২৭টি সিরিজ। অনুমিতভাবেই অধিকাংশ জিম্বাবুয়ের বিপক্ষে। কিন্তু ভারত, দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান বা শ্রীলঙ্কাকেও হারানোর নজির আছে বাংলাদেশের। চলুন দেখে নেওয়া যাক, ওয়ানডেতে বাংলাদেশের সিরিজ জয়ের সারসংক্ষেপ— দুই বা ততোধিক ম্যাচ ছিল, এমন সিরিজ ওয়ানডেতে বাংলাদেশ খেলেছে ৭৪টি। এর মধ্যে ২৮টিতে জয় পেয়েছে বাংলাদেশ। বিপরীতে হেরেছে ৪৩ বার। আর তিনবার সিরিজ ড্র করেছে বাংলাদেশ। এর মধ্যে একবার আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ ড্র করেছে, বাকি দুটি সিরিজ ছিল শ্রীলঙ্কার...
ওয়েবে তারকাখ্যাতির দাম নেই – মাহিয়া মাহি

ওয়েবে তারকাখ্যাতির দাম নেই – মাহিয়া মাহি

এক্সক্লুসিভ, বাংলাদেশ, বিনোদন
সম্প্রতি দেশের একটি নতুন ওটিটি প্লাটফর্মে মুক্তি পেয়েছে চিত্রনায়িকা মাহিয়া মাহির ওয়েব সিরিজ 'মরীচিকা'। সিরিজটি পরিচালনা করেছেন গুণী পরিচালক শিহাব শাহীন। এই ওয়েব সিরিজ থেকে থেকে কেমন সাড়া পাচ্ছেন? মাহি বলেন, খুবই ভালো। ফেসবুক জুড়ে শুধু মরীচিকা আর মরীচিকা। শিহাব শাহীন অসাধারণ একজন পরিচালক। তার সৃষ্টি খুবই চমৎকার। কেউ যদি সিরিজটি নিয়ে আলোচনা না করতো তাহলে সেটা দুঃখের বিষয় ছিল। আশ্চর্য হতাম। ওটিটিতে কাজ শুরু করেছেন? নতুন এ মাধ্যমে কাজ করে কী মনে হয়েছে? মাহি বলেন, সবাই তো সিনেমা হলে গিয়ে সিনেমা দেখার সুযোগ পেতেন না। ভালো কনটেন্ট হলে তারা সাবস্ক্রাইব করে দেখছেন। প্রতিযোগিতা বেড়ে গেছে আসলে। অনেক বেশি ভালো কাজ করতে হবে। আমার কাছে মনে হয়, ওয়েবে ফেস ভ্যালু বা তারকাখ্যাতির দাম নেই। যারা ভালো কাজ করবে তারাই টিকে থাকবে। এটা আসলে রিস্কের বিষয়। তবে ওটিটি প্লাটফর্মকে আমি এপ্রিশিয়েট করি। হলিউড, বলিউড সব...