Thursday, July 2

বিনোদন

ওরা গুণের কদর করতে জানে: জয়া আহসান

ওরা গুণের কদর করতে জানে: জয়া আহসান

বিনোদন
কলকাতায় অভিনয়ে হাতেখড়ি হওয়ার পর জয়া আহসানের জনপ্রিয়তা তর তর করে বেড়ে যায়। অনেকের মতে, কলকাতায় এই অভিনেত্রীর জনপ্রিয়তা বাংলাদেশের চেয়েও বেশি। সেখানে একটার পর একটা পুরস্কার পেয়ে যাচ্ছেন এই সুদর্শনী। এইতো গত ১৮ মে টালিউডে ‘আনন্দলোক’ -এ শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন জয়া। এর আগে টানা তিনবার সম্মানজনক ফিল্মফেয়ার পুরস্কার পেয়ে বাঙালিদের মধ্যে রেকর্ড গড়েছেন। জি সিনে অ্যাওয়ার্ডসও রয়েছে তর ঝুলিতে। ভালো কাজের স্বীকৃতি স্বরূপ এসব পুরস্কার পেয়েছেন বলে জানালেন জয়া। তিনি জানালেন, গুণের কদর করতে জানে টালিউড। বাংলাদেশের অভিনয়শিল্পী পশ্চিমবঙ্গে লাগাতার পুরস্কার পাচ্ছেন— এ প্রসঙ্গে এক গণমাধ্যমকে জয়া আহসান বলেন, কলকাতায় কাজ করতে গিয়ে দেখেছি, ওরা গুণের কদর করতে জানে। আমি এলেবেলে কাজ করলে ছুড়ে ফেলে দিতেও সময় নেবে না, আবার ভালো কাজের পর মাথার তাজ করতেও কুণ্ঠাবোধ করবে না। দুঃখজনক হলেও সত্যি, আ...
কেকের মৃত্যু: করজোরে ক্ষমা চেয়ে যা বললেন রূপঙ্কর

কেকের মৃত্যু: করজোরে ক্ষমা চেয়ে যা বললেন রূপঙ্কর

বিনোদন
সদ্য প্রয়াত বলিউডের সংগীতশিল্পী কৃষ্ণকুমার কুন্দালের (কেকে) মৃত্যুর জন্য দায়ী করা হচ্ছে কলকাতার গায়ক রূপঙ্কর বাগচীকে। এক মন্তব্যের কারণে তুমুল সমালোচনা ও কটাক্ষের মুখে পড়েন তিনি। এমনকি হত্যার হুমকিও পাচ্ছেন অনবরত। এমন পরিস্থিতিতে কোণঠাসা হয়ে অবশেষে হাতজোড় করে ক্ষমা চাইলেন রূপঙ্কর। নিজের ভুল স্বীকার করে প্রয়াত সংগীতশিল্পীর প্রতি কোনো বিদ্বেষ নেই জানিয়ে কেকের পরিবার ও ভক্ত-অনুরাগীদের কাছে ক্ষমা চান তিনি। শুক্রবার বিকেলে এক সংবাদ সম্মেলনে গায়ক রূপঙ্কর বলেন, আমার কেকে সম্পর্কে ব্যক্তিগত কোনো বিদ্বেষ নেই। থাকার প্রশ্নও ওঠে না। আমি শুধু তার কনসার্ট নিয়ে তৈরি হওয়া উন্মাদনা লক্ষ্য করে বলতে চেয়েছিলাম, বাঙালি গায়কদের জন্য আপনারা একইরকম দরদ দেখান। ব্যক্তিগতভাবে গায়ক হিসেবে আমার কোনো হতাশা নেই। একজন প্রথিতযশা শিল্পী কলকাতার মঞ্চে গাইতে এসে যেভাবে প্রাণ হারালেন সেটা খুব হৃদয় বিদারক। উ...
‘তাজমহল’ নিয়ে আসছেন  পুষ্পিতা

‘তাজমহল’ নিয়ে আসছেন পুষ্পিতা

বিনোদন
নিউজ ডেস্ক, সম্পাদনায়-আরজে সাইমুরঃ নতুন গান নিয়ে আসছেন কন্ঠশিল্পী পুষ্পিতা মিত্র। ‘তাজমহল’ শিরোনামের গানটির কথা লিখেছেন গীতিকবি রিপন মাহমুদ। সুর ও সংগীত করেছেন সঙ্গীতপরিচালক রিয়েল আশিক। গানটির মিউজিক ভিডিও পরিচালনা করেছেন অন্তর হাসান। মডেল হিসেবে ছিলেন-অর্ক এবং কন্ঠশিল্পী পুষ্পিতা নিজেই। শিগগিরই গানটি রিলিজ হবে ‘আরথ্রি টিউন’ ইউটিউব চ্যানেল থেকে। এমনটাই জানালেন পুষ্পিতা। বললেন, এই প্রথম সঙ্গীতপরিচালক রিয়েল আশিক ভাইয়ের সাথে কাজ করেছি। তিনি অনেক ভালো কাজ করেন। তাছাড়া গানের কথাগুলো বেশ সুন্দর। ভিডিওটিতে অর্কের সাথে আমি নিজেই মডেল হিসেবে ছিলাম। সব মিলিয়ে আমার মতো করে চেষ্টা করেছি ভালো কিছু উপহার দেয়ার। আশা করছি; গানটি শ্রেুাতাদের হৃদয় ছুয়ে যাবে। উল্লেখ্য- এছাড়াও পুষ্পিতা বর্তমানে স্টেজ শো এবগ রেকর্ডিং এ বেশ ব্যস্ত সময় পার করছেন। এর আগেও বিভিন্ন কোম্পানি থেকে বেশ কয়েকটি গান প্রকাশ হয়েছে। ...
‘তাহাদের গল্প’ নিয়ে আসছেন তারিন

‘তাহাদের গল্প’ নিয়ে আসছেন তারিন

বিনোদন
জনপ্রিয় টিভি অভিনেত্রী তারিন জাহান আবারও দর্শকদের কাছে ধরা দিচ্ছেন। দীর্ঘ বিরতির পর একক নাটক তাহাদের গল্পে অভিনয় করেছেন তিনি। নাটকটি দর্শক সাড়া পাবে বলে আশা করা হচ্ছে। নাটকের গল্প অনেকটা এমন—২০ বছরের সংসার রূপকথা আর সাগরের। তাদের ১৮ বছরের একটা মেয়ে আছে, যার নাম রোদেলা। সুখেই যাচ্ছিল তাদের দিনকাল। তবে রূপকথার মনে একটা চাপা কষ্ট আছে, যে কষ্টটা সে কাউকে বুঝতে দেয়নি। রুপকথা একসময় ভালো নাচত, রূপকথার নাচ দেখেই সাগর ওকে বিয়ের প্রস্তাব দিয়েছিল। কিন্তু অদ্ভুতভাবে বিয়ের পরে রূপকথার প্রতি সাগরের প্রথম দাবি ছিলে নাচটা ছেড়ে দিতে হবে। রূপকথা সাগরের কথা মেনে নিয়েছিল। কিন্তু খুব বৃষ্টির দিনে রূপকথার ছোটবেলাটা মনে করিয়ে দেয়। তখন সে ঘরের দরজা বন্ধ করে সাজগোজ করে নিজের মতো করে নাচে। এভাবেই এগিয়ে যায় নাটকের গল্প। জহির করিমের রচনা ও চিত্রনাট্যে নাটকটি পরিচালনা করেছেন অমিতাভ আহমেদ রানা ও সুব...
শাহরুখ খানের আলোচিত সেই ছবির নাম প্রকাশ

শাহরুখ খানের আলোচিত সেই ছবির নাম প্রকাশ

বিনোদন
বলিউড বাদশা শাহরুখ খানের শেষবার পর্দায় দেখা গিয়েছিল ফ্যান ছবিতে। মাঝে চার-চারটি বছর কেটে গেছে। শাহরুখ খানের নতুন ছবি মুক্তির জন্য অধীর অপেক্ষায় অনুরাগীরা। এতদিনে ‘বাদশা’-ভক্তদের জন্য এলো নতুন সুখবর। তামিল পরিচালক আতলি কুমারের পরিচালনায় একটি ছবিতে শাহরুখ অভিনয় করছেন, সে কথা এত দিনে সবারই জানা। তবে ছবির নামটি ছিল আড়ালে। শোনা যাচ্ছিল, ছবির নাম ‘লায়ন।’ তবে নিশ্চিত খবর ছিল না সেটি। মুখে কুলুপ এঁটেছিলেন পরিচালক থেকে নায়ক সবাই। অবশেষে সব জল্পনার অবসান। জানা গেল শাহরুখের নতুন ছবির নাম। সূত্র বলছে, আতলি পরিচালিত এই নতুন ছবির নাম ‘জাওয়ান’। তার হাত ধরেই বলিউড পেতে চলেছে আরেকটি নতুন জুটি। শাহরুখ খান-নয়নতারা। দক্ষিণী গণ্ডি পেরিয়ে এই ছবির মাধ্যমে বলিউডে হাতে খড়ি হতে চলেছে পরিচালকেরও। বলিপাড়ার খবর, খুব তাড়াতাড়ি মুক্তি পাবে ছবির প্রথম ট্রেলার। তবে এখনো কিং খান কিংবা পরিচালক এ নিয়ে কিছু বলেননি।...
কেকের পর চলে গেলেন আরও এক সংগীতশিল্পী

কেকের পর চলে গেলেন আরও এক সংগীতশিল্পী

বিনোদন
জনপ্রিয় গায়ক কেকের অকাল মৃত্যুতে স্তব্ধ অনুরাগীরা। এরই মধ্যে আরও এক দুঃসংবাদ। মাত্র ২২ বছরে মৃত্যু হলো দিল্লির সংগীতশিল্পী শেইল সাগরের। তবে মৃত্যুর কারণ এখনো স্পষ্ট হয়নি। তরুণের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার মিউজিশিয়ান বন্ধুরাই। দিল্লির অন্য এক শিল্পী টুইট করেছেন, আজ একটা দুঃখের দিন। প্রথমে কেকে আর তার পর এই দারুণ মিউজিশন যিনি আমাদের অবাক করেছিল উইকেড গেমস গানে। শেইল সাগর তোমার আত্মার শান্তি কামনা করি। আমি ওকে ব্যক্তিগতভাবে চিনতাম না; কিন্তু একবার ওর শো দেখতে গিয়েছিলাম। ওর সঙ্গে সংযোগ স্থাপন করতে পেরেছিলাম। ও যেভাবে সংগীতচর্চা করত, গান বানাত আমার তা ভালো লাগত। আমরা এক গুণি মানুষকে হারালাম। দয়া করে সব স্বাধীন শিল্পীকে সমর্থন করুন। ইনডিপেনডেন্ট মিউজিকের জগতে শেইল পরিচিতি পেয়েছিল ইফ আই ট্রাইড এ গানের জন্য। স্পটিফাই থেকে শুরু করে বিভিন্ন মিউজিক প্ল্যাটফরমে তিনি নাম করেছিলেন। একই স...
আদালতে পরীমনি

আদালতে পরীমনি

বিনোদন
রাজধানীর বনানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের হওয়া মামলায় হাজিরা দিয়েছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা পরীমনি। বৃহস্পতিবার সকাল ১০টায় ঢাকার বিশেষ জজ আদালত-১০ এর বিচারক নজরুল ইসলামের আদালতে হাজিরা দেন তিনি। এদিন মামলার বাদী র‌্যাব-১ এর কর্মকর্তা মজিবর রহমানের সাক্ষ্যের জেরার জন্য দিন ধার্য রয়েছে। তিনি আদালতে উপস্থিত হয়েছেন। তাকে পরীমনির আইনজীবী জেরা করবেন। গত ১২ মে সকাল ১০টা ১৪ মিনিটে ঢাকার বিশেষ জজ আদালত-১০ এর বিচারক নজরুল ইসলামের আদালতে পরীমনি হাজিরা দেন। ওই দিন পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণের জন্য দিন ধার্য ছিল। তবে আদালতে কোনো সাক্ষী উপস্থিত হননি। অন্যদিকে পরীমনির আইনজীবী ব্যক্তিগত হাজিরা মওকুফ চেয়ে আবেদন করেন। আদালত আবেদনটি নথিভুক্ত করে এ বিষয় শুনানির জন্য ২ জুন ধার্য করেন। এছাড়া মামলার সাক্ষ্যগ্রহণের জন্যও একই দিন ধার্য করেন। তারও আগে ২৯ মার্চ মামলার সাক্ষ্য...
কেকের মৃত্যু: একের পর এক হত্যার হুমকি পাচ্ছেন কলকাতার গায়ক

কেকের মৃত্যু: একের পর এক হত্যার হুমকি পাচ্ছেন কলকাতার গায়ক

বিনোদন
বলিউডের জনপ্রিয় গায়ক কেকের (কৃষ্ণকুমার কুন্নাথ) মৃত্যু ঘিরে তৈরি হয়েছে রহস্য। তার মৃত্যু অস্বাভাবিক বলে মনে করছেন কলকাতার নজরুল মঞ্চে কেকের শেষ কনসার্টে তার সঙ্গে যাওয়া সঙ্গীরা। তাই মামলা দায়ের করেছেন তারা। এদিকে কেকের মৃত্যুর পর হত্যার হুমকি পাচ্ছেন কলকাতার আরেক গায়ক রূপঙ্কর বাগচী। বলিউডের এ গায়কের মৃত্যুর জন্য রূপঙ্করকে দায়ী করা হচ্ছে। এতো সব হুমকি পেয়ে জীবনের নিরাপত্তা চেয়ে পুলিশের দ্বারস্থ হয়েছেন রূপঙ্কর। স্টার জলসার রিয়্যালিটি শো ‘ইস্মার্ট জোড়ি’র শুটিংয়ে যাওয়ার পথে কলকাতার টালা থানায় গিয়ে অভিযোগ করেন রূপঙ্কর বাগচী ও তার স্ত্রী চৈতালী লাহিড়ী। ভারতের সংবাদ মাধ্যম আনন্দবাজার অনলাইনকে চৈতালী বলেন, ‘একাধিক খুনের হুমকি এসেছে। প্রশাসনকে আমরা বিষয়টি জানিয়েছি। তারা বলেছে, ব্যবস্থা নেবে।’ কেকের মৃত্যুতে ভারতীয়রা কেন রূপঙ্করের উপর ক্ষেপে আছেন? জানা গেছে, কেকের গানের স...
সামাজিক নাটক ‘ভালোবাসার শূন্যতা’

সামাজিক নাটক ‘ভালোবাসার শূন্যতা’

বিনোদন
বৈশাখী টেলিভিশনের সামাজিক গল্পের নতুন নাটক ‘ভালোবাসার শূন্যতা’। এটি প্রচার হবে ২ জুন রাত ১০টায়। রেজা নূরের রচনায় নাটকটি চিত্রনাট্য ও পরিচালনা করেছেন অরুণ চৌধুরী। এতে অভিনয় করেছেন শ্যামল মওলা, নাদিয়া আহমেদ, সাদিয়া জাহান সাজিন, জিনাত রেহানা লুনা প্রমুখ। নাটকের কাহিনী সম্পর্কে পরিচালক অরুণ চৌধুরী বলেন, স্বামী স্ত্রীর সম্পর্কের টানাপোড়েন আর অন্তর্দ্বন্দ্ব নিয়েই নাটকের কাহিনী। ঢাকা শহরে নামকরা একজন ব্যবসায়ী শ্যামল মওলা। ব্যস্ততার কারণে বিয়ে নিয়ে ভাবাই হয়নি। কিন্তু বড় বোন বিষয়টি মানতে পারে না। ভাইয়ের বিয়ের জন্য টেনশন কাজ করে তার। একদিন বড় বোন অফিসে গিয়ে হাজির। ছোট ভাইকে বিয়ের জন্য চাপ দেন। ভাই বিয়ে করতে রাজী নয়। বিয়ে করার সময় তার নেই। কিন্তু বোন তা মানতে নারাজ। পাত্রীর একটি ছবি ভাইয়ের টেবিলে রেখে যান। পাত্রী পছন্দ হলেই সেই মেয়েটির সঙ্গে তার বিয়ে হবে। কিন্তু কাজের চাপে পাত্রীর ছবিটা...
কেকের ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট প্রকাশ

কেকের ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট প্রকাশ

বিনোদন
সবাইকে মরতে হবে একদিন। মানুষটি চলে গেলেও তার সৃষ্টি রয়ে যাবে। ‘হাম রহে ইয়া না রহে কাল, ইয়াদ আয়েঙ্গে ইয়ে পাল’ গানের মতোই শ্রোতাদের হৃদয়ে বেঁচে থাকবেন সংগীতশিল্পী কৃষ্ণকুমার কুন্নাথ ওরফে কেকে। সদা হাস্যমুখের যে গায়ক মঞ্চে উঠলেই সুরের ভুবনে দাপিয়ে বেড়াতেন, তিনি এখন নিশ্চুপ। ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী কৃষ্ণকুমার কুন্নাথ ওরফে কেকের প্রয়াণে সুরের ভুবনে নেমে এসেছে পিনপতন নিরবতা। ইতোমধ্যে গায়কের মৃত্যুতে কলকাতার নিউ মার্কেট থানায় মামলা হয়। কলকাতার অনুষ্ঠানে যারা কেকের সঙ্গী হয়ে এসেছিলেন, তারাই অস্বাভাবিক মৃত্যুর মামলা করেছেন। প্রয়াত গায়ক যে হোটেলে উঠেছিলেন ওই হোটেলের ম্যানেজারকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। হোটেলের সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে। এ ছাড়া নজরুল মঞ্চে ওই অনুষ্ঠানের আয়োজকদেরও জিজ্ঞাসাবাদ করা হবে। হাসপাতালের চিকিৎসকরা আগেই জানান, গায়ককে মৃত অবস্থাতেই হাসপাতালে আনা হয়েছিল। তাদে...