Sunday, June 7

বিনোদন

বন্যাকবলিত মানুষের পাশে আছি: শাকিব খান

বন্যাকবলিত মানুষের পাশে আছি: শাকিব খান

বিনোদন
চেরাপুঞ্জির রেকর্ড বৃষ্টিতে সৃষ্ট পাহাড়ি ঢলে সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ, হবিগঞ্জসহ বিভিন্ন স্থানে আকস্মিক বন্যায় জনদুর্ভোগ মারাত্মক আকার ধারণ করেছে। গত ১৬ জুন থেকে খাদ্য ও বিশুদ্ধ পানি সংকটে ভুগছেন বয়স্ক, নারী ও শিশুরা। শহর-গ্রাম নির্বিশেষে মানুষের মধ্যে হাহাকার চলছে। নিরাপদ আশ্রয় না পেয়ে নৌকায় মাথা গোঁজার ঠাঁই নিয়েছেন অশীতিপররাও। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র থেকেই বন্যাদুর্গতদের পাশে দাঁড়ানোর প্রয়াস চালিয়ে যাচ্ছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা শাকিব খান। বন্যার্তদের জন্য তহবিল গঠন করছেন ঢাকাই ছবির পোস্টার বয়। বন্যাকবলিত এলাকার একটা ছবি শেয়ার করে শনিবার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুকে পোস্ট দিয়েছেন শাকিব খান। লিখেছেন, ‘এ মুহূর্তে যুক্তরাষ্ট্রে থাকলেও সংবাদমাধ্যম ও শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে জেনেছি। প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি সিলেট ও সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি খুবই ভ...
দুদিনে বন্যার্তদের ১৬ লাখ টাকার সহায়তা দিলেন তরুণ গায়ক

দুদিনে বন্যার্তদের ১৬ লাখ টাকার সহায়তা দিলেন তরুণ গায়ক

বিনোদন
টানা ভারি বর্ষণ, আসাম ও মেঘালয় থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ, হবিগঞ্জসহ বিভিন্ন স্থানে আকস্মিক বন্যায় জনদুর্ভোগ মারাত্মক রূপ নিয়েছে। খাদ্য ও বিশুদ্ধ পানি সংকটের পাশাপাশি স্যানিটেশন সমস্যা চলছে গত ১৭ তারিখ থেকেই। বয়স্ক, নারী ও শিশুরা সবচেয়ে বেশি বিপাকে পড়েছে। না খেয়ে লাখ লাখ মানুষ মানবেতর জীবনযাপন করছেন। এসব বানভাসি মানুষের মুখে খাবার তুলে দিতে বাংলাদেশের সেলিব্রিটিরা সক্রিয় হয়েছেন। এবারের ঈদুল আজহায় ১৪-১৫টি গরু কুরবানি না দিয়ে সেই অর্থ বন্যার্তদের দিচ্ছেন অভিনেতা-প্রযোজক অনন্ত জলিল। ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা ও প্রযোজক মনোয়ার হোসেন ডিপজল সিলেট-সুনামগঞ্জের বন্যার্তদের জন্য ১০ ট্রাক খাদ্যসামগ্রী পাঠাবেন বলে ঘোষণা দিয়েছেন। তবে এসব মানবিক কার্যক্রমে সবচেয়ে বেশি চমক দেখিয়েছেন ‘কুঁড়েঘর’ ব্যান্ডের তরুণ সংগীতশিল্পী তাশরীফ খান। বন্যার্তদের সহা...
‘আলিয়ার ভালোবাসায় বদলে গিয়েছে রণবীর’

‘আলিয়ার ভালোবাসায় বদলে গিয়েছে রণবীর’

বিনোদন
চলতি বছর এপ্রিলে সাতপাকে বাঁধা পড়েন বলিউড তারকা রণবীর কাপুর এবং আলিয়া ভাট। পিছন ফিরে দেখলে রণবীরের প্রেমিকার তালিকা বেশ লম্বা- প্রিয়াংকা চোপড়া, সোনম কাপুর থেকে দীপিকা পাড়ুকোন, ক্যাটরিনা কাইফ। অবশেষে আলিয়ার প্রেমে হাবুডুবু খেয়ে বলিউডের এই রোমিও চলতি বছর বিয়ে করেছেন। ছেলে নিয়ে বেশ চিন্তায় ছিলেন মা নীতু কাপুর। কিন্তু আলিয়া পুত্রবধূ হয়ে আসার পর অনেকটাই চিন্তা মুক্ত তিনি। যদিও ছেলের বিয়ে প্রসঙ্গে এতদিন খুব একটা মুখ খোলেননি নীতু। সম্প্রতি এক সাক্ষাৎকারে রণবীরের বিয়ে নিয়ে মুখ খুলেছেন তিনি। বলেছেন, আলিয়া এসে ভালোবেসে অনেকটাই বদলে দিয়েছে রণবীরকে। নীতু বলেন, আজ আমি সবচেয়ে খুশি। আলিয়া এসে ওর ভালোবাসা আর সম্পর্কের উষ্ণতায় একেবারে বদলে দিয়েছে আমার ছেলেটাকে। আমি আমার ছেলের মধ্যে পরিবর্তন দেখতে পেয়েছি। ওদের একসঙ্গে ভালো লাগে। আমি খুব খুশি এবং ভাগ্যবান মনে করি যে আলিয়া আমাদের পরিবারে...
প্রকাশ হ‌চ্ছে রানা বর্তমা‌নের ও‌য়েব ফিল্ম “ন‌ন্দিতা”

প্রকাশ হ‌চ্ছে রানা বর্তমা‌নের ও‌য়েব ফিল্ম “ন‌ন্দিতা”

বিনোদন
প্রকাশ হ‌চ্ছে রানা বর্তমা‌নের ও‌য়েব ফিল্ম "ন‌ন্দিতা" অব‌শে‌ষে ১৮+ "ন‌ন্দিতা" ও‌য়েব ফিল্ম‌টি অাগামীকাল "ডা‌র্টি মে‌কিং" ইউ‌টিউব চ‌্যা‌নে‌লে দেখ‌তে পা‌বেন। ভার‌তে দ‌্যা কাশ‌মির ফাইল সি‌নেমা সহ অ‌নেক সি‌নেমায় মুস‌লিম‌দের সন্ত্রাস জ‌ঙ্গি হিসা‌বে উপাস্থাপন ক‌রে‌ছেন। যার স্রোতধারায় নি‌ন্দিত হ‌য়ে‌ছেন নির্মাতা সহ অ‌নে‌কে। বর্তমান সম‌য়ে ধর্ম রাজ‌নি‌তি চাঙ্গা অর্থাৎ ম‌ন্দিরে প‌বিত্র কোরঅান মস‌জি‌দে প্রতিমা , ন‌বি রাসুল‌কে কুটউ‌ক্তি করা সহ সমগ্র মুসলিম জা‌তি‌কে হেয় ক‌রে‌ছেন কিছু সি‌নেমা কিছু বক্তব‌্য। ঠিক এমন সময় নির্মাতা রানা বর্তমান নির্মান কর‌লেন ন‌ন্দিতা ও‌য়েব‌ফিল্ম‌টি। এই ন‌ন্দিতা নাটক‌টি‌র কিছু ভি‌ডিও ক্লিপ অনলাই‌নে দেখ‌া যা‌চ্ছে যা প‌রিপূর্ন ভা‌বে ইসলাম‌কে ছোট ক‌রে‌ছেন। প‌রিপূর্ন ভা‌বে হুজুর‌দের অাঘাত ক‌রে‌ছেন ব‌লে ম‌নে হয়। এ ব‌্যাপা‌রে নির্মাতা রানা বর্তমান‌কে প্রশ্ন করা হ‌লে তি‌নি ব...
কোটি টাকার ফ্ল্যাট উপহার পেলেন ফেরদৌস! দিলেন কে?

কোটি টাকার ফ্ল্যাট উপহার পেলেন ফেরদৌস! দিলেন কে?

বিনোদন
মঙ্গলবার শুভ জন্মদিন পালন করলেন চিত্রনায়ক ফেরদৌস। আর বিশেষ এই দিনে উপহার পেয়ে চমকে গেলেন তিনি। জন্মদিনেই তো উপহার মিলবে, এতে চমকে যাওয়ার কি আছে? তবে ফেরদৌস জানালেন, উপহারটি এতো বিশাল যে, না চমকে যাওয়া ছাড়া উপায় নেই। জন্মদিনে ৫ হাজার বর্গফুটের ফ্ল্যাট উপহার পেয়েছেন ‘হঠাৎ বৃষ্টি’খ্যাত তারকা! এবার পাঠকও চমকে গেছেন নিশ্চিত। কে দিল এমন বড় মাপের উপহার? এতো বিশালায়তনের ফ্ল্যাট! ফেরদৌস জানালেন, এ উপহার দিয়ে তাকে চমকে দিয়েছেন তার-ই সহধর্মিণী তানিয়া আহমেদ। ফেরদৌসের স্ত্রী তানিয়া বাংলাদেশ বিমানের পাইলট। স্বামী শুটিংয়ে আর স্ত্রীর বিমানে উড়েই যত ব্যস্ততা। তাই ফেরদৌসের জন্মদিনে বিশেষ আয়োজন রাখেন তানিয়া। চমকে দেন স্বামীকে। এবারের চমকটা বেশি বড় ধরনের করে ফেললেন তানিয়া। মঙ্গলবার ফেরদৌস বলেন, ‘আজ একটি অসাধারণ উপহার পেয়েছি। এটা একেবারেই অবাক করার মতো। আর উপহারটি পেয়েছি আমার স্ত্রী...
অবশেষে বিয়েরপিঁড়িতে নয়নতারা

অবশেষে বিয়েরপিঁড়িতে নয়নতারা

বিনোদন
দীর্ঘ সাত বছর প্রেমের পর বিয়েরপিঁড়িতে বসছেন ভারতের দক্ষিণী সিনেমার ‘লেডি সুপারস্টার’ নয়নতারা ও নির্মাতা বিগনেশ শিবান। গত কয়েক মাস ধরে এই জুটির বিয়ের একাধিক তারিখ পাওয়া গেছে। তবে এবার আনুষ্ঠানিকভাবে বিয়ের তারিখ জানালেন নির্মাতা বিগনেশ। ভারতীয় সংবাদমাধ্যম পিংকভিলা ও ইন্ডিয়া টিভি জানায়, সব জল্পনার অবসান ঘটিয়ে বিয়ের তারিখ ঘোষণা করেছেন নয়নতারার প্রেমিক বিগনেশ। এতদিন খবরটি গুঞ্জনে সীমাবদ্ধ থাকলেও মঙ্গলবার চেন্নাইয়ে এক সংবাদ সম্মেলনে নির্মাতা জানান, আগামী ৯ জুন সাতপাকে বাঁধা পড়বেন এ জুটি। এদিন তামিলনাড়ুর মহবালিপুরামে পরিবার ও কাছের মানুষদের উপস্থিতিতে চার হাত এক হবে বলেও জানা গেছে। পরবর্তী সময়ে চেন্নাইয়ে চলচ্চিত্র ইন্ডাস্ট্রির বন্ধুদের নিয়ে বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ২০১৫ সালে ‘নানুম রাউডি ধান’ সিনেমার শুটিং সেটে নয়নতারা ও বিগনেশ শিবান প্রেমের সম্পর্কে জড়ান। গেল ...
বলিউড অভিনেতার সঙ্গে প্রেম স্বীকার করলেন সোনাক্ষী

বলিউড অভিনেতার সঙ্গে প্রেম স্বীকার করলেন সোনাক্ষী

বিনোদন
কয়েক বছর ধরেই গুঞ্জন চলছিল বলিউড তারকা সোনাক্ষী সিনহা প্রেমে পড়েছেন বলিউড অভিনেতা জাহির ইকবালের। অবশেষে এ কথা সত্যি হয়ে ধরা দিল সামাজিক যোগাযোগমাধ্যমে। জন্মদিনে ভালোবাসার কথা জানালেন সোনাক্ষীর প্রেমিক বলিউড অভিনেতা জাহির ইকবাল। খবর ইন্ডিয়ার এক্সপ্রেসের। এক ইনস্টাগ্রাম পোস্টে ‘দাবাং’অভিনেত্রীর সঙ্গে একটি ভিডিও পোস্ট করে জাহির ভালোবাসার কথা লিখেছেন। এর উত্তরে জাহিরকেও ভালোবাসা জানিয়েছেন সোনাক্ষী সিনহা। ৩৩ বছর বয়সি বলিউডের তরুণ অভিনেতা জাহির ইকবালের সঙ্গে কয়েক বছর ধরেই সোনাক্ষীর প্রেমের গুঞ্জন চলছিল, বিভিন্ন জায়গায় একসঙ্গে দেখা যেত তাদের। তবে সম্পর্ক নিয়ে দুজনই মুখে কুলুপ এঁটেছিলেন এতদিন, অবশেষে জন্মদিনে এসে নীরবতা ভাঙলেন তারা। ভিডিওতে মাথায় কালো ক্যাপ ও পরনে কালো-কালো প্রিন্টের জ্যাকেট দেখা গেছে সোনাক্ষী সিনহাকে। বার্গার খাওয়ার ফাঁকে জাহিরের সঙ্গে খুনসুটিতে মেতেছেন। ভিডিওটি...
উত্তর আমেরিকার ৮০ হলে মুক্তি পাচ্ছে ‘শান’

উত্তর আমেরিকার ৮০ হলে মুক্তি পাচ্ছে ‘শান’

বিনোদন
গত ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এম রাহিম পরিচালিত সিনেমা ‘শান’। সিয়াম-পূজা অভিনীত এ সিনেমাটি দেশের গণ্ডি পেরিয়ে এবার উত্তর আমেরিকায় মুক্তি পাচ্ছে। ২৪ জুন থেকে সিনেমাটি সেখানে মুক্তি পাবে। বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশি সিনেমার বিশ্ব পরিবেশক কানাডাভিত্তিক প্রতিষ্ঠান স্বপ্ন স্কেয়ারক্রোর প্রেসিডেন্ট মোহাম্মদ অলিউল্লাহ সজীব। এ দিন ‘শান’ উত্তর আমেরিকায় পরিবেশনা নিয়ে ছবিটির প্রযোজনা সংস্থা ফিল্মম্যানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন প্রযোজক এম ওয়াহিদুর রহমান এবং ‘স্বপ্ন স্কেয়ারক্রো বাংলাদেশ’-এর প্রধান নির্বাহী সৈকত সালাহউদ্দিন। সিয়াম বলেন, শান ছবির অভূতপূর্ব সাফল্যে আমরা গর্বিত। শুধু শান না, ঈদের সব সিনেমাই এবার দর্শকরা দেখেছেন। দর্শকদের হলে আসার জোয়ার তৈরি হয়েছে। আশা করি আগামীতে আরও ভালো ভালো ছবি নির্মাণে প্রযোজকরা এগিয়ে আসবেন। পূজা বলেন, ‘পোড়ামন টু’ ও দহনের অনেক দিন পর হলে দর্শকদের...
পুলিশি পাহারায় বিমানবন্দরে সালমান, যাচ্ছেন কোথায়?

পুলিশি পাহারায় বিমানবন্দরে সালমান, যাচ্ছেন কোথায়?

বিনোদন
হুমকির চিঠি পাওয়ার পর থেকেই বাড়ানো হয়েছে বলিউড স্টার সালমান খানের নিরাপত্তা ব্যবস্থা। কোনোরকম ছাড় দিতে রাজি নয় মুম্বাই পুলিশ। সোমবার মুম্বাইয়ের কালিনা এয়ারপোর্টে পুলিশি নিরাপত্তায় দেখা যায় সালমান খানকে। এর আগের দিন সালমান খান ও তার বাবা সেলিম খান হুমকির চিঠি পান। ইনস্টাগ্রামে শেয়ার হওয়া ভিডিওতে দেখা গেছে এয়ারপোর্টে সালমানের গাড়ি ঢুকতেই সেখান থেকে প্রথমে নেমে আসেন এক পুলিশ অফিসার। তার পর সালমানকে গাড়ি থেকে বের করে নিয়ে আসা হয়। সেখানে ছিলেন তার ব্যক্তিগত নিরাপত্তারক্ষী শেরাও। সালমান খান কালো টি-শার্টের ওপর নিল চেক শার্ট পরে আছেন। সঙ্গে ডেনিম প্যান্ট। করোনার নতুন নিয়ম মেনে মুখে মাস্কও পরেছিলেন তিনি। এর পর পাপারাজ্জিদের দেখে হাত নাড়েন ভাইজান। জানা গেছে ব্যক্তিগত প্লেনে হায়দ্রাবাদে গেছেন সালমান নিজের নতুন ছবির কাজের জন্য। সোমবার খান পরিবারের বান্দ্রার গ্যালাক্সি অ্যাপার্টম...
ওরা গুণের কদর করতে জানে: জয়া আহসান

ওরা গুণের কদর করতে জানে: জয়া আহসান

বিনোদন
কলকাতায় অভিনয়ে হাতেখড়ি হওয়ার পর জয়া আহসানের জনপ্রিয়তা তর তর করে বেড়ে যায়। অনেকের মতে, কলকাতায় এই অভিনেত্রীর জনপ্রিয়তা বাংলাদেশের চেয়েও বেশি। সেখানে একটার পর একটা পুরস্কার পেয়ে যাচ্ছেন এই সুদর্শনী। এইতো গত ১৮ মে টালিউডে ‘আনন্দলোক’ -এ শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন জয়া। এর আগে টানা তিনবার সম্মানজনক ফিল্মফেয়ার পুরস্কার পেয়ে বাঙালিদের মধ্যে রেকর্ড গড়েছেন। জি সিনে অ্যাওয়ার্ডসও রয়েছে তর ঝুলিতে। ভালো কাজের স্বীকৃতি স্বরূপ এসব পুরস্কার পেয়েছেন বলে জানালেন জয়া। তিনি জানালেন, গুণের কদর করতে জানে টালিউড। বাংলাদেশের অভিনয়শিল্পী পশ্চিমবঙ্গে লাগাতার পুরস্কার পাচ্ছেন— এ প্রসঙ্গে এক গণমাধ্যমকে জয়া আহসান বলেন, কলকাতায় কাজ করতে গিয়ে দেখেছি, ওরা গুণের কদর করতে জানে। আমি এলেবেলে কাজ করলে ছুড়ে ফেলে দিতেও সময় নেবে না, আবার ভালো কাজের পর মাথার তাজ করতেও কুণ্ঠাবোধ করবে না। দুঃখজনক হলেও সত্যি, আ...