সৃজনশীল ও দৃষ্টিনন্দন পোস্টার ডিজাইনার অর্নিল রাব্বী
অর্নিল রাব্বী এখনও ইউনিভার্সিটির গণ্ডি পেরোয়নি। পড়াশোনা করেছেন ঢাকা পলিটেকনিক্যালে কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ে। এখন পড়ছেন সিটি ইউনিভার্সিটিতে। আর এরই মধ্যে দুই বাংলার বিখ্যাত সব অভিনেতা-অভিনেত্রীর পোস্টার ডিজাইন করে বাহবাও পেয়েছেন। সেই তালিকায় আছে ‘প্রেমী ও প্রেমী’, ‘নবাব’, ‘বস টু’, ‘ধ্যাততিরিকি’, ‘ইয়েতি অভিযান’ ‘ডেঞ্জার জোন’ ‘ইন্সপেক্টর নটি.কে’ নূরজাহান, সর্বশেষ ওম-মিম অভিনীত পাষাণ ছবির পোস্টার। এসব ছবির অভিনেতা জিৎ, শাকিব খান, বাপ্পী চৌধুরী, ওম ও রোশান রয়েছেন। যারা তাঁর পোস্টার দেখে মুগ্ধ হয়েছেন। জানিয়েছেন শুভকামনা। নুসরাত ফারিয়া ও মিমতো রীতিমতো মুগ্ধতা প্রকাশ করেছেন।
অর্নিল রাব্বী দেশের প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার একজন কর্মী। কিন্তু অসংখ্য দৃষ্টিনন্দন ও হিট ছবির নেপথ্য কারিগর রাব্বী ছিলেন আড়ালে। রাব্বী বলেন, ঢালিউড সিনেমার মাথা কাটা গলা কাটা, নকল পোস্টার দেখে অসহ্য হয়ে ডিজাইনে...









