Thursday, July 9

বাংলাদেশ

চুয়াডাঙ্গায় ভয়ংকর অবস্থা! শতভাগ করোনা শনাক্ত!

চুয়াডাঙ্গায় ভয়ংকর অবস্থা! শতভাগ করোনা শনাক্ত!

এক্সক্লুসিভ, বাংলাদেশ, স্বাস্থ্য
চুয়াডাঙ্গায় গত ২৪ ঘণ্টায় ৪১টি নমুনা পরীক্ষার ফলাফলে ৪১ জনেরই করোনা শনাক্ত হয়েছে। এ হিসেবে আক্রান্তের হার শতভাগ। আজ বৃহস্পতিবার সকালে চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা. এএসএম মারুফ হাসান তথ্যটি নিশ্চিত করেন এবং বলেন, একই সময়ে জেলায় করোনায় আরও দুজনের মৃত্যু হয়েছে। চুয়াডাঙ্গা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, এ পর্যন্ত আক্রান্ত রোগীর সংখ্যা ২ হাজার ৮৩৭ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ২৯ জন সুস্থসহ মোট সুস্থ হয়েছেন ২ হাজার ৪৯ জন। মারা গেছেন ৯১ জন। বর্তমানে রোগীর সংখ্যা ৬৯৭ জন। এর মধ্যে হোম আইসোলেশন আছেন ৬৩৩ জন। হাসপাতালে ভর্তি আছেন ৬১ জন এবং রেফার আছেন তিনজন। উল্লেখ্য, করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় গতকাল বুধবার সকাল ৬টা থেকে জীবননগর উপজেলায় কঠোর লকডাউন শুরু হয়েছে। গত রোববার সকাল ৬টা থেকে চুয়াডাঙ্গা পৌরসভাসহ সদর উপজেলার আলুকদিয়া ইউনিয়নে সাত দিনের জন্য লকডাউন শুরু হয়। ১৫ই জুন মঙ্গলবার লকডাউন করা হয় ...
জার্নালিস্ট সোসাইটি ফর হিউম্যান রাইটস্ এর মতলব উত্তর উপজেলা শাখার কমিটি গঠন

জার্নালিস্ট সোসাইটি ফর হিউম্যান রাইটস্ এর মতলব উত্তর উপজেলা শাখার কমিটি গঠন

আইন ও আদালত, এক্সক্লুসিভ, বাংলাদেশ
মতলব উত্তর প্রতিনিধি : জার্নালিস্ট সোসাইটি ফর হিউম্যান রাইটস্ এর চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলা শাখা কমিটি গঠন করা হয়েছে। গত ২০ জুন সংগঠনের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান অ্যাড. মোঃ মনির হোসেন ও মহাসচিব বিশিষ্ট সাংবাদিক লায়ন মোঃ মফিজুর রহমান খান বাবু উক্ত ১০১ সদস্য কমিটি অনুমোদন দেন। পরে কমিটির নেতৃবৃন্দ কেন্দ্রীয় নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান। কার্যকরি কমিটির সাথে ১১ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ হলো, প্রধান উপদেষ্টা এম. ইসফাক আহসান, সম্মানিত উপদেষ্টা অ্যাড. শামীমুল ইসলাম, ইসলামাবাদ ইউপি চেয়ারম্যান সাজেদুল হাসান বাবু (বাতেন), ফতেপুর পশ্চিম ইউপি চেয়ারম্যান নূর মোহাম্মদ, ছেঙ্গারচর পৌরসভার প্যানেল মেয়র আঃ মান্নান বেপারী, কাউন্সিলর শাহাদাৎ হোসেন খোকন ঢালী, ফখরুল ইসলাম সরকার, মোঃ ফারুকুল ইসলাম পাটোয়ারী, প্রভাষক মেহেদী মাসুদ, রজ্জব আলী মাস্টার, কবি ও লেখক খোরশেদ আলম বিপ্লব। ...
সরকারি অনুমোদন পেল ওয়েষ্ট ধানমন্ডি মিডিয়া ক্লাব

সরকারি অনুমোদন পেল ওয়েষ্ট ধানমন্ডি মিডিয়া ক্লাব

বাংলাদেশ, বিনোদন
আরজে সাইমুরঃ ২১ জুন, ২০২১ ১২:৪২ সরকারি অনুমোদন পেল ‘ওয়েষ্ট ধানমন্ডি মিডিয়া ক্লাব" বাণিজ্য মন্ত্রণালয় থেকে মিডিয়া ক্লাব হিসেবে স্বীকৃতি পেল ‘ওয়েষ্ট ধানমন্ডি মিডিয়া ক্লাব" এর মধ্য দিয়ে বাংলাদেশ চলচ্চিত্র, টিভি,সংগীত মঞ্চখাতে নতুন এক সম্ভাবনার দিগন্ত উন্মোচিত হলো। সে জন্য সরকারের প্রতি বিশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছে ওয়েষ্ট ধানমন্ডি মিডিয়া ক্লাব সভাপতি চলচ্চিত্র প্রযোজক আবুল হোসেন মজুমদার,সাধারণ সম্পাদক চলচ্চিত্র প্রযোজক জাহাঙ্গীর সিকদার,উপদেষ্ঠা চলচ্চিত্র প্রযোজক মোহাম্মদ আলী, ক্লাব পরিচালক চলচ্চিত্র প্রযোজক সামসুদ্দিন টিপু, সাংস্কৃতিক ব্যাক্তিত্ব আলী হায়দার চৌধুুরী ও মানবাধিকার কর্মী এহসানুল করিম রানা । ২০১৮ সালে প্রতিষ্ঠিত এই সংগঠনটি সাংস্কৃতিক অনুষ্ঠান,মানবসেবা,সৌন্দর্যসেবা খাতের উন্নয়নে কাজ করে আসছে। সরকারি এই অনুমোদনের ফলে প্রতিষ্ঠানটির কর্মপরিধি আরো বিস্তৃত হবে। শুরু থেকেই...
ফ্রেন্ডস ভিউ’র ব্যানারে নির্মিত হচ্ছে “ফ্যাশন ফর লাইফ” সিজন ২

ফ্রেন্ডস ভিউ’র ব্যানারে নির্মিত হচ্ছে “ফ্যাশন ফর লাইফ” সিজন ২

এক্সক্লুসিভ, ফ্যাশন, বাংলাদেশ, বিনোদন, লাইফস্টাইল
বহুল আলোচিত ফ্যাশন বিষয়ক অনুষ্ঠান "ফ্যাশন ফর লাইফ" অনুষ্ঠান টি গত বছর করোনা পরিস্থিতিতে নির্মান করা হয়। ৭ দিনের ঈদের বিশেষ আয়োজনে এশিয়ান টেলিভিশনে সম্প্রচার হয়। এতে সকল মিডিয়াতে আলোচনা সৃষ্টি করে। তারই ধারাবাহিকতায় এই বছর নির্মাণ করা হচ্ছে আরো নতুন চমক নিয়ে। এই অনুষ্ঠানে রয়েছে বিভিন্ন মেকার আটিষ্টদের অংশ গ্রহণে ব্রাইডাল মেকওভার, বিভিন্ন ফ্যাশন ডিজাইনারদের ডিজাইন করা ড্রেসের ফটোশোট ও ফ্যাশন শো।এতে অংশ গ্রহণ করেছে একঝাক নতুন মুখ। যারা ফ্রেন্ডস ভিউ'র হাত ধরে তাদের স্বপ্ন পূরন করতে চাই। ফ্রেন্ডস ভিউ সব সময় নতুন দের সুযোগ দিয়ে থাকে। এই অনুষ্ঠানে প্রথম শুটিং এ ব্রাইডাল মেকওভার শোট করা হয় উত্তরার দ্য বিউটি স্টেশন হেয়ার এন্ড মেকওভার পার্লারে, ৬ টি ব্রাইডালে বিউটিশিয়ান হিসেবে ছিলেন শেখ শান্তা,অপরাজিতা নিশা,সাদিয়া হোসাইন মৌ,সালমা ইসলাম। মডেল ছিলেন পুষ্প, নিঝুম, রেশমি,মারিয়া,রিয়া,তাহমিনা। প্...
দলে বহিরাগতদের হুঁশিয়ার করলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল

দলে বহিরাগতদের হুঁশিয়ার করলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল

বাংলাদেশ, রাজনীতি
সিরাজগঞ্জে মোহাম্মদ নাসিমের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় দলে বহিরাগতদের হুঁশিয়ার করেছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন। এ সময় বিএনপি থেকে আসা বেলকুচি উপজেলা চেয়ারম্যান নুরুল ইসলাম সাজেদুল ও পৌরসভার মেয়র সাজ্জাদুল হক রেজাকে হুঁশিয়ার করেন তিনি রোববার (১৩ জুন) সন্ধ্যায় শহীদ এম মনসুর আলী অডিটোরিয়ামে আয়োজিত স্মরণ সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্যের এক পর্যায়ে দলে বহিরাগতদের নিয়ে কথা বলেন তিনি। বেলকুচি উপজেলা চেয়ারম্যানকে হুঁশিয়ার করে বলেন আমি যদি সাংগঠনিক সম্পাদক থাকি কোন কমিটিতে ঢুকতে পারবেন না। এস কামাল বলেন, আমি আজ কিছু কথা বলতে চাই। স্মরণ সভায় যদিও এগুলো বলা ঠিক না। ২০০১ সাল থেকে ২০০৮ সাল নেত্রী গ্রেফতার হওয়া পর্যন্ত যারা লড়াই সংগ্রাম করেছেন তাদেরকে নেতৃত্বে নিয়ে আসেন। যারা বিএনপি, খালেদা, তারেক আর জামায়াতের বিরুদ্ধে লড়াই করে শেখ হাসিনার...
“পুরান ঢাকার মাঞ্জা পাখিদের খাবার নিয়ে নিসর্গের পাশে দাঁড়ালো”

“পুরান ঢাকার মাঞ্জা পাখিদের খাবার নিয়ে নিসর্গের পাশে দাঁড়ালো”

এক্সক্লুসিভ, বাংলাদেশ
বাংলাদেশের আবাসিক পাখির প্রজনন মৌসুম গ্রীষ্মকাল। বেশির ভাগ পাখিই এ সময় ডিম দেয় ও বাচ্চা ফোটায়। শহুরে পাখির সবচেয়ে বড় সমস্যা বাসা এবং খাবার। পুরান ঢাকা্র দায়রা জর্জ কোর্ট, ভিক্টোরিয়া পার্ক ( বাহাদুর শাহ পার্ক), সেন্ট থমাস গীর্জা, জগন্নাথ বিশ্ব্যবিদ্যালয়, পোগোজ ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ, বাংলা বাজার সরকারি মহিলা স্কুল, মুসলিম গভর্নমেন্ট স্কুল, কবি নজরুল কলেজ এবং পাটুয়াটুলিতে অবস্থিত ব্রাহ্ম সমাজ জুড়ে থাকা গাছাপালায় পাখি এবং জীববৈচিত্র্য রক্ষার্থে কাজ করছে নিসর্গ। শুরুতে পাখিদের উদ্দেশ্য প্রতিদিন ১কেজি খাবার দেয়া হত। এখন প্রতিদিন ৫কেজি খাবার দিতে হচ্ছে। নিসর্গের পাখির প্রতি প্রেম দেখে পাশে দাঁড়িয়েছে পুরান ঢাকার মাঞ্জা সংগঠন। মাঞ্জা সংগঠনের সদস্য আরমান হোসেন বলেন, আপাতত এক মাসের খাবার আমরা নিসর্গের হাতে পৌঁছে দিয়েছি। এই কার্যক্রম আমারা চলমান রাখবো। তিনি আরও বলেন করোনাকালে ঢাকায় পাখ...
নাসির উদ্দিনসহ ছয়জনের বিরুদ্ধে মামলা করেছেন চিত্রনায়িকা পরীমনি

নাসির উদ্দিনসহ ছয়জনের বিরুদ্ধে মামলা করেছেন চিত্রনায়িকা পরীমনি

এক্সক্লুসিভ, ক্রাইম, বাংলাদেশ, বিনোদন
আবাসন ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদসহ ছয়জনের বিরুদ্ধে ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টার অভিযোগে মামলা দায়ের করেছেন চিত্রনায়িকা পরীমনি। আজ বেলা সাড়ে ১১টায় সাভার থানায় এই মামলা দায়ের করেন তিনি। মামলায় আসামি হিসেবে ঢাকা বোট ক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য ও আবাসন ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ ও তার বন্ধু অমির নাম উল্লেখ করে আরও চারজনের নাম অজ্ঞাত রাখা হয়েছে। সাভার থানার পরিদর্শক কাজী মাইনুল ইসলাম জানান, পরীমনি বাদী হয়ে ৬ জনের নামে এ মামলাটি দায়ের করেছেন (মামলা নম্বর ৩৮)। উল্লেখ্য, ৯ই জুন (বুধবারে) রাতে ঢাকা বোট ক্লাবে পরীমনিকে ধর্ষণ ও হত্যা চেষ্টা করা হয়। গতকাল প্রথম ধর্ষণ ও হত্যা চেষ্টার অভিযোগ করে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে স্ট্যাটাস দেন আলোচিত এ অভিনেত্রী। প্রধানমন্ত্রীর কাছে বিচার চান তিনি। পরে রাতে সংবাদ সম্মেলনে ও পুলিশ কর্মকর্তাদের কাছে ঘটনার বিস্তারিত বিবরণ দেন তিনি। এসময় তিনি বারবা...
হারবাল চিকিৎসা জগতের উজ্জ্বল নক্ষত্র ডা.আলমগীর মতি

হারবাল চিকিৎসা জগতের উজ্জ্বল নক্ষত্র ডা.আলমগীর মতি

তথ্য ও প্রযুক্তি, বাংলাদেশ, স্বাস্থ্য
সাইমুর রহমান: সেই ১৯৮২ সাল। এখন ২০২১ সাল। দীর্ঘ ৩৯ বছর। দীর্ঘ এই সময় ধরে দেশীয় ওষুধ শিল্পখাত উন্নয়নে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন তিনি। এখনো তিনি সংগ্রাম করছেন দেশের চিকিৎসা সেবাখাত উন্নয়নে। তিনি হলেন হারবাল ওষুধ শিল্পখাতের নিবেদিত প্রাণ আন্তজার্তিক খ্যাতিসম্পন্ন হারবাল চিকিৎসক ও গবেষক ডা. আলমগীর মতি। মর্ডাণ হারবাল গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক। শরীয়তপুরের কৃতী সন্তান তার মেধা, দক্ষতা, সৎ মনোবলের কারণেই আজ তিনি দেশের প্রভাবশালী সফল ব্যবসায়ী ও উদ্যোক্তারা। বিশিষ্ট হারর্বালিষ্ট, গবেষক, দেশপ্রেমিক ও মর্ডাণ হারর্বাল গ্রুপের চেয়ারম্যান আলমগীর মতি বর্তমানে ভেষজ গুণাবলী সমৃদ্ধ ওষুধ ও খাদ্যসামগ্রী নিয়ে গবেষণা ও দেশের চিকিৎসা সেবাখাত উন্নয়নে কাজ করছেন।আজ শুনব এই ব্যবসায়ীর সেই সব সাফল্যের কথা। ডা. আলমগীর মতি ১৯৫১ সালে ১ জানুয়ারি শরিয়তপুর জেলার নড়িয়া উপজেলার কলুকাঠি গ্রামে সম্ভ্রান্ত মুস...
‘বাজেটে আমলাদের খাতির করা হয়েছে’

‘বাজেটে আমলাদের খাতির করা হয়েছে’

এক্সক্লুসিভ, বাংলাদেশ, রাজনীতি
২০২১-২২ অর্থবছরের বাজেট সাধারণ মানুষের জন্য নয়। এই বাজেটে আমলাদের খাতির করা হয়েছে বলে মন্তব্য করেছেন দেশের বিভিন্ন রাজনীতিবিদ ও বিশিষ্টজনরা। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর গণস্বাস্থ্য নগর হাসপাতালের বীর উত্তম মেজর হায়দার মিলনায়তনে ‘সচেতন নাগরিকদের দৃষ্টিতে ২০২১-২২ জাতীয় বাজেট’ শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন তারা। গণস্বাস্থ্যের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, বাজেট হওয়া উচিৎ নাগরিকদের জন্য। আমি বাজেটটি দেখার চেষ্টা করেছি অর্থমন্ত্রীর শ্রেণি চরিত্রের আলোকে। বাজেটের প্রতিটি ক্ষেত্রে তার পেশা ও শ্রেণির প্রভাব পড়েছে। বাজেটে দুর্নীতিকে বহাল রাখার ফাঁক রয়ে গেছে। এটার উল্টাটা হওয়া উচিৎ ছিলো। তাদের সংসদে আসার আগে সবার সাথে আলোচনা করা উচিৎ ছিল। জনগণের মতামত নেওয়া উচিৎ ছিল। তিনি বলেন, বাজেটের ব্যাপারে আমলাদের খাতির করা হয়েছে। কারণ হলো ওনার পেশা। চার্টার্ড একাউন্টেন্ট হিসেবে উনি একটি শ্রেণিক...
বেতন কাটা হবে সাকিব-মোস্তাফিজদের

বেতন কাটা হবে সাকিব-মোস্তাফিজদের

খেলা, বাংলাদেশ
মাঝপথে থেমে যাওয়া আইপিএল থেকে অনেক কাঠখড় পুড়িয়ে নিজ দেশে ফিরে যান ক্রিকেটাররা। জনপ্রিয় এই আসরের বাকি অংশ মাঠে ফেরানোর তোড়জোড় শুরু করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। সেপ্টেম্বরে সংযুক্ত আরব আমিরাতে হবে আইপিএলের বাকি অংশ। সেক্ষেত্রে অংশ নেয়া হবে না অনেক বিদেশি ক্রিকেটারের। সে তালিকায় রয়েছে সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান। স্থগিত আইপিএল আবারো ২২ গজে গড়ালে তাতে অংশ না নিলে বেতন কেটে নেয়া হবে তাদের। সাকিবকে ৩ কোটি ২০ লাখ রুপিতে কলকাতা নাইট রাইডার্স ও মোস্তাফিজকে ১ কোটি রুপিতে রাজস্থান রয়্যালস দলভুক্ত করেছিল। দু’জনেরই অর্ধেক পারিশ্রমিক পাওয়ার সম্ভাবনা রয়েছে। আইপিএলে খেলোয়াড়দের বেতন দেওয়া হয় তিন ধাপে। মূলত সেই অর্থ পরিশোধ করা হয় বীমার মাধ্যমে। দলগুলো খেলোয়াড়দের সাথে চুক্তির সময়ই বীমার কথা উল্লেখ করা হয়। সেই অনুযায়ী, কোনো কারণে নির্ধারিত সময়ে খেলা না হলেও খেলোয়াড়রা টাকা পাবেন। যেহেতু বি...