Sunday, June 7

বিনোদন

প্রেমের গুঞ্জন নিয়ে এবার মুখ খুললেন সোনাক্ষী

প্রেমের গুঞ্জন নিয়ে এবার মুখ খুললেন সোনাক্ষী

বিনোদন
সোনাক্ষী সিনহার প্রেম ও বিয়ে নিয়ে অনেক জলঘোলা হলো। অভিনেতা জহির ইকবালের সঙ্গে এ বলিউড অভিনেত্রীর প্রেম চলছে কিনা, কবে বিয়েরপিঁড়িতে বসতে চলেছেন তারা— এমন প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে সোনাক্ষীকে। তাই প্রেমের গুঞ্জনের সমাপ্তি চাইছেন এ অভিনেত্রী। যে জন্য জহির ইকবালের সঙ্গে তার সম্পর্ক কী, তা নিয়ে কথা বলার প্রস্তুতি নিচ্ছেন বলে ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে। আরও জানিয়েছেন, আগামী মাসেই নিজেদের সম্পর্কের কথা ঘোষণা করতে চলেছেন সোনাক্ষী ও জহির। তবে সাংবাদিক ডেকে নয়, একটু ভিন্নভাবে তাদের সম্পর্কের বিষয়টি তুলে ধরতে যাচ্ছেন তারা। সম্প্রতি সোনাক্ষী ও জহির একটি গানের শুটিং করেছেন। সেই বিশেষ গানের মাধ্যমেই নিজেদের সম্পর্কের কথা সবার সামনে আনবেন। শিগগিরই প্রকাশ্যে আসবে সে ভিডিও। এখন শুধু সময়ের অপেক্ষা। বলিউডের বাসিন্দা অনেকে বলছেন, সোনাক্ষী আর জহিরের বন্ধুত্বের কথা সবারই জানা। সামাজিক যোগাযো...
বিয়ের পরপরই আলিয়ার অন্তঃসত্ত্বা হওয়া নিয়ে যা বললেন কারিনা

বিয়ের পরপরই আলিয়ার অন্তঃসত্ত্বা হওয়া নিয়ে যা বললেন কারিনা

বিনোদন
বিয়ের আড়াই মাস না যেতেই সংসারে নতুন অতিথি আসার খবর দিলেন আলিয়া ভাট। সমালোচকরা এ নিয়ে মাতামাতি করলেও আলিয়া-রণবীর পরিবারের খুশির জোয়ার। বলিউড সেনসেশনের মা হওয়ার খবর নিয়ে মুখ খুলেছেন কারিনা কাপুর খানও। আলিয়া-কারিনা সম্পর্কে ভাবি-ননদ। মাত্র ২৯ বছর বয়সে আলিয়ার ‘মা’ হওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন রণবীরের বোন। কারিনা বলেন, গর্ভাবস্থা ‘সর্বোচ্চ প্রতিভাবান’ অভিনেত্রীদের জন্যও একটি ‘স্বাভাবিক’ পদক্ষেপ। অন্তঃসত্ত্বা অবস্থায় আলিয়ার জন্য কোনো টিপস আছে কিনা? এই প্রশ্নের জবাবে কারিনা বলেন, ‘ওর কোনো বিষয়ে পরামর্শের প্রয়োজন নেই...। আমি মনে করি, গত দশক থেকেই অন্যতম সেরা অভিনেত্রী তিনি। বিশেষ করে যখন এত অল্প বয়সে কোনো অভিনেত্রী মাতৃত্বকে আলিঙ্গন করে।’ কারিনা-আলিয়ার সম্পর্কটা আগে থেকেই মধুর। রণবীর-আলিয়ার প্রেমের সময়টাতেও দুই নায়িকা উৎসাহ যুগিয়েছেন। বেশ কয়েকটি সাক্ষাৎকারে আলিয়া জানিয়েছেন, ...
আমার ডানা এখন বেড়ে গেল: পরীমনি

আমার ডানা এখন বেড়ে গেল: পরীমনি

বিনোদন
রাজ-পরীমনির ছেলের বয়স আজ চার দিন। সন্তানের নাম রেখেছেন রাজ্য। সন্তান জন্মের পর থেকে রাজধানীর একটি হাসপাতালে আছেন পরী। রাজপুত্রকে নিয়ে দারুণ সময় কাটছে পরী-রাজ দম্পতির। শনিবার দুপুরে রাজ বলেন, ‘বাচ্চা ও পরী এখন সম্পূর্ণ সুস্থ আছে। হাসপাতালের বিশেষ কেবিনে আছে। আমি, আমার মা, সন্তান ও পরীর সঙ্গে থাকছি। এর বাইরে চিকিৎসক কাউকে অ্যালাউ করছেন না। ছোট্ট বাচ্চা তো, এ জন্য সাবধানতা অবলম্বন করেই আমরা থাকছি।’ তিনি বলেন, পরীমনি সারাক্ষণ বাচ্চাকে আগলে রেখেছে। এক সেকেন্ডও চোখের আড়াল হতে দিচ্ছে না। গত ৯-১০ মাস পরীমনি অনেক কষ্ট করেছে, অনেক ধৈর্য ধরেছে। আমার শুটিং, আমার সিনেমা মুক্তি— সব ম্যানেজ করেও আমি এত দিন তার কষ্ট ভাগাভাগি করতে ছায়ার মতো পাশে থাকার চেষ্টা করেছি। পরী এখন তার নিজের মতো করে সন্তানের সঙ্গে সময় কাটাচ্ছে। সন্তান জন্মের পর পরীমনি সম্পর্কে জানতে চাইলে রাজ বলেন, ‘সন্তান জন্মানোর পর পর...
‘লাল সিং চাড্ডা’ নিয়ে দর্শকদের যে অনুরোধ করলেন কারিনা কাপুর

‘লাল সিং চাড্ডা’ নিয়ে দর্শকদের যে অনুরোধ করলেন কারিনা কাপুর

বিনোদন
দর্শকদের অসম্মানের অভিযোগে মুক্তির আগেই বয়কটের ডাক উঠেছিল ‘লাল সিং চাড্ডা’ ছবি নিয়ে। গত ১১ আগস্ট সিনেমা হলে মুক্তি পেয়েছে এই ছবিটি। মুখ্য চরিত্রে অভিনয় করেছেন আমির খান। তার বিপরীতে অভিনয় করেছেন কারিনা কাপুর খান। সমালোচক এবং দর্শকদের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে ছবি। সিনেমার মুক্তির আগে, কারিনা কাপুর বলিউডে চলমান ‘বয়কট’ সংস্কৃতি সম্পর্কে তার চিন্তাভাবনা তুলে ধরেন। অভিনেত্রী বলেন, প্রত্যেকেরই সবকিছু সম্পর্কে মতামত থাকতে পারে, তবে তিনি মনে করেন একটি ভালো সিনেমা সবকিছুকে ছাপিয়ে যেতে পারে। কারিনার সাম্প্রতিক এক সাক্ষাৎকারের পর চারিদিকে শোরগোল উঠে যে, তিনি দর্শকদের প্রতি অসম্মান করছেন। আরজে সিদ্ধার্থ কান্নন কারিনাকে জিজ্ঞেস করেছিলেন, এই বিষয়গুলো নিয়ে তিনি কতটা অবগত। দর্শককে এত হালকাভাবে নিচ্ছেন আপনি? অভিনেত্রী বলেছিলেন, ‘আমার মনে হয় একাংশ মানুষ আছে যারা শুধু ট্রোলিং করছে। তবে সত্...
‘লাল সিং চাড্ডা’: আমির খানের বিরুদ্ধে থানায় গুরুতর অভিযোগ

‘লাল সিং চাড্ডা’: আমির খানের বিরুদ্ধে থানায় গুরুতর অভিযোগ

বিনোদন
এবার আইনি জটিলতায় পড়তে যাচ্ছে আমির খানের ‘লাল সিং চাড্ডা’। দিল্লি পুলিশের কাছে অভিযোগ জমা পড়েছে অভিনেতার নামে। ছবিতে ভারতীয় সেনাকে অপমান করেছেন আমির— এমন অভিযোগ আইনজীবীর। শুধু তাই নয়, হিন্দুদের ধর্মীয় ভাবাবেগে আঘাতের কথাও বলা হয়েছে অভিযোগে। এ দিকে বক্স অফিসে শুরুটা ভালো হয়নি লাল সিং চাড্ডার। এর মাঝেই নতুন করে বিপদ বাড়ল আমির খানের। অদ্বৈত চন্দন পরিচালিত এই ছবিতে আমিরের চরিত্র লালকে একটা সময় ভারতীয় সেনা কর্মকর্তা হিসাবে পাওয়া গেছে। জীবনের বিভিন্ন পর্যায়ে একাধিক পেশার সঙ্গে জড়িত থাকে লাল, এমনটাই ওঠে এসেছে ছবিতে। দিল্লির এক আইনজীবী শুক্রবার এই ছবির বিরুদ্ধে দিল্লির পুলিশ কমিশনার সঞ্জয় অরোরার কাছে অভিযোগ জমা দিয়েছেন। ছবির প্রধান অভিনেতা তথা অন্যতম প্রযোজক আমির ছাড়াও প্যারামাউন্ট পিকচার্স এবং পরিচালক অদ্বৈত চন্দনের নামে অভিযোগ জানানো হয়েছে। সংবাদ সংস্থা এএনআইয়ের এক প্রতিবেদন...
রবীন্দ্রনাথকে বয়কটের ডাক নোবেলের, বললেন…

রবীন্দ্রনাথকে বয়কটের ডাক নোবেলের, বললেন…

বিনোদন
  আবারও বিতর্কে জড়ালেন বাংলাদেশের সংগীতশিল্পী মাইনুল আহসান নোবেল। রবীন্দ্রনাথ ঠাকুরকে বয়কটের ডাক দিলেন তিনি। গতকাল বুধবার নোবেল ফেসবুকে লেখেন, ‘রবীন্দ্রনাথ ঠাকুর এবং তাঁর রাবীন্দ্রিক সাহিত্যচর্চা অবিলম্বে বাংলাদেশ থেকে বয়কট করা হউক। ’ তিনি আরো লেখেন, ‘আমাদের জাতীয় কবি নজরুল! বিদ্রোহী কবি; যখন আমাদের অধিকার আদায়ে সক্রিয় ছিলেন। রোজ রোজ ব্রিটিশদের কাছে কারাবন্দি হতেন। কনডেম সেলে টর্চারের শিকার হচ্ছিলেন। তখন ব্রিটিশদের চাটুকারিতা করে সো-কল্ড বিশ্বকবি বিন্দাস আমাদের বাপ-দাদার রক্ত চুষে খাচ্ছিল। ’   এমন পোস্ট করার পর নোবেলের ফেসবুকে তা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। মন্তব্যের ঘরে সমালোচনা করছেন নেটিজেনরা। কেউ নোবেলের পক্ষে সাফাই গাইছেন, আবার কেউ নোবেলের মন্তব্যকে সমর্থন করেন। মন্তব্যের ঘরে একজন লেখেন, ‘সশ্রদ্ধ সালাম প্রিয় গায়ক নোবেল ভাই, সময়ের সঠিক উপলব্ধি। ধন্...
‘লাল সিং চাড্ডা’য় অতিথি চরিত্রে শাহরুখ খান? চমক দিলেন আমির

‘লাল সিং চাড্ডা’য় অতিথি চরিত্রে শাহরুখ খান? চমক দিলেন আমির

বিনোদন
  দীর্ঘ চার বছর পর পর্দায় আসছেন আমির খান। ‘থাগস অব হিন্দোস্তান’ মুক্তির পর ‘লাল সিং চাড্ডা’ দিয়ে ফিরছেন তিনি। অপেক্ষার পালা শেষ হবে দুদিন পরেই। সিনেমার প্রচারের শুরু থেকে বিতর্ক শুরু হয় পুরো ভারতজুড়ে। ‘বয়কট লাল সিং চাড্ডা, বয়কট আমির খান’ ট্রেন্ড চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।   তবে শেষ সময়ে চমক দিলেন ‘মিস্টার পারফেকশনিস্ট’। ছবিতে একটি অতিথি চরিত্রে নাকি দেখা যাবে বলিউডের ‘কিং-খান’-কে। এমনই ইঙ্গিত নাকি দিয়েছেন সিনেমার প্রডিউসার এবং অভিনেতা আমির খান। সংবাদমাধ্যমের খবর, সম্প্রতি এক সাক্ষাৎকারে আমির জানিয়েছেন, এই ছবির অতিথি চরিত্রের জন্য তিনি ভারতের সবচেয়ে বড় আইকনিক তারকাকে খুঁজছিলেন, সেই কারণেই শাহরুখের সঙ্গে যোগাযোগ করেছিলেন। আমির ওই সংবাদমাধ্যমকে বলেছেন, ‘শাহরুখ আমার খুব ভালো বন্ধু। আমি ওকে বলেছিলাম, আমার এমন একজনকে দরকার, যিনি ভারতের সবচেয়ে বড় আইকনিক তা...
কঙ্গনার পাগলামি, জ্বর নিয়েই শুটিং

কঙ্গনার পাগলামি, জ্বর নিয়েই শুটিং

বিনোদন
বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত আর বিতর্ক একে অপরের সঙ্গী। তাকে ঘিরে কোনো না কোনো বিতর্ক লেগেই থাকে। ‘বিতর্কের রানী’ বলা চলে তাকে। সাম্প্রতিক সময়ে বলিউডের আলোচিত এই অভিনেত্রী অভিনয়ের ক্ষেত্রেও বেশ মনোযোগী হয়েছেন। এই মনোযোগ এখন নারী কেন্দ্রীক গল্পের দিকে। তবে বর্তমানে ডেঙ্গুতে আক্রান্ত বিতর্কের এই রানি ঘটালেন এক পাগলামি। জ্বর গায়ে নিয়েও শুটিং চালিয়ে যাচ্ছেন। সেই ছবি শেয়ার করেছেন নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে। তিনি এখন ‘এমারজেন্সি’ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত। এরমধ্যেই ডেঙ্গুতে আক্রান্ত হন। অভিনেত্রীর প্রযোজনা সংস্থা মণিকর্ণিকা ফিল্মসের পক্ষ থেকে সে কথা জানানো হয়। সেখান থেকেই এসব তথ্য জানানো হয়। জানা যায়, ডেঙ্গুর জ্বরে কাবু অভিনেত্রী। তার রক্তের প্লাটিলেট কাউন্ট অনেক কম। মণিকর্ণিকা ফিল্মসের পক্ষ থেকে লেখা হয়, ‘এটা প্যাশন নয় এটা পাগলামো। আমাদের প্রধান কঙ্গনা রানাউতই আমাদের অনুপ্রেরণা।’ ...
হিরো আলমকে আটক নয়, জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয় : ডিএমপি

হিরো আলমকে আটক নয়, জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয় : ডিএমপি

বিনোদন
  আন্তর্জাতিক গণমাধ্যমে হিরো আলমকে গ্রেপ্তার বা ডিবি কার্যালয়ে আটক করে রাখা হয়েছে বলে সংবাদ প্রকাশ প্রসঙ্গে বক্তব্য দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। ডিএমপি জানায়, আশরাফুল আলম ওরফে হিরো আলমকে গ্রেপ্তার বা আটক করা হয়নি। তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছিল। তাকে আটক বা গ্রেপ্তারের বিষয়টি তথ্যভিত্তিক নয়। রবিবার (৭ আগস্ট) সন্ধ্যায় ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন এ তথ্য জানান।   তিনি জানান, আশরাফুল আলম ওরফে হিরো আলম ফেসবুক/ইউটিউব চ্যানেল তথা সামাজিক যোগাযোগ মাধ্যমে তার নিজস্ব সাংস্কৃতিক কর্মকাণ্ড, কনটেন্ট শেয়ার করে থাকেন। এসব কনটেন্টের কিছু অংশে বিধিবহির্ভূতভাবে পুলিশের পোশাক পরে আপত্তিজনকভাবে কিছু অভিনয় প্রদর্শিত হয়। যা আমাদের দৃষ্টি আকর্ষণ করে। এ ছাড়া সাম্প্রতিক সময়ে তিনি বিভিন্ন ধরনের গান গেয়ে...
নিরাপত্তার জন্য দেড় কোটি টাকা দামের বুলেট প্রুফ গাড়ি কিনলেন

নিরাপত্তার জন্য দেড় কোটি টাকা দামের বুলেট প্রুফ গাড়ি কিনলেন

বিনোদন
বলিউড সুপারস্টার সালমান খানের নিরাপত্তাব্যবস্থা নিয়ে চিন্তিত মুম্বাই পুলিশ-প্রশাসন। সালমানও নিজের নিরাপত্তাব্যবস্থা জোরদার করতে উঠে পড়ে লেগেছেন। সম্প্রতি তিনি আত্মরক্ষার জন্য বন্দুক রাখার অনুমতি পেয়েছেন। এখন নিজেকে সম্পূর্ণভাবে সুরক্ষিত করতে নতুন বুলেটপ্রুফ গাড়ি ব্যবহার করছেন এই বলিউড তারকা। এই গাড়ির দামও এবার প্রকাশ হয়েছে। সালমানের বাবা সেলিম খান প্রায় মাস দুয়েক আগে প্রাতর্ভ্রমণের সময় এক হুমকি ভরা উড়ো চিঠি পেয়েছিলেন। এই চিঠিতে ভাইজান আর সেলিম খানকে প্রাণে মারার হুমকি দেওয়া হয়েছিল। চিঠিতে বলা হয়েছিল যে তাদের হালত পাঞ্জাবি গায়ক সিধু মুসেওয়ালার মতো হবে। সেলিম খান এই উড়ো চিঠি পাওয়ার কিছুদিন আগে পাঞ্জাবের জনপ্রিয় গায়ক সিধু মুসেওয়ালাকে গুলি করে হত্যা করা হয়েছিল। আর এই হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত হিসেবে গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের নাম...