Wednesday, July 8

বাংলাদেশ

পরীমনি ও একার সদস্যপদ স্থগিত করল শিল্পী সমিতি

পরীমনি ও একার সদস্যপদ স্থগিত করল শিল্পী সমিতি

এক্সক্লুসিভ, বাংলাদেশ, বিনোদন
এফডিসিতে সংবাদ সম্মেলন করে চিত্রনায়িকা একা ও পরীমনির সদস্যপদ স্থগিতের কথা জানিয়েছেন অভিনয়শিল্পী মিশা সওদাগর। আজ শনিবার বিকেলে এফডিসির জহির রায়হান কালার ল্যাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতির বক্তব্যে মিশা সওদাগর এই ঘোষণা দেন। এ দুই নায়িকা বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত, এমন অভিযোগ এনে শনিবার দুপুরে সমিতির সদস্যদের ডেকে ক্যাবিনেট মিটিংয়ে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এফডিসির জহির রায়হান কালার ল্যাবে আয়োজিত সংবাদ সম্মেলনে মিশা জানান, একা ও পরীমনির ঘটনাটি চলচ্চিত্র তথা শিল্পীসমাজের জন্য বিব্রতকর। কোনো অন্যায়কে প্রশ্রয় দেয় না শিল্পী সমিতি। তাঁদের মামলা চলমান থাকায় একা ও পরীমনির সদস্যপদ সাময়িকভাবে স্থগিত করা হলো। এফডিসির জহির রায়হান কালার ল্যাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতির বক্তব্যে মিশা সওদাগর পরীমনি ও একার সদস্যপদ স্থগিতে...
বঙ্গমাতার আদর্শ বাঙালি নারীদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে : প্রধানমন্ত্রী

বঙ্গমাতার আদর্শ বাঙালি নারীদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে : প্রধানমন্ত্রী

এক্সক্লুসিভ, বাংলাদেশ, রাজনীতি
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা মুজিব যে আদর্শ ও দৃষ্টান্ত রেখে গেছেন, তা যুগে যুগে বাঙালি নারীদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। তিনি আশা করেন, তাঁর জীবনি চর্চার মাধ্যমে নতুন প্রজন্ম দেশপ্রেমে উদ্বুদ্ধ হবে। বঙ্গবন্ধুর সংগ্রামী জীবন, বাঙালির স্বাধিকার আন্দোলন, মহান মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা সংগ্রামের অনেক অজানা অধ্যায় সম্পর্কে জানতে পারবে। আগামীকাল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা ফজিলাতুননেছা মুজিবের ৯১তম জন্মবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী আজ এক বাণীতে তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে এসব কথা বলেন। বঙ্গমাতা ফজিলাতুন নেছা মুজিবের জন্মবার্ষিকীতে এবারের প্রতিপাদ্য বিষয় হচ্ছে, ‘বঙ্গমাতা সংকটে সংগ্রামে নির্ভীক সহযাত্রী' যথার্থ হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এতে বঙ্গবন্ধুর রাজনৈতিক, সামাজিক ও পারিবারিক জীবনে সর্বক্ষণের সহযোগী ও অনুপ্...
এবারি পরীমনি পিয়াসা মৌ হেলেনাসহ ৬ জনের বাসায় তল্লাশি

এবারি পরীমনি পিয়াসা মৌ হেলেনাসহ ৬ জনের বাসায় তল্লাশি

এক্সক্লুসিভ, ক্রাইম, বাংলাদেশ, বিনোদন
চলচ্চিত্র অভিনেত্রী পরীমনি, মডেল ফারিয়া মাহবুব পিয়াসা ও মরিয়ম আক্তার মৌ, প্রযোজক নজরুল ইসলাম রাজসহ গ্রেফতার ছয় আসামির বাসায় তল্লাশি অভিযান করছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। শনিবার (০৭ আগস্ট) বিকেল ৩টা থেকে একে একে সবার বাসায় এই অভিযান পরিচালনা করা হচ্ছে, অভিযান এখনও চলমান রয়েছে। শনিবার সন্ধ্যায় সিআইডির অতিরিক্ত ডিআইজি শেখ ওমর ফারুক এ খবর নিশ্চিত করেন। তিনি বলেন, গ্রেফতার হওয়া আসামি পরীমনি, পিয়াসা, মৌ, রাজ, হেলেনা জাহাঙ্গীরসহ ৬ আসামির বাসায় তল্লাশি করা হচ্ছে। মামলার তদন্তের স্বার্থে এই অভিযান করা হচ্ছে। তবে এখনই কিছু বলার মতো অগ্রগতি হয়নি। বিস্তারিত জানানো হবে বলেও জানান সিআইডির এই কর্মকর্তা। তিনি আরও বলেন, গ্রেফতার আসামিদের পৃথক ৭টি মামলার তদন্তভার সিআইডিকে ন্যাস্ত করা হয়েছে। মামলাগুলোর তদন্ত কার্যক্রম আমরা শুরু করেছি। তদন্ত চলমান রয়েছে। বিস্তারিত আসছে... ...
রেলের সঙ্গে সংযুক্ত হচ্ছে কুয়াকাটা

রেলের সঙ্গে সংযুক্ত হচ্ছে কুয়াকাটা

এক্সক্লুসিভ, বাংলাদেশ
এখনও দক্ষিণবঙ্গের সঙ্গে রাজধানী ঢাকার যোগাযোগের প্রধান মাধ্যম নৌপথ। সেখান থেকে বেরিয়ে এসে দেশের দক্ষিণবঙ্গকে রেলের সঙ্গে সংযুক্ত করার পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। যার অংশ হিসেবে ঢাকার সঙ্গে রেলে সংযুক্ত হবে সাগরকন্যা কুয়াকাটা। রেলপথ মন্ত্রণালয় সূত্রে জানা যায়, ফরিদপুরের ভাঙ্গা থেকে বরিশাল-পটুয়াখালী হয়ে কুয়াকাটা পর্যন্ত ২৪৪ কিলোমিটার রেললাইন নির্মাণের প্রকল্প হাতে নেওয়া হয়েছে। ইতোমধ্যেই প্রাথমিক সম্ভাব্যতা যাচাইয়ের কাজ শেষ হয়েছে। জানা যায়, ২০২২ সাল থেকে কাজ শুরু হবে বিশাল এ প্রকল্পের। ২০৩০ সালের মধ্যে প্রকল্পের কাজ শেষ করার পরিকল্পনা রয়েছে রেলপথ মন্ত্রণালয়ের। প্রকল্পটির সম্ভাব্য ব্যয় নির্ধারণ করা হয়েছে ৪৪ হাজার কোটি টাকা। ইতোমধ্যেই প্রকল্পটির সম্ভাব্যতা যাচাই শেষ হয়েছে। সে সঙ্গে প্রকল্পের নকশা শেষ হয়েছে এবং টেন্ডার ডকুমেন্টের কাজও সম্পন্ন হয়েছে। প্রকল্পের প্রস্তাবনা অনুযায়ী,...
ফাইজারের আরও ৬০ লাখ টিকা আসছে

ফাইজারের আরও ৬০ লাখ টিকা আসছে

জাতীয়, বাংলাদেশ
করোনা প্রতিরোধে ফাইজার-বায়োএনটেকের আরও ৬০ লাখ ডোজ টিকা আগামী সেপ্টেম্বরে প্রথম সপ্তাহে বাংলাদেশে আসবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন। বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। ড. মোমেন বলেন, বিশ্ব উদ্যোগ কোভ্যাক্সের অধীনে এই টিকা আসবে।ওরা জানতে চেয়েছে- ওটা (ফাইজার) আসলে আমাদের রাখার ব্যবস্থা আছে কি না। আমাদের ব্যবস্থা আছে। সুতরাং এগুলো আসবে। ফাইজারের টিকা সংরক্ষণ করতে হয় হিমাঙ্কের নিচে মাইনাস ৯০ ডিগ্রি থেকে মাইনাস ৬০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। ফলে এই টিকা সংরক্ষণ করতে আল্ট্রা কোল্ড ফ্রিজারের প্রয়োজন হয়। এই টিকা পরিবহণ করতে লাগে থার্মাল শিপিং কনটেইনার বা আল্ট্রা ফ্রিজার ভ্যান। এর আগে গত ৩১ মে কোভ্যাক্স থেকে ফাইজার-বায়োএনটেকের ১ লাখ ৬২০ ডোজ টিকা পেয়েছে বাংলাদেশ।এই টিকা দেশে পরীক্ষামূলক প্রয়োগ করা হয় ২১ জুন। এ ছাড়া ফাইজারের টিকা আস...
অভিনয়-মডেলিংয়ের আড়ালে অনৈতিক কাজ, যা বললেন হাছান মাহমুদ

অভিনয়-মডেলিংয়ের আড়ালে অনৈতিক কাজ, যা বললেন হাছান মাহমুদ

এক্সক্লুসিভ, ক্রাইম, বাংলাদেশ, বিনোদন, রাজনীতি
সম্প্রতি একাধিক অভিনয়শিল্পী-মডেল গ্রেফতার হওয়া নিয়ে প্রশ্নের জবাব দিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। তিনি বলেছেন, অভিনয়-মডেলিংয়ের আড়ালে অনৈতিক কাজ করলে দায় এড়ানো যাবে না। তিনি বৃহস্পতিবার দুপুরে রাজধানীতে সরকারি বাসভবনে বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ ছেলে শহিদ শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী উপলক্ষে বক্তব্য শেষে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন। হাছান মাহমুদ বলেন, অভিনয়-মডেলিং এগুলো আমাদের শিল্প-সংস্কৃতিরই অংশ। যারা এগুলো চর্চা করেন তারা এই অঙ্গনকে সমৃদ্ধ করে এবং অনেকে জীবিকাও নির্বাহ করে। কিন্তু এর আড়ালে কেউ যদি অবৈধ-অনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকে, তিনি যেই হন, সেই দায় তো তাকে নিতেই হবে। এ ধরনের অভিযোগে গ্রেফতারের প্রেক্ষিতে শিল্পাঙ্গণে কোনো বিরূপ প্রভাব পড়বে না উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, অনৈতিক বা অবৈধ কর্মকাণ্ডের...
অতিরিক্ত টাকা ব্যাংক থেকে তুলে নেওয়া হবে

অতিরিক্ত টাকা ব্যাংক থেকে তুলে নেওয়া হবে

অর্থনীতি, এক্সক্লুসিভ, বাংলাদেশ
ব্যাংকগুলো কাছে থাকা অতিরিক্ত টাকা তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। আগামী সোমবার থেকে ‘বাংলাদেশ ব্যাংক বিল’ এর মাধ্যমে ব্যাংক থেকে এই টাকা তুলে নেওয়ার প্রক্রিয়া শুরু হবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। তবে এর মাধ্যমে ঠিক কত টাকা তুলে নেওয়া হবে কেন্দ্রীয় ব্যাংক এখনও সেটা নির্ধারণ করেনি। এর আগে ২০১৮ সালের ২৯ মার্চ সর্বশেষ ব্যাংকগুলো থেকে এভাবে টাকা তুলে নেওয়া হয়েছিল। সূত্র জানিয়েছে, বাংলাদেশ ব্যাংক বৃহস্পতিবার ব্যাংকগুলোকে ‘বাংলাদেশ ব্যাংক বিল’-এ অংশগ্রহণের জন্য চিঠি দিয়ে বলেছে, মুদ্রাবাজারের স্থিতিশীলতা বজায় রাখার স্বার্থে বাজারে অতিরিক্ত তারল্য নিয়ন্ত্রণের মাধ্যমে বাংলাদেশ ব্যাংক বিলের নিলাম অনুষ্ঠানের সিদ্ধান্ত হয়েছে। বাংলাদেশে ব্যাংক বাণিজ্যিক ব্যাংকের কাছে এই বিল বিক্রি করে বাজার থেকে অতিরিক্ত টাকা তুলে নেবে। এর বিপরীতে ব্যাংকগুলো মুনাফা পাবে। গত ২৯ জুলাই চলতি ...
এবার গ্রেফতার পরীমনির বিষয়ে মুখ খুললেন কথিত মা চয়নিকা চৌধুরী

এবার গ্রেফতার পরীমনির বিষয়ে মুখ খুললেন কথিত মা চয়নিকা চৌধুরী

এক্সক্লুসিভ, ক্রাইম, বাংলাদেশ, বিনোদন
ঢাকাই ছবির নায়িকা পরীমনির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বনানী থানায় মামলা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যার দিকে মামলাটি করে র‌্যাব। মামলায় পরীমনির ম্যানেজার আশরাফুল ইসলামকেও আসামি করা হয়েছে। এর আগে বুধবার বনানীর বাসা থেকে পরীমনি বিপুল পরিমাণ বিদেশি মদ, ইয়াবা, এলএসডি, আইস ও বিভিন্ন প্রকার মাদকসহ আটক হন। বৃহস্পতিবার তাকে গ্রেফতার দেখায় র‌্যাব। পরীমনি এমন দুদর্শায় দেখা মেলেনি নাট্টনির্মাতা চয়নিকা চৌধুরীর। এ নাট্টনির্মাতাকে নিজের ‘মা’ বলে সম্বোধন করে থাকেন চিত্রনায়িকা পরীমনি। বিভিন্ন সময় তাদের দুজনকে একসঙ্গে দেখাও গেছে। পরীমনির বিভিন্ন কর্মকাণ্ডে সবসময় পাশে ছিলেন এই নির্মাতা। বিশেষ করে গত মাসে উত্তরা বোটক্লাব কাণ্ডে সর্বদা পাশে থেকে পরীমনিকে সাহস জুগিয়েছিলেন চয়নিকা। কিন্তু বুধবার পরীমনির বাসায় র‌্যাবের অভিযান থেকে শুরু করে গ্রেপ্তারের সময় পর্যন্ত একেবারেই অদৃশ্য চয়নিকা চৌধুরী। বি...
করোনায় একদিনে রেকর্ডসংখ্যক ২৬৪ জনের মৃত্যু

করোনায় একদিনে রেকর্ডসংখ্যক ২৬৪ জনের মৃত্যু

এক্সক্লুসিভ, বাংলাদেশ, স্বাস্থ্য
দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘন্টায় রেকর্ডসংখ্যক ২৬৪ জন মারা গেছেন। এর আগে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড ছিল ২৭ জুলাই ২৫৮ জন। আজ মৃতদের মধ্যে পুরুষ ১৪০ ও নারী ১২৪ জন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২১ হাজার ৯০২ জনে । এদিকে আজ নতুন আক্রান্ত হয়েছে ১২ হাজার ৭৪৪ জন। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদফতর জানায়, করোনা শনাক্তের বিবেচনায় আজ মৃত্যুর হার ১ দশমিক ৬৬ শতাংশ। গতকাল মৃত্যুর হার ছিল ১ দশমিক ৬৫ শতাংশ। এখন পর্যন্ত যারা মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ১৪ হাজার ৬৮৪ জন, ৬৭ দশমিক ০৪ শতাংশ এবং নারী ৭ হাজার ২১৮ জন, ৩২ দশমিক ৯৬ শতাংশ। গত ২৪ ঘন্টায় মৃতদের বয়স বিশ্লেষণে দেখা যায়, শূন্য থেকে ১০ বছর বয়সী ১ জন, ১১ থেকে ২০ বছর বয়সী ১ জন, ২১ থেকে ৩০ বছর বয়সী ৫ জন, ৩১ থেকে ৪০ বছর বয়সী ২৫ জন, ৪১ থেকে ৫০ বছর বয়সী ৩১ জন, ৫১ থেকে ৬০ বছর বয়সী ৫৯ জন, ৬১ থেকে ৭০ বছর বয়সী ৭৪ জন, ৭১ থেকে ৮০ বছর বয়সী ৫০ জন, ৮১ থেকে ৯০ বছর...
বিধি-নিষেধ আরও ৭ দিন, চূড়ান্ত হবে মঙ্গলবার

বিধি-নিষেধ আরও ৭ দিন, চূড়ান্ত হবে মঙ্গলবার

এক্সক্লুসিভ, বাংলাদেশ
করোনা ভাইরাস সংক্রমণ পরিস্থিতি এবং স্বাস্থ্য অধিদফতরের সুপারিশের পরিপ্রেক্ষিতে আরেক দফা বিধি-নিষিধে বাড়ানো হচ্ছে। তবে কিছু কিছু ক্ষেত্রে শিথিল করা হবে। মঙ্গলবার আন্তঃমন্ত্রণালয় সভায় তা চূড়ান্ত হবে বলে জানিয়েছে সরকারি সূত্র। এ লক্ষ্যে কোভিড-১৯ পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত বিষয়ে আন্তঃমন্ত্রণালয় সভা ডেকেছে সরকার। মঙ্গলবার (৩ আগস্ট) বেলা ১১টায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের সভাপতিত্বে অনলাইনে এ সভা অনুষ্ঠিত হবে। সভায় ১২ জন মন্ত্রী-প্রতিমন্ত্রী, ১৬ জন সচিব, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার, পুলিশ মহাপরিদর্শক, বিভিন্ন গোয়েন্দা সংস্থার শীর্ষ কর্মকর্তা, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, আইইডিসিআর পরিচালকসহ সংশ্লিষ্টরা অংশ নেবেন। সোমবার (২ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত চিঠি সংশ্লিষ্টদের কাছে পাঠানো হয়েছে। ঈদের সময় আটদিন বিরতি দিয়ে গত ২৩ জ...