Wednesday, July 8

বাংলাদেশ

করোনায় ২৩০ জনের মৃত্যুতে নতুন রেকর্ড, শনাক্তও সর্বোচ্চ ১১৮৭৪

করোনায় ২৩০ জনের মৃত্যুতে নতুন রেকর্ড, শনাক্তও সর্বোচ্চ ১১৮৭৪

বাংলাদেশ
দেশে গত ২৪ ঘণ্টায় মৃত্যু ও শনাক্তে দুটোতেই নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। আগের রেকর্ড ভেঙে একদিনে করোনায় আরও ২৩০ জনের মৃত্যু হয়েছে। করোনায় মৃত্যুতে এ যাবতকালে এটাই সর্বোচ্চ। এর আগে গত ৯ই জুলাই দেশে ২১২ জনের মৃত্যুর খবর দিয়েছিল স্বাস্থ্য বিভাগ। এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়ালো ১৬ হাজার ৪১৯ জনে। পুরানো রেকর্ড ভেঙ্গে নতুন করে ১১ হাজার ৮৭৪ জন শনাক্ত হয়েছেন। এর আগে সর্বোচ্চ শনাক্ত ছিল ৮ই জুলাই ১১ হাজার ৬৫১ জন। সরকারি হিসাবে এ পর্যন্ত মোট শনাক্ত ১০ লাখ ২১ হাজার ১৮৯ জন। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২৯ দশমিক ৬৭ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ৬ হাজার ৩৬২ জন এবং এখন পর্যন্ত ৮ লাখ ৭৪ হাজার ৫০১ জন সুস্থ হয়ে উঠেছেন। আজ স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে আরও জানানো হয়, ৬১৩টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ৩৯ হাজার ৮৬০টি নমুনা সংগ্রহ এবং ৪০ হাজার ১৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ৬৯ লাখ ...

নারায়ণগঞ্জের রূপগঞ্জে কয়লা হয়ে গেল এতগুলো মানুষ!

বাংলাদেশ, স্বাস্থ্য
চারদিকে আর্তনাদ। আহাজারি। ভারি হয়ে উঠেছে ঢাকা-সিলেট মহাসড়কের বাতাস। একটু পর পর ছুটে যাচ্ছে এম্বুলেন্স। এম্বুলেন্সের সাইরেন আর স্বজন হারানোদের আর্তনাদে এক হৃদয়বিদারক পরিবেশ তৈরি হয়েছে শীতলক্ষ্যার তীরে। গত বৃহস্পতিবার সন্ধ্যার পর নারায়ণগঞ্জের রূপগঞ্জে অবস্থিত সজীব গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান কর্ণগোপের হাসেম ফুড লিমিটেডের কারখানায় ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারিয়েছেন অর্ধশতাধিক মানুষ। গতকাল বিকাল পর্যন্ত মারা গেছেন ৫২ জন। এরমধ্যে দুর্ঘটনাস্থল থেকে ৪৯ জনের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। জীবিত উদ্ধার করা হয়েছে ২৫ জনকে। রাতভর আগুন নিয়ন্ত্রণ ও উদ্ধার তৎপরতা চালায় ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিট। গতকাল বেলা ২টার পর থেকে একে একে বের হচ্ছিলো লাশ। তখন পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। বিকাল ৩টার পর আগুন নিয়ন্ত্রণের খবর জানায় ফায়ার সার্ভিস। আগুন লাগার পর থেকেই স্বজনরা ভিড় করছিলেন প্রিয়জনদের খোঁজে। তখন ব...
রূপগঞ্জ ট্রাজেডি-সজীব গ্রুপের চেয়ারম্যানসহ ৮ জনের চার দিনের রিমান্ড

রূপগঞ্জ ট্রাজেডি-সজীব গ্রুপের চেয়ারম্যানসহ ৮ জনের চার দিনের রিমান্ড

এক্সক্লুসিভ, বাংলাদেশ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে সজীব গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান হাসেম ফুডস কারখানায় অগ্নিকাণ্ডে ৫২ জনের মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার সজিব গ্রুপের চেয়ারম্যানসহ ৮জনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। আজ শনিবার বিকেলে রূপগঞ্জ থানার পরিদর্শক হুমায়ুন কবির মোল্লা আসামিদের রিমান্ডের আবেদন করলে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফাহমিদা খাতুন তা মঞ্জুর করেন। এর আগে শনিবার দুপুরে ভুলতা পুলিশ ফাঁড়ির পরিদর্শক নাজিম উদ্দিন মজুমদার বাদী হয়ে আটজনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। আসামিরা হলেন সজীব গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আবুল হাসেম, তার ছেলে হাসীব বিন হাসেম, তারেক ইব্রাহীম, তাওসীব ইব্রাহীম, তানজীম ইব্রাহীম, প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শাহান শাহ আজাদ, উপমহাব্যবস্থাপক মামুনুর রশিদ ও প্রকৌশলী মো. আলাউদ্দিন। এর আগে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় কারখানা...
“একুশে পদক প্রাপ্ত কথা সাহিত্যিক বুলবুল চৌধুরী কে গুনীজন সম্মাননা প্রদান করলো মাঞ্জা”

“একুশে পদক প্রাপ্ত কথা সাহিত্যিক বুলবুল চৌধুরী কে গুনীজন সম্মাননা প্রদান করলো মাঞ্জা”

এক্সক্লুসিভ, বাংলাদেশ
বুলবুল চৌধুরী একজন বাংলাদেশি কথাসাহিত্যিক ও লেখক। ভাষা ও সাহিত্যে অবদানের স্বীকৃতিস্বরূপ ২০২১ সালে তিনি একুশে পদক লাভ করেন। বুলবুল চৌধুরী ১৯৪৮ সালের ১৬ আগস্ট গাজীপুরের দক্ষিণবাগ গ্রামে জন্মগ্রহণ করেন। তার উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে রয়েছে-ছোট গল্পগ্রন্থ,টুকা কাহিনি,পরমানুষ,মাছের রাত,চৈতার বউ গো। এছাড়া উপন্যাস- অপরূপ বিল ঝিল নদী,কহকামিনী,তিয়াসের লেখন,অচিনে আঁচড়ি,মরম বাখানি,এই ঘরে লক্ষ্মী থাকে,ইতু বৌদির ঘর,দখিনা বাও। আত্মজীবনী-আঁকিবুঁকি,অতলের কথকথা। এছাড়াও ‘গাঁওগেরামের গল্পগাথা’,‘নেজাম ডাকাতের পালা’,‘ভালো ভূত আর প্রাচীনগীতিকার গল্প’নামক কিশোর গ্রন্থের রচয়িতাও তিনি। সাহিত্যে অবদানের জন্য একুশে পদক ছাড়াও তিনি বাংলা একাডেমি পুরস্কার, ব্র্যাক ব্যাংক, সমকাল সাহিত্য সহ বিভিন্ন পুরস্কার ও সম্মাননা পেয়েছেন। আত্মজৈবনিক উপন্যাস 'অতলের কথকতা'র কথাকার বুলবুল চৌধুরীর সময় এখন থেমে আছে ...
রেশনিং সিস্টেম আদলে অসহায়-দুস্থদের মাঝে বিনামূল্যে খাদ্য বিতরণ করবে যুবলীগ

রেশনিং সিস্টেম আদলে অসহায়-দুস্থদের মাঝে বিনামূল্যে খাদ্য বিতরণ করবে যুবলীগ

এক্সক্লুসিভ, বাংলাদেশ, রাজনীতি
রেশনিং সিস্টেম আদলে অসহায়-দুস্থদের মাঝে বিনামূল্যে খাদ্য বিতরণ করবে যুবলীগ রাষ্ট্রনায়ক শেখ হাসিনা'র নির্দেশে বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ এর নেতৃত্বে দেশব্যাপী করোনায় বিপর্যস্ত অসহায়-দুস্থদের মাঝে খাদ্য সহায়তার ধারাবাহিকতায় আজ ০৮-০৭-২১ রোজ বৃহস্পতিবার ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের উদ্যোগে টিকাটুলি কামরুন্নেসা স্কুল সংলগ্ন বস্তিতে বাংলাদেশ আওয়ামী যুবলীগ এর বিপ্লবী সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মাইনুল হোসেন খান নিখিল প্রায় ১০০০ অসহায়-দুস্থদের মাঝে রান্না করা খাবার বিতরণ করেন। এসময় আয়োজনের প্রধান অতিথি যুবলীগ সাধারণ সম্পাদক বলেন, "রাজনীতির মূল কথা মানব সেবা। শেখ ফজলে শামস পরশের নেতৃত্বে যুবলীগ সেই মহৎ কাজটিই দেশব্যাপী পরিচালনা করছে। আমরা অনতি বিলম্বে করোনায় বিপর্যস্ত অসহায়-দুস্থদেরকে খাদ্য সেবা দেবার জন্য রেশনিং সিস্টেমের আদলে আমাদের সাধ্য ও সামর্থ্য অনুযায়ী বিনাম...
লকডাউনে রাজধানীতে গ্রেপ্তার ১০৭৭ জন!

লকডাউনে রাজধানীতে গ্রেপ্তার ১০৭৭ জন!

এক্সক্লুসিভ, বাংলাদেশ
কঠোর লকডাউনের অষ্টম দিনে সরকারি নির্দেশনা অমান্য করে বাইরে বের হওয়ায় রাজধানীতে এক হাজার ৭৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ৩১৮ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে ১৬ লাখ ৭৯০ টাকা। এছাড়া ট্রাফিক বিভাগ ৯৩৭টি গাড়ির বিরুদ্ধে মামলায় জরিমানা করেছে ২১ লাখ ৫৩ হাজার ৫০০ টাকা। বৃহস্পতিবার পর্যন্ত রাজধানীতে মোট গ্রেপ্তার হয়েছেন পাঁচ হাজার ২৬৪ জন। ঢাকা মহানগর পুলিশ জানায়, লকডাউনের অষ্টম দিনে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ডিএমপির ৮টি বিভাগের রমনা, লালবাগ, মতিঝিল, ওয়ারী, তেজগাঁও, মিরপুর, গুলশান ও উত্তরা এলাকায় সরকারি নিয়ম অমান্য করে বাইরে বের হওয়ায় এক হাজার ৭৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার লকডাউনের সপ্তম দিনে সরকারি নির্দেশনা অমান্য করে বাইরে বের হওয়ায় এক হাজার ১০২ জনকে গ্রেপ্তার করে পুলিশ। ২৪৫ জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়।...
দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় ২০১ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় ২০১ জনের মৃত্যু

এক্সক্লুসিভ, বাংলাদেশ
দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২০১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ১৫ হাজার ৫৯৩ জনের। নতুন করে শনাক্ত হয়েছেন ১১ হাজার ১৬২ জন। সবমিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৯ লাখ ৭৭ হাজার ৫৬৮ জনে। মৃত ২০১ জনের মধ্যে পুরুষ ১১৯ জন এবং ৮২ জন নারী। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার ৩১ দশমিক ৩২ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৪ দশমিক ৩১ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৭ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৬০ শতাংশ। বুধবার (৭ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাছিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা সিটিসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গ বিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫ হাজার ৯৮৭ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৮ লা...
“বৃক্ষ নিধন আর নয় ‘দেশকে করুন বৃক্ষময়’ এই স্লোগানে ”মাঞ্জার” বৃক্ষরোপণ কর্মসূচি”

“বৃক্ষ নিধন আর নয় ‘দেশকে করুন বৃক্ষময়’ এই স্লোগানে ”মাঞ্জার” বৃক্ষরোপণ কর্মসূচি”

এক্সক্লুসিভ, বাংলাদেশ, লাইফস্টাইল
বৃক্ষ নিধন আর নয় ‘দেশকে করুন বৃক্ষময়’ এই স্লোগান কে সামনে রেখে ”মাঞ্জার” পক্ষ থেকে পুরান ঢাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ঘুরে ঘুরে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসাবে ফলজ , বনজ ও ঔষুধি গাছের চারা রোপন করা হয়। আজ ছিলো এই সংগঠনটির একটি বিশেষ দিন। মাঞ্জার উপদেষ্টাদের একজন আমাদের শ্রদ্ধেয় গাজী সারোয়ার হোসেন বাবু ভাই এর জন্মদিন। তাই এই বিশেষ দিন কে স্মরণীয় করতে অজকের দিনটিকেই বৃক্ষ রোপন এর দিন হিসেবে বাছাই করি আমরা। এবং পুরান ঢাকার কে এল জুবিলী স্কুলে তিনি নিজে উক্ত কর্মসূচীতে গাছের চারা রোপণের মাধ্যমে আমাদের কর্মসূচি শুভ উদ্ভোধন করেন। এছাড়া আরো উপস্থিত ছিলেন সংগঠনের পরিচালকবৃন্দ সহ সংগঠনের সেচ্ছাসেবকবৃন্দ। উল্লেখ্য, গত ২ বছর ধরে তাদের নিজস্ব তহবিল থেকে করোনা ভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া থাকা মানুষের মাঝে ত্রাণ সামগ্রী উপহার দিয়ে আসছে। সংগঠনটির অন্যতম সদস্য কে এম আল মুন...
আসছে ঈদে বিধি-নিষেধ থাকবে না ছুটি বাড়বে!

আসছে ঈদে বিধি-নিষেধ থাকবে না ছুটি বাড়বে!

বাংলাদেশ
ঢাকা: করোনা সংক্রমণের ভয়াল রূপ দেখছে দেশ। গত কয়েকদিন থেকে প্রায় প্রতিদিনই বাড়ছে সংক্রমণ ও মৃত্যু। এ অবস্থায় কঠোর লকডাউন বা সরকারি ভাষায় বিধি-নিষেধ আরো সাতদিন বাড়ানো হলো। তবে এই সাতদিন শেষে বিধি-নিষেধ আরো বাড়ানো হবে কিনা- তা নিয়ে জানার আগ্রহ সবার। আবার ঈদের তিনদিনের ছুটি বাড়বে কিনা, লকডাউন না থাকলে ঈদের ছুটি বাড়বে কিনা, ছুটি থাকলে কর্মস্থল ত্যাগ করা যাবে কিনা- ইত্যাদি বিষয় নিয়ে সরকারি-বেসরকারি কর্মজীবীর পাশাপাশি ব্যবসায়ী এবং সাধারণ মানুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে আলোচনা উঠেছে। ঈদের সময়ে লকডাউন থাকছে কিনা- প্রশ্নে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন স্বদেশ কন্ঠ কে বলেন, সবকিছুই নির্ভর করবে পরিস্থিতির উপর। সোমবার (৫ জুলাই) প্রজ্ঞাপন জারি করে চলমান লকডাউন আগামী ১৪ জুলাই মধ্যরাত পর্যন্ত বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। এদিকে, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২০...
রাজধানীতে শিশু গৃহকর্মীকে নির্যাতন, স্বামী-স্ত্রীর বিরুদ্ধে মামলা

রাজধানীতে শিশু গৃহকর্মীকে নির্যাতন, স্বামী-স্ত্রীর বিরুদ্ধে মামলা

বাংলাদেশ
রাজধানীর তোপখানা রোডে শিশু গৃহকর্মীকে নির্যাতনের ঘটনায় গৃহকর্তা তানভির আহসান ও তার স্ত্রী অ্যাডভোকেট নাহিদ আঁখির বিরুদ্ধে মামলা দায়ের করেছে ভুক্তভোগীর বাবা। সোমবার শাহবাগ থানায় মামলাটি দায়ের করা হয়। মামলা দায়েরের পর তাদের দু’জনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের নির্দেশে কারাগারে প্রেরণ করেছে পুলিশ। শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মওদুদ হাওলাদার জানান, গৃহকর্মী সুইটির বাবা মো. শহিদ মিয়া সোমবার দুপুরে তানভীর-নাহিদ দম্পতির বিরুদ্ধে নারী-শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন। আসামীদের গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। অভাবের তাড়নায় দরিদ্র বাবা-মা ১২ বছর বয়সী সুইটিকে রাজধানীর তোপখানা রোডের একটি বাসায় গৃহকর্মীর কাজে দেন। এখানে সে ৯ মাস ধরে কাজ করছে। প্রায় প্রতিদিনই তাকে নানা অজুহাতে গৃহকর্তা ও গৃহকর্ত্রী উভয়ই মারধর করে। একপর্যায়ে শনিবার মেয়েটিকে নির্যাতনে আঘাতের চিহ্নসহ কিছু ছ...