Sunday, June 7

বিনোদন

কবে বিয়ে করছেন আথিয়া-রাহুল? যা বললেন বাবা সুনীল শেঠি!

কবে বিয়ে করছেন আথিয়া-রাহুল? যা বললেন বাবা সুনীল শেঠি!

বিনোদন
গত কয়েকমাস ধরেই আথিয়া শেঠি আর ক্রিকেটার কেএল রাহুলের বিয়ের খবর নিয়ে বেশ আলোচনা হচ্ছে। বেশ কয়েকবছর ধরে সম্পর্কে আছেন এই দুই তারকাদের। যদিও এই নিয়ে কথা বলেননি কেউই। তবে এবার মেয়ের বিয়ের পরিকল্পনা নিয়ে মুখ খুললেন সুনীল শেঠি। কিছুদিন আগেই একসঙ্গে মিউনিখ গিয়েছিলেন এই জুটি। সেখানে অপারেশন হয় কেএল রাহুলের। প্রেমিককে এই সময়টা সযত্নে আগলে রেখেছিলেন তিনি। তার পর থেকেই শোনা যাচ্ছে- এবার বসবেন বিয়ের পিঁড়িতে। চলতি বছরের শেষেই হবে বিয়ের অনুষ্ঠান। সুনীল শেঠিকে প্রশ্ন করা হলে অভিনেতা জবাব দেন, ‘না এরকম কোনো পরিকল্পনা এখনো হয়নি’। যদিও এই প্রথম নয়, এর আগেও রাহুল আর আথিয়ার সম্পর্ক নিয়ে মুখ খুলেছেন রাহুল। মে মাসেই তিনি জানিয়েছিলেন, ‘এটা আথিয়ার ইচ্ছে ও কবে বিয়ে করবে’। শেঠি পরিবার থেকে সুনীল একা নন, মুখ খুলেছেন আথিয়ার ভাই আহান শেঠিও বিয়ে নিয়ে। দৈনিক ভাস্করকে আহান জানান, ‘যদি বিয়ের কথা বলেন তবে বল...
বর্ষা কেঁদে বললেন, আমরা হয়তো আর সিনেমা বানাব না

বর্ষা কেঁদে বললেন, আমরা হয়তো আর সিনেমা বানাব না

বিনোদন
ঈদুল আজহা উপলক্ষে দেশের ১০৭ হলে মুক্তি পেয়েছে চিত্রনায়ক ও প্রযোজক অনন্ত জলিলের ‘দিন : দ্য ডে’ সিনেমা। সিনেমায় অনন্তর নায়িকা হিসেবে আছেন যথারীতি তার সহধর্মিণী বর্ষা। এই সিনেমার বাজেট ১০০ কোটি টাকার বেশি বলে দাবি করেছেন এই নায়ক। বিষয়টি নিয়ে বির্তক, সমালোচনা চলছে চলচ্চিত্র সংশ্লিষ্টদের মধ্যে। এরই মধ্যে চাউর হয় - ব্যবসায়ী অনন্ত জলিল তার অধীনস্ত গার্মেন্টসকর্মীদের ভাড়া করে এনে সিনেমাটি দেখাচ্ছেন। যে কারণে প্রেক্ষাগৃহে হাউজফুল অবস্থা সিনেমার। এ মন্তব্য শুনে প্রচণ্ড হতাশ ও ক্ষুব্ধ চিত্রনায়িকা বর্ষা। খুব কষ্ট পেয়েছেন জানিয়ে এ নায়িকা ফুঁপিয়ে ফুঁপিয়ে কেঁদে ফেলেন এবং এক পর্যায়ে আর সিনেমা করতে নাও পারেন বলে ক্ষোভ ঝাড়েন। মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর মধুমিতা সিনেমা হল পরিদর্শনে গিয়ে বর্ষা উপস্থিত সাংবাদিকদের বলেছেন, ‘একটা বিষয় খুব দুঃখের সঙ্গে জানাতে হচ্ছে, সেটা যে কে বা কারা জানি না, নেগেট...
মুক্তিযোদ্ধা বাবাকে হেলিকপ্টারে পদ্মা সেতু দেখালেন অভিনেতা

মুক্তিযোদ্ধা বাবাকে হেলিকপ্টারে পদ্মা সেতু দেখালেন অভিনেতা

বিনোদন
জন্মদিনে বীর মুক্তিযোদ্ধা বাবা ফারুকুল ইসলামকে চমক দিতে হেলিকপ্টারে পদ্মা সেতু ঘুরিয়ে দেখালেন অভিনেতা ছেলে সাব্বির আহমেদ। রোববার বিকেল সাড়ে চারটার পর ঢাকার হজরত শাহজালাল অভ্যন্তরীণ বিমানবন্দর থেকে বাবাকে নিয়ে হেলিকপ্টারে করে উড়াল দেন ছেলে। ছেলের কাছ থেকে জন্মদিনে এমন উপহার পেয়ে খুশি মুক্তিযোদ্ধা বাবা। সাব্বির জানান, জন্মদিনের এই আয়োজনে বাবার সঙ্গে আরও ছিলেন তার মা, স্ত্রী ও সন্তান। অভ্যন্তরীণ বিমানবন্দর থেকে সাব্বিরদের বহণকারী হেলিকপ্টার আহসান মঞ্জিলসহ ঢাকার বিভিন্ন জায়গা ঘুরে মাওয়া হয়ে পদ্মা সেতুতে যায়। ৫০ মিনিটের এই হেলিকপ্টার ভ্রমণে বাবার খুশিটাই তার কাছে ছিল সবচেয়ে বেশি আনন্দের। কারণ, বাবার কাছে এই ভ্রমণই ছিল অপ্রত্যাশিত। রোববার ছিল অভিনেতা সাব্বির আহমেদের বাবা ফারুকুল ইসলামের ৭০তম জন্মদিন। আগে থেকে তাই পরিকল্পনা ছিল বাবাকে কীভাবে সারপ্রাইজ দেওয়া যায়। পরিবারের সবার সঙ্গে কথা বল...
রোজা আফরোজার ডিজাইনে লোরাটো’র জাঁক-জমক ফ্যাশন শো অনুষ্ঠিত

রোজা আফরোজার ডিজাইনে লোরাটো’র জাঁক-জমক ফ্যাশন শো অনুষ্ঠিত

এক্সক্লুসিভ, বিনোদন
গত ২ জুলাই রাজধানীর গুলশানের একটি অভিজাত ক্লাবে অনুষ্ঠিত হয়েছে জনপ্রিয় ব্র্যান্ড লোরাটো’র জাঁক জমক ফ্যাশন শো। লোরাটো একটি আন্তর্জাতিক ফ্যাশন হাউস। জনপ্রিয় ব্র্যান্ড লোরাটো’র চেয়ারপারসন আফরোজা সিদ্দিকা রোজা, জার্মানি এবং বাংলাদেশের দ্বৈত নাগরিকত্বসহ একজন আন্তর্জাতিক ফ্যাশন ডিজাইনার। তিনি ইউনাইটেড কিংডমে তার ফ্যাশন ডিজাইন অধ্যয়ন সম্পন্ন করেন এবং জার্মানিতে ডিজাইনার হিসাবে আট বছরেরও বেশি সময় কাটিয়েছেন। তিনি বিশ্বব্যাপী বাংলাদেশী ব্র্যান্ড গড়ে তুলতে এই ব্যবসা প্রতিষ্ঠা করেন। ইতিমধ্যেই লন্ডনে লোরাটো একটি ব্রাঞ্চ প্রতিষ্ঠা করেছে। বিশ্বব্যাপী লোরাটো একটি বাংলাদেশী ব্র্যান্ডের প্রতিনিধিত্ব করে। তাদের ডিজাইনার গাউন তাদেরকে বিশ্বব্যাপী বিখ্যাত করেছে। এই বহুজাতিক বাংলাদেশী ব্র্যান্ডকে একটি গ্লোবাল ব্র্যান্ড করাই তাদের লক্ষ্য। লোরাটো যুক্তরাজ্য, ইতালি, তুরস্ক এবং বাংলাদেশের মতো বিভিন্ন দেশ...
৫০ তম গান নিয়ে আসছেন সানি আজাদ

৫০ তম গান নিয়ে আসছেন সানি আজাদ

বিনোদন
নিজের সঙ্গীত ক্যারিয়ারের ৫০তম মৌলিক গান নিয়ে হাজির হচ্ছেন সাংবাদিক ও কন্ঠশিল্পী সানি আজাদ। ‘হারাতে দেবোনা’ শিরোনামের গানটির কথা লিখেছেন জনপ্রিয় গীতিকার অনুরুপ আইচ। গানটির সুর ও সঙ্গীত করেছেন রিয়েল আশিক। গানটিতে সানির সাথে কন্ঠ দিয়েছেন রাইসা খান। আসছে ঈদে অসাধারণ একটি মিউজিক ভিডিওসহ গানটি রিলিজ হবে ‘আর থ্রি টিউন’ ইউটিউব চ্যানেলে। এই গানের মধ্য দিয়ে অনেকদিন পর আবারো মিউজিক ভিডিওতে মডেল হিসেবে হাজির হচ্ছেন সানি আজাদ নিজেই। ভিডিওতে তার সাথে পারর্ফম করেছেন মডেল সাবরিনা শানু। ভিডিওটি নির্মাণ করেছেন অন্তর হাসান। ক্যামেরায় ছিলেন এম কে মোশাররফ। এমনটাই জানালেন সানি আজাদ। বললেন, অল্প সময়ের মধ্যে আমার ৫০তম মৌলিক গান বাজারে আসছে। এটা অবশ্যই আমার জন্য অনেক বড় পাওয়া। এই গানটি নিয়ে আমাদের পুরো টিমেরও ব্যাপক পরিকল্পনা ছিল। আশা করছি; গানটি সবার হৃদয় ছুয়ে যাবে। অনুরুপ আইচ বলেন, সানিকে আমি শুরু থেকেই সাপো...
ঈদে নাগরিক টিভিতে ৪ ধারাবাহিক

ঈদে নাগরিক টিভিতে ৪ ধারাবাহিক

বিনোদন
এবারও নাগরিক টিভি ঈদে নিয়ে আসছে বর্ণাঢ্য আয়োজন। ঈদের সাতদিন নানা রকমের অনুষ্ঠানে চ্যানেলটি সাজবে আকর্ষণীয় সাজে। সাতদিনে একঝাঁক বিশেষ ধারাবাহিক নাটক উপভোগ করবেন দর্শকরা। ঈদের দিন থেকে ঈদের ৭ম দিন পর্যন্ত প্রতিদিন রাত ৭টা ৩০ মিনিটে প্রচার হবে ঈদের বিশেষ ধারাবাহিক ‘লায়িকার মা’। অভিনয় করেছেন কেয়া, মুকিত জাকারিয়া, ওলিউল রুমী, চিত্রলেখা প্রমুখ। রচনা ও পরিচালনায় সোহাগ কাজী। নাটকের কাহিনীতে দেখা যাবে কেয়া একজন চিত্রনায়িকা। তার মা আবেদা খান মনে করেন, তার মেয়ে দেশের একজন টপ লেভেলের নায়িকা। এজন্য তার মা সবসময় কেয়াকে মাত্রাতিরিক্ত কেয়ার করে। অতিরিক্ত কেয়ারের কারণে শুটিংস্পটে ঘটে নানা ঘটনা। ঈদের দিন থেকে ঈদের ৭ম দিন পর্যন্ত প্রতিদিন রাত ৯টা ১৫ মিনিটে প্রচার হবে ঈদের বিশেষ ধারাবাহিক ‘অসহ্য মাখন’। অভিনয় করেছেন জাহিদ হাসান, মায়মুনা মম, আমিন আজাদ, নিলা ইসলামসহ আরও অনেকে। রচনা ও পরিচালনায় মৃত্য...
তৃতীয় কন্যার মা হলেন ন্যান্সি

তৃতীয় কন্যার মা হলেন ন্যান্সি

বিনোদন
মা হয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি। বুধবার বিকাল ৪টার দিকে রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে কন্যাসন্তানের জন্ম দেন তিনি। এটি তার তৃতীয় কন্যাসন্তান। ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, মা ও মেয়ে দুজনেই সুস্থ আছেন। গেল বছরের আগস্টের শেষ সপ্তাহে পারিবারিক আয়োজনে গীতিকার মহসিন মেহেদীর সঙ্গে তৃতীয় বিয়ে সারেন নাজমুন মুনিরা ন্যান্সি। স্বামী মহসিন মেহেদী বর্তমানে দেশের অন্যতম একটি শীর্ষস্থানীয় অডিও প্রযোজনা প্রতিষ্ঠানের কর্তাব্যক্তি। গেল বছরের এপ্রিলে এক ফেসবুক স্ট্যাটাসে দ্বিতীয় স্বামী নাজিমুজ্জামান জায়েদের সঙ্গে একসঙ্গে থাকছেন না বলে জানান ন্যান্সি। নাজমুন মুনিরা ন্যান্সি ২০০৬ সালে ভালোবেসে বিয়ে করেন ব্যবসায়ী আবু সাঈদ সৌরভকে। এ দুই সংসারে ন্যান্সির দুই কন্যাসন্তান আছে।...
বিয়ের ৬ মাস পর ক্যাটরিনাকে নিয়ে যে অনুভূতি ব্যক্ত করলেন ভিকি

বিয়ের ৬ মাস পর ক্যাটরিনাকে নিয়ে যে অনুভূতি ব্যক্ত করলেন ভিকি

বিনোদন
ভিকি কৌশল, বলিউড অভিনেতা। ছয় মাসের কিছুটা বেশি সময় হলো সাতপাকে বাঁধা পড়েছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ক্যাটরিনা কাইফের সঙ্গে। আত্মীয়বন্ধুদের হুল্লোড়ে ঘেরা সেই স্বপ্নের মতো বিয়ের পর কেমন আছেন ‘ভিক্যাট’? সম্প্রতি এক অনুষ্ঠানে সেই গল্প শোনালেন ভিকি নিজেই। খোলাখুলি বললেন ক্যাটরিনাকে নিয়ে তার মনের কথাও। সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, গত বছরের ডিসেম্বরে রাজস্থানের এক দুর্গে ডেস্টিনেশন ওয়েডিং সারেন বলিউডের এই জনপ্রিয় তারকা জুটি। ছয় মাস পেরিয়ে ‘ভিক্যাট’ এখন সুখী সংসারী। সেই তৃপ্তি ক্যাটরিনার স্বামীর চোখেমুখে। ভিকির কথায়, ক্যাটরিনাকে বিয়ে করে নিজেকে থিতু লাগে এখন। বিয়ের তিনটা দিন জীবনের সেরা সময় কাটিয়েছি। তিন দিন নিরাপত্তার ঘেরাটোপে মুড়ে ছিল ‘ভিক্যাট’-এর বিয়ের ঠিকানা। রাজস্থানের দুর্গ আলোয় আলোয় ঝলমল করছিল। ভিনদেশি কন্যা ক্যাটরিনা পুরোদস্তুর এ দেশি রীতি-রেওয়াজ মেনে গাঁটছড়া বাঁধেন ‘পাঞ্জা...
সিদ্ধার্থ-কিয়ারার গোপন তথ্য ফাঁস করলেন বরুণ

সিদ্ধার্থ-কিয়ারার গোপন তথ্য ফাঁস করলেন বরুণ

বিনোদন
বলিউড তারকা সিদ্ধার্থ মালহোত্রা আর কিয়ারা আদভানির সম্পর্ক এখন টক অব দ্য টাউন। ২০২১ সাল থেকেই একসঙ্গে আছেন তারা। বহুবার একসঙ্গে হাজির হয়ে নিজেদের সম্পর্কের আভাস দিয়ে গেছেন, যদিও মুখে স্বীকার করেননি কখনই। তবে কিয়ারা অবশেষে মেনে নিলেন তার ফোনের স্পিড ডায়েলে রয়েছে সিদ্ধার্থ মালহোত্রার ফোন নম্বর। ২০২১ সালে ‘শেরশাহ’ ছবিতে একসঙ্গে কাজ করেন সিদ্ধার্থ ও কিয়ারা। এর পর কখনো বলিউড পার্টি, কখনো ইভেন্ট আবার কখনো ঘুরতে গেছেন একসঙ্গে। মাঝে শোনা গিয়েছিল ব্রেকআপ হয়ে গেছে দুজনের। যদিও পরে নিজেদের সমস্যা মিটিয়ে ফের একসঙ্গে হয়ে যান দুই তারকা বলেই বিশ্বাস। ‘যুগ যুগ জিও’ ছবির প্রমোশনেই বরুণের কাছে জানতে চাওয়া হয় কিয়ারার ফোনের স্পিড ডায়েলে কার ফোন নম্বর রয়েছে। আর এতে সময় নষ্ট না করেই বরুণ জানিয়ে দেন সিদ্ধার্থের নাম। কিয়ারা এ কথার জবাবে বলেন, তার ম্যানেজারের নম্বরও আছে স্পিড ডায়েলে। সঙ্গে হালকা হাসি দিয়ে স...
মৌসুমীর ‘ভাঙন’-এর নতুন খবর

মৌসুমীর ‘ভাঙন’-এর নতুন খবর

বিনোদন
বাংলা সিনেমার জনপ্রিয় নায়িকা মৌসুমীকে নিয়ে আলোচনার শেষ নেই। তাকে কেন্দ্র করে ওমর সানী-জায়েদের মধ্যে দণ্ড, এর পর পাল্টাপাল্টি বক্তব্য, সংসার ভাঙনের গুঞ্জনসহ নানা বিষয়ে সোশ্যাল মিডিয়া উত্তাল। শেষ পর্যন্ত দূরত্ব মিটিয়ে আবার এক হয়ে গেছেন সানী-মৌসুমী। আপাতত এ নিয়ে বিতর্কের কিছুটা অবসান হলেও এবার এল মৌসুমীর সিনে জীবনের নতুন খবর। সিনেমার নাম ‘ভাঙন’।এটি নির্মাণ করেছেন মির্জা সাখাওয়াৎ হোসেন। রোববার রাতে প্রকাশ করা হয়েছে এর অফিসিয়াল পোস্টার। পোস্টারে দেখা দিয়েছেন মৌসুমী ও ফজলুর রহমান বাবু। এর মধ্যে মৌসুমীকে দেখা গেছে মাথায় একটি ঝুড়ি নিয়ে হাঁটছেন। আর বাবু বাজাচ্ছেন বাঁশি। নির্মাতা সূত্রে জানা গেছে, সিনেমায় মৌসুমী মূলত একজন হকারের ভূমিকায় অভিনয় করেছেন। যিনি চুড়ি-ফিতা এসব বিক্রি করেন। ২০২০-২১ অর্থবছরে সরকারি অনুদান পেয়েছে ‘ভাঙন’ সিনেমা। নির্মাতা মির্জা সাখাওয়াৎ হোসেন জানান, সিনেমার কাজ ...