বাংলানিউজের বর্ষপূর্তি উদযাপন
আট থেকে নয় বছরে পদার্পণ করল বাংলানিউজটোয়েন্টিফোর.কম। নানা আয়োজনের মধ্যে দিয়ে চলছে তাদের বর্ষপূর্তি উদযাপন। এ উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন বসুন্ধরা গ্রুপ ও ইস্টওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেডের (ইডব্লিউএমজিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীর।
রবিবার দুপুরে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার মিডিয়া হাউজে বাংলানিউজ কার্যালয়ে প্রতিষ্ঠানের অষ্টম বর্ষপূর্তির কেক কেটে এ শুভেচ্ছা জানান তিনি।
সায়েম সোবহান বলেন, অনেক অনলাইন এসেছে, আবার ঝরেও গেছে। আমি খুশি হয়েছি, আপনারা সাফল্য ধরে রেখেছেন, এজন্য ধন্যবাদ। আপনাদের এই সাফল্য ধরে রাখতে হবে। আরও ভালো করতে হবে।
‘আই অ্যাম ভেরি হ্যাপি ফর দ্য সাকসেস...,’ যোগ করেন বসুন্ধরা গ্রুপের এমডি।
এর আগে বাংলানিউজ কার্যালয়ে আসার পর সায়েম সোবহানকে প্রতিষ্ঠানের পক্ষে ফুলেল শুভেচ্ছা জানান কনসালট্যান্ট এডিটর জুয়েল মাজহার।
কেক কাটার সময় সমাজকল্যাণমন্ত্রী রাশে...









